Clapping Remedy | হাততালি দিলেই ম্যাজিকের মতো সারবে রোগ! জেনে নিন এর দারুণ সব উপকারিতা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: হাততালি দেওয়ার এই সহজ কৌশলেই কিন্তু লুকিয়ে রয়েছে রোগমুক্তির এক আসল ম্যাজিক! আধুনিক জীবনযাত্রায় শরীরকে সুস্থ ও তরতাজা রাখতে প্রতিদিন মাত্র কয়েক মিনিট হাততালি দেওয়াই হতে পারে আপনার সুস্থ থাকার সেরা হাতিয়ার (Clapping Remedy)। বিশেষজ্ঞদের মতে, আমাদের হাতের তালুতে অসংখ্য স্নায়ু এবং রক্তনালীর প্রান্ত রয়েছে, যেগুলিকে ‘আকুপ্রেশার পয়েন্ট’ বলা হয়। হাততালি […]

আরও পড়ুন

Jalpaiguri | ক্লাসরুমেই গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা এসএফআই ছাত্রনেতার! শোরগোল জলপাইগুড়ির কলেজে

জলপাইগুড়ি: ক্লাসরুমের মধ্যেই গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা (Suicide Try) এসএফআই ছাত্রনেতার। সোমবার ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি (Jalpaiguri) আনন্দ চন্দ্র কলেজে (AC Faculty)। এদিকে, এই ঘটনার পর এবিভিপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন ওই এসএফআই ছাত্রনেতা। জানা গিয়েছে, এদিন কলেজে ইন্টারনাল পরীক্ষা চলছিল। আর এর মাঝেই প্রথম সিমেস্টারের পড়ুয়া ওই এসএফআই ছাত্রনেতা অর্ণব সরকার আচমকাই ব্যাগ থেকে […]

আরও পড়ুন

Nagrakata | নাগরাকাটায় হাতির হামলায় জখম স্কুটিচালক, খয়েরবাড়িতে রাতভর তাণ্ডব জোড়া হাতির

নাগরাকাটা: নাগরাকাটায় (Nagrakata) দলছুট বন্য হাতির তাণ্ডবে (Elephant Assault) চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। রবিবার রাতে স্কুটি নিয়ে বাড়ি ফেরার পথে হাতির মুখোমুখি পড়ে গুরুতর জখম হয়েছেন এক ব্যক্তি। অন্যদিকে, একই রাতে অন্য একটি এলাকায় জোড়া হাতি জমির ফসল তছনছ করায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। জখম ব্যক্তির নাম বসন্ত ভোক্তা, বাড়ি বামনডাঙ্গা চা বাগানের […]

আরও পড়ুন

Durga Puja 2026 | গাছ-পশুপাখির সঙ্গে সখ্য, পান্ডাপাড়া সর্বজনীনের থিম ‘অরণ্যের সমাধৃতা’

অনসূয়া চৌধুরী, জলপাইগুড়ি: যান্ত্রিক সভ্যতার সীমাহীন বিস্তারে ক্ষতবিক্ষত হচ্ছে প্রকৃতি, নিঃশব্দে হারিয়ে যাচ্ছে আমাদের চেনা সবুজ অরণ্য। বাসস্থান হারিয়ে ও খাদ্যের অভাবে লোকালয়ে ঢুকে পড়ছে বন্যপ্রাণী, বিঘ্নিত হচ্ছে বাস্তুতন্ত্র, দ্রুত বদলাচ্ছে জলবায়ু। আধুনিকতার অন্ধ দৌড়ে মানুষ যখন প্রকৃতি ও জীবজগতের সঙ্গে তার নাড়ির টান ভুলতে বসেছে, তখনই এক টুকরো বনাঞ্চল ও পশুপাখির প্রতি নিঃস্বার্থ ভালোবাসার […]

আরও পড়ুন

Gazole | নিজের পকেটের টাকা খরচ করে সেন্টার চালানোই সার! বকেয়া বিলের যন্ত্রণায় ফুঁসে উঠলেন গাজলের অঙ্গনওয়াড়ি কর্মীরা

গাজোল: মে মাস থেকে সবজি এবং ডিম কেনার টাকা পাচ্ছেন না অঙ্গনওয়াড়ি কর্মীরা। এতদিন পর্যন্ত কোনওরকমে নিজেরাই ডিম এবং সবজি কিনে সেন্টার চালিয়েছেন। যে সান্মানিক ভাতা পেতেন, এতদিন ডিম এবং সবজি কিনতে গিয়ে তা প্রায় নিঃশেষ। এদিকে সামনেই পুজো। পরিবারের জন্য পুজোর যে কেনাকাটা করবেন সেই টাকাও তাদের হাতে নেই। অভিযোগ, বারবার সিডিপিওর কাছে বকেয়া […]

আরও পড়ুন

উত্তরের কবিমুখ

বিমলকুমার টোপ্পো আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের বারবিশার লস্করপাড়ায় বিমলকুমার টোপ্পোর জন্ম ১৯৫০ সালের ২০ মার্চ। পড়াশোনা শুরু রায়ডাক চা বাগানের প্রাথমিক বিদ্যালয়ে। ১৯৭০ সালে আলিপুরদুয়ার জংশনের সেন্ট জোসেফস হাইস্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন। চাকরিসূত্রে ধাওলাঝোরা বস্তিতে বসবাস শুরু হলেও বাপদাদার আমল থেকে চলে আসা কৃষিকাজের সঙ্গে তাঁর সম্পর্ক কখনও ছিন্ন হয়নি। চাকরির আগে, চাকরির সময় […]

আরও পড়ুন

বকেয়া ১৩০০ কোটি, পুরকর আদায়ে রেকর্ড ঘাটতি কলকাতায়

সেই ২০২৫ সালের ডিসেম্বর মাস থেকে শুরু। আর এই ২০২৬ সালের সেপ্টেম্বর মাস প্রায় শেষ। টানা ১০ মাস হতে চলল, নিজের অফিসের টেবিলে বসে সম্পত্তি কর আদায় করার ফাইলে একদিনের জন‌্যও হাত দিতে পারেননি না সিংহভাগ কর্মী। আক্ষেপ করে বলছিলেন কলকাতা পুরসভার অ‌্যাসেসমেন্ট বিভাগের এক শীর্ষ আধিকারিক। গোঁদের উপর বিষফোড়া, ১২ সেপ্টেম্বর থেকে টানা ১৬দিন […]

আরও পড়ুন

এআই গবেষণায় নতুন উদ্যোগ টিসিএস ও আইইএম কলকাতার, তৈরি হচ্ছে ‘সেন্টার অফ এক্সেলেন্স’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-ভিত্তিক গবেষণা, উদ্ভাবন এবং অ্যাপ্লায়েড লার্নিং প্রসারের উদ্দেশে একসঙ্গে কাজ করতে চলেছে টাটা কনসালট্যান্সি সার্ভিসেস (TCS) এবং কলকাতার ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট (IEM)। দুই প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে তৈরি হতে চলেছে এআই-কেন্দ্রিক ‘সেন্টার অফ এক্সেলেন্স’ (Centre of Excellence – CoE)। এই উদ্যোগের লক্ষ্য, পড়াশোনার সঙ্গে বাস্তব শিল্পক্ষেত্রের প্রযুক্তিগত চাহিদার যোগসূত্র আরও মজবুত […]

আরও পড়ুন

Gyanesh Kumar | ‘জ্ঞানেশ গদ্দার’ লেখা হল মুখ্য নির্বাচন কমিশনারের বাড়ির গেটে! পদত্যাগের দাবিতে উত্তাল দেশ

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) পদত্যাগের দাবিতে উত্তাল জাতীয় রাজনীতি। সোমবার সকালে আগ্রার (Agra) বিজয়নগরে মুখ্য নির্বাচন কমিশনারের ব্যক্তিগত বাসভবনের সামনে তুমুল বিক্ষোভ দেখান কংগ্রেসের কর্মী ও সমর্থকেরা (Congress protest)। এদিন বিক্ষোভ চলাকালীন বাড়ির বাইরে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন আন্দোলনকারীরা। জানা গিয়েছে, এই কর্মসূচি চলাকালীন বাড়ির মূল […]

আরও পড়ুন

40 households returned to their village after 17 years in Nanur following Calcutta Excessive Court docket order

সালটা ২০০৯। নানুরের পাপুড়ি গ্রাম ছাড়তে হয়েছিল প্রায় ৪০ পরিবারকে। কেটে গিয়েছে দেড় দশকেরও বেশি সময়। দীর্ঘ ১৭ বছর পর কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে চলতি মাসের ৯ তারিখের নির্দেশে  নানুর থানার বিশাল পুলিশের সহযোগিতায় ফের পাপুড়ি গ্রামে ঢোকার সুযোগ পেলেন ঘরছাড়া পরিবারগুলি। এদিন তাঁরা নিজেদের বাড়িঘর ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। […]

আরও পড়ুন

Dev-Subhashree | ‘দেশু ৭’ উন্মাদনার মাঝে জাপানের মাটিতে ঝড় তুলল ‘মালা রে’ ম্যাজিক, ভাইরাল ভিডিও

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: টলিউডের জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Dev-Subhashree) অনস্ক্রিন কেমিস্ট্রি যে আজও দর্শকের মনে সমানভাবে জাদুকরী প্রভাব ফেলে, তার প্রমাণ মিলল সুদূর প্রবাসের মাটিতে। জাপানের (Japan) রাজধানী টোকিওতে (Tokyo) এক বিশেষ অনুষ্ঠানে প্রবাসী বাঙালিদের কণ্ঠে ও নাচে মেতে উঠল দেব-শুভশ্রী জুটির এককালের ‘অল টাইম হিট’ ছবির বিখ্যাত গান ‘মালা রে’ । […]

আরও পড়ুন

Ashok Bhattacharya | ফুলেশ্বরী রেলগেট না খুললে নিজেই গিয়ে ভেঙে দেব! রেলকে কড়া হুঁশিয়ারি প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্যের

শিলিগুড়ি: শিলিগুড়ির ব্যস্ততম ফুলেশ্বরী রেলগেট পাকাপাকিভাবে বন্ধ করে দেওয়ায় সাধারণ মানুষকে চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে (Phuleswari Railway Gate Closure Protest)। রেলের জংশন থেকে এনজেপি পর্যন্ত ডবল লাইন প্রকল্পের কাজের অজুহাতে এই গুরুত্বপূর্ণ গেট বন্ধ করার তীব্র প্রতিবাদ জানিয়েছেন শিলিগুড়ির প্রাক্তন মেয়র তথা প্রবীণ সিপিআইএম নেতা অশোক ভট্টাচার্য (Ashok Bhattacharya)। জনগণের এই দুর্ভোগ অবিলম্বে দূর […]

আরও পড়ুন

‘ফিটনেস ফর অল’, স্বাস্থ্য ও সক্রিয়তার সংস্কৃতি

‘ফিটনেস ফর অল’-এর বার্তা আর শুধু স্লোগান নয়, সুস্থ ভবিষ্যতের দাবিতে গড়ে ওঠা এক জরুরি সামাজিক আন্দোলন। সেপ্টেম্বরের এই বার্তা যেন সেপ্টেম্বরেই থেমে না যায়। লিখছেন শেখর সাহা। সেপ্টেম্বর জুড়ে ‘ফিটনেস ফর অল’-এর বার্তা আমাদের মনে করাচ্ছে একটি অত্যন্ত সহজ অথচ গভীর সত্য: সুস্থ থাকা জীবনের সবচেয়ে বড় সম্পদ। ‘ফিটনেস’, ‘প্রিভেনটিভ হেল্‌থ’– এসব শব্দ তুলনায় […]

আরও পড়ুন

২৫ বছরের শীতলতম সেপ্টেম্বরের রাত! এল নিনোর সৌজন্যে আগেই আসছে শীত?

ধীরে ধীরে বদলাচ্ছে আবহাওয়া। বাতাসে শরতের আনাগোনা। কিন্তু গত আড়াই দশকের সবচেয়ে শীতল রাত দেখেছে সেপ্টেম্বর। যার ফলে প্রশ্ন উঠছে, তাহলে কি এল নিনোর সৌজন্যে এবার আগেই এসে পড়বে শীত? গতকাল, রবিবার দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১ ডিগ্রি সেলসিয়াস। যা গত ২৫ বছরে সেপ্টেম্বরের দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা। বৃষ্টির পরে অস্বাভাবিক ঠান্ডা রাত, মেঘলা আকাশে কেমন […]

আরও পড়ুন

গড় জঙ্গলের এই বেদিতেই বিশ্বের প্রথম দুর্গাপুজো! রাজা সুরথের পৌরাণিক গাথা আজও ছুঁয়ে আছে দুর্গাপুরের গ্রাম

চারদিকে ঘন জঙ্গল। একসময় দিনের বেলাতেও যে অরণ্যে সূর্যকিরণের একচিলতেও প্রবেশ করত না। বাঘ, ভালুকের বিচরণ, নির্জন জঙ্গলে সাধনায় মগ্ন ঋষি-মুনিরা। সেই গভীর অরণ্যের বুকেই ঋষি মেধসের আশ্রম। আজও সেই গড় জঙ্গলকে ঘিরে রয়েছে এক প্রাচীন কাহিনি। রাজা সুরথ, সমাধি বৈশ্য এবং দেবী মহামায়ার আরাধনার কাহিনি। স্থানীয়দের বিশ্বাস, ভাগ্যের পরিহাসে সর্বস্ব হারিয়ে রাজা সুরথ এসেছিলেন […]

আরও পড়ুন

Trinamool image dispute | আপাতত ফ্রিজেই থাকছে ‘জোড়াফুল’ প্রতীক, বিতর্কের নিষ্পত্তি করতে কমিশনকে সময়সীমা দিল সুপ্রিম কোর্ট

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক : তৃণমূলের নাম এবং ‘জোড়াফুল’ প্রতীক কোন শিবির পাবে? সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ নির্দেশ দিয়েছে, আগামী চার মাসের মধ্যে নির্বাচন কমিশনকে এনিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। শীর্ষ আদালতের নির্দেশ, তৃণমূলের প্রতীক নিয়ে চার সপ্তাহের মধ্যে দু’পক্ষের বক্তব্য শোনার কাজ শেষ করতে হবে। তার পর তিন মাসের মধ্যে […]

আরও পড়ুন

UPI Transactions | দু’হাজার টাকার বেশি ইউপিআই লেনদেনে চার্জ বহাল! স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ডিজিটাল লেনদেনের (UPI Transactions) দুনিয়ায় চলে আসা সম্পূর্ণ নিখরচায় ইউপিআই পরিষেবার নিয়মে বড়সড়ো বদল আসার পথেই এবার সিলমোহর বসল। আগামী ১৫ অক্টোবর থেকে দুই হাজার টাকার বেশি অংকের মার্চেন্ট বা ব্যবসায়িক পেমেন্টের ক্ষেত্রে ০.৪ শতাংশ ফি বসানোর যে সিদ্ধান্ত কেন্দ্র সরকার নিয়েছে, তার ওপর কোনো ধরনের স্থগিতাদেশ জারি করল না দেশের […]

আরও পড়ুন

‘ভোটচোর, ওরা ভোটারকে পরোয়া করে না’, দিল্লির মুখ্যমন্ত্রীর চড় বিতর্কে মন্তব্য রাহুল গান্ধীর

রবিবার রাস্তা পরিদর্শনে বেরিয়ে মেজাজ হারান দিল্লির উপমুখ্যমন্ত্রী প্রবেশ বর্মা। এক যুবককে সপাটে চড় মারেন তিনি। ‘এই ঘটনার শিকড় গভীরে প্রথিত। ক্ষমতায় থাকা ব্যক্তিরা আর ভোটারদের ভয় পান না! পরোয়া করেন না।’ সোমবার এই মন্তব্য করলেন রাহুল গান্ধী। রবিবার দিল্লির তিলক নগরে দিল্লির উপমুখ্যমন্ত্রীর মেজাজ হারানোর ঘটনা ভাইরাল হয় সামাজমাধ্যমে। আমজনতার সঙ্গে গেরুয়া নেতার ব্যবহার […]

আরও পড়ুন

Cooch Behar | আদালত চত্বরে আইনজীবীর হেনস্তা! কোচবিহারে তীব্র প্রতিবাদ আইনজীবীদের

কোচবিহার: আইনজীবীদের পেশাগত সুরক্ষা ও বিচারালয়ের মর্যাদাকে অক্ষুণ্ণ রাখার দাবি জোরালো হয়ে উঠেছে। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর আদালত চত্বরে আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়ের উপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনার প্রতিবাদে এবার রাজ্যের অন্যান্য প্রান্তের মতো উত্তরের জেলা কোচবিহারেও (Cooch Behar) জোরালো প্রতিবাদের (Attorneys Protest) ঝড় উঠল। সারা ভারত আইনজীবী সমিতির স্থানীয় শাখার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিকে […]

আরও পড়ুন

Orlando Sniffer Canine | সাফল্যের দীর্ঘপথে অরল্যান্ডো: গরুমারার তারকা স্নিফার ডগের অবসরের আগে উত্তরসূরি নিয়ে চিন্তায় বন দপ্তর

শুভদীপ শর্মা, লাটাগুড়ি: গন্ধ অনুসরণ করে কখনও পৌঁছে গিয়েছে শিকারির ডেরায়, কখনও আবার বন্যপ্রাণীর দেহাংশ খুঁজে দিয়েছে। তদন্তে অন্ধকারে থাকা গুরুত্বপূর্ণ সূত্র পুলিশ পেয়েছে তার অনুসন্ধানী চোখের জন্য। এবার হোল্ডিং সেন্টার থেকে পালিয়ে যাওয়া এক রোহিঙ্গাকে খুঁজে বের করার ক্ষেত্রেও রবিবার সাফল্য পেল গরুমারার স্নিফার ডগ অরল্যান্ডো (Orlando Sniffer Canine)। তার সাফল্যের দীর্ঘ খতিয়ানে যথেষ্ট […]

আরও পড়ুন

Cooch Behar | ঢাকের তালে চাপা থাকে দূরে থাকার আক্ষেপ: পুজোয় আপনজনদের ছেড়ে ভিনরাজ্যে জীবিকার টানে ঢাকিরা

শিবশংকর সূত্রধর, কোচবিহার: কাশফুল আর রঙিন কাপড় দিয়ে সাজানো ঢাক কাঁধে তুলে নিয়ে দয়াল কিন্নর যখন ঢাক বাজান, তখন উৎসবের আনন্দে মুখরিত হয়ে ওঠে পুজোমণ্ডপ। ঢাকের তালে শরীরে শিহরণ জাগায় আগমনী সুর। দয়ালের সামনেই হাজার হাজার মানুষ আসেন প্রতিমা দেখতে। কেউ নিয়ে আসেন বাবা-মা, কেউ স্ত্রী, কেউ আবার সন্তানকে। দয়াল ঢাক বাজাতে বাজাতেই তাঁদের দেখেন। […]

আরও পড়ুন

হাউসফুল হয়েও পয়লা সপ্তাহেই ভ্যানিশ! ‘বেপরোয়া’ আদৃতের কটাক্ষ, ‘ইন্ডাস্ট্রির যে দাদা দিদিরা…,’

‘মিঠাই’ ধারাবাহিকে অভিনয়ের পর বাঙালির ঘরের ছেলে হয়ে উঠেছেন আদৃত রায়। ধারাবাহিকের গণ্ডি পেরিয়ে ‘বেপরোয়া’র মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশের সুযোগ। গত ১৮ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহের আলো দেখেছে আদৃতের প্রথম ছবি। মেগার দৌলতে আদৃতের একটা বিরাট ফ্যানবেস রয়েছে। বড় পর্দার নায়ক হিসেবে তাঁকে দেখতে মুখিয়ে ছিল অগণিত ভক্ত। ‘বেপরোয়া’ মুক্তির পর দর্শকমহলে বেশ ভালোই সাড়া পেয়েছে। বেশ […]

আরও পড়ুন

Ujjain will get violent over demolition of mosque on court docket order

শাহি মসজিদের একাংশ ভাঙার নির্দেশ দিয়েছে আদালত। সেই নিয়ে অগ্নিগর্ভ হয়ে উঠল উজ্জয়িনী। সোমবার মসজিদের কিছু অংশ ভাঙার কাজ শুরু করে প্রশাসন। কিন্তু সেই কাজ শুরুর আগেই বিক্ষোভে ফেটে পড়েন মুসলিম ধর্মাবলম্বীরা। মসজিদ চত্বরে এসে পৌঁছন মহিলারাও। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে র‍্যাফ নামাতে হয়। পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে। জানা গিয়েছে, মসজিদ সংলগ্ন এলাকায় […]

আরও পড়ুন

অবিশ্বাসের চোরাবালিতে বিপন্ন সমাজ

শুভঙ্কর চক্রবর্তী সভ্যতার সূচনা হয়েছিল পারস্পরিক বিশ্বাসের এক অলিখিত চুক্তির ওপর দাঁড়িয়ে। যখন আদিম মানুষ দলবদ্ধভাবে বসবাস শুরু করল তখন একে অপরের প্রতি আস্থাই ছিল তাদের অস্তিত্ব রক্ষার মূল চাবিকাঠি। এটি সামাজিক বন্ধনেরও মূল ভিত্তি। সভ্যতার প্রথম আইন কোনও সংবিধানে লেখা ছিল না। কোনও আদালত ছিল না, পুলিশ ছিল না, নির্বাচন ছিল না। ছিল শুধুই […]

আরও পড়ুন

Kunal Ghosh | পরপর দু’দিন গাড়িতে হামলা ও প্রাণনাশের আশঙ্কা! হাইকোর্টের দ্বারস্থ কুণাল, খারিজ দ্রুত শুনানির আর্জি

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ পরপর দু’দিন গাড়িতে হামলা ও প্রাণনাশের আশঙ্কায় শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh)। সোমবার আদালতের দৃষ্টি আকর্ষণ করে নিজের ও পরিবারের নিরাপত্তা সুনিশ্চিত করার আর্জি জানান তিনি। আদালত তাঁর মামলা দায়েরের অনুমতি দিলেও দ্রুত শুনানির আবেদন খারিজ করে জানিয়েছে, স্বাভাবিক নিয়মেই এই মামলা শুনানির তালিকায় […]

আরও পড়ুন

ফের হতাশ করলেন মনু ভাকের, এশিয়াড পদক নিশ্চিত করলেন লভলিনা

শুটিংয়ে ফের হতাশা ভারতের। মহিলাদের ২৫ মিটার পিস্তলের দলগত ইভেন্টে চিনের কাছে সামান্য ব্যবধানে হেরে পদকের দৌড় থেকে ছিটকে গেল ভারত। একটা ভুলই যাবতীয় সম্ভাবনা শেষ করে দিল। চিনের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই করে দলগত সোনাজয়ের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল ভারতীয় দল। কিন্তু অভিজ্ঞ শুটার রাহি স্বর্ণবতের একটি ভুলেই ভেস্তে গেল সেই স্বপ্ন। খালি হাতে ফিরতে হল […]

আরও পড়ুন

Punjab | ছাত্র বিক্ষোভে উত্তাল পঞ্জাবের বিশ্ববিদ্যালয়, বন্ধ হল ক্লাস ও মিড-টার্ম পরীক্ষা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ক্যাম্পাসে একটি অপ্রীতিকর ঘটনার জেরে তৈরি হওয়া ব্যাপক ছাত্র বিক্ষোভের (Pupil Protest) জেরে ১০ দিনের জন্য পঠনপাঠন স্থগিত রাখার ঘোষণা করল পঞ্জাবের (Punjab) একটি বিশ্ববিদ্যালয়। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তাদের সমস্ত মিড-টার্ম পরীক্ষাও স্থগিত রাখা হয়েছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে […]

আরও পড়ুন

বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচ, কোনও বল না খেলেই এশিয়াডের সেমিফাইনালে টিম ইন্ডিয়া

পূর্বাভাস ছিলই। যা সত্যি হল। সোমবার এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে ভারত বনাম আফগানিস্তান ম্যাচে টস হল না। বল গড়াল না। জাপানের কোরোগি স্পোর্টস পার্কে প্রবল বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যাওয়ায় সেমিফাইনালে উঠে গেল শ্রেয়স আইয়ারের টিম ইন্ডিয়া। সোমবার ভারতীয় সময় সকাল ১০টায় বৈভব-শ্রেয়সদের ম্যাচ। তবে আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী, ৯৭ শতাংশ বৃষ্টির সম্ভাবনা ছিল। অর্থাৎ ম্যাচ […]

আরও পড়ুন

SRFTI Kolkata Campus Conflict | এসআরএফটিআই কাণ্ডে কড়া পদক্ষেপ! পঞ্চসায়র থানায় তিনটি পৃথক এফআইআর দায়ের, থমথমে চত্বর

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ টানা ৭-৮ ঘণ্টা ধরে দফায় দফায় চরম উত্তেজনার পর সোমবারও থমথমে সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (SRFTI Kolkata Campus Conflict) চত্বর। রবিবারের সংঘর্ষ ও হাঙ্গামার জেরে এখনও প্রতিষ্ঠানের বাইরে পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। এই ঘটনায় পঞ্চসায়র থানায় মোট তিনটি পৃথক এফআইআর (FIR) দায়ের করা হয়েছে। অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েত সমিতি […]

আরও পড়ুন

বৃষ দৈনিক রাশিফল (২৮ সেপ্টেম্বর, ২০২৬) — বৈদিক জ্যোতিষ গণনা – Uttarbanga Sambad

বৃষ রাশির আজকের সম্পূর্ণ দৈনিক বিশ্লেষণ বৃষ রাশির আজকের দিনটি আপনার গোপন ও অন্তর্মুখী কোণে আলো ফেলছে। সপ্তাহের শুরুতেই আপনার ব্যক্তিগত ঘরে জ্বলজ্বল করছে পূর্ণিমা, যা সপ্তাহের ব্যস্ততার মাঝেও কিছুটা নিভৃত সময় ও বিশ্রামের দাবি জানাচ্ছে। নিজের মতো করে কিছুটা সময় কাটান। আপনার রাশিধিপতি শুক্র আপনার অংশীদারিত্বের ঘরে অবস্থান করায়, এই শান্ত পরিবেশে মনের খুব […]

আরও পড়ুন