এনক্লোজার খুঁড়ে বেরিয়ে গেল বক্সার বাঘিনী, নজরদারি নিয়ে প্রশ্নের মুখে বন দপ্তর

অভিজিৎ ঘোষ, আলিপুরদুয়ার : বক্সার বাঘিনীকে সামলাতে হিমসিম খাচ্ছেন বক্সা ব্যাঘ্র-প্রকল্পের কর্তারা। সেই সঙ্গে বাঘিনীর ওপর নজরদারি নিয়েও উঠছে প্রশ্ন। বারবার বন দপ্তরের নজর এড়িয়ে যাচ্ছে বিটিআর টিএফ-১। বাঘিনী অসমে পাড়ি দেওয়ার পর রেডিও কলারে নজরদারি নিয়ে প্রশ্ন ছিল। এবার ক্লোজড সার্কিট ক্যামেরায় নজরদারি নিয়ে উঠছে প্রশ্ন। ক্যামেরায় নজর রেখেও বাঘিনীর সঠিক অবস্থান জানতে পারছে […]

আরও পড়ুন

নেপুচাপুর চা বাগানে শাবকসহ আটকে বুনো হাতির দল, এলাকায় তুমুল চাঞ্চল্য

মালবাজারঃ জলপাইগুড়ি জেলার মাল (Mal) ব্লকের কুমলাই গ্রাম পঞ্চায়েত এলাকার নেপুচাপুর চা বাগানে (Nepuchapur tea backyard) শাবকসহ আটকে পড়ল একদল বুনো হাতি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাতের অন্ধকারে পার্শ্ববর্তী বনাঞ্চল থেকে ১৫ থেকে ২০টি হাতির একটি দল লোকালয়ে চলে আসে। ভোরের আলো ফুটে যাওয়ার কারণে চা বাগানের ১০ নম্বর সেকশনে দলটির গতি থমকে যায় এবং […]

আরও পড়ুন

নাগরাকাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতি মৃত্যুর ঘটনায় ধৃত ২, পাঠানো হলো জেল হেফাজতে

শুভজিৎ দত্ত, নাগরাকাটা: জলপাইগুড়ি জেলার নাগরাকাটার সুখানী বস্তীতে (Sukhani Basti) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি হাতির মৃত্যুর ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে বন দপ্তর। ধৃতদের নাম বজরং ওরাওঁ ও সান্টু ওরাওঁ। শুক্রবার তাঁদের জলপাইগুড়ি জেলা আদালতে পেশ করা হলে বিচারক ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দেন। তদন্তে উঠে এসেছে, ধান বাঁচাতে চাষের জমিতে ধাতব তারের মাধ্যমে অবৈধভাবে বিদ্যুৎ […]

আরও পড়ুন

Binnaguri Elephant Rescue | বিন্নাগুড়ি সেনা ছাউনিতে কুয়োয় পড়ল হাতি! শাবকটিকে উদ্ধার করে জঙ্গলে ফেরাল বন দপ্তর ও সেনা

বিন্নাগুড়ি: দিনকয়েক আগে বাগডোগরার সেনা ছাউনিতে সেপটিক ট্যাঙ্কে হস্তীশাবক পড়ার ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের ডুয়ার্সে হাতির উদ্ধারে সাফল্য মিলল (Binnaguri Elephant Rescue)। এবার বিন্নাগুড়ি সেনা ছাউনির একটি অগভীর কুয়োয় পড়ে যাওয়া একটি সাব-এডাল্ট (কিশোর) হাতিকে যৌথ প্রচেষ্টায় সফলভাবে উদ্ধার করল বন দপ্তর ও সেনা জওয়ানরা। দীর্ঘ এক ঘণ্টা ধরে চলা এই উদ্ধারকাজের পর […]

আরও পড়ুন

BTR tigress | বাঘিনীর পিছনে ছুটছেন বনকর্মীরা, তিনদিনে দুই গ্রাম

অভিজিৎ ঘোষ, আলিপুরদুয়ার: এক গ্রাম ছেড়ে অন্য গ্রাম। আর সেইসঙ্গে বদলাচ্ছে বাঘিনীর ডেরা। তাকে অনুসরণ করতে গিয়ে এক গ্রাম থেকে অন্য গ্রামে ছুটতে হচ্ছে অসম ও পশ্চিমবঙ্গের বনকর্মীদের। বক্সা ব্যাঘ্র-প্রকল্পের বাঘিনী (BTR tigress) বিটিআর টিএফ-১ যেন নিজের ইচ্ছেমতোই ঘোরাচ্ছে দুই রাজ্যের বন দপ্তরকে। তিনদিন অসমের রাজেন্দ্রপুর গ্রামে থাকার পর বুধবার ভোরে ডেরা বদলে সে আশ্রয় […]

আরও পড়ুন

Laljhamela Basti | ‘মাতাল’-এর আতঙ্কে তটস্থ লালঝামেলাবস্তি

শুভজিৎ দত্ত, নাগরাকাটা : ‘বেলচার’ রক্ষে নেই, দোসর হয়ে দাঁড়িয়েছে ‘মাতাল’। হাড়িয়াপ্রেমী দাঁতাল মাতালের দাপটে এখন তটস্থ লালঝামেলবস্তি সহ সংলগ্ন এলাকা। হাড়িয়ার টানে প্রায়দিনই তার হানাদারি চলছে বস্তির কোথাও না কোথাও। বুধবার গভীর রাতেও দাঁতভাঙা মাতাল হানা দেয় লালঝামেলাবস্তির একটি বাড়িতে। ভেঙে দেয় প্রবীণ রামবাহাদুর ছেত্রীর বাড়ির একাংশ। কোনও রকমে পালিয়ে প্রাণে বাঁচেন রামবাহাদুরের স্ত্রী […]

আরও পড়ুন

Jhandi | পাখির স্বর্গরাজ্য ঝান্ডি, বনাঞ্চলে বিনা অনুমতিতে প্রবেশ রুখতে নজরদারি

সোমনাথ দত্ত, মালবাজার : মেঘে ঢাকা পাহাড়ি বন। কুয়াশার চাদরে মোড়া সবুজ উপত্যকা। তারই মাঝে গাছের ডালে ডালে বিরল প্রজাতির পাখির অবাধ বিচরণ। কখনও ভেসে আসছে নাম না জানা পাখির ডাক, কখনও বা ডানা মেলে উড়ে যাচ্ছে রঙিন পাখি। কালিম্পং জেলার গরুবাথান ব্লকের পাহাড়ি জনপদ ঝান্ডিতে প্রকৃতির এমনই এক অনন্য জগৎ গড়ে উঠেছে। পাখিপ্রেমীদের কাছে […]

আরও পড়ুন

Elephant Safari | সেতু বিপর্যয়ে থমকে কোদালবস্তির হাতি সাফারি! অনলাইন সুবিধার অভাবে হতাশ পর্যটকেরা

অভিজিৎ ঘোষ, আলিপুরদুয়ার: উৎসবের মরশুমে ডুয়ার্সের (Dooars) পর্যটনশিল্পের ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে বরাবরই বড় ভূমিকা থাকে জলদাপাড়া জাতীয় উদ্যান সংলগ্ন পর্যটনকেন্দ্রগুলোর। ইতিমধ্যেই সেখানে পর্যটকদের আনাগোনা শুরু হয়ে গিয়েছে। এরই মধ্যে জঙ্গল সাফারির অনলাইন বুকিং শুরু হওয়ায় ভ্রমণার্থীদের বাড়তি সুবিধা হয়েছে। বর্তমানে জলদাপাড়া ও গরুমারা জাতীয় উদ্যানে হাতি ও গাড়ি সাফারির জন্য এক মাসের অগ্রিম বুকিং করা […]

আরও পড়ুন

Elephant loss of life | ফসল বাঁচাতে বিদ্যুতের ফাঁদ?, নাগরাকাটায় হাতি মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নাগরাকাটা: ডুয়ার্সের (Dooars) চা বলয়ে ফের হাতির রহস্যমৃত্যু (Elephant loss of life)। বুধবার ভোরে নাগরাকাটা (Nagrakata) ব্লকের সুখানী বস্তী এলাকায় একটি পূর্ণ বয়স্ক পুরুষ হাতির নিথর দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর ছড়িয়ে পড়তেই অকুস্থলে কৌতূহলী মানুষের ভিড় জমে যায়। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান বন দপ্তরের ডায়না ও চালসা রেঞ্জের আধিকারিক এবং কর্মীরা। […]

আরও পড়ুন

Lataguri | বন্যপ্রাণীর হামলার আশঙ্কা, মণ্ডপ রক্ষায় বনকর্মীরা

শুভদীপ শর্মা, লাটাগুড়ি : সন্ধ্যা নামতেই পুজোমণ্ডপে জ্বলে উঠছে আলো। বাঁশ, কাপড় এবং থার্মোকলের কাজ চলছে। কেউ মণ্ডপের কাজ দেখছেন, কেউ প্রতিমা রাখার জায়গা তৈরি করছেন। কিন্তু জঙ্গল লাগোয়া সেই মণ্ডপের বাইরে চোখ রাখলেই বদলে যাচ্ছে ছবিটা। অন্ধকার জঙ্গল থেকে কখন হাতির দল বা অন্য কোনও বন্যপ্রাণী চলে আসবে— এই আতঙ্ক  সব সময় তাড়া করে […]

আরও পড়ুন

Nagrakata | নাগরাকাটায় হাতির হামলায় জখম স্কুটিচালক, খয়েরবাড়িতে রাতভর তাণ্ডব জোড়া হাতির

নাগরাকাটা: নাগরাকাটায় (Nagrakata) দলছুট বন্য হাতির তাণ্ডবে (Elephant Assault) চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। রবিবার রাতে স্কুটি নিয়ে বাড়ি ফেরার পথে হাতির মুখোমুখি পড়ে গুরুতর জখম হয়েছেন এক ব্যক্তি। অন্যদিকে, একই রাতে অন্য একটি এলাকায় জোড়া হাতি জমির ফসল তছনছ করায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। জখম ব্যক্তির নাম বসন্ত ভোক্তা, বাড়ি বামনডাঙ্গা চা বাগানের […]

আরও পড়ুন

Gorumara | গরুমারায় কুনকি নিয়ে সতর্কতা, জলদাপাড়ার ঘটনার পর নজরদারি 

শুভদীপ শর্মা, লাটাগুড়ি: জলদাপাড়ায় কুনকির আক্রমণে পাতাওয়ালার মৃত্যুর ঘটনার পর এবার গরুমারায়ও (Gorumara) কুনকি হাতি নিয়ে বাড়ানো হচ্ছে সতর্কতা। অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে কুনকির সঙ্গে কাজের ক্ষেত্রে একাধিক বিধিনিষেধ আরোপ করতে চলেছে বন দপ্তর। শুধু মাহুত ও পাতাওয়ালাই নয়, কুনকি হাতির সংস্পর্শে আসা পর্যটকদের ক্ষেত্রেও জারি হতে চলেছে একাধিক নিয়ম। হাতির আচরণে আচমকা পরিবর্তন […]

আরও পড়ুন
Elephant Assault | হাতির তাণ্ডবে অতিষ্ঠ ফালাকাটা, রাজ্য সড়ক অবরোধ করে ক্ষোভ তিন গ্রামের বাসিন্দাদের

Elephant Assault | হাতির তাণ্ডবে অতিষ্ঠ ফালাকাটা, রাজ্য সড়ক অবরোধ করে ক্ষোভ তিন গ্রামের বাসিন্দাদের

ফালাকাটাঃ লাগাতার হাতির উপদ্রব ও বন দপ্তরের উদাসীনতার অভিযোগে রবিবার উত্তাল হয়ে উঠল ফালাকাটা (Elephant Assault)। ঘরবাড়ি ভাঙচুর ও ফসলের ক্ষতির প্রতিবাদে এবং সুরক্ষার দাবিতে সকাল থেকে প্রায় সওয়া এক ঘণ্টা ফালাকাটা-মাদারিহাট রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন ছোট শালকুমার, তালুকেরটারি ও হরিমন্দির গ্রামের বাসিন্দারা। শনিবার রাতেও ফালাকাটার ছোট শালকুমার, তালুকেরটারি ও হরিমন্দির এলাকায় ৩-৪টি […]

আরও পড়ুন
Buxa Tiger Reserve | অরণ্যে বাঘ ফেরার ক্ষণগণনা, ১৫ বিঘা এলাকাজুড়ে কিসের এত তোড়জোড়?

Buxa Tiger Reserve | অরণ্যে বাঘ ফেরার ক্ষণগণনা, ১৫ বিঘা এলাকাজুড়ে কিসের এত তোড়জোড়?

আলিপুরদুয়ার: মনে হয় বক্সার জন্য এটা শাপে বর। আগামী ২৯ জুলাই বক্সা টাইগার রিজার্ভে (Buxa Tiger Reserve) একটি বাঘিনী ছাড়ার কথা ছিল। তবে বর্ষায় বিভিন্ন সমস্যা থাকায় এবং জয়ন্তী (Jayanti) গ্রাম এখনও স্থানান্তরিত না হওয়ায় সেই প্রক্রিয়া প্রায় দুই মাস পিছিয়ে দেওয়া হয়। আপাতত ঠিক হয়েছে, আগামী ২ অক্টোবর জঙ্গলে বাঘ ছাড়া হবে। তবে, একসঙ্গে […]

আরও পড়ুন
Jaldapara rhino success | চোরাশিকারিদের দাপট অতীত, জলদাপাড়ায় গন্ডার রক্ষায় নজিরবিহীন সাফল্য বন দপ্তরের

Jaldapara rhino success | চোরাশিকারিদের দাপট অতীত, জলদাপাড়ায় গন্ডার রক্ষায় নজিরবিহীন সাফল্য বন দপ্তরের

আলিপুরদুয়ার: জঙ্গলে লাগাতার টহল, কড়া নজরদারি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং অপরাধীদের দ্রুত শাস্তির ওপর ভর করে জলদাপাড়া জাতীয় উদ্যান এক নয়া রেকর্ড গড়েছে। গত পাঁচ বছরে এই জঙ্গলে একটিও গন্ডার শিকার হয়নি। দীর্ঘদিন পর বন দপ্তর এই ধরনের বড় সাফল্য পেল। একসময় চোরাকারবারি ও শিকারিদের দাপটে জলদাপাড়া জাতীয় উদ্যান (Jaldapara Nationwide Park) কর্তৃপক্ষকে চরম নাজেহাল […]

আরও পড়ুন
Adina Forest Mini Zoo | প্রখর রোদে হাঁসফাঁস আদিনার মৃগদাব, হরিণদের রক্ষায় বিশেষ সতর্কতা বন দপ্তরের

Adina Forest Mini Zoo | প্রখর রোদে হাঁসফাঁস আদিনার মৃগদাব, হরিণদের রক্ষায় বিশেষ সতর্কতা বন দপ্তরের

পঙ্কজ ঘোষ, গাজোল: প্রখর রোদে বিপর্যস্ত জনজীবন। ব্যস্ততম রাস্তাগুলি শুনসান। হাঁসফাঁস করছে প্রাণীকুল। গাছের তলা থেকে সরতে চাইছে না বিভিন্ন বন্যপ্রাণী। এমন অবস্থায় গাজোল ব্লকের পান্ডুয়া গ্রাম পঞ্চায়েত এলাকার আদিনা ফরেস্ট মিনি জু (Adina Forest Mini Zoo) (আদিনা মৃগদাব)-তে জারি হয়েছে বিশেষ সতর্কতা। এখানকার হরিণগুলির শারীরিক সুস্থতার লক্ষ্যে খাদ্যাভ্যাস এবং পরিচর্যায় আনা হয়েছে পরিবর্তন। বর্তমানে […]

আরও পড়ুন
Alipurduar | মাঝরাতে হাতির হানা, সাহসিকতার সঙ্গে মেয়েকে উদ্ধার করলেন মা – Uttarbanga Sambad

Alipurduar | মাঝরাতে হাতির হানা, সাহসিকতার সঙ্গে মেয়েকে উদ্ধার করলেন মা – Uttarbanga Sambad

ফালাকাটা: সোমবার গভীর রাতে আলিপুরদুয়ার ১ ব্লকের (Alipurduar) পূর্ব কাঁঠালবাড়ি গ্রাম পঞ্চায়েতের যোগেন্দ্রনগর গ্রামে দলছুট একটি বুনো হাতির তাণ্ডবে আতঙ্ক ছড়াল। জলদাপাড়া (Jaldapara) পশ্চিম রেঞ্জের ব্যাংডাকি বিট থেকে আসা হাতিটি প্রথমে খেতের ফসল নষ্ট করে কাতিরাম ওরাওঁয়ের বাড়িতে হামলা চালায়। হাতিটি যখন টিনের বেড়া ভেঙে ঘরের ভেতর শুয়ে থাকা দশম শ্রেণির ছাত্রী নেহা ওরাওঁয়ের ওপর […]

আরও পড়ুন
Leopard Dying | মেটেলিতে লোকালয়ে ঢুকে বিপত্তি! রহস্যজনকভাবে উদ্ধার চিতাবাঘের রক্তাক্ত দেহ, ঘনিয়ে উঠছে রহস্য

Leopard Dying | মেটেলিতে লোকালয়ে ঢুকে বিপত্তি! রহস্যজনকভাবে উদ্ধার চিতাবাঘের রক্তাক্ত দেহ, ঘনিয়ে উঠছে রহস্য

মেটেলি: লোকালয়ে চিতাবাঘ ঢুকে পড়া ডুয়ার্সে নতুন কিছু নয়, কিন্তু সেই চিতাবাঘেরই রক্তাক্ত দেহ (Leopard Dying) উদ্ধার হওয়ার ঘটনায় বুধবার চাঞ্চল্য ছড়াল মেটেলি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েতের মাথাচুলকা খালপাড়া এলাকায়। একটি বেসরকারি ফার্ম হাউসের ভেতর থেকে ওই অর্ধ-পূর্ণবয়স্ক স্ত্রী চিতাবাঘটির নিথর দেহ উদ্ধার করে বন দপ্তর। বাঘটির শরীরে একাধিক আঘাতের চিহ্ন থাকায় এটি নিছক মৃত্যু […]

আরও পড়ুন
Gorumara Nationwide Park | তপ্ত গরমে স্বস্তি গরুমারায়, বন্যপ্রাণীদের তৃষ্ণা মেটাতে জঙ্গলে খনন করা হলো ৮টি নতুন পুকুর

Gorumara Nationwide Park | তপ্ত গরমে স্বস্তি গরুমারায়, বন্যপ্রাণীদের তৃষ্ণা মেটাতে জঙ্গলে খনন করা হলো ৮টি নতুন পুকুর

শুভদীপ শর্মা, লাটাগুড়ি: ইদানীং মাঝেমধ্যে বৃষ্টিতে গরমের প্রকট কমলেও তাপমাত্রা বাড়লেই যে জলের অভাবটা স্পষ্ট হবে তা নিশ্চিত। তাই প্রতিবারের মতো এবারও যাতে বন্যপ্রাণীদের সমস্যায় না পড়তে হয় সেজন্য বন দপ্তর গরুমারা জাতীয় উদ্যানের (Gorumara Nationwide Park) গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি এলাকা চিহ্নিত করে মোট আটটি পুকুর খনন করেছে। প্রায় আট থেকে দশ ফুট গভীরতাতেই মাটি […]

আরও পড়ুন
Leopard Rescue | রুদ্ধশ্বাস রেসকিউ অপারেশন! ঘোষপুকুরে জাল ফেলে কুয়ো থেকে তোলা হলো আহত চিতাবাঘকে

Leopard Rescue | রুদ্ধশ্বাস রেসকিউ অপারেশন! ঘোষপুকুরে জাল ফেলে কুয়ো থেকে তোলা হলো আহত চিতাবাঘকে

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ঘোষপুকুর সংলগ্ন পাহাড়গুমিয়া চা বাগানের একটি পরিত্যক্ত কুয়ো থেকে উদ্ধার করা হল একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ (Leopard Rescue)। মঙ্গলবার বিকেলে এই ঘটনাকে কেন্দ্র করে চা বাগানে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। বনদপ্তরের দ্রুত হস্তক্ষেপে শেষ পর্যন্ত নিরাপদেই উদ্ধার করা সম্ভব হয়েছে চিতাবাঘটিকে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেলে পাহাড়গুমিয়া […]

আরও পড়ুন
Unlawful Teak Timber Seized | শালবাড়িতে বনদপ্তরের হানা! ৬ লক্ষ টাকার বেআইনি সেগুন কাঠ ও আসবাব উদ্ধার, ধৃত ২

Unlawful Teak Timber Seized | শালবাড়িতে বনদপ্তরের হানা! ৬ লক্ষ টাকার বেআইনি সেগুন কাঠ ও আসবাব উদ্ধার, ধৃত ২

শিলিগুড়ি: শহর সংলগ্ন এলাকায় ফের একবার বনদপ্তরের বড়সড় সাফল্য। গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ির প্রধাননগর থানার অন্তর্গত শালবাড়ি এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৬ লক্ষ টাকার বেআইনি সেগুন কাঠ ও আসবাবপত্র (Unlawful Teak Timber Seized) উদ্ধার করল দার্জিলিং ওয়াইল্ডলাইফ ডিভিশনের (Darjeeling Wildlife Division) সুকনা রেঞ্জের (Sukna Vary) কর্মীরা। এই ঘটনায় দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করা […]

আরও পড়ুন
বাড়ছে প্রাণীবৈচিত্র, এবার ঝাড়গ্রামের জঙ্গলে মিলল ‘বিরল’ হানি বেজার! খুশি বনদপ্তর

বাড়ছে প্রাণীবৈচিত্র, এবার ঝাড়গ্রামের জঙ্গলে মিলল ‘বিরল’ হানি বেজার! খুশি বনদপ্তর

প্রাণীবৈচিত্রে ঝাড়গ্রাম জেলা রাজ্য মানচিত্রে উপর দিকে। এবার ঝাড়গ্রামের জঙ্গলে মিলল ‘বিরল’ হানি বেজার। এশিয়ান এই হানি বেজারের ছবি উঠে এসেছে বনদপ্তরের ট্রাপ ক্যামেরাতে। রাজ্যের মধ্যে সম্ভবত দ্বিতীয়বার ঝাড়গ্রামে এই বিরল প্রাণীর সন্ধান মিলেছে বলে বনদপ্তরের একটা অংশ মনে করছে। কয়েকদিন আগেই বেলপাহাড়ির বাঁশপাহাড়ির জঙ্গলে বনদপ্তরের ট্রাপ ক্যামেরাতে ভালুকের পাশাপাশি হানি বেজারের ছবি উঠেছে। বনদপ্তরের […]

আরও পড়ুন
পরিযায়ী পাখিদের সুরক্ষায় ফুলবাড়িতে বনদপ্তরের ‘সাফাই অভিযান’ – Uttarbanga Sambad

পরিযায়ী পাখিদের সুরক্ষায় ফুলবাড়িতে বনদপ্তরের ‘সাফাই অভিযান’ – Uttarbanga Sambad

ফাঁসিদেওয়া : শীতের মরসুমে উত্তরবঙ্গের জলাশয়গুলি যেন পরিযায়ী পাখিদের মেলা। বিশেষত শহর শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি ব্যারেজ ও সংলগ্ন জলাভূমিগুলিতে ভিড় জমিয়েছে হাজার হাজার বিদেশি পাখি। কিন্তু, এই পরিযায়ী অতিথিদের নিরাপত্তার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে মানুষের ব্যবহার করে ফেলে যাওয়া প্লাস্টিক ও বর্জ্য। এই পরিস্থিতিতে পাখিদের বিচরণক্ষেত্রকে দূষণমুক্ত করতে এবং জীবন বাঁচাতে বিশেষ উদ্যোগ নিল কার্সিয়াং […]

আরও পড়ুন
Leopard Assault | ধূপগুড়িতে সরষে খেতে চিতাবাঘের হানা! অল্পের জন্য রক্ষা পেলেন কৃষক, এলাকায় আতঙ্ক

Leopard Assault | ধূপগুড়িতে সরষে খেতে চিতাবাঘের হানা! অল্পের জন্য রক্ষা পেলেন কৃষক, এলাকায় আতঙ্ক

ধূপগুড়ি: ডুয়ার্সের জঙ্গল লাগোয়া জনপদে ফের বন্যপ্রাণের হানা। বুধবার বিকেলে ধূপগুড়ি ব্লকের উত্তর খূট্টিমারি এলাকায় নিজের সরষে খেতে গিয়ে চিতাবাঘের অতর্কিত আক্রমণের (Leopard Assault) শিকার হলেন কৃষক প্রসেনজিৎ রায়। চিতাবাঘের নখের আঘাতে তাঁর মুখ ও শরীরের বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত হয়েছে। বর্তমানে তিনি মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার বিকেলে প্রসেনজিৎবাবু একাই […]

আরও পড়ুন
ট্র্যাপ ক্যামেরায় বন্দি ডোরাকাটা! দু’বছরের খরা কাটিয়ে ফের বক্সায় বাঘদর্শন

ট্র্যাপ ক্যামেরায় বন্দি ডোরাকাটা! দু’বছরের খরা কাটিয়ে ফের বক্সায় বাঘদর্শন

কাটল দু’বছরের খরা। ফের বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে ক্যামেরাবন্দি বিশালাকার ডোরাকাটা। বৃহস্পতিবার রাত ৮ টা ১৯ মিনিটে বনদপ্তরের ট্র্যাপ ক্যামেরায় একটি পূর্ণবয়স্ক রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি ধরা পড়েছে। শুক্রবার সেই ছবি প্রকাশ করেছে রাজ্যের বনদপ্তর। বনকর্তাদের প্রাথমিক অনুমান, ভুটান থেকে রয়্যাল বেঙ্গল টাইগার এই বনাঞ্চলে আসতে পারে। তবে অসমের বনাঞ্চলের সঙ্গেও বক্সা টাইগার রিজার্ভ ফরেস্টের […]

আরও পড়ুন
নজরে দোলাডাঙা-দুয়ারসিনি, ‘নো প্লাস্টিক জোন’ তৈরির লক্ষ্যে সাফাই শুরু বনদপ্তরের

নজরে দোলাডাঙা-দুয়ারসিনি, ‘নো প্লাস্টিক জোন’ তৈরির লক্ষ্যে সাফাই শুরু বনদপ্তরের

অমিত সিং দেও, মানবাজার: দক্ষিণ পুরুলিয়া পর্যটন সার্কিটকে ‘নো প্লাস্টিক জোন’ ঘোষণা করল বনদপ্তর। কংসাবতী দক্ষিণ বনবিভাগের তরফে জঙ্গল-পাহাড় ঘেরা বান্দোয়ান ১ বনাঞ্চলের দুয়ারসিনি ও মানবাজার ১ রেঞ্জের কংসাবতী জলাধারের পাড়ে দোলাডাঙাকে দূষণমুক্ত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। শনিবার সকাল থেকে সংশ্লিষ্ট রেঞ্জের বনকর্মীরা ওই দুই স্থানে ফেলে থাকা প্লাস্টিক সংগ্রহ করেন। বনদপ্তর সূত্রে জানা […]

আরও পড়ুন
South Khairbari | ‘সন্তান’দের ছেড়ে যাওয়ার যন্ত্রণা! ২১ বছরের মায়া কাটিয়ে বাঘেদের বিদায় বেলায় কাঁদলেন পার্থ

South Khairbari | ‘সন্তান’দের ছেড়ে যাওয়ার যন্ত্রণা! ২১ বছরের মায়া কাটিয়ে বাঘেদের বিদায় বেলায় কাঁদলেন পার্থ

নীহাররঞ্জন ঘোষ, মাদারিহাট: দক্ষিণ খয়েরবাড়ি (South Khairbari) ব্যাঘ্র পুনর্বাসনকেন্দ্রের ওয়াইল্ডলাইফ গার্ড হিসেবে চাকরি করতেন পার্থসারথি সিনহা। তাঁর দায়িত্ব ছিল চিতাবাঘগুলির রক্ষণাবেক্ষণ করা। নিয়মিত স্নান করানো, খাবার দেওয়া, অসুস্থ হলে চিকিৎসকের পরামর্শ মেনে চিতাবাঘগুলির দেখভাল করা ছিল তাঁর দায়িত্ব। তাদের দেখলেই পার্থ বুঝে যান কী অসুবিধা হচ্ছে। পার্থর পরিচর্যা ও হাতের স্পর্শেই দীর্ঘদিন বেঁচেছিল রাজা নামের […]

আরও পড়ুন
Gulma Picnic | গুলমায় পিকনিকের হুল্লোড়ে নিয়ম ভাঙার হিড়িক! নিষেধাজ্ঞা উড়িয়েই জঙ্গলের গভীরে পর্যটকরা

Gulma Picnic | গুলমায় পিকনিকের হুল্লোড়ে নিয়ম ভাঙার হিড়িক! নিষেধাজ্ঞা উড়িয়েই জঙ্গলের গভীরে পর্যটকরা

গৌতম চাকি, শিলিগুড়ি: শিলিগুড়ির (Siliguri Information) কাছাকাছি গুলমা (Gulma Picnic) এলাকায় শীতের মরশুম এলেই বাড়তে থাকে মানুষের আনাগোনা। এবারও তার ব্যতিক্রম হয়নি। মনোরম প্রাকৃতিক পরিবেশের টানে প্রতিদিনই পিকনিক করতে আসছেন অসংখ্য মানুষ। তবে উদ্বেগের বিষয়, পিকনিক করতে এসে অনেকেই নদী পার হয়ে মহানন্দা অভয়ারণ্যের সংরক্ষিত এলাকায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঢুকে পড়ছেন। বোর্ডে লেখাও রয়েছে- ‘প্রবেশ […]

আরও পড়ুন
লোকালয়ে ঢুকছে হাতি-বাঘ! ‘রেসকিউ-অপারেশনে’ বনকর্মীদের হাতে ডেনমার্কের অত্যাধুনিক বন্দুক

লোকালয়ে ঢুকছে হাতি-বাঘ! ‘রেসকিউ-অপারেশনে’ বনকর্মীদের হাতে ডেনমার্কের অত্যাধুনিক বন্দুক

টিটুন মল্লিক, বাঁকুড়া: জঙ্গলের পথে বুনো হাতি সামলানো হোক, কিংবা আহত চিতাকে উদ্ধার করা, বাঁকুড়া বনদপ্তরের ভরসা ছিল দু’টি পুরনো ট্রাঙ্কুলাইজিং বন্দুক। এমনকী বাঁকুড়ার মতো জায়গায় হঠাৎ দেখা দেওয়া বাঘকে নিয়ন্ত্রণে আনতেই বন কর্মীদের ভরসা ছিল এই বন্দুকই। যা নিয়ে বনকর্মীদের রীতিমত সমস্যার মধ্যে পড়তে হতো। যা নিয়ে যথেষ্টে উদ্বেগে ছিলেন বনকর্মীরা। এবার তা কাটতে […]

আরও পড়ুন
বন্ধ চেকপোস্টই ‘সফট করিডর’! জঙ্গল থেকে পাচার বন্যপ্রাণ-বনজ সম্পদ, গোয়েন্দা তথ্যে চাঞ্চল্য

বন্ধ চেকপোস্টই ‘সফট করিডর’! জঙ্গল থেকে পাচার বন্যপ্রাণ-বনজ সম্পদ, গোয়েন্দা তথ্যে চাঞ্চল্য

অমিত সিং দেও, মানবাজার: লোকমুখে রয়ে গিয়েছে নাম! কিন্তু বাস্তব বলছে, কয়েক বছর আগেই ঝাঁপ বন্ধ হয়ে গিয়েছে পুরুলিয়ায় বনদপ্তরের ৫টি চেকপোস্টের। আর এই অবস্থায় ঝাড়খণ্ড ছুঁয়ে থাকা জঙ্গলমহলের পুরুলিয়ায় বিনা বাধায় পাচার হয়ে যাচ্ছে বনজ সম্পদ। শুধু তাই নয় পুরুলিয়ার উপর দিয়েই বন্যপ্রাণ পাচারের ‘সফট করিডর’ হিসাবে ব্যবহার করছে আন্তঃরাজ্য দুষ্কৃতীরা! গোয়েন্দা তথ্যে এই […]

আরও পড়ুন