Alipurduar | মাঝরাতে হাতির হানা, সাহসিকতার সঙ্গে মেয়েকে উদ্ধার করলেন মা – Uttarbanga Sambad

Alipurduar | মাঝরাতে হাতির হানা, সাহসিকতার সঙ্গে মেয়েকে উদ্ধার করলেন মা – Uttarbanga Sambad

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


ফালাকাটা: সোমবার গভীর রাতে আলিপুরদুয়ার ১ ব্লকের (Alipurduar) পূর্ব কাঁঠালবাড়ি গ্রাম পঞ্চায়েতের যোগেন্দ্রনগর গ্রামে দলছুট একটি বুনো হাতির তাণ্ডবে আতঙ্ক ছড়াল। জলদাপাড়া (Jaldapara) পশ্চিম রেঞ্জের ব্যাংডাকি বিট থেকে আসা হাতিটি প্রথমে খেতের ফসল নষ্ট করে কাতিরাম ওরাওঁয়ের বাড়িতে হামলা চালায়। হাতিটি যখন টিনের বেড়া ভেঙে ঘরের ভেতর শুয়ে থাকা দশম শ্রেণির ছাত্রী নেহা ওরাওঁয়ের ওপর হামলার উপক্রম করে, ঠিক তখনই পাশের ঘর থেকে মা সবিতা ওরাওঁ সাহসিকতার পরিচয় দেন। মেয়ের কান্না শুনে তড়িঘড়ি ঘর থেকে বেরিয়ে হাতিটিকে দেখতে পান তিনি এবং নিজের প্রাণের ঝুঁকি নিয়ে দরজা খুলে নেহাকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে আনেন। পরবর্তীতে বনকর্মী ও গ্রামবাসীদের চেষ্টায় হাতিটি জঙ্গলে ফিরে যায়। বন দপ্তর (Forest Division) জানিয়েছে, নিয়ম অনুযায়ী ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *