Two sisters drown | কিশনগঞ্জে ডক নদীতে রিল বানাতে গিয়ে তলিয়ে দুই বোন, উদ্ধার বড়বোনের মৃতদেহ

শিক্ষা
Spread the love


কিশনগঞ্জ: কিশনগঞ্জ শহরের অদূরে বেলুয়ার ডক নদীর তীরে সোমবার বিকেলে রিল বানাতে গিয়ে জলে তলিয়ে নিখোঁজ হয়ে যান দুই সহোদর বোন (Two sisters drown)। ঘটনার প্রায় একদিন পর মঙ্গলবার দুপুর নাগাদ এসডিআরএফ (SDRF) টিমের দীর্ঘ তল্লাশি অভিযোগ। বড় বোনের মৃতদেহ উদ্ধার করা হয়। তবে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ছোট বোনের খোঁজ মেলেনি। অন্ধকার নেমে আসায় এদিন উদ্ধারকাজ স্থগিত রাখা হয়েছে এবং বুধবার সকালে ফের তল্লাশি শুরু হবে বলে জানা গিয়েছে।

নিখোঁজ দুই বোন হলো ফারজানা (১৫) এবং রহিমা (১২)। সোমবার বিকেলে তারা ডক নদীর তীরে রিল বানাতে গিয়ে জলে তলিয়ে যায়। স্থানীয় সূত্রে খবর পেয়ে পুলিশ ও জেলা প্রশাসনের কর্তারা ঘটনাস্থলে পৌঁছন এবং স্থানীয়দের সহযোগিতায় প্রাথমিক খোঁজখবর শুরু হয়। পরে সোমবার সন্ধ্যায় এসডিআরএফ দল ঘটনাস্থলে পৌঁছলেও অন্ধকারের কারণে সেদিন উদ্ধারকাজ চালানো সম্ভব হয়নি।

এরপর মঙ্গলবার সকাল থেকে মোটর বোট নিয়ে নদীতে টানা প্রায় নয় ঘণ্টা ধরে তল্লাশি চালায় উদ্ধারকারী দল। অবশেষে মঙ্গলবার দুপুর চারটে নাগাদ বড় বোন ফারজানার মৃতদেহ নদী থেকে উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি কিশনগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে নিখোঁজ ছোট বোন রহিমার সন্ধান পেতে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত চেষ্টা চালালেও অন্ধকার নেমে আসায় উদ্ধারকাজ আপাতত বন্ধ রাখতে হয়।

এই মর্মান্তিক আকস্মিকতায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার পর থেকেই ঘটনাস্থলে উপস্থিত থেকে পুরো উদ্ধারকাজের তদারকি করছেন প্রশাসনিক আধিকারিকরা। মহকুমা শাসক অনিকেত কুমার জানিয়েছেন, সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিগ্রস্ত পরিবারটিকে যথোপযুক্ত আর্থিক সহায়তা প্রদান করা হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *