Clapping Remedy | হাততালি দিলেই ম্যাজিকের মতো সারবে রোগ! জেনে নিন এর দারুণ সব উপকারিতা

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: হাততালি দেওয়ার এই সহজ কৌশলেই কিন্তু লুকিয়ে রয়েছে রোগমুক্তির এক আসল ম্যাজিক! আধুনিক জীবনযাত্রায় শরীরকে সুস্থ ও তরতাজা রাখতে প্রতিদিন মাত্র কয়েক মিনিট হাততালি দেওয়াই হতে পারে আপনার সুস্থ থাকার সেরা হাতিয়ার (Clapping Remedy)।

বিশেষজ্ঞদের মতে, আমাদের হাতের তালুতে অসংখ্য স্নায়ু এবং রক্তনালীর প্রান্ত রয়েছে, যেগুলিকে ‘আকুপ্রেশার পয়েন্ট’ বলা হয়। হাততালি দেওয়ার সময় এই অংশগুলিতে ঘষা লাগে ও চাপ পড়ে, যার ফলে স্নায়ুগুলি সক্রিয় হয়ে ওঠে এবং শরীর ভেতর থেকে সুস্থ থাকে।

এক নজরে দেখে নিন এই সহজ অভ্যাসের অবিশ্বাস্য কিছু স্বাস্থ্যগুণ:

মানসিক প্রশান্তি: এই সহজ অনুশীলনে মানসিক স্বাস্থ্যের উন্নতি হয়। তালি বাজালে শরীরে ‘এন্ডরফিন’ হরমোনের ক্ষরণ বাড়ে, যা মানসিক চাপ ও উদ্বেগ কমিয়ে মনকে শান্ত ও ফুরফুরে রাখে।

শরীরের নমনীয়তা বৃদ্ধি: হাতের তালুর নিয়মিত সঞ্চালন অস্থিসন্ধির জড়তা কাটাতে এবং পেশিকে শিথিল রাখতে সাহায্য করে। এতে অস্থিসন্ধি সচল থাকে এবং পেশিতে আঘাত লাগার আশঙ্কা কমে।

হৃদযন্ত্রের সুস্থতা ও রক্ত সঞ্চালন: নির্দিষ্ট ছন্দ মেনে হাততালি দিলে সারা শরীরে রক্ত চলাচল বৃদ্ধি পায়। ফলে দেহের প্রতিটি কোষে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছোয়, যা হৃদযন্ত্রকে সুস্থ রাখতে এবং হৃদ্‌রোগের ঝুঁকি কমাতে দারুণ সাহায্য করে।

শরীর থেকে দূষিত পদার্থ নিষ্কাশন: এই অভ্যাসটি লিম্ফ্যাটিক ড্রেনেজ প্রক্রিয়াকে উন্নত করে। ফলে শরীর থেকে অপ্রয়োজনীয় ও দূষিত পদার্থ সহজেই বেরিয়ে যায় এবং শরীর ঝরঝরে থাকে।

ওজন নিয়ন্ত্রণে সহায়ক: তালি বাজানোর এই শারীরিক কসরতে অল্প হলেও ক্যালোরি ক্ষয় হয়, যা পরোক্ষভাবে মেদ ঝরাতে ও ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে।

সঠিক পদ্ধতি কী?

সবচেয়ে ভালো ফল পেতে প্রতিদিন সকালের দিকে এই অনুশীলন করতে পারেন। শুরুতে হাতের তালুতে সামান্য নারকেল তেল বা পছন্দের অন্য কোনও তেল হালকা করে মালিশ করে নিন। এরপর শিরদাঁড়া সোজা রেখে পদ্মাসন বা বজ্রাসনে বসুন। প্রথমদিকে ২-৩ মিনিট হাততালি দেওয়া দিয়ে শুরু করুন। পরের সপ্তাহে সময় বাড়িয়ে ৫ মিনিট করুন। নিয়মিত এইভাবে মাত্র ১০-১৫ মিনিট অভ্যাস করলেই হাতেনাতে মিলবে জাদুকরী ফল!



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *