চ্যাংরাবান্ধা সীমান্তে আটক বাংলাদেশি নাগরিককে জিজ্ঞাসাবাদের পর স্বদেশে ফেরত

চ্যাংরাবান্ধাঃ কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা আন্তর্জাতিক ইমিগ্রেশন (Changrabandha Worldwide Immigration) চেকপোস্ট দিয়ে শুক্রবার সন্ধ্যায় নিজের দেশে ফিরে গেলেন ভারতে আটক হওয়া এক বাংলাদেশি নাগরিক। অভিবাসন ও মেখলিগঞ্জ মহকুমা পুলিশ প্রশাসন সূত্রে এই তথ্য জানা গেছে। প্রশাসন সূত্রে জানা যায়, ওই নাগরিক বাংলাদেশের কুড়িগ্রাম এলাকার বাসিন্দা। চলতি নভেম্বর মাসেই তিনি পর্যটন ভিসায় চ্যাংরাবান্ধা সীমান্ত দিয়ে ভারতে এসেছিলেন। […]

আরও পড়ুন

চ্যাংরাবান্ধায় মধ্যরাতে রেশন ডিলারের বাড়িতে দুঃসাহসিক চুরি, খোয়া গেল লক্ষাধিক টাকার গয়না ও নগদ

চ্যাংরাবান্ধাঃ মঙ্গলবার মধ্যরাতে চ্যাংরাবান্ধা (Changrabandha) গ্রাম পঞ্চায়েতের খেতাবেচা এলাকায় এক রেশন ডিলারের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। দুষ্কৃতীরা ঘরের দরজা ভেঙে কয়েক লক্ষ টাকার সোনার গয়না ও নগদ টাকা নিয়ে চম্পট দিয়েছে বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত বাড়িটি রেশন ডিলার জাহানারা বেগমের। তাঁর মেয়ে […]

আরও পড়ুন

Changrabandha Land Port | কালীপুজোর ভিড় সামলাতে চ্যাংরাবান্ধা স্থলবন্দরে বাণিজ্যের সময় কমাল প্রশাসন

চ্যাংরাবান্ধা : কালীপুজো উপলক্ষে ভিড় সামাল দিতে চ্যাংরাবান্ধা (Changrabandha) আন্তর্জাতিক স্থলবন্দরে (Land Port) বৈদেশিক বাণিজ্যের সময়সীমা কমানো হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সাধারণ দিনে বিকেল ছ’টা পর্যন্ত বাণিজ্য চালু থাকলেও বৃহস্পতিবার তা দুপুর আড়াইটা পর্যন্ত সীমাবদ্ধ রাখা হয়। মেখলিগঞ্জ (Mekhliganj) মহকুমার চ্যাংরাবান্ধায় বিগ বাজেটের থিম নির্ভর পুজো ও মেলা দেখতে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা ও পার্শ্ববর্তী […]

আরও পড়ুন

Changrabandha | দুই দিনে গ্রেপ্তার ৩ অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী! চ্যাংরাবান্ধায় শোরগোল

চ্যাংরাবান্ধা: চ্যাংরাবান্ধা (Changrabandha) আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে বুধ ও বৃহস্পতিবার পরপর দু’দিনে মোট ৩ জন অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেপ্তার হওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার ২ জন নাবালক সন্তান সহ জান্নাতুন বেগম (ওরফে জান্নাতুন ফেরদৌসী) নামে এক বাংলাদেশি মহিলাকে আটক করা হয়। ২০১৯ সালে কুচলিবাড়ি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে শীতলকুচির এক বাসিন্দাকে বিয়ে করেন […]

আরও পড়ুন

Changrabandha | চ্যাংরাবান্ধা আন্তর্জাতিক সীমান্তে মৈত্রীর বার্তা, বাংলাদেশি নাগরিকদের রাখি পরালেন ইমিগ্রেশন কর্মীরা

চ্যাংরাবান্ধা: বঙ্গভঙ্গের সময় রবীন্দ্রনাথ ঠাকুরের হাতে গড়া সম্প্রীতি ও ঐক্যের আবহ যেন মূর্ত হয়ে উঠল চ্যাংরাবান্ধা (Changrabandha) আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে। কাঁটাতারের গণ্ডি পেরিয়ে দুই বাংলার সাধারণ মানুষ ও আধিকারিকদের অংশগ্রহণে মহাসমারোহে পালিত হল রাখিবন্ধন উৎসব। আন্তর্জাতিক স্থলবন্দর চ্যাংরাবান্ধায় ইমিগ্রেশনের কর্মীরা এদিন বাংলাদেশি নাগরিকদের হাতে রাখি পরিয়ে বন্ধুত্বের এক অনন্য নজির স্থাপন করেন। এই পবিত্র বন্ধনে […]

আরও পড়ুন

Changrabandha | চ্যাংরাবান্ধায় বাংলাদেশি মহিলা উদ্ধার, মানবপাচার ও দেহব্যবসায় বাধ্য করার অভিযোগ

চ্যাংরাবান্ধা: আন্তর্জাতিক ইমিগ্রেশন বন্ধ হয়ে যাওয়ার পর শনিবার রাতে চ্যাংরাবান্ধার (Changrabandha) দক্ষিণপাড়া এলাকায় এক বাংলাদেশি মহিলাকে ঘোরাফেরা করতে দেখে উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। ওই মহিলা নিজেকে বাংলাদেশের রংপুর জেলার পীরগাছা উপজেলার বাসিন্দা বলে পরিচয় দিয়েছেন। তাঁর দাবি, প্রায় চার বছর আগে দালালচক্রের মাধ্যমে অবৈধভাবে ভারতে আসার পর তাঁকে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে কাজ করতে বাধ্য করা […]

আরও পড়ুন

Changrabandha | এই প্রথমবার বিজেপির দখলে চ্যাংরাবান্ধা গ্রাম পঞ্চায়েত! এলাকা জুড়ে তুমুল উচ্ছাস

চ্যাংরাবান্ধা: চ্যাংরাবান্ধার (Changrabandha) ইতিহাসে প্রথমবারের জন্য গ্রাম পঞ্চায়েত দপ্তরের দখল নিল বিজেপি। রাজ্যের পালাবদলের ধারার সঙ্গে সামঞ্জস্য রেখেই চ্যাংরাবান্ধায় প্রথমবারের জন্য বিজেপির (BJP) পঞ্চায়েত সদস্য সুনির্মল গুহ এদিন চ্যাংরাবান্ধা গ্রাম পঞ্চায়েতের প্রধানের দায়িত্বভার গ্রহণ করলেন। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর গত জুলাই মাসে চ্যাংরাবান্ধা গ্রাম পঞ্চায়েতের তৎকালীন প্রধান ইলিয়াস রহমান ও উপপ্রধান স্বপ্না রায় বর্মন নিজেদের […]

আরও পড়ুন
Changrabandha | রেশনে দেওয়া হচ্ছে পচা-মাটি মেশানো গম! ডিলারের দরজায় বিক্ষোভ উপভোক্তাদের

Changrabandha | রেশনে দেওয়া হচ্ছে পচা-মাটি মেশানো গম! ডিলারের দরজায় বিক্ষোভ উপভোক্তাদের

চ্যাংরাবান্ধা: কোচবিহারের চ্যাংরাবান্ধায় (Changrabandha) এক ডিলারের বিরুদ্ধে রেশনে পচা, ধূলো ও পাথর মেশানো গম বিলির অভিযোগ উঠল। ঘটনার দরুন ক্ষুব্ধ উপভোক্তারা রেশন না নিয়ে ফিরে যান, যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এদিন কোচবিহারের (Cooch Behar) মেখলিগঞ্জ ব্লকের চ্যাংরাবান্ধা হাসপাতাল মোড় সংলগ্ন রেশন ডিলার রাজা দে-র দোকানে পচা ও ব্যবহারের অযোগ্য গম বিতরণের অভিযোগে তীব্র ক্ষোভ […]

আরও পড়ুন
Changrabandha | চ্যাংরাবান্ধা সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরানো হল কিডনি রোগীর কফিনবন্দি দেহ!

Changrabandha | চ্যাংরাবান্ধা সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরানো হল কিডনি রোগীর কফিনবন্দি দেহ!

চ্যাংরাবান্ধা: সুস্থ হয়ে দেশে ফেরার বুকভরা আশা নিয়ে ভারতে এসেছিলেন এক বাংলাদেশি নাগরিক। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে কফিনবন্দি হয়েই স্বদেশে ফিরতে হল তাঁকে। বৃহস্পতিবার কোচবিহারের চ্যাংরাবান্ধা (Changrabandha) আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের মাধ্যমে এক বাংলাদেশি নাগরিকের মৃতদেহ সসম্মানে তাঁর দেশের ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হল। জানা গেছে, মৃত ব্যক্তির নাম শৈলেন্দ্র নাথ মোহন্ত। তিনি বাংলাদেশের রংপুরের […]

আরও পড়ুন
Changrabandha | চ্যাংরাবান্ধায় SUCI-এর বিক্ষোভ মিছিল: নিট দুর্নীতি থেকে স্মার্ট মিটার, কেন্দ্র-রাজ্যকে বিঁধে সুর চড়ালেন নেতারা

Changrabandha | চ্যাংরাবান্ধায় SUCI-এর বিক্ষোভ মিছিল: নিট দুর্নীতি থেকে স্মার্ট মিটার, কেন্দ্র-রাজ্যকে বিঁধে সুর চড়ালেন নেতারা

চ্যাংরাবান্ধা: শুক্রবার সন্ধ্যায় দিল্লির সঙ্গে এক সুতোয় বাঁধা পড়ল কোচবিহার জেলার আন্তর্জাতিক সীমান্ত অঞ্চল চ্যাংরাবান্ধা (Changrabandha)। ভারতবর্ষের নিট (NEET) কেলেঙ্কারির প্রতিবাদে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে শুক্রবার সন্ধ্যায় চ্যাংরাবান্ধায় প্রতিবাদ মিছিল করে এসইউসিআই। মিছিলটি চ্যাংরাবান্ধা ভিআইপি মোড় থেকে শুরু হয়ে মার্চেন্ট রোড বরাবর চ্যাংরাবান্ধা বাজার পরিক্রমা করে পুনরায় ভিআইপি মোড়ে শেষ হয়। এরপর ভিআইপি […]

আরও পড়ুন
Changrabandha | বিজেপি কর্মী পরিচয় দিয়ে ‘তোলাবাজি’-র অভিযোগ! চ্যাংরাবান্ধায় আটক ১

Changrabandha | বিজেপি কর্মী পরিচয় দিয়ে ‘তোলাবাজি’-র অভিযোগ! চ্যাংরাবান্ধায় আটক ১

চ্যাংরাবান্ধা: আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা পাইয়ে দেওয়ার নামে বিজেপি (BJP) কর্মী পরিচয় দিয়ে ‘তোলাবাজি’র অভিযোগে এক ব্যক্তিকে আটক ঘিরে তুমুল চাঞ্চল্য ছড়াল চ্যাংরাবান্ধার (Changrabandha) কলসিবান্ধা এলাকায়। স্থানীয়দের অভিযোগ, ঘরের কাজ শুরু না করায় টাকা ফেরতের ভয় দেখিয়ে স্থানীয় নুর ইসলাম ও রবিউল ইসলামদের বাড়ি থেকে টাকা চাওয়া হচ্ছিল। অভিযুক্ত মহম্মদ মোস্তফাকে হাতেনাতে ধরে পুলিশের […]

আরও পড়ুন
Changrabandha Gram Panchayat | চ্যাংরাবান্ধায় নাটকীয় মোড়! ইস্তফা দিলেন প্রধান ও উপপ্রধান, বিডিও অফিসে চোখের জল

Changrabandha Gram Panchayat | চ্যাংরাবান্ধায় নাটকীয় মোড়! ইস্তফা দিলেন প্রধান ও উপপ্রধান, বিডিও অফিসে চোখের জল

চ্যাংরাবান্ধা: রাজ্যে ক্ষমতার অলিন্দে পালাবদলের ঢেউ এবার এসে পৌঁছাল চ্যাংরাবান্ধা গ্রাম পঞ্চায়েতেও (Changrabandha Gram Panchayat)। মঙ্গলবার মেখলিগঞ্জের (Mekhliganj) বিডিও নরেশ রাজরাইয়ের কাছে গিয়ে নিজেদের পদত্যাগপত্র জমা দিলেন চ্যাংরাবান্ধা গ্রাম পঞ্চায়েতের প্রধান ইলিয়াস রহমান ও উপপ্রধান স্বপ্না রায় বর্মন। বিডিও অফিস থেকে ইস্তফা দিয়ে বেরোনোর পথে কার্যত চোখের জলে ভাসতে দেখা গেল উপপ্রধান স্বপ্না রায় বর্মনকে। […]

আরও পড়ুন
Sitalkuchi To Ajmer | দূষণমুক্ত পৃথিবীর বার্তা দিতে সাইকেলে চড়ে শীতলকুচি থেকে আজমীর পাড়ি বৃদ্ধের

Sitalkuchi To Ajmer | দূষণমুক্ত পৃথিবীর বার্তা দিতে সাইকেলে চড়ে শীতলকুচি থেকে আজমীর পাড়ি বৃদ্ধের

চ্যাংরাবান্ধা: বয়স কেবল একটি সংখ্যা মাত্র—এই প্রবাদকে ফের একবার সত্য প্রমাণ করলেন শীতলকুচির বড়মরিচার লালবাজার অঞ্চলের বাসিন্দা তাইজুল হক মিয়া। জলবায়ু পরিবর্তন ও দূষণমুক্ত পরিবেশের বার্তা ছড়িয়ে দিতে প্রায় ১৮০০ কিলোমিটার পথ সাইকেলে পাড়ি (Biking) দেওয়ার সংকল্প নিয়ে আজমীর শরীফের (Sitalkuchi To Ajmer) উদ্দেশ্যে রওনা হয়েছেন তিনি। শুক্রবার শীতলকুচি থেকে রওনা হওয়ার পর শনিবার তাঁকে […]

আরও পড়ুন
Changrabandha | দীর্ঘ বিচ্ছেদ শেষে খুলল দুয়ার! চ্যাংরাবান্ধা সীমান্ত দিয়ে ভারত সফরে বাংলাদেশি পর্যটকরা

Changrabandha | দীর্ঘ বিচ্ছেদ শেষে খুলল দুয়ার! চ্যাংরাবান্ধা সীমান্ত দিয়ে ভারত সফরে বাংলাদেশি পর্যটকরা

চ্যাংরাবান্ধা: প্রায় দুই বছরের টানাপোড়েন কাটিয়ে আবারও চেনা ছন্দে ফিরছে কোচবিহারের চ্যাংরাবান্ধা (Changrabandha) আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট। প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের সঙ্গে নানা অভ্যন্তরীণ গোলযোগ ও কূটনৈতিক সম্পর্কের অবনতির জেরে দীর্ঘ সময় বন্ধ থাকার পর, অবশেষে পুনরায় চালু হয়েছে পর্যটন ভিসা (Vacationer Visa)। আর এই ভিসা চালুর প্রথম দিনেই বাংলাদেশ থেকে পর্যটকদের ভারতে প্রবেশকে ঘিরে সীমান্তের (Border) […]

আরও পড়ুন
Changrabandha | আবাস যোজনার কাটমানি ফেরত চেয়ে তৃণমূল কর্মীর বাড়িতে বিক্ষোভ, উত্তাল চ্যাংরাবান্ধা

Changrabandha | আবাস যোজনার কাটমানি ফেরত চেয়ে তৃণমূল কর্মীর বাড়িতে বিক্ষোভ, উত্তাল চ্যাংরাবান্ধা

চ্যাংরাবান্ধা: আবাস যোজনার ‘কাটমানি’ (Minimize-Cash) ফেরত চেয়ে তৃণমূল কর্মীর বাড়িতে তুমূল বিক্ষোভে সামিল হলেন এলাকাবাসী। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে চ্যাংরাবান্ধা (Changrabandha) গ্রাম পঞ্চায়েতের দেবী কলোনী এলাকায়। এদিন এলাকাবাসীরা মিছিল করে অভিযুক্ত তৃনমূল কর্মী কৃষ্ণ সূত্রধরের বাড়িতে পৌঁছে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এই প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা রবি মন্ডল বলেন,”তৃণমূলের কর্মী কৃষ্ণ সূত্রধর ঘর পাইয়ে দেওয়ার নাম […]

আরও পড়ুন
Changrabandha | গরম আর লুপারের দাপটে উদ্বেগ চা চাষে

Changrabandha | গরম আর লুপারের দাপটে উদ্বেগ চা চাষে

চ্যাংরাবান্ধা: একা গরমে রক্ষে নেই, সঙ্গে লুপার দোসর! জোড়া ফলার সাঁড়াশি চাপে মেখলিগঞ্জের ক্ষুদ্র চা চাষিদের কপালে চিন্তার ভাঁজ ক্রমশ চওড়া হচ্ছে। একদিকে বৃষ্টির অভাবে চা বাগানের সবুজ পাতা লাল হয়ে যাচ্ছে। রীতিমতো নিয়মিত বাগানে জলসেচ করেও কোনও সুরাহা হচ্ছে না। অন্যদিকে লাল পোকা, লুপার সহ বিভিন্ন রোগপোকার আক্রমণে আতঙ্কিত চাষিদের একটা বড় অংশ। ক্ষুদ্র […]

আরও পড়ুন
Vacationer visa suspension impacts | ইদের মরশুমেও খাঁ খাঁ করছে চ্যাংরাবান্ধা সীমান্ত, পর্যটন ভিসা চালুর দাবিতে সরব সব মহল

Vacationer visa suspension impacts | ইদের মরশুমেও খাঁ খাঁ করছে চ্যাংরাবান্ধা সীমান্ত, পর্যটন ভিসা চালুর দাবিতে সরব সব মহল

চ্যাংরাবান্ধা: প্রতি বছর ইদের আগে যেখানে চ্যাংরাবান্ধা সীমান্তে বাংলাদেশ থেকে আসা পর্যটকদের ঢল নামত, সেখানে আজ চিত্রটা সম্পূর্ণ বিপরীত। ২০২৪ সালের আগস্ট মাস থেকে নতুন করে পর্যটন ভিসা চালু না হওয়ায় কার্যত স্তব্ধ হয়ে পড়েছে সীমান্তের পর্যটন বাণিজ্য (Vacationer visa suspension impacts)। শুধুমাত্র চিকিৎসা, স্টুডেন্ট বা তীর্থ ভিসার দৌলতে নামমাত্র যাতায়াত হলেও, পর্যটন ভিসা বন্ধ […]

আরও পড়ুন
Changrabandha | চ্যাংরাবান্ধায় দুই গোষ্ঠীর বিবাদে রণক্ষেত্র চিতিয়ারডাঙা: পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি! ধৃত ১০

Changrabandha | চ্যাংরাবান্ধায় দুই গোষ্ঠীর বিবাদে রণক্ষেত্র চিতিয়ারডাঙা: পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি! ধৃত ১০

চ্যাংরাবান্ধা: বুধবার রাত থেকে গোষ্ঠী সংঘর্ষের জেরে উত্তপ্ত হয়ে উঠল মেখলিগঞ্জ ব্লকের চ্যাংরাবান্ধা গ্রাম পঞ্চায়েতের চিতিয়ারডাঙা এলাকা। পরিস্থিতি সামাল দিতে গিয়ে উন্মত্ত জনতার রোষের মুখে পড়তে হল পুলিশকে। ভাঙচুর করা হয়েছে পুলিশের গাড়ি, আহত হয়েছেন বেশ কয়েকজন পুলিশকর্মী। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বুধবার রাতে চ্যাংরাবান্ধার চিতিয়ারডাঙা এলাকায় দুই সম্প্রদায়ের মধ্যে বিবাদের জেরে উত্তেজনা […]

আরও পড়ুন
Changrabandha | যুবসাথীর ফর্ম তুলতে যাওয়াই হল কাল! পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাণ হারালেন যুবক

Changrabandha | যুবসাথীর ফর্ম তুলতে যাওয়াই হল কাল! পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাণ হারালেন যুবক

শতাব্দী সাহা,চ্যাংরাবান্ধা: সুন্দর ভবিষ্যতের আশায় সরকারি প্রকল্পের ফর্ম পূরণ করতে বাড়ি থেকে বেরিয়েছিলেন কুচলীবাড়ির যুবক সুকান্ত রায় (৩০)। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই যমদূত হয়ে এল একটি বালি বোঝাই পিকআপ ভ্যান। বৃহস্পতিবার মেখলিগঞ্জ ব্লকের ভোটবাড়ি কৃষক বাজার এলাকায় ঘাতক ভ্যানের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল টোটো, প্রাণ গেল সুকান্তর। দুর্ঘটনার বিভীষিকা: প্রত্যক্ষদর্শীদের বয়ানস্থানীয় বাসিন্দা সুভাষ রায় জানান, রাস্তার […]

আরও পড়ুন
Changrabandha | নির্বাচন পরবর্তী চেনা ছন্দে চ্যাংরাবান্ধা: শুরু হলো ত্রিদেশীয় বাণিজ্য, নতুন সরকারকে ঘিরে প্রত্যাশা

Changrabandha | নির্বাচন পরবর্তী চেনা ছন্দে চ্যাংরাবান্ধা: শুরু হলো ত্রিদেশীয় বাণিজ্য, নতুন সরকারকে ঘিরে প্রত্যাশা

চ্যাংরাবান্ধা: বাংলাদেশের ত্রয়োদশ সাধারণ নির্বাচনের (Banladesh Election 2026) রেশ কাটিয়ে ফের চেনা ছন্দে ফিরল চ্যাংরাবান্ধা আন্তর্জাতিক স্থলবন্দর (Changrabandha Border)। শুক্রবারের সাপ্তাহিক ছুটি ও নির্বাচনকালীন তিন দিনের বিরতি শেষে শনিবার থেকে ভারত, বাংলাদেশ ও ভুটানের মধ্যে পুনরায় শুরু হলো ত্রিদেশীয় বৈদেশিক বাণিজ্য (IndoBangla Commerce)। এদিন ভারত ও ভুটান থেকে পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশের পাশাপাশি ওপার থেকেও […]

আরও পড়ুন
Changrabandha | চার ভাইবোন হয়ে গেলেন ছয়! এসআইআর-এর ভুতুড়ে তথ্যে বিড়ম্বনায় শাহিদের পরিবার

Changrabandha | চার ভাইবোন হয়ে গেলেন ছয়! এসআইআর-এর ভুতুড়ে তথ্যে বিড়ম্বনায় শাহিদের পরিবার

চ্যাংরাবান্ধা: জন্ম থেকে শাহিদ আনোয়ার জানেন তাঁরা চার ভাইবোন—তিন দিদি এবং তিনি নিজে। কিন্তু এসআইআরের (SIR) জেরে রাতারাতি তাঁরা হয়ে গেলেন ছ’জন! যাঁর কোনও অস্তিত্ব নেই, এমন দু’জনকে নিজের ভাইবোন হিসেবে দেখে কার্যত স্তম্ভিত মেখলিগঞ্জের চ্যাংরাবান্ধা গ্রাম পঞ্চায়েতের ১৫৫ পানিশালা এলাকার বাসিন্দা শাহিদ (Changrabandha)। জানা গিয়েছে, শাহিদের বাবা হাসিবুল রহমান ২০০৫ সালে মারা যান। জীবিত […]

আরও পড়ুন
Changrabandha | কুয়াশার কবলে চ্যাংরাবান্ধা বাইপাস! ট্রাক-ট্রেলার সংঘর্ষে জখম ২ 

Changrabandha | কুয়াশার কবলে চ্যাংরাবান্ধা বাইপাস! ট্রাক-ট্রেলার সংঘর্ষে জখম ২ 

চ্যাংরাবান্ধা: ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা কমে যাওয়ায় শনিবার ভোররাতে চ্যাংরাবান্ধা (Changrabandha) বাইপাস সংলগ্ন এশিয়ান হাইওয়েতে ভয়াবহ দুর্ঘটনা ঘটল (Accident)। ভুটান থেকে পাথর বোঝাই করে আসা একটি ট্রাক দাঁড়িয়ে থাকা একটি ট্রেলারের পিছনে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনায় ট্রাকের সামনের অংশ দুমড়ে গেলেও বরাত জোরে রক্ষা পান দুই চালক অভয় পান্ডে ও সঞ্জিত রায়। স্থানীয়দের সহায়তায় আহতদের […]

আরও পড়ুন
Shatarup Ghosh | ‘মন্দির মসজিদের রাজনীতি…’, চ্যাংরাবান্ধার প্রকাশ্য সমাবেশে ‘রণংদেহী’ শতরূপ

Shatarup Ghosh | ‘মন্দির মসজিদের রাজনীতি…’, চ্যাংরাবান্ধার প্রকাশ্য সমাবেশে ‘রণংদেহী’ শতরূপ

চ্যাংরাবান্ধা: সোমবার চ্যাংরাবান্ধায় (Changrabandha) অনুষ্ঠিত এক প্রকাশ্য সমাবেশে অংশ নিয়ে কেন্দ্র ও রাজ্যের শাসকদলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন সিপিআইএম নেতা শতরূপ ঘোষ (Shatarup Ghosh)। এদিন সাধারন মানুষের জীবন ও জীবিকা রক্ষা, চ্যাংরাবান্ধা স্থলবন্দরের আধুনিকীকরণ,মেখলিগঞ্জে ব্লাড ব্যাংক স্থাপনের দাবী নিয়ে সিপিআইএম মেখলিগঞ্জ ২ নং এরিয়া কমিটির ডাকে মিছিল ও প্রকাশ্য সমাবেশের আয়োজন করা হয়। সেখানেই প্রধান […]

আরও পড়ুন
Cooch Behar | নাগরিকত্ব বিতর্কের মাঝেই দেশত্যাগ! সস্ত্রীক বাংলাদেশে ফিরলেন দিনহাটার তৃণমূল নেত্রীর বাবা

Cooch Behar | নাগরিকত্ব বিতর্কের মাঝেই দেশত্যাগ! সস্ত্রীক বাংলাদেশে ফিরলেন দিনহাটার তৃণমূল নেত্রীর বাবা

অমৃতা দে, দিনহাটা: বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলে খবর প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই দেশ ছাড়লেন কোচবিহারের (Cooch Behar) দিনহাটা (Dinhata)-২ ব্লকের তৃণমূল পঞ্চায়েত সমিতির সদস্য কৃষ্ণা কাবেরী বর্মনের বাবা ও মা। রবিবার তাঁরা চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশে চলে যান। এরপরই প্রশ্ন উঠছে, তদন্ত শুরু হওয়ার আগেই এভাবে দ্রুত দেশত্যাগ কি কাকতালীয়, নাকি সম্ভাব্য তদন্ত […]

আরও পড়ুন
Unrest Bangladesh | নৃশংস হত্যার প্রতিবাদ, সীমান্তে বিক্ষোভ মিছিল হিন্দু জাগরণ মঞ্চের  

Unrest Bangladesh | নৃশংস হত্যার প্রতিবাদ, সীমান্তে বিক্ষোভ মিছিল হিন্দু জাগরণ মঞ্চের  

চ্যাংরাবান্ধাঃ বাংলাদেশে হিন্দু যুবক দীপু চন্দ্র দাসের নৃশংস হত্যার প্রতিবাদে সীমান্তবর্তী এলাকা চ্যাংরাবান্ধায় ধিক্কার মিছিল ও প্রতিবাদ সভা করল হিন্দু জাগরণ মঞ্চ। বৃহস্পতিবার বাংলাদেশের ময়মনসিংহে ধর্ম অবমাননার অভিযোগ তুলে দীপু চন্দ্র দাসকে নির্মমভাবে হত্যা করা হয় বলে অভিযোগ। এই ঘটনার প্রতিবাদে শুক্রবার রাতে চ্যাংরাবান্ধায় বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। এদিন মিছিলটি চ্যাংরাবান্ধা নতুন হনুমান মন্দির থেকে […]

আরও পড়ুন
Changrabandha | নিম্নমানের সামগ্রীর ব্যবহার! চ্যারাবান্ধা বাজারের দুর্গামণ্ডপের নির্মাণকাজ বন্ধ করল বিজেপি

Changrabandha | নিম্নমানের সামগ্রীর ব্যবহার! চ্যারাবান্ধা বাজারের দুর্গামণ্ডপের নির্মাণকাজ বন্ধ করল বিজেপি

চ্যাংরাবান্ধা: উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে ১ কোটি ১৭ লক্ষ টাকা ব্যয়ে চ্যাংরাবান্ধা বাজারে অতি প্রাচীন দুর্গামণ্ডপ পুনঃনির্মাণ কাজ শুরু হয়েছে বেশ কিছুদিন আগেই। আর এদিকে সোমবার নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ হচ্ছে,এই অভিযোগ তুলে বিজেপি নেতৃত্ব কাজ বন্ধ করে দিয়েছেন। বিজেপির মেখলিগঞ্জ উত্তর মন্ডলের সম্পাদক সন্তোষ ঠাকুর,যুব নেতা শুভময় ঘোষ সহ অন্যান্যরা চ‌্যাংরাবান্ধা বাজারের নির্মীয়মান […]

আরও পড়ুন
Changrabandha | চ্যাংরাবান্ধা ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন কমিটির চেয়ারম্যান বদল ঘিরে উত্তেজনা, ঘটনাস্থলে পুলিশ

Changrabandha | চ্যাংরাবান্ধা ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন কমিটির চেয়ারম্যান বদল ঘিরে উত্তেজনা, ঘটনাস্থলে পুলিশ

চ্যাংরাবান্ধা: চ্যাংরাবান্ধা ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন কমিটির চেয়ারম্যান বদল ঘিরে উত্তেজনা। বহস্পতিবার এনিয়ে পরিস্থিতি তপ্ত হয়ে ওঠে চ্যাংরাবান্ধা (Changrabandha) ট্রাক অনার্স অ্যাসোসিয়েশনের কার্যালয়ে। বুধবার সন্ধ্যায় নির্বাচন কমিটির সদস্যরা নিজেদের মধ্যে বৈঠক করে চেয়ারম্যানের পদ থেকে অমরজিৎ রায়কে অপসারণ করে দু’জনকে যুগ্ম চেয়ারম্যান নিযুক্ত করেন। তাঁরা হলেন মজিদ ইসলাম ও চিত্তগোপাল মণ্ডল। এর কারণ হিসেবে তাঁরা […]

আরও পড়ুন
Changrabandha | প্রথম ট্রানজিট ট্রান্সশিপমেন্ট চ্যাংরাবান্ধা আন্তর্জাতিক স্থলবন্দরে, আশার আলো ৩ দেশের বানিজ্যে!

Changrabandha | প্রথম ট্রানজিট ট্রান্সশিপমেন্ট চ্যাংরাবান্ধা আন্তর্জাতিক স্থলবন্দরে, আশার আলো ৩ দেশের বানিজ্যে!

চ্যাংরাবান্ধা: সোমবার চ্যাংরাবান্ধা আন্তর্জাতিক স্থলবন্দরের মাধ্যমে বাংলাদেশ থেকে ভুটানগামী ট্রানশিপমেন্ট কার্গো ভারতে ঢুকতেই, প্রথমবারের মতো ট্রানজিট ট্রান্সশিপমেন্ট সুসম্পন্ন হল চ্যাংরাবান্ধা আন্তর্জাতিক স্থলবন্দরে। বাংলাদেশের চট্টগ্রাম বন্দর থেকে ভুটানের উদ্দেশ্যে পরীক্ষামূলকভাবে পাঠানো ট্রান্সশিপমেন্ট পণ্যবাহী কার্গোটি সমস্ত বাধা কাটিয়ে অবশেষে ভারতের চ্যাংরাবান্ধা স্থলবন্দরে প্রবেশ করায় স্বস্তি দেখা গেছে ব্যবসায়ী মহলে। গত চার দিন ধরে ‘রোড পারমিট’–সংক্রান্ত বিভিন্ন জটিলতার […]

আরও পড়ুন
Changrabandha | বালি উত্তোলনের বাড়বাড়ন্ত! নদী ভাঙনের জেরে অস্তিত্ব সঙ্কটে কোচবিহারের বৃহত্তম চা বাগান  

Changrabandha | বালি উত্তোলনের বাড়বাড়ন্ত! নদী ভাঙনের জেরে অস্তিত্ব সঙ্কটে কোচবিহারের বৃহত্তম চা বাগান  

চ্যাংরাবান্ধা: ক্রমাগত নদী ভাঙন ও অবৈজ্ঞানিক বালি উত্তোলনের ফলে ধরলা নদী গতিপথ পরিবর্তন করছে। আর এর জেরেই চ্যাংরাবান্ধা গ্রাম পঞ্চায়েত এলাকায় অবস্থিত কোচবিহার জেলার সবচেয়ে বড় চা বাগান মৈনাক্ত হিলস-এর অস্তিত্ব ক্রমশ বিপন্ন হয়ে পড়ছে। এই বিষয়ে বারংবার বিভিন্ন সরকারি দপ্তরে আবেদন জানিয়েও কোনও সুরাহা হয়নি বলেই জানিয়েছে বাগান কর্তৃপক্ষ। এই আবহেই রবিবার বাগান বাঁচানোর […]

আরও পড়ুন
Changrabandha | চার বছরের শিশুকে রেখে আত্মঘাতী মা, বাড়ির ভেতর থেকেই উদ্ধার ঝুলন্ত দেহ

Changrabandha | চার বছরের শিশুকে রেখে আত্মঘাতী মা, বাড়ির ভেতর থেকেই উদ্ধার ঝুলন্ত দেহ

চ্যাংরাবান্ধা: এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘিরে শোকের ছায়া নেমে এল চ্যাংরাবান্ধায়। বৃহস্পতিবার ঘটনাটি ঘটে চ্যাংরাবান্ধা গ্রাম পঞ্চায়েতের দেবী কলোনি এলাকায়। এদিন ওই গৃহবধূর বাড়ি থেকেই তাঁর ঝুলন্ত দেহটি উদ্ধার করে পুলিশ। পুলিশ সুত্রে জানা গিয়েছে, মৃত গৃহবধূর নাম চন্দ্রিকা সরকার। মৃতার এক চার বছরের ছোট্ট শিশুপুত্র রয়েছে বলেও জানা গিয়েছে। ঘটনা প্রসঙ্গে মেখলিগঞ্জের এসডিপিও […]

আরও পড়ুন