চ্যাংরাবান্ধায় মধ্যরাতে রেশন ডিলারের বাড়িতে দুঃসাহসিক চুরি, খোয়া গেল লক্ষাধিক টাকার গয়না ও নগদ

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


চ্যাংরাবান্ধাঃ মঙ্গলবার মধ্যরাতে চ্যাংরাবান্ধা (Changrabandha) গ্রাম পঞ্চায়েতের খেতাবেচা এলাকায় এক রেশন ডিলারের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। দুষ্কৃতীরা ঘরের দরজা ভেঙে কয়েক লক্ষ টাকার সোনার গয়না ও নগদ টাকা নিয়ে চম্পট দিয়েছে বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত বাড়িটি রেশন ডিলার জাহানারা বেগমের। তাঁর মেয়ে হাসিনা বেগমের অভিযোগ, গভীর রাতে দরজার ছিটকানি ভেঙে চোরের দল ভেতরে ঢোকে। প্রথমে তাঁর ভাইয়ের ঘর থেকে নগদ টাকা হাতিয়ে তারা মায়ের ঘরে প্রবেশ করে। এরপর বিছানার তলা থেকে চাবি নিয়ে আলমারি খুলে পরিবারের তিন বোন ও ভাইয়ের স্ত্রীর সমস্ত গয়না এবং নগদ টাকা লুট করে নেয়। পরিবারের লোকেদের সন্দেহ, ঘরে কোনও নেশাজাতীয় স্প্রে ব্যবহার করা হয়েছিল, যার কারণে কারও ঘুম ভাঙেনি। পরে দুষ্কৃতীরা পাশের কাকার বাড়িতে ঢোকার চেষ্টা করলে তারা টের পেয়ে ফোন করে সতর্ক করে। কিন্তু ততক্ষণে সবকিছু খোয়া যায়।

পুলিশের দ্বারস্থ পরিবার, এলাকায় ক্ষোভ

ঘটনার পর মেখলিগঞ্জ (Mekhliganj) থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। রেশন ডিলার জাহানারা বেগম জানান, ঘুম থেকে উঠে দেখেন আলমারি খোলা এবং ভেতরে কোনও গয়না অবশিষ্ট নেই। চ্যাংরাবান্ধা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান অরবিন্দ রায়ের দাবি, কোনও প্রশিক্ষিত দল রীতিমতো পরিকল্পনা করে এই ঘটনা ঘটিয়েছে। মেখলিগঞ্জ মহকুমা পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে। অন্যদিকে, এলাকায় বারবার চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে চ্যাংরাবান্ধা গ্রাম পঞ্চায়েতের বর্তমান প্রধান সুনির্মল গুহ বিষয়টি নিয়ে কোচবিহার জেলা পরিষদের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছেন।

 

The submit চ্যাংরাবান্ধায় মধ্যরাতে রেশন ডিলারের বাড়িতে দুঃসাহসিক চুরি, খোয়া গেল লক্ষাধিক টাকার গয়না ও নগদ appeared first on Uttarbanga Sambad.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *