Elephant loss of life | ফসল বাঁচাতে বিদ্যুতের ফাঁদ?, নাগরাকাটায় হাতি মৃত্যু ঘিরে চাঞ্চল্য

শিক্ষা
Spread the love


নাগরাকাটা: ডুয়ার্সের (Dooars) চা বলয়ে ফের হাতির রহস্যমৃত্যু (Elephant loss of life)। বুধবার ভোরে নাগরাকাটা (Nagrakata) ব্লকের সুখানী বস্তী এলাকায় একটি পূর্ণ বয়স্ক পুরুষ হাতির নিথর দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর ছড়িয়ে পড়তেই অকুস্থলে কৌতূহলী মানুষের ভিড় জমে যায়। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান বন দপ্তরের ডায়না ও চালসা রেঞ্জের আধিকারিক এবং কর্মীরা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে সন্ধে নামলেই পার্শ্ববর্তী জলঢাকা বনাঞ্চল থেকে খাবারের খোঁজে লোকালয়ে ও ধান খেতে হানা দিচ্ছিল হাতির দল। মঙ্গলবার রাতেও সুখানী বস্তীতে একইভাবে হাতির দলটি প্রবেশ করে। প্রতিদিনের মতো চাষের জমি ও ঘরবাড়ি বাঁচানোর চেষ্টায় ছিলেন গ্রামবাসীরা। তবে বুধবার সকালে ধান খেতের ভেতর হাতিটিকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

কৃষি জমিতে ফসল রক্ষার্থে বেআইনিভাবে তার দিয়ে বিদ্যুৎ সংযোগ করে রাখা হয়েছিল কি না, আর তার জেরেই এই মর্মান্তিক পরিণতি ঘটল কি না, তা নিয়ে ইতিমধ্যে জোর জল্পনা শুরু হয়েছে। বন কর্মীরা বিষয়টি খতিয়ে দেখছেন। হাতির দেহটি উদ্ধারের পাশাপাশি তা ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

অকাল মৃত্যুর পেছনে আসল কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের ওপরই জোর দিচ্ছেন বনাধিকারিকরা। বন দপ্তরের এক আধিকারিক বলেন, “মৃত্যুর সম্ভাব্য সমস্ত কারণ খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের পর সব কিছু পরিষ্কার হবে।”

The publish Elephant death | ফসল বাঁচাতে বিদ্যুতের ফাঁদ?, নাগরাকাটায় হাতি মৃত্যু ঘিরে চাঞ্চল্য appeared first on Uttarbanga Sambad.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *