অরুণাচল সীমান্তে উত্তেজনা কমাতে ভারত ও চিনের সেনাকর্তাদের ১০ দিনের ম্যারাথন বৈঠক

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ অরুণাচল প্রদেশ সীমান্তে সংঘাত এড়াতে এবং শীতের আগে সামরিক উত্তেজনা কমাতে দীর্ঘ বৈঠকে বসেছিলেন ভারত ও চিনের শীর্ষ সেনাকর্তারা। সূত্রের খবর, ভারত-চিন সীমান্ত সংঘাতের (India China border battle) আবহে দিওয়ালির পর ৮ নভেম্বর থেকে প্রায় ১০ দিন ধরে এই গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।

বৈঠকে ভারতীয় সেনার তিন নম্বর কোরের জেনারেল অফিসার কমান্ডিং লেফটেন্যান্ট জেনারেল গিরিশ কালিয়া (Girish Kalia) এবং চিনের শীর্ষ সামরিক কর্মকর্তারা অংশ নেন। এতে উপস্থিত ছিলেন ভারতের বিদেশ মন্ত্রকের প্রতিনিধিরাও। এর আগে সেপ্টেম্বর মাসে কিবিথু (Kibithu) সেক্টরের ওয়াচা-দামাই বর্ডার পার্সোনেল মিটিং পয়েন্টে পূর্ব সেক্টরে প্রথম কোর কমান্ডার পর্যায়ের বৈঠক হয়েছিল। তবে সম্প্রতি টাকসিং ও আসাফিলা সহ অরুণাচলের বিভিন্ন অংশে টহলদারি নিয়ে নতুন করে টানাপোড়েন শুরু হয়।

ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সবাল (Randhir Jaiswal) আগেই জানিয়েছিলেন, চিনা বাহিনী নির্ধারিত টহলদারি নিয়ম পরিবর্তন করায় প্রকৃত নিয়ন্ত্রণরেখা বা এলএসি (LAC) বরাবর নতুন করে মুখোমুখি পরিস্থিতি তৈরি হয়েছিল। এই আবহে উভয় বাহিনীর মধ্যে ভুল বোঝাবুঝি রোধ, সমন্বিত যোগাযোগ বজায় রাখা এবং শীতের মুখে পরিস্থিতি স্বাভাবিক রাখতেই এই দীর্ঘ আলোচনা পরিচালিত হয়। ভারতের পক্ষ থেকে সীমান্তে শান্তি রক্ষার তাগিদ দেওয়া হলেও আলোচনার বিষয়ে বেজিংয়ের সরকারি প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে সামগ্রিক বৈঠকটি সদর্থক হয়েছে বলেই সূত্রে খবর।

The publish অরুণাচল সীমান্তে উত্তেজনা কমাতে ভারত ও চিনের সেনাকর্তাদের বৈঠক appeared first on Uttarbanga Sambad.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *