এসআইআরে সেরা বিএলও, এবার ৭ দিনেই জনগণনার কাজ শেষ করলেন কালনার শিক্ষক

রাজ্য/STATE
Spread the love


মাত্র ৭ দিনেই প্রায় দু’শো বাড়ির তিন শতাধিক পরিবারের জনগণনার কাজ শেষ করে নজির গড়লেন কালনার শিক্ষক। তিনি ঝড়ুবাটি নরেন্দ্রনাথ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। ওই শিক্ষকের নাম প্রণয় ঘোষ। এর আগে তিনি নির্বাচন সংক্রান্ত কাজেও দক্ষতার পরিচয় দিয়েছেন। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর-এর সময় বিএলও হিসেবে কাজ করছেন তিনি। সেই সময় তিনি কালনা বিধানসভার সেরা বিএলও হিসেবে পুরস্কার পান। রাজ্যের তৎকালীন মুখ্য নির্বাচনী আধিকারিক তথা রাজ্যের বর্তমান মুখ্যসচিব মনোজ আগরওয়ালের কাছ থেকে পুরস্কারও নেন তিনি।

পূর্ব বর্ধমানের কালনা-২ ব্লকের ঝড়ুবাটি এলাকায় জনগণনার দায়িত্বে ছিলেন প্রণয়বাবু। মোট ১৯৩টি বাড়ির ৩০৮টি পরিবারের সদস্যের তথ্য সংগ্রহ করতে হয় তাঁকে। নির্ধারিত সময়সীমা ছিল ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। যদিও তার অনেক আগেই দ্রুততার সঙ্গে বাড়ি বাড়ি গিয়ে নির্ভুলভাবে তথ্য সংগ্রহ করে অনলাইনে অ্যাপে আপলোড করে দেন প্রণয়। কাজ শুরু হওয়ার মাত্র ৭ দিনের মধ্যেই শেষ করেন সমস্ত কাজ।

এবিষয়ে প্রণয় ঘোষ বলেন, “১৫ সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমা থাকলেও ৭ দিনের মধ্যেই কাজটি সম্পূর্ণ করতে পেরে খুবই ভালো লাগছে।” স্থানীয়দের দাবি, প্রণয় ঘোষ খুবই পরিশ্রমী। দ্রুততা ও দক্ষতার সঙ্গে এর আগেও কাজ করেছেন। এবার জনগণনার কাজও ভালোভাবে সামলেছেন। এবারও তাঁকে পুরস্কৃত করার দাবি উঠেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *