চ্যাংরাবান্ধা সীমান্তে আটক বাংলাদেশি নাগরিককে জিজ্ঞাসাবাদের পর স্বদেশে ফেরত

খেলাধুলা/SPORTS
Spread the love


চ্যাংরাবান্ধাঃ কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা আন্তর্জাতিক ইমিগ্রেশন (Changrabandha Worldwide Immigration) চেকপোস্ট দিয়ে শুক্রবার সন্ধ্যায় নিজের দেশে ফিরে গেলেন ভারতে আটক হওয়া এক বাংলাদেশি নাগরিক। অভিবাসন ও মেখলিগঞ্জ মহকুমা পুলিশ প্রশাসন সূত্রে এই তথ্য জানা গেছে।

প্রশাসন সূত্রে জানা যায়, ওই নাগরিক বাংলাদেশের কুড়িগ্রাম এলাকার বাসিন্দা। চলতি নভেম্বর মাসেই তিনি পর্যটন ভিসায় চ্যাংরাবান্ধা সীমান্ত দিয়ে ভারতে এসেছিলেন। বৃহস্পতিবার চ্যাংরাবান্ধা চেকপোস্ট দিয়ে বাংলাদেশে ফিরে যাওয়ার সময় অভিবাসন কর্তৃপক্ষ তাঁকে আটক করে। কলকাতা এফআরআরও (FRRO Kolkata) থেকে তাঁর বিরুদ্ধে একটি লুক আউট সার্কুলার (Look Out Round) জারি থাকার কারণে তাঁকে আটক করা হয়েছিল।

পরবর্তীতে তাঁকে মেখলিগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়। মেখলিগঞ্জ মহকুমা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, লুক আউট নোটিশ থাকায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা তাঁকে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ করেন। তবে বিশদ তদন্তের পর তাঁর বিরুদ্ধে সন্দেহজনক বা আপত্তিকর কিছু পাওয়া যায়নি।

তদন্ত প্রক্রিয়ার পর শুক্রবার সন্ধ্যায় তাঁকে চ্যাংরাবান্ধা সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। ওই ব্যক্তির আটককে ঘিরে সীমান্তে যে বিভ্রান্তি তৈরি হয়েছিল, তিনি স্বদেশে ফিরে যাওয়ায় তার অবসান ঘটেছে।

The put up চ্যাংরাবান্ধায় আটক বাংলাদেশি নাগরিক দেশে ফিরলেন, স্বস্তি সীমান্তে appeared first on Uttarbanga Sambad.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *