Aged man from Bansdroni loses 2 lakh rupees after falling right into a lure set by fraudsters

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


ফের সেক্সটরশন শহরে। দক্ষিণ কলকাতার বাঁশদ্রোণীর বাসিন্দা এক প্রৌঢ়কে ব্ল‌্যাকমেল করে তাঁর কাছ থেকে দফায় দফায় ১ লাখ ৮০ হাজার টাকা হাতিয়ে নিল সাইবার জালিয়াতরা। এই ব‌্যাপারে ওই প্রৌঢ় বাঁশদ্রোণী থানায় অভিযোগ দায়ের করেন।

গত কয়েক বছর ধরে কলকাতা ও জেলার বহু বাসিন্দাকে ‘সেক্সটরশনে’র ফাঁদে ফেলে তাঁদের ব্ল‌্যাকমেল করার অভিযোগ প্রকাশ্যে এসেছে। এভাবে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে সাইবার জালিয়াতরা। এর পিছনে ছিল মূলত রাজস্থানের ভরতপুর গ‌্যাং। ক্রমে দেখা যায়, দিল্লি, বিহার, এমনকী, জামতাড়ার গ‌্যাংও এই পদ্ধতিতে সাইবার জালিয়াতি করে বিপুল টাকা তুলতে শুরু করে। কিন্তু সারা দেশজুড়ে সচেতনতা ও ধরপাকড়ের ফলে এই পদ্ধতিতে সাইবার জালিয়াতি অনেকটাই নিয়ন্ত্রণে আসে। কিন্তু বাঁশদ্রোণীর ঘটনার পর দেখা গিয়েছে যে, ফের সাইবার জালিয়াতরা ‘সেক্সটরশনে’র মাধ্যমে টাকা তুলতে শুরু করেছে। এর পিছনে রজস্থানের ভরতপুর গ‌্যাং রয়েছে, এমন সম্ভাবনা পুলিশ উড়িয়ে দিচ্ছে না। পুলিশের পরামর্শ, কেউ ভিডিওকলে ফোন করার পর ব্ল‌্যাকমেল করতে শুরু করলেও কেউ যেন টাকা না পাঠানো হয়।

আরও পড়ুন:

পুলিশ জানিয়েছে, ওই প্রৌঢ়র অভিযোগ অনুযায়ী, কিছুদিন আগে রাতে তিনি বাড়িতে থাকার সময়ই তাঁর কাছে একটি ভিডিও কল আসে। সেখানে এক মহিলাকে অশ্লীল আচরণ করতে দেখা যায়। এরপর ভিডিও কলটি কেটেও দেওয়া হয়। পরের দিন দুপুরে তাঁকে এক ব‌্যক্তি ফোন করে জানায়, তাঁর কিছু ছবি তাঁদের কাছে রয়েছে, যা তারা সোশাল মিডিয়ায় আপলোড করতে চলেছে। এতে সামাজিকভাবে তাঁর ক্ষতি হবে। তবে ১৫ হাজার ৫০০ টাকা দিলে সেই ছবিগুলি মুছে ফেলা হবে। প্রৌঢ় ওই ফোন পেয়ে কিছুটা ভয় পেয়ে যান। যে ফোন করেছে, তার কাছে কী ছবি রয়েছে, তা না জেনেই তিনি অনলাইনে ওই ব‌্যক্তিকে টাকা পাঠান। এরপর থেকে সে ক্রমাগত ব্ল‌্যাকমেল করতে শুরু করে।

রীতিমতো হুমকি দিয়ে টাকা আদায় করতে থাকে সে। বাধ‌্য হয়ে প্রৌঢ় ২১ হাজার ৫০০ টাকা ও ৫১ হাজার ৫০০ টাকা পাঠায়। এর পর সে ফোন করে আরও ৯১ হাজার ৫০০ টাকা দাবি করে। তিনি ব‌্যাঙ্কে গিয়ে ৬০ হাজার টাকা সাইবার জালিয়াতের অ‌্যাাকউন্টে পাঠান। বাকি ৩০ হাজার টাকা তাঁর ছেলের অ‌্যাকাউন্ট থেকে অনলাইনে পাঠান। এরপরও ফোনে প্রৌঢ়কে জানানো হয়, আরও টাকা না পেলে সে ছবিগুলি মুছবে না। বরং সোশাল মিডিয়ায় আপলোড করবে। প্রৌঢ় পরিচিতদের সঙ্গে কথা বলে বুঝতে পারেন যে, সাইবার জালিয়াতরা তাঁর টাকা হাতিয়েছে। তাঁর অভিযোগের ভিত্তিতে ওই অ‌্যাকাউন্টগুলির মাধ‌্যমে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *