Changrabandha | রেশনে দেওয়া হচ্ছে পচা-মাটি মেশানো গম! ডিলারের দরজায় বিক্ষোভ উপভোক্তাদের

Changrabandha | রেশনে দেওয়া হচ্ছে পচা-মাটি মেশানো গম! ডিলারের দরজায় বিক্ষোভ উপভোক্তাদের

শিক্ষা
Spread the love


চ্যাংরাবান্ধা: কোচবিহারের চ্যাংরাবান্ধায় (Changrabandha) এক ডিলারের বিরুদ্ধে রেশনে পচা, ধূলো ও পাথর মেশানো গম বিলির অভিযোগ উঠল। ঘটনার দরুন ক্ষুব্ধ উপভোক্তারা রেশন না নিয়ে ফিরে যান, যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

এদিন কোচবিহারের (Cooch Behar) মেখলিগঞ্জ ব্লকের চ্যাংরাবান্ধা হাসপাতাল মোড় সংলগ্ন রেশন ডিলার রাজা দে-র দোকানে পচা ও ব্যবহারের অযোগ্য গম বিতরণের অভিযোগে তীব্র ক্ষোভ ছড়ায়। পাথর, মাটি ও ধূলোয় ভরা এই খাওয়ার অযোগ্য গম নিতে অস্বীকার করে শনিবার খালি হাতেই বাড়ি ফিরে যান বহু উপভোক্তা। স্থানীয়দের দাবি, সরকার বিনামূল্যে খাদ্যসামগ্রী প্রদান করলেও ডিলাররা নিম্নমানের (Low High quality) খাদ্যসামগ্রী বিতরণ করছেন।এই প্রসঙ্গে অভিযুক্ত ডিলার অবশ্য জানান, ডিস্ট্রিবিউটরের কাছ থেকে আসা কিছু বস্তায় সমস্যা ছিল এবং অভিযোগ পাওয়ার পর তা পালটে দেওয়া হয়েছে।

পুরো বিষয়টি নিয়ে মেখলিগঞ্জ ব্লক রেশন ডিস্ট্রিবিউটর ললিত ছরছরিয়া মন্তব্য,”কোনও ডিলারের কাছে খারাপ সামগ্রী পৌঁছালে তা অবিলম্বে বন্ধ করে ভালো খাদ্যসামগ্রী দেওয়ার নির্দেশ রয়েছে। সেই খাদ্যসামগ্রী পরিবর্তন করে  ভালো খাদ্য সামগ্রী  নিয়ে যাবে, যাতে সাধারণ উপভোক্তাদের হাতে কোনওভাবেই খারাপ পণ্য না পৌঁছায়। এই বিষয়টি সব ডিলারকে জানিয়ে দেওয়া আছে। তবে আজকে যে রেশনের দোকানে নিম্নমানের সামগ্রী গিয়েছে আমাদের কাছে সেই খবর এসেছে। নিম্নমানের সেই সামগ্রী পালটে দেওয়ার ব্যবস্থা করা হবে। কোনও উপভোক্তা যাতে ভালো রেশন সামগ্রী থেকে বঞ্চিত না হন সেটাই আমাদের একমাত্র লক্ষ্য।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *