England vs DR Congo | কেইন-ম্যাজিকে জয়রথ অব্যাহত ব্রিটিশদের, ডিআর কঙ্গোকে হারিয়ে শেষ ষোলোয় ইংল্যান্ড

England vs DR Congo | কেইন-ম্যাজিকে জয়রথ অব্যাহত ব্রিটিশদের, ডিআর কঙ্গোকে হারিয়ে শেষ ষোলোয় ইংল্যান্ড

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ বিশ্বকাপের আসরে অবিশ্বাস্য এক প্রত্যাবর্তনের সাক্ষী থাকল ফুটবল বিশ্ব। ম্যাচের ৭৫ মিনিট পর্যন্ত হারের ভ্রুকুটি মাথায় নিয়ে খেলছিল ইংল্যান্ড (England vs DR Congo)। কিন্তু অধিনায়ক হ্যারি কেইনের ম্যাজিকে ডিআর কঙ্গোকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করল থ্রি-লায়নরা।

ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত ছন্দে ছিল ডিআর কঙ্গো। প্রথমার্ধে ব্রায়ান সিপেঙ্গার গোলে পিছিয়ে পড়ে ইংল্যান্ড। এরপর দীর্ঘক্ষণ গোলহীন থেকে একসময় মনে হয়েছিল ইংল্যান্ডের বিদায়ঘণ্টা বেজে গেছে। ৫৪ মিনিটে জুড বেলিংহামের নিশ্চিত শট কঙ্গোর গোলকিপার এমপাসি অসাধারণ দক্ষতায় বাঁচিয়ে দিলে চাপ বাড়ে ইংলিশদের ওপর।

ম্যাচের মোড় ঘোরে ৭৫ মিনিটে। গর্ডনের নিখুঁত ক্রস থেকে হেডে গোল করে সমতা ফেরান হ্যারি কেইন। ১০ মিনিট যেতে না যেতেই ৮৬ মিনিটে বক্সের বাইরে থেকে কেইনের জোরালো ডান পায়ের শট সোজা জালে জড়িয়ে ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে এগিয়ে দেয়।

এই জয়ের পর পরিসংখ্যান ঘাঁটলে দেখা যাচ্ছে, ১৯৬৬ সালের বিশ্বকাপ ফাইনালে জার্মানির বিরুদ্ধে পিছিয়ে পড়ে জেতার পর, এই প্রথম বিশ্বকাপে গোল হজম করার পর জয় পেল ইংল্যান্ড। এছাড়া, এই ম্যাচে জোড়া গোল করে বিশ্বকাপে গোলসংখ্যায় কিংবদন্তি পেলেকে (১২ গোল) টপকে গেলেন হ্যারি কেইন। বিশ্বকাপে কেইনের বর্তমান গোলসংখ্যা ১৩।

এই জয়ের ফলে ইংল্যান্ডের নকআউট পর্বে জায়গা নিশ্চিত হয়েছে। কেইনের নেতৃত্বাধীন এই দল কতটা দূর যেতে পারে, তা নিয়ে এখন ফুটবল প্রেমীদের মধ্যে জল্পনা তুঙ্গে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *