Changrabandha | দুই দিনে গ্রেপ্তার ৩ অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী! চ্যাংরাবান্ধায় শোরগোল

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


চ্যাংরাবান্ধা: চ্যাংরাবান্ধা (Changrabandha) আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে বুধ ও বৃহস্পতিবার পরপর দু’দিনে মোট ৩ জন অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেপ্তার হওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

বুধবার ২ জন নাবালক সন্তান সহ জান্নাতুন বেগম (ওরফে জান্নাতুন ফেরদৌসী) নামে এক বাংলাদেশি মহিলাকে আটক করা হয়। ২০১৯ সালে কুচলিবাড়ি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে শীতলকুচির এক বাসিন্দাকে বিয়ে করেন তিনি। এরপর জাল ভারতীয় পরিচয়পত্র বানিয়ে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করার সময় অনলাইন নথিপত্র যাচাইয়ে তার আসল পরিচয় সামনে আসে।

অন্যদিকে, বৃহস্পতিবার সন্ধ্যায় রহিজুদ্দিন ও জাবিদা নামে আরও দুই বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। প্রায় ১৪ বছর আগে সাহেবগঞ্জ এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে ঢুকে দিল্লির তৈমুর নগরে বসবাস শুরু করেছিলেন তারা। পরবর্তীতে ভুয়া ভারতীয় নথি তৈরি করে ৪ আগস্ট বাংলাদেশে যান। বৃহস্পতিবার চ্যাংরাবান্ধা হয়ে ভারতে ফেরার সময় সন্দেহের বশে ইমিগ্রেশন নথি পরীক্ষা করতেই তাদের প্রতারণা উন্মোচিত হয়। মেখলিগঞ্জ থানার পুলিশ ধৃতদের হেপাজতে নিয়ে তদন্ত শুরু করেছে এবং পুরো বিষয়টি এফআরআরও (FRRO)-কে জানানো হয়েছে।

The publish Changrabandha | দুই দিনে গ্রেপ্তার ৩ অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী! চ্যাংরাবান্ধায় শোরগোল appeared first on Uttarbanga Sambad.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *