ব্রাজিল ম্যাচের আগেই পানামার বিরুদ্ধে নামবে ভারত, দিনক্ষণ জানিয়ে দিল ফেডারেশন

চমকের পর চমক। ব্রাজিলের বিরুদ্ধে ভারত খেলবে। এই খবরে ভারতীয় ফুটবল সার্কিট বেশ উত্তেজিত। তার আগেই যে আরও একটি বিশ্বকাপে খেলা দলের বিরুদ্ধে নামার সুযোগ পাবেন আনোয়ার আলিরা, সেটা খানিকটা চমকপ্রদ হলেও সত্যি। এবার পানামার বিরুদ্ধে ম্যাচের দিনক্ষণও নিশ্চিত করে দিল ভারতীয় ফুটবল ফেডারেশন। আরও পড়ুন: ৩ অক্টোবর যুবভারতীতে ব্রাজিলের মুখোমুখি হবে ভারতীয় দল। তার […]

আরও পড়ুন

ঠিকভাবে উল্লেখ নেই রাস্তার নাম! কলকাতা পুরসভার ওয়ার্ড বিন্যাস নিয়ে ৭ দফা আপত্তি সিপিএমের

কলকাতা পুরসভার আসন বিন্যাসের খসড়া প্রস্তাব প্রকাশ হতেই সাত দফা আপত্তি জানাল সিপিএম। অভিযোগ, ওয়ার্ড পুনর্বিন্যাসের ক্ষেত্রে যেভাবে রাস্তার নাম উল্লেখ করা হয়েছে তা আপত্তিকর। সিপিএমের অভিযোগ, বিকল্প প্রস্তাব জমা দেওয়ার যে সময়সীমা তা অত্যন্ত কম। এছাড়াও রাজনৈতিক দলগুলিকে এখনও কেন এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করানো হয়নি তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। মঙ্গলবার পুর নগরোন্নয়ন দপ্তরের […]

আরও পড়ুন

Biman Bose unwilling to remain in hospital, needs to return to Kolkata

হাসপাতালে আর থাকতে চাইছেন না বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। দ্রুত ফিরতে চাইছেন কলকাতায়। সিপিএম সূত্রে এই খবরই পাওয়া গিয়েছে। যদিও দিল্লি এইমসের চিকিৎসকরা এখনও তাঁকে ছুটি দিতে রাজি হচ্ছেন না। বয়সজনিত কারণে আরও দু’দিন পর্যবেক্ষণে রাখা হতে পারে তাঁকে। যদিও ছুটি হওয়ার পরেই কলকাতায় ফিরতে পারবেন কি না তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। আপাতত তিনি […]

আরও পড়ুন

দার্জিলিঙে রোপওয়ে, সুন্দরবনে প্রমোদতরী! পর্যটনকে ঢেলে সাজাতে মাস্টার প্ল্যান রাজ্যের

যানজট এড়িয়ে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে দার্জিলিংয়ে পর্যটকদের সুবিধায় রোপওয়ে, আর সুন্দরবন ভ্রমণকে আরও আকর্ষণীয় করতে প্রমোদতরী নামানোর ভাবনা পর্যটন দপ্তরের। এছাড়া দিঘা, পুরুলিয়া থেকে ঝাড়গ্রাম-নবদ্বীপেও পর্যটন শিল্পকে ঢেলে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে পর্যটন দপ্তরের আধিকারিকদের নিয়ে উচ্চপর্যয়ের বৈঠক হয়। সেখানেই একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে ঠিক […]

আরও পড়ুন

আচমকা মস্কোয় অবতরণ করল মার্কিন সেনার বিমান! ঘনাচ্ছে রহস্য, কী বলল ক্রেমলিন?

আচমকা মস্কোর ভনুকোভো বিমানবন্দরে অবতরণ করল মার্কিন সেনার একটি পরিবহন বিমান। ফ্লাইট-ট্র্যাকিং ওয়েবসাইট  ‘ফ্লাইটরাডার ২৪’-এর তথ্য অনুযায়ী এমনটাই জানা যাচ্ছে। গোটা বিষয়টি ঘিরে ইতিমধ্যেই ঘনাচ্ছে রহস্য। রয়টার্সের একটি প্রতিবেদন অনুযায়ী, বোয়িং গ্লোবমাস্টার মডেলের বিমানটির টেইল নম্বর ছিল আমেরিকার। এটি লাটভিয়ার রিগা থেকে মস্কোর উদ্দেশে রওনা দিয়েছিল। তথ্য অনুযায়ী, গত ২৩ আগস্ট বিমানটি ওয়াশিংটনের কাছে অবস্থিত […]

আরও পড়ুন

নজরে মহিলা ও যুবসমাজ, মোদির জন্মদিন উপলক্ষে একমাসের মেগা জনসংযোগ কর্মসূচি বঙ্গ বিজেপির

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনকে কেন্দ্র করে এ বার বাংলায় এক মাসের রাজনৈতিক-সামাজিক কর্মসূচি সাজাচ্ছে বিজেপি। ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিন। সেই দিনকে সামনে রেখে সেপ্টেম্বর-অক্টোবর জুড়ে চলবে ‘সেবা সংকল্প অভিযান’। রাজ্যে ক্ষমতায় আসার পরে এই প্রথম মোদির জন্মদিনকে কেন্দ্র করে সরকার ও সংগঠনকে একসঙ্গে ময়দানে নামানোর পরিকল্পনা বিজেপির। কর্মসূচির দায়িত্বে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায়। […]

আরও পড়ুন

‘দুর্নীতিমুক্ত’ পুজোয় কোপ বাজেটে, উত্তর থেকে দক্ষিণ, ‘ছোট’ হচ্ছে কলকাতার কোন বড় পুজো?

গত কয়েক বছরে শহরের বেড়েছে বিগ বাজেটের পুজো। উত্তর থেকে দক্ষিণ, লাখ পেরিয়ে কোটি টাকায় পৌঁছেছে পুজোর বাজেট। কিন্তু পালাবদলেই ছন্দপতন। চলতি বছর ‘ছোট’ হচ্ছে বড়রা। কমিটি বদল। বাজেটে বিস্তর কাটছাঁট। সব মিলিয়ে যে সমস্ত পুজোয় তিল ধারণের জায়গা থাকত না, এবার সে সব পুজো কার্যত নমো নমো করে হতে চলেছে। উত্তর কলকাতা হোক বা […]

আরও পড়ুন

Tarapith | কৌশিকী অমাবস্যায় তারাপীঠে বড়সড়ো বদল! গর্ভগৃহ নিয়ে কী কঠোর সিদ্ধান্ত নিল মন্দির কমিটি?

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: পুণ্যলগ্ন কৌশিকী অমাবস্যায় (Kaushiki Amavasya) ভক্তদের সমাগম ও নিরাপত্তার কথা মাথায় রেখে তারাপীঠ (Tarapith) মন্দিরে এবার একাধিক কঠোর বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত নিয়েছে মন্দির কমিটি। প্রতিবছরই এই বিশেষ তিথিতে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষাধিক ভক্তের সমাগম ঘটে তারাপীঠে। এই বিপুল জনস্রোত সুশৃঙ্খলভাবে নিয়ন্ত্রণ করতে এবং মন্দির চত্বরে নিরাপত্তা বজায় রাখতে রামপুরহাটের (Rampurhat) […]

আরও পড়ুন

এসআইআরে সেরা বিএলও, এবার ৭ দিনেই জনগণনার কাজ শেষ করলেন কালনার শিক্ষক

মাত্র ৭ দিনেই প্রায় দু’শো বাড়ির তিন শতাধিক পরিবারের জনগণনার কাজ শেষ করে নজির গড়লেন কালনার শিক্ষক। তিনি ঝড়ুবাটি নরেন্দ্রনাথ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। ওই শিক্ষকের নাম প্রণয় ঘোষ। এর আগে তিনি নির্বাচন সংক্রান্ত কাজেও দক্ষতার পরিচয় দিয়েছেন। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর-এর সময় বিএলও হিসেবে কাজ করছেন তিনি। সেই সময় তিনি কালনা বিধানসভার […]

আরও পড়ুন

Bollywood Household Spied On ‘Bahu’ Who Was Concerned With Producers, Administrators

কেচ্ছা, কেলেঙ্কারি সিনেদুনিয়ার অন্দরে নতুন নয়। সেলেবপাড়ার অন্দরে কখন যে নতুন সমীকরণ গড়ে ওঠে আর কখনই বা সেই সমীকরণ বিছানায় বদলে যায়, সেসব বোঝা দায়! ডাকসাইটে প্রযোজক, পরিচালকদের সঙ্গে নায়িকাদের সখ্যতা যেমন একাধিকবার খবরের শিরোনামে ঠাঁই পেয়েছে, তেমনই ‘গসিপ টেবিলে’র মুচমুচে আলোচ্য বিষয়ও হয়ে উঠেছে। সেলেবপাড়ায় এসব জলভাত। তবে নায়িকা বউমাকে শায়েস্তা করতে কোনও শ্বশুরবাড়ি […]

আরও পড়ুন

আরশোলাই বন্ধু! চলে যেতেই নিঃসঙ্গ জাপানের প্রধানমন্ত্রী, বললেন, ‘একাকিত্বে ভুগছি’

ঘরে আরশোলা দেখলেই বিড়ম্বনায় পড়ে যান অধিকাংশ মানুষ। অনাহূত অতিথির আনাগোনা এবং ডানা ঝাপটানিতে বিরক্ত হন প্রত্যকেই। কিন্তু আরশোলার সঙ্গে বন্ধুত্ব! এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। তবে এই বিরল কাজটিই করে দেখিয়েছেন খোদ জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। ‘বন্ধু’ চলে যাওয়ায় এখন একাকিত্বে ভুগছেন তিনি। ঠিক কী ঘটেছে? আসলে অতীতে জাপানের প্রধানমন্ত্রীর বিলাসবহুল সরকারি বাসভবনটিতে রাজনৈতিক হত্যাকাণ্ডের ঘটনা […]

আরও পড়ুন

৫ বছর পর ফের খুলল পথ, কেমন হল রোমাঞ্চকর কৈলাস মানস সরোবর যাত্রা?

চলতি বছরের রোমাঞ্চকর কৈলাস মানস সরোবর যাত্রা সমাপ্ত হল। পাঁচ বছর পর ফের এই বছর ফের এই পথ খুলেছিল। ১৫ জুন ওই তীর্থযাত্রা সিকিমের নাথু-লা এবং উত্তরাখণ্ডের লিপুলেখ পাস দিয়ে শুরু হয়। রবিবার শেষ ব্যাচের পর্যটকরা ফিরে এসেছেন। সিকিমের নাথু-লা রুট দিয়ে ১০টি পর্যায়ে ৪৬৪ জন পুণ্যার্থী কৈলাস মানস সরোবরে যান। ২৩ আগস্ট শেষ দলটি […]

আরও পড়ুন

উচ্চস্বরে বাজছিল ডিজে! মন্দিরে পুজো দিতে গিয়ে মৃত্যু বৃদ্ধার

রাস্তায় শব্দাসুরের দৌরাত্ম্য! পুত্রবধূকে নিয়ে মন্দিরে গিয়েছিলেন বৃদ্ধা। কে জানত সেটাই তাঁর শেষ দেবতা দর্শন! ঠিক সেই সময় উচ্চস্বরে ডিজে বক্স বাজিয়ে সেই দিকে যাচ্ছিল ট্রাক্টর। সঙ্গে একদল যুবকের হুল্লোড়। পরিবারের দাবি, সেই শব্দ যন্ত্রণা সহ্য করতে পারেননি বৃদ্ধা। পুত্রবধূর সামনেই সামনেই তখনই বুকে হাত দিয়ে মাটিতে বসে পড়েন শাশুড়ি। বৃদ্ধা আর উঠতে পারেননি।  পরিবারের […]

আরও পড়ুন

গ্যারাজে উদ্ধার ত্রাণ সামগ্রী! এবার গ্রেপ্তার গোবরডাঙা পুরসভার প্রাক্তন পুরপ্রধান

পুরসভার ত্রাণসামগ্রী বাড়িতে রাখার অভিযোগে গ্রেপ্তার হলেন গোবরডাঙা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সুভাষ দত্ত। তাঁর গ্যারাজ থেকে ১০টি ত্রিপল ও ৮ থেকে ১০টি কম্বল উদ্ধার হয়েছে! মঙ্গলবার বারাসত আদালতে তোলা হলে তাঁকে চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। এ দিন তাঁকে আদালতে তোলার সময় বিজেপি কর্মীরাজড়ো হন। কয়েকজনের হাতে ডিমও ছিল। পরিস্থিতি সামাল দিতে পুলিশ […]

আরও পড়ুন

Sugar and jaggery costs are on the rise; curiosity in sugarcane cultivation is rising once more in Katoa

চিনির বাজারে ঊর্ধ্বমুখী, দামের আঁচ এবার পৌঁছেছে আখচাষের জমিতেও। এক সময় পূর্ব বর্ধমানের কাটোয়া মহকুমার আখচাষ ছিল পরিচিত ছবি। কেতুগ্রাম ২, মঙ্গলকোট, কাটোয়া ১ ও কাটোয়া ২ ব্লকের ভাগীরথী নদী ও অজয় নদ, ব্রহ্মাণী নদী-তীরবর্তী উর্বর জমিতে ভালই আখ ফলাতেন চাষিরা। কিন্তু সময়ের সঙ্গে সেই চাষ কমেছে। এখন চিনির দাম বাড়ায় ফের আখচাষে আগ্রহ দেখাচ্ছেন […]

আরও পড়ুন

Cooch Behar Zilla Parishad | কোচবিহার জেলা পরিষদেও পরিবর্তনের হাওয়া! তৃণমূলের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা চিঠি দলেরই সিংহভাগ সদস্যের

কোচবিহার: কোচবিহার জেলা পরিষদের (Cooch Behar Zilla Parishad) তৃণমূল (TMC) সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা আনলেন খোদ তৃণমূলের সদস্যরাই। কয়েকদিন আগেই নারী ও শিশু কল্যাণ কর্মাধ্যক্ষ হিমানী ঈশোরের বাড়িতে অনাস্থা সংক্রান্ত বিষয় নিয়ে গোপন মিটিংয়ের খবর করে উত্তরবঙ্গ সংবাদ। সেই খবরকে সত্যি প্রমাণিত করেই মঙ্গলবার জেলা পরিষদের ১৭ সদস্য সই করে জেলা শাসকের মাধ্যমে ডিভিশনাল কমিশনারের কাছে […]

আরও পড়ুন

Two sisters drown | কিশনগঞ্জে ডক নদীতে রিল বানাতে গিয়ে তলিয়ে দুই বোন, উদ্ধার বড়বোনের মৃতদেহ

কিশনগঞ্জ: কিশনগঞ্জ শহরের অদূরে বেলুয়ার ডক নদীর তীরে সোমবার বিকেলে রিল বানাতে গিয়ে জলে তলিয়ে নিখোঁজ হয়ে যান দুই সহোদর বোন (Two sisters drown)। ঘটনার প্রায় একদিন পর মঙ্গলবার দুপুর নাগাদ এসডিআরএফ (SDRF) টিমের দীর্ঘ তল্লাশি অভিযোগ। বড় বোনের মৃতদেহ উদ্ধার করা হয়। তবে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ছোট বোনের খোঁজ মেলেনি। অন্ধকার নেমে আসায় এদিন […]

আরও পড়ুন

কনট্যাক্ট লেন্স পরেই সাঁতার, স্নান? নিজের বিপদ নিজে ডাকছেন, হারাতে পারে দৃষ্টিশক্তি!

সাঁতার কাটতে নেমেছিলেন কনট্যাক্ট লেন্স পরেই। কে জানত, সেই সামান্য অসতর্কতাই চোখের জন্য ডেকে আনবে ভয়ংকর বিপদ! ৩৮ বছরের ব্রিটিশ নাগরিক ম্যাট ফ্ল্যাকের চোখে দেখা দিল তীব্র ব্যথা, লালচে ভাব, জল পড়া এবং আলো সহ্য করতে না পারার মতো সমস্যা। প্রথমে সাধারণ চোখের সংক্রমণ মনে হলেও পরে জানা গেল, চোখের কর্নিয়ায় সংক্রমণ ঘটিয়েছে বিরল এক […]

আরও পড়ুন

‘সবেতে নাকগলানো বন্ধ করুন’, রাখিবন্ধনের পোশাক বিতর্কে কৃতীর ‘ঢাল’ রাহুল গান্ধী, কঙ্গনাকে খোঁচা!

রাখিবন্ধনের বিজ্ঞাপনে স্বল্পাবাসে ধরা দিয়ে মারাত্মক বিতর্কে জড়িয়েছেন কৃতী শ্যানন। বিজ্ঞাপনী ঝলক প্রকাশ্যে আসতেই নেটভুবনে কটাক্ষ, সমালোচনার শিকার ‘ককটেল ২’ অভিনেত্রী। অভিযোগ, কৃতীর অত্যাধুনিক পোশাক থেকে উঁকি দেওয়া উন্মুক্ত বক্ষবিভাজিকা ভারতের ঐতিহ্যবাহী রাখিবন্ধন উৎসবকে কালিমালিপ্ত করার চেষ্টা করেছে! এহেন বিতর্কযজ্ঞে ‘ফোড়ন’ কেটে ঘৃতাহূতি করেছিলেন ‘সংস্কারি’ সাংসদ নায়িকা কঙ্গনা রানাউত। এমন আবহে নারী স্বাধীনতার পক্ষে সওয়াল […]

আরও পড়ুন

Balurghat | রাখির বাজারে এবার মোদি-পদ্ম ঝড়ের দাপট! গতবারের ছবি পালটে ট্রেন্ডে কে?

পঙ্কজ মহন্ত, বালুরঘাট: রাজনৈতিক পালাবদলের ছোঁয়া এবার রাখির বাজারেও। গত বছর যেখানে তৃণমূলের (TMC) প্রতীক এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া রাখি নজর কেড়েছিল, এবার সেই জায়গায় বাজার মাতাচ্ছে বিজেপির প্রতীক এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) মুখ দেওয়া রাখি। রাখিপূর্ণিমার আগে বালুরঘাটের (Balurghat) বাজারে এমন রাখির চাহিদা ঘিরে নতুন করে রাজনৈতিক রং লেগেছে […]

আরও পড়ুন

রাতে কামড়ে দিয়েছে স্ত্রী, সোজা এসএসকেএমে স্বামী! চিকিৎসকের পরামর্শ, ‘বউয়ের থেকে দূরে থাকুন’

‘গতরাতে স্ত্রী কামড়ে দিয়েছে’, ক্লিনিক্যাল নোটে তা বড় বড় হরফে লেখা। সরকারি সুপার স্পেশালিটি হাসপাতালে ওপিডি টিকিটে চিকিৎসক সেই নোটের প্রেক্ষিতে পরামর্শও দিয়েছেন। চিকিৎসকের পরামর্শ, ‘বউয়ের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন।’ রাজ্যের অন্যতম সেরা হাসপাতাল এসএসকেএম। সেই এসএসকেএম-এরই ফিজিকাল মেডিসিন বিভাগের ওপিডির এই টিকিট ভাইরাল। যদিও সেই ভাইরাল হওয়া টিকিটের সত্যতা যাচাই করে সংবাদ প্রতিদিন […]

আরও পড়ুন

মিলল অনুমতি! মহিলা ক্রিকেটে খেলবেন ছেলে থেকে মেয়ে হওয়া অনয়া বাঙ্গার

এক সময়ে খেলেছিলেন যশস্বী জয়সওয়াল, মুশির খানের সঙ্গে। তাঁর আরেকটি পরিচয়, তিনি প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় বাঙ্গারের সন্তান। তিনি অনয়া বাঙ্গার। দীর্ঘ বিরতির পর আবার পেশাদার ক্রিকেটে ফিরছেন অনয়া। মেয়েদের সঙ্গেই ক্রিকেট খেলবেন তিনি। অনয়াকে খেলার অনুমতি দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। মুম্বইয়ের বিভিন্ন বয়স ভিত্তিক প্রতিযোগিতায় খেললেও লিঙ্গ পরিবর্তনের কারণে অনয়া ভারতে ক্রিকেট খেলতে পারেন না। লিঙ্গ […]

আরও পড়ুন

BJP | বিপ্লব-সুকান্তের ‘গোপন আঁতাত’! তোপ দাগলেন খোদ বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়

সুবীর মহন্ত ও রাজু হালদার, বালুরঘাট ও গঙ্গারামপুর: তৃণমূলের (TMC) রাজ্য সভাপতি বিপ্লব মিত্রের মুখে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের প্রশংসার ২৪ ঘণ্টার মধ্যেই বিপ্লব-সুকান্তকে একযোগে আক্রমণ শানালেন গঙ্গারামপুরের বিজেপি (BJP) বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়। এই সংক্রান্ত একটি ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন তিনি। তাঁর অভিযোগ, শাসক ও বিরোধী শিবিরের কিছু নেতা গোপনে ‘সমঝোতা’ করে রাজনীতি করছেন। […]

আরও পড়ুন

Monetary fraud rip-off | ২৫ মাসে টাকা দ্বিগুণ করার টোপ! প্রায় ৯০ কোটি টাকা হাতিয়ে সপরিবারে চম্পট মূল অভিযুক্ত

বিশ্বজিৎ সরকার, রায়গঞ্জ: ব্যাংককে টেক্কা দিয়ে মাত্র ২৫ মাসেই টাকা দ্বিগুণ করে দেওয়ার টোপ! আর সেই লোভনীয় প্রতিশ্রুতিতে পা দিয়েই সর্বস্বান্ত হলেন উত্তর (Uttar Dinajpur) ও দক্ষিণ দিনাজপুরের (Dakshin Dinajpur) প্রায় ২০ হাজার মানুষ। তথাকথিত কোঅপারেটিভ ব্যাংকের আড়ালে চিটফান্ডের কায়দায় জাল বিছিয়ে প্রায় ৯০ কোটি টাকা (Monetary fraud rip-off) হাতিয়ে সপরিবারে চম্পট দিলেন মূল পান্ডা। […]

আরও পড়ুন

Biometric attendance problem | বায়োমেট্রিকের কড়াকড়িতে ফাঁকা মাঠ! কাজের খোঁজে অন্য পথে শ্রমিকরা

সায়নদীপ ভট্টাচার্য, তুফানগঞ্জ: ভিবি-জি রাম জি প্রকল্পে কড়াকড়ি শুরু হতেই গ্রামগঞ্জে শ্রমিকের দেখা মিলছে না। একসময় একশো দিনের কাজের জন্য যেখানে শ্রমিকদের ভিড় লেগে থাকত, এখন সেখানেই অনেকটাই ফাঁকা ছবি। অভিযোগ, এই প্রকল্পে দিনে অন্তত তিনবার বায়োমেট্রিক (Biometric attendance problem) পরিচয়পর্ব আপলোড করতে হচ্ছে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে পোর্টালে তঁাদের উপস্থিতি স্ক্যান না হওয়ায় কাজ ছেড়ে […]

আরও পড়ুন

Sukanta Majumdar | কলকাতার পুরভোটে প্রস্তুতি শুরু বিজেপির, পুরভোট পরিচালনার দায়িত্বে সুকান্ত মজুমদার

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ আসন্ন পুরসভাকে সামনে রেখে কোমর বেঁধে ময়দানে নামল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। কলকাতার পুরভোট পরিচালনার জন্য দলের প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে (Sukanta Majumdar) বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। সুকান্তের সঙ্গে এই কমিটিতে রাজ্যের এক মন্ত্রী ও এক বিধায়ককেও যুক্ত করা হয়েছে। মূলত শীর্ষনেতৃত্বকে এই গুরুদায়িত্ব দেওয়ার মধ্য দিয়ে […]

আরও পড়ুন

Cooch Behar | ডাক্তারি পড়ানোর নামে রমরমিয়ে ভুয়ো চক্র! কোচবিহারের বিতর্কিত হোমিওপ্যাথিক কলেজ বন্ধের নির্দেশ

তন্দ্রা চক্রবর্তী দাস, কোচবিহার: বৈধ নথি দেখাতে না পারায় কোচবিহারের (Cooch Behar) ঘুঘুমারির একটি বিতর্কিত হোমিওপ্যাথিক কলেজ বন্ধ করার সিদ্ধান্ত নিল স্বাস্থ্য দপ্তর (Well being Division)। আগামী দু-একদিনের মধ্যেই কোচবিহারের জেলা শাসক ও পুলিশ সুপারকে কলেজটি বন্ধ করে দেওয়ার অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হবে বলে জানিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক শচীন্দ্রনাথ সরকার। হোমিওপ্যাথি (Homeopathy) ডাক্তারি […]

আরও পড়ুন

পুজো মিটতেই পুরভোট, নির্বাচনে বিজেপির কলকাতার ইনচার্জ সুকান্ত, টিমে আর কারা?

পুজো মিটতেই কলকাতা কর্পোরেশন ও হাওড়া পুরসভায় ভোট হওয়ার সম্ভাবনা। সেই লক্ষ্যেই এগোচ্ছে বিজেপি। দুই পুরসভা নিজেদের দখলে আনতে আটঘাট বেঁধে নামতে চায় গেরুয়া শিবির। সেই হিসেবে বিজেপি কলকাতা কর্পোরেশনের ভোটের ইনচার্জের দায়িত্ব দেওয়া হল সুকান্ত মজুমদারকে। হাওড়া পুরসভার ভোটের ইনচার্জ হিসেবে দায়িত্ব পেলেন বর্ষীয়ান বিজেপি নেতা রাহুল সিনহাকে। রাজ্যে বিধানসভা ভোটে বড় জয় পেয়েছে […]

আরও পড়ুন

Kangana Ranaut | ‘শালীনতার সব সীমা পার করেছেন রামদেব!’, যোগগুরুকে নিয়ে বিস্ফোরক কঙ্গনা রানাওয়াত

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: যোগগুরু বাবা রামদেবের বিরুদ্ধে এবার সরাসরি তোপ দাগলেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) (BJP) সাংসদ তথা অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)। সম্প্রতি নারীদের সম্পর্কে রামদেবের করা কিছু মন্তব্য ঘিরে শুরু হওয়া বিতর্কের পর কঙ্গনা তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন যে, বাবা রামদেব (Baba Ramdev) শালীনতার সমস্ত মাত্রা লঙ্ঘন করেছেন। তাঁর এই মন্তব্যের ফলে […]

আরও পড়ুন