কোচবিহার: আইনজীবীদের পেশাগত সুরক্ষা ও বিচারালয়ের মর্যাদাকে অক্ষুণ্ণ রাখার দাবি জোরালো হয়ে উঠেছে। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর আদালত চত্বরে আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়ের উপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনার প্রতিবাদে এবার রাজ্যের অন্যান্য প্রান্তের মতো উত্তরের জেলা কোচবিহারেও (Cooch Behar) জোরালো প্রতিবাদের (Attorneys Protest) ঝড় উঠল। সারা ভারত আইনজীবী সমিতির স্থানীয় শাখার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিকে কেন্দ্র করে সোমবার উত্তাল হয়ে ওঠে কোচবিহার আদালত চত্বর।
গত চব্বিশ সেপ্টেম্বর বারুইপুরে একটি মামলায় উপস্থিত হয়ে আক্রমণ ও ডিম নিক্ষেপের মুখোমুখি হন সায়ন বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, সুনির্দিষ্ট রাজনৈতিক আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলা চালিয়েছে। এই ঘটনার প্রতিবাদে সারা রাজ্যের পাশাপাশি কোচবিহারেও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। এদিন কোচবিহারের আইনজীবী সমাজ পথে নেমে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি শাস্তির দাবি তোলেন।
এদিনের এই বিক্ষোভ সমাবেশে সাধারণ আইনজীবীদের পাশাপাশি লিগাল সার্ভিস সেন্টার এবং গণতন্ত্র রক্ষার দাবিতে আন্দোলনরত বিভিন্ন আইনজীবীরাও কর্মসূচিতে শামিল হন। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের দাবি জানান আন্দোলনকারীরা। আন্দোলনকারীদের স্পষ্ট বক্তব্য, বিচারালয়ের মতো পবিত্র জায়গায় দাঁড়িয়ে কোনো বিশেষ রাজনৈতিক দলের প্ররোচনায় আইনজীবীদের ওপর এ ধরনের হামলা কোনোভাবেই বরদাস্ত করা যায় না।
The put up Cooch Behar | আদালত চত্বরে আইনজীবীর হেনস্তা! কোচবিহারে তীব্র প্রতিবাদ আইনজীবীদের appeared first on Uttarbanga Sambad.
