Changrabandha | চ্যাংরাবান্ধায় SUCI-এর বিক্ষোভ মিছিল: নিট দুর্নীতি থেকে স্মার্ট মিটার, কেন্দ্র-রাজ্যকে বিঁধে সুর চড়ালেন নেতারা

Changrabandha | চ্যাংরাবান্ধায় SUCI-এর বিক্ষোভ মিছিল: নিট দুর্নীতি থেকে স্মার্ট মিটার, কেন্দ্র-রাজ্যকে বিঁধে সুর চড়ালেন নেতারা

শিক্ষা
Spread the love


চ্যাংরাবান্ধা: শুক্রবার সন্ধ্যায় দিল্লির সঙ্গে এক সুতোয় বাঁধা পড়ল কোচবিহার জেলার আন্তর্জাতিক সীমান্ত অঞ্চল চ্যাংরাবান্ধা (Changrabandha)। ভারতবর্ষের নিট (NEET) কেলেঙ্কারির প্রতিবাদে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে শুক্রবার সন্ধ্যায় চ্যাংরাবান্ধায় প্রতিবাদ মিছিল করে এসইউসিআই। মিছিলটি চ্যাংরাবান্ধা ভিআইপি মোড় থেকে শুরু হয়ে মার্চেন্ট রোড বরাবর চ্যাংরাবান্ধা বাজার পরিক্রমা করে পুনরায় ভিআইপি মোড়ে শেষ হয়। এরপর ভিআইপি মোড়ে নেতাজী মূর্তির পাদদেশে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।সংগঠনের মেখলিগঞ্জ (Mekhliganj) লোকাল কমিটির সম্পাদক হিতেন বর্মন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে।

এদিন সংগঠনের মেখলিগঞ্জ লোকাল কমিটির সদস্য মলিন সিংহ সরকার বলেন, “এই কেন্দ্রীয় সরকার বিভিন্ন ক্ষেত্রে নিজেদের ব্যর্থতা ঢাকতে দমনপীড়ন মূলক নীতির আশ্রয় নিচ্ছে। ছাত্রদের ওপর এভাবে পুলিশি অত্যাচারের মাধ্যমে নিপীড়ন কিছুতেই মানা হবে না। প্রয়োজনে আরও বড় আন্দোলনে যাবো আমরা। এর পাশাপাশি স্মার্ট মিটার চালু করে জনগনকে সর্বশান্ত করার যে কৌশল রাজ্য ও কেন্দ্রীয় সরকার নিয়েছে, তার শেষ দেখে ছাড়ব আমরা।”

The submit Changrabandha | চ্যাংরাবান্ধায় SUCI-এর বিক্ষোভ মিছিল: নিট দুর্নীতি থেকে স্মার্ট মিটার, কেন্দ্র-রাজ্যকে বিঁধে সুর চড়ালেন নেতারা appeared first on Uttarbanga Sambad.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *