Messi World Cup risk | মেসির ওপর হামলার ছক! ৪টি বোমা দিয়ে উড়িয়ে দেওয়ার হুমকির চাঞ্চল্যকর তথ্য ফাঁস

Messi World Cup risk | মেসির ওপর হামলার ছক! ৪টি বোমা দিয়ে উড়িয়ে দেওয়ার হুমকির চাঞ্চল্যকর তথ্য ফাঁস

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: সম্প্রতি সমাপ্ত হওয়া ফিফা বিশ্বকাপ ২০২৬-এর (FIFA World Cup 2026) আসর ঘিরে চরম চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। এই মেগা টুর্নামেন্টে আর্জেন্টিনার মহাতারকা ফুটবলার লিওনেল মেসিকে (Messi World Cup risk) নিয়ে ছিল এক ভয়ংকর নাশকতার ছক। একটি পুলিশি গোপন ডসিয়ার বা নথির সূত্র ধরে জানা গিয়েছে, টুর্নামেন্ট চলাকালীন খেলোয়াড়, ম্যাচ অফিসিয়াল এবং […]

আরও পড়ুন
World Cup 2026 | ফাইনালের ঠিক আগে রোনাল্ডোর এই ভবিষ্যদ্বাণী! কী বললেন মায়েস্ত্রো?

World Cup 2026 | ফাইনালের ঠিক আগে রোনাল্ডোর এই ভবিষ্যদ্বাণী! কী বললেন মায়েস্ত্রো?

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপের (World Cup 2026) শিরোপা নির্ধারণী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে স্পেনের (Argentina Vs Spain) জয় দেখছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনাল্ডো নাজারিও। এক সাক্ষাৎকারে রোনাল্ডো স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ফাইনাল ম্যাচে স্পেন খুব সহজেই আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হবে। বিশ্বকাপের শুরু থেকেই স্পেনের খেলা নিয়ে মুগ্ধতা প্রকাশ করেছেন রোনাল্ডো। তিনি মনে করেন, […]

আরও পড়ুন
Lionel Messi | ফাইনালের মঞ্চে মেসির শেষ লড়াই! সতীর্থদের জন্য এক আবেগী বার্তা

Lionel Messi | ফাইনালের মঞ্চে মেসির শেষ লড়াই! সতীর্থদের জন্য এক আবেগী বার্তা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ ২০২৬ ফিফা বিশ্বকাপের (World Cup 2026) শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও স্পেন (Argentina Vs Spain)। নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই মহারণকে ঘিরে পুরো বিশ্ব এখন উত্তেজনার পারদে ভাসছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে আর্জেন্টিনা তাদের চতুর্থ বিশ্ব জয়ের লক্ষ্যে মাঠে নামবে, অন্যদিকে স্পেন চাইছে তাদের দ্বিতীয় শিরোপা ঘরে তুলতে। […]

আরও পড়ুন
FIFA World Cup Ultimate 2026 | ফাইনালের আগে প্রকৃতির রোষে দুই শিবির: দুর্যোগ কাটিয়ে নিউ ইয়র্কে আর্জেন্টিনা, বিষাক্ত বাতাসে অনুশীলন স্পেনের

FIFA World Cup Ultimate 2026 | ফাইনালের আগে প্রকৃতির রোষে দুই শিবির: দুর্যোগ কাটিয়ে নিউ ইয়র্কে আর্জেন্টিনা, বিষাক্ত বাতাসে অনুশীলন স্পেনের

সুস্মিতা গঙ্গোপাধ্যায়, নিউ জার্সি: রবিবারের চূড়ান্ত লড়াই (FIFA World Cup Ultimate 2026) শুরুর আগেই যেন প্রকৃতির সঙ্গে একদফা স্নায়ুযুদ্ধ লড়তে হল দুই দলকে। একদিকে আটলান্টায় ভয়ংকর বজ্রবিদ্যুৎ সহ ঝড়, অন্যদিকে নিউ জার্সিতে কানাডার দাবানলের বিষাক্ত ধোঁয়া। তবে যাবতীয় উৎকণ্ঠার অবসান ঘটিয়ে অবশেষে স্বস্তির খবর হল, আটলান্টার দুর্যোগ কাটিয়ে নিউ জার্সিতে নিরাপদে পা রেখেছে আর্জেন্টিনা। বুধবার […]

আরও পড়ুন
New York Air Air pollution | কানাডার দাবানলের ধোঁয়ায় আচ্ছন্ন নিউ ইয়র্ক, বিশ্বকাপের ফাইনালে বিষাক্ত বাতাসে চিন্তায় স্পেন ও আর্জেন্টিনা

New York Air Air pollution | কানাডার দাবানলের ধোঁয়ায় আচ্ছন্ন নিউ ইয়র্ক, বিশ্বকাপের ফাইনালে বিষাক্ত বাতাসে চিন্তায় স্পেন ও আর্জেন্টিনা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ রবিবার মেটলাইফ স্টেডিয়ামে স্পেন ও আর্জেন্টিনার মহাদ্বৈরথ দিয়ে পর্দা নামবে বিশ্বকাপের। কিন্তু ফাইনালের ঠিক আগেই বড়সড় বিপত্তি। কানাডার দাবানলের ধোঁয়ায় আচ্ছন্ন নিউ ইয়র্ক শহর (New York Air Air pollution)। বাতাসের গুণমান এতটাই খারাপ হয়ে গিয়েছে যে, চূড়ান্ত পর্যায়ের এই ম্যাচে ফুটবলারদের শারীরিক সক্ষমতা নিয়ে তৈরি হয়েছে ঘোর অনিশ্চয়তা। কানাডার শতাধিক স্থানে […]

আরও পড়ুন
Lionel Messi | সমালোচকদের জবাব দিয়ে ফাইনালে মেসি, জয়ের নায়ক এনজোকে স্পটলাইট ছাড়লেন অধিনায়ক

Lionel Messi | সমালোচকদের জবাব দিয়ে ফাইনালে মেসি, জয়ের নায়ক এনজোকে স্পটলাইট ছাড়লেন অধিনায়ক

সুস্মিতা গঙ্গোপাধ্যায়, আটলান্টা: সবুজ ঘাসে হাঁটু মুড়ে বসে আছেন তিনি। চোখ দিয়ে অঝোরে জল পড়ছে। মাটিতে ক্রমাগত ঘুষি মেরে যেন নিজেকেই বলছেন, ‘আমি পেরেছি! আরও একবার দেশকে ফাইনালে তুলতে পেরেছি।’ এই কান্না শুধু জয়ের নয়, এ যেন এক মোক্ষম জবাব। ফিফা নাকি তাঁকে বাড়তি সুবিধা দেয়, জোর করে জিতিয়ে দেয়-এমন অসংখ্য অপমানের জবাব তিনি দিলেন […]

আরও পড়ুন
I.M. Vijayan | রোনাল্ডোকে ভুলে নীল-সাদাতেই বাজি আইএম বিজয়নের, গ্যালারিতে বসে দেখছেন মেসির রূপকথা

I.M. Vijayan | রোনাল্ডোকে ভুলে নীল-সাদাতেই বাজি আইএম বিজয়নের, গ্যালারিতে বসে দেখছেন মেসির রূপকথা

সুস্মিতা গঙ্গোপাধ্যায়, আটলান্টা: আটলান্টার ভিড়ে গিজগিজ করা গ্যালারিতে হঠাৎই এক চেনা মুখ। পরনে নকশাপাড় নীল লুঙ্গি, গায়ে নীল-সাদা জার্সি আর চোখে রোদচশমা। সদ্যই ছেলে আরুমলের বিয়ের পাট চুকিয়েছেন। তারপর যে সাততাড়াতাড়ি আটলান্টায় হাজির হবেন, কে ভেবেছিল! কিন্তু তিনি আইএম বিজয়ন। ভারতীয় ফুটবলের ‘কালো হরিণ’। গত ৮ জুলাই দীর্ঘদিনের বন্ধু তথা শিল্পপতি গোপু নন্দিলাথের সঙ্গে আমেরিকা […]

আরও পড়ুন
World Cup 2026 | রাজা ও রাজপুত্রের লড়াই

World Cup 2026 | রাজা ও রাজপুত্রের লড়াই

জয় মণ্ডল, ডালাস: ডালাসের (Dallas) স্টেডিয়ামে ফুটবলের সময়রেখা যেন এক অদ্ভুত বাঁকে এসে দাঁড়িয়েছে। মুখোমুখি দুই প্রজন্মের দুই মহাতারকা। একদিকে কিলিয়ান এমবাপে (Kylian Mbappe)-ফরাসি ফুটবলের একচ্ছত্র সম্রাট, যাঁর সামনে এখন টানা তৃতীয়বার ফ্রান্সকে বিশ্বকাপের ফাইনালে তোলার হাতছানি। সেই পশ্চিম জার্মানি ও ব্রাজিলের সোনালি যুগের পর এমন কীর্তি আর কোনও দলের নেই। এমবাপে নিজেও অবিশ্বাস্য ফর্মে। […]

আরও পড়ুন
Argentina vs Egypt | ২ গোল খেয়েও নাটকীয় প্রত্যাবর্তন: মেসির জাদুতে মিশরকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

Argentina vs Egypt | ২ গোল খেয়েও নাটকীয় প্রত্যাবর্তন: মেসির জাদুতে মিশরকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ পেনাল্টি মিস, গোলপোস্টের বাধা, আর প্রতিপক্ষ গোলরক্ষকের অতিমানবীয় পারফরম্যান্স—প্রথমার্ধ শেষে যা মনে হচ্ছিল আর্জেন্টিনার জন্য এক দুঃস্বপ্ন, দ্বিতীয়ার্ধে তা-ই রূপ নিল এক রূপকথার গল্পে। শুরুতে দুই গোলে পিছিয়ে পড়লেও, অধিনায়ক লিওনেল মেসির অবিশ্বাস্য নেতৃত্বে মিশরকে ৩-২ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করল আর্জেন্টিনা (Argentina vs Egypt)। ম্যাচের ১৫ মিনিটের মাথায় […]

আরও পড়ুন
Argentina vs Egypt | মেসির পেনাল্টি থেকে বুলেট শট—সবই বিফলে! আজ যেন গোলপোস্টের নিচে অপ্রতিরোধ্য মিশরের গোলরক্ষক শোবের

Argentina vs Egypt | মেসির পেনাল্টি থেকে বুলেট শট—সবই বিফলে! আজ যেন গোলপোস্টের নিচে অপ্রতিরোধ্য মিশরের গোলরক্ষক শোবের

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ চলতি ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে আজ মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও মিশর। তবে প্রথমার্ধ শেষে মাঠের চিত্র বলছে অন্য কথা। ফেভারিট হিসেবে নামলেও, পিছিয়ে থেকে বিরতিতে যেতে হলো লিওনেল মেসিদের। লড়াকু ফুটবল আর দুর্দান্ত রক্ষণভাগে ভর করে ১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছে মো সালাহের মিশর (Argentina vs Egypt)। […]

আরও পড়ুন
Argentina vs Egypt | জয় এলেও শঙ্কার মেঘ, বিপক্ষে মিশর, শেষ ষোলোয় কঠিন পরীক্ষা মেসিদের

Argentina vs Egypt | জয় এলেও শঙ্কার মেঘ, বিপক্ষে মিশর, শেষ ষোলোয় কঠিন পরীক্ষা মেসিদের

সুস্মিতা গঙ্গোপাধ্যায়, আটলান্টা: ফুটবলে জয়ের চেয়ে বড় প্রলেপ আর কিছু হয় না। কিন্তু মায়ামিতে কেপ ভের্দের বিরুদ্ধে আর্জেন্টিনার ঘাম দিয়ে জ্বর ছাড়া জয় অনেকগুলি অস্বস্তিকর প্রশ্নকে উসকে দিয়ে গেল (Argentina vs Egypt)। টুর্নামেন্টের শুরু থেকেই ফুটবল পণ্ডিতদের একাংশ বলছিলেন, গ্রুপ পর্বে গতবারের চ্যাম্পিয়নদের রক্ষণকে আসল পরীক্ষার মুখে পড়তেই হয়নি। নকআউট পর্বের শুরুতেই যখন একটি আনকোরা […]

আরও পড়ুন
Dilip Ghosh on Argentina | ‘আর্জেন্টিনার অবস্থা এখন তৃণমূলের মতো’, প্রিয় দলের পারফরম্যান্সে হতাশ দিলীপ

Dilip Ghosh on Argentina | ‘আর্জেন্টিনার অবস্থা এখন তৃণমূলের মতো’, প্রিয় দলের পারফরম্যান্সে হতাশ দিলীপ

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক : চলতি ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার পারফরম্যান্স নিয়ে নিজের মতামত জানিয়েছেন রাজ্যের মন্ত্রী তথা বিজেপি নেতা দিলীপ ঘোষ। দীর্ঘদিনের আর্জেন্টিনা সমর্থক হিসেবে পরিচিত হলেও, শনিবার কেপ ভার্দের বিরুদ্ধে লিয়োনেল মেসিদের জয়কে তিনি সহজভাবে মেনে নিতে পারেননি। দলের ছন্দহীন পারফরম্যান্স দেখে তিনি আর্জেন্টিনার ভবিষ্যৎ নিয়ে সংশয় প্রকাশ করেছেন। এই ম্যাচে অধিকাংশ ফুটবলপ্রেমীর প্রত্যাশা […]

আরও পড়ুন
England vs DR Congo | কেইন-ম্যাজিকে জয়রথ অব্যাহত ব্রিটিশদের, ডিআর কঙ্গোকে হারিয়ে শেষ ষোলোয় ইংল্যান্ড

England vs DR Congo | কেইন-ম্যাজিকে জয়রথ অব্যাহত ব্রিটিশদের, ডিআর কঙ্গোকে হারিয়ে শেষ ষোলোয় ইংল্যান্ড

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ বিশ্বকাপের আসরে অবিশ্বাস্য এক প্রত্যাবর্তনের সাক্ষী থাকল ফুটবল বিশ্ব। ম্যাচের ৭৫ মিনিট পর্যন্ত হারের ভ্রুকুটি মাথায় নিয়ে খেলছিল ইংল্যান্ড (England vs DR Congo)। কিন্তু অধিনায়ক হ্যারি কেইনের ম্যাজিকে ডিআর কঙ্গোকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করল থ্রি-লায়নরা। ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত ছন্দে ছিল ডিআর কঙ্গো। প্রথমার্ধে ব্রায়ান সিপেঙ্গার গোলে পিছিয়ে […]

আরও পড়ুন
Cristiano Ronaldo | মায়ামির টানেলে শৈশবের নায়ক, চোট-আঘাতে জর্জরিত রডরিগোকে তাতালেন রোনাল্ডো

Cristiano Ronaldo | মায়ামির টানেলে শৈশবের নায়ক, চোট-আঘাতে জর্জরিত রডরিগোকে তাতালেন রোনাল্ডো

সুস্মিতা গঙ্গোপাধ্যায়, মায়ামি: ডান হাঁটুর লিগামেন্ট এবং মেনিসকাস ছিঁড়ে যাওয়ায় গত মার্চেই অস্ত্রোপচার করাতে হয়েছে। তাই ২০২৬ বিশ্বকাপের সবুজ গালিচায় নামার স্বপ্নটা আপাতত অধরাই রয়ে গেছে রিয়াল মাদ্রিদ ও ব্রাজিলের তরুণ তুর্কি রডরিগোর। কিন্তু বিশ্বকাপের এই মোহনীয় হাতছানি কি আর এড়ানো যায়? তাই দর্শক হিসেবেই তিনি ছুটে এসেছেন আমেরিকায়। আর মায়ামিতে পর্তুগাল বনাম কলম্বিয়া ম্যাচের […]

আরও পড়ুন
Enrique Macaya Marquez | পেলের অভিষেক থেকে মেসির বিশ্বজয়, ১৮টি বিশ্বকাপ কভার করা এক কিংবদন্তি সাংবাদিকের গল্প

Enrique Macaya Marquez | পেলের অভিষেক থেকে মেসির বিশ্বজয়, ১৮টি বিশ্বকাপ কভার করা এক কিংবদন্তি সাংবাদিকের গল্প

জয় মণ্ডল, নিউ ইয়র্ক: ডালাস থেকে নিউ ইয়র্কে ফিরেছি। কিন্তু গত কয়েকদিনের চরম ব্যস্ততা আর মাঠের উত্তেজনার রেশ যেন এখনও মন থেকে কাটেনি। আমরা যারা দিনরাত খবরের পেছনে ছুটি, ল্যাপটপের কি-বোর্ডে শব্দ বুনে পাঠকদের কাছে মাঠের ঘাম, রক্ত আর উন্মাদনার গল্প পৌঁছে দিই, তারা সাধারণত খবরের পেছনের মানুষ হয়েই থেকে যাই। কিন্তু ডালাসের মিডিয়া সেন্টারে […]

আরও পড়ুন
FIFA World Cup 2026 | কেপ ভের্দের উত্থান চিন্তায় রাখছে আর্জেন্টিনাকে, ঐক্যবদ্ধ থাকার বার্তা মেসির

FIFA World Cup 2026 | কেপ ভের্দের উত্থান চিন্তায় রাখছে আর্জেন্টিনাকে, ঐক্যবদ্ধ থাকার বার্তা মেসির

সুস্মিতা গঙ্গোপাধ্যায়, মায়ামি: ‘আমরা ঐক্যবদ্ধ,’ নকআউটে পৌঁছেই বার্তা দিলেন লিওনেল মেসি (FIFA World Cup 2026)। সামাজিক মাধ্যমে কমই থাকেন তিনি। আসলে নিজের তৈরি করা বৃত্তই বোধহয় পছন্দ তাঁর। এমনকি তাঁকে এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে নিয়ে যে দড়ি টানাটানি, সমর্থকদের মধ্যে, সেই বিষয়েও খুব বেশি প্রতিক্রিয়া কখনও পাওয়া যায়নি মেসির কাছ থেকে। না, এবারও যখন তিনি একের […]

আরও পড়ুন
Neymar | ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, দুর্গতদের পাশে দাঁড়িয়ে ২ কোটিরও বেশি টাকা দান নেইমারের

Neymar | ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, দুর্গতদের পাশে দাঁড়িয়ে ২ কোটিরও বেশি টাকা দান নেইমারের

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: একদিকে বিশ্বকাপের রাউন্ড অফ ৩২-এর মেগা ম্যাচ, অন্যদিকে ভেনেজুয়েলার ভয়াবহ মানবিক বিপর্যয়। মাঠের বাইরের এক মহৎ উদ্যোগে ফের শিরোনামে উঠে এলেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জুনিয়র (Neymar)। ভেনেজুয়েলার জোড়া ভূমিকম্পে (Venezuela Earthquake) ক্ষতিগ্রস্তদের সহায়তায় তিনি ২ লক্ষ ৫০ হাজার ডলার—ভারতীয় মুদ্রায় যা প্রায় ২ কোটি ৩৬ লক্ষ টাকার সমান—অনুদান দেওয়ার কথা […]

আরও পড়ুন
Cristiano Ronaldo | ‘তিনি বৃদ্ধ হলেন’, ক্রোয়েশিয়া-যুদ্ধের আগে নিষ্প্রভ রোনাল্ডোকে নিয়ে প্রশ্ন

Cristiano Ronaldo | ‘তিনি বৃদ্ধ হলেন’, ক্রোয়েশিয়া-যুদ্ধের আগে নিষ্প্রভ রোনাল্ডোকে নিয়ে প্রশ্ন

সুস্মিতা গঙ্গোপাধ্যায়, মায়ামি: তিনি বৃদ্ধ হলেন! বনস্পতির মতো সারাজীবন গোটা ইউরোপকে একাই ছায়া দিয়ে গেলেন, আর আজ তিনি নিজেই ক্লান্ত। নাহলে বুক দিয়ে চেস্ট ট্র্যাপ করতে গিয়ে বল ওভাবে ছিটকে বেরোয়? রহিম আলি বা ফারুক চৌধুরীদের ক্ষেত্রে এমনটা হলে মানা যায়, কিন্তু তিনি যে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)! ফুটবল বিশ্বের সেই অতিমানব, যিনি লাতিন আমেরিকার […]

আরও পড়ুন
World Cup 2026 | ঐতিহাসিক জয়! দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপের শেষ ষোলোয় কানাডা

World Cup 2026 | ঐতিহাসিক জয়! দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপের শেষ ষোলোয় কানাডা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বিশ্বকাপের (World Cup 2026) ৯৬ বছরের ইতিহাসে এই প্রথম দেখা গেল ‘রাউন্ড অফ ৩২’-এর মহারণ। আর সেই ঐতিহাসিক ম্যাচেই বাজিমাত করল কানাডা (Canada)। যোগ্য দল হিসেবেই দক্ষিণ আফ্রিকাকে (South Africa) ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ১৬ বা প্রি-কোয়ার্টার ফাইনালের টিকিট কেটে নিল তারা। নির্ধারিত ৯০ মিনিটে জট কাটেনি, তবে সংযুক্তি সময়ের […]

আরও পড়ুন
Argentina vs Jordan | বিশ্বকাপের টানা সাত ম্যাচে গোল! অপ্রতিরোধ্য মেসি, জর্ডনকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা  

Argentina vs Jordan | বিশ্বকাপের টানা সাত ম্যাচে গোল! অপ্রতিরোধ্য মেসি, জর্ডনকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা  

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ বেঞ্চে বসে হাসি-মজা করছিলেন লিয়োনেল মেসি (Argentina vs Jordan)। কিন্তু দলের কিছুটা গা-ছাড়া ভাব দেখে শেষ পর্যন্ত মাঠে নামতে হলো তাঁকেই। আর মাঠে নেমেই ফের অনন্য নজির স্থাপন করলেন এলএম টেন। জর্ডনের বিরুদ্ধে গোল করে বিশ্বকাপে টানা সাত ম্যাচে গোল করার বিশ্বরেকর্ড গড়লেন মেসি (Lionel Messi)। এদিন জর্ডনকে পরাজিত করে আর্জেন্টিনার […]

আরও পড়ুন
Portugal vs Colombia | গোলশূন্য ড্রয়ে গ্রুপসেরা কলম্বিয়া, রানারআপ হয়ে নকআউটে রোনাল্ডোদের পর্তুগাল 

Portugal vs Colombia | গোলশূন্য ড্রয়ে গ্রুপসেরা কলম্বিয়া, রানারআপ হয়ে নকআউটে রোনাল্ডোদের পর্তুগাল 

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ গ্রুপ ‘কে’-এর শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মুখোমুখি হয়েছিল পর্তুগাল ও কলম্বিয়া (Portugal vs Colombia)। হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে গোল আদায়ের জন্য মরিয়া হলেও শেষ পর্যন্ত জালের দেখা পায়নি কোনো দলই। গোলশূন্য ড্রয়ের মাধ্যমে গ্রুপ পর্ব শেষ করল দুদল। এই ড্রয়ের ফলে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট নিশ্চিত করল কলম্বিয়া, আর ৫ পয়েন্ট […]

আরও পড়ুন
World Cup 2026 | জাপানি চক্রব্যূহে চিন্তিত ব্রাজিল

World Cup 2026 | জাপানি চক্রব্যূহে চিন্তিত ব্রাজিল

সুস্মিতা গঙ্গোপাধ্যায়, মায়ামি: ৪৮ দলের বিশ্বকাপের (World Cup 2026) কাঠামো নিয়ে ফুটবল-পণ্ডিতরা যতই কাটাছেঁড়া করুন না কেন, এর অন্তর্নিহিত এক অদ্ভুত বৈষম্যকে কোনওভাবেই অস্বীকার করার উপায় নেই। নকআউটের প্রথম পর্বে কোনও গ্রুপের রানার্স মুখোমুখি হবে অন্য গ্রুপের রানার্সের। আবার কাউকে নিয়তির ফেরে লড়তে হবে সোজা কোনও গ্রুপ চ্যাম্পিয়নের বিরুদ্ধে। জাপান দুর্ভাগ্যবশত পড়েছে এই দ্বিতীয় এবং […]

আরও পড়ুন
World Cup 2026 | প্যারাগুয়ের সাথে ড্র করে নকআউট পর্বে অস্ট্রেলিয়া

World Cup 2026 | প্যারাগুয়ের সাথে ড্র করে নকআউট পর্বে অস্ট্রেলিয়া

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপের (World Cup 2026) নকআউট পর্বে নিজেদের জায়গা পাকা করে নিল অস্ট্রেলিয়া (Australia)। বৃহস্পতিবার স্যান ফ্রান্সিসকো বে এরিয়া স্টেডিয়ামে প্যারাগুয়ের (Paraguay) সাথে গোলশূন্য ড্র করে অসিরা। এই ফলাফলের ফলে গ্রুপ ডি থেকে রানার্স-আপ হিসেবে শেষ ৩২-এ পৌঁছে গেল অস্ট্রেলিয়া। ম্যাচটি ছিল বেশ শারীরিক এবং কিছুটা রক্ষণাত্মক। ম্যাচের শুরু থেকেই […]

আরও পড়ুন