যজ্ঞেই শয়তান তাড়ানোর কথা বলে ‘শ্লীলতাহানি’, গয়না নিয়ে উধাও সঙ্গিনী-সহ তান্ত্রিক

পুজোপাঠ আর যজ্ঞ করলেই মিলবে শান্তি। মাথার উপর থেকে চলে যাবে শয়তানের কালো ছায়া। ভবিষ‌্যৎ হবে ঊজ্জ্বল। মুর্শিদাবাদের এক তান্ত্রিকের এই আশ্বাসের ফাঁদে পা দিয়েই বিপদে কলকাতার যুবতী। পাশে বসিয়ে যজ্ঞ করার নামে প্রথমে কুপ্রস্তাব ও শ্লীলতাহানি। ক্রমে ঘুমের ওষুধ মেশানো প্রসাদ খাইয়ে যুবতীর কয়েক লাখ টাকার গয়না ও নগদ সোয়া তিন লাখ টাকা ওই […]

আরও পড়ুন

pilgrims from Sadhguru’s basis lacking

মানস সরোবরের পথে আটকে রয়েছেন শতাধিক কৈলাসযাত্রী। জলের তোড়ে ভেসে গিয়েছে বহু বাড়ি-ঘর, সেতু, যানবাহন। গ্রামের পর গ্রাম চলে জলের নিচে। এহেন পরিস্থিতিতে সদগুরু জানালেন, তাঁর সংস্থা থেকে ৭৭ জন পুণ্যার্থী কৈলাসে গিয়েছিলেন। তাঁরা সকলেই নিখোঁজ। সদগুরু আরও জানিয়েছেন, তাঁর সংগঠনের স্বেচ্ছাসেবীরাও প্রয়োজনে উদ্ধারকাজে শামিল হতে পারেন। তাঁরা সর্বতোভাবে প্রস্তুত। এই বিষয়ে আরও খবর নেপাল […]

আরও পড়ুন

রাজ্যে উড়ল প্যালেস্তাইনের পতাকা! ‘জাতীয় মর্যাদার সঙ্গে আপস নয়’, কড়া বার্তা শুভেন্দুর

নবী দিবসে রাজ্যে উড়ল প্যালেস্তাইনের পতাকা। সোশাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে এই ঘটনার তীব্র বিরোধিতা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর সাফ বার্তা, জাতীয় মর্যাদার সঙ্গে কোনওভাবেই আপস করা যাবে না। বুধবার এক্স হ্যান্ডলে মুখ্যমন্ত্রী লেখেন, ” পশ্চিমবঙ্গ সরকার প্রত্যেক সম্প্রদায়ের ধর্মবিশ্বাস, মতপ্রকাশ এবং সাংস্কৃতিক আচার-অনুষ্ঠানের স্বাধীনতা সুরক্ষায় দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। মিলাদ-উন-নবী উপলক্ষে রাজ্যজুড়ে ধর্মীয় পতাকার পাশাপাশি […]

আরও পড়ুন

হাতে হাত, রংমিলান্তি পোশাক, ফের একফ্রেমে রাজ-শুভশ্রীকে দেখে শান্তি ভক্তদের

দিনকয়েক ধরে টলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছিল নানা কথা। তারই মাঝে সকলকে অবাক করে শহরের একটি ইভেন্টে একসঙ্গে ফের ধরা দিলেন রাজ-শুভশ্রী। টলিউডের ‘পাওয়ার কাপলে’র সেই স্বভাবসিদ্ধ ভঙ্গিমা দেখে যারপরনাই খুশি ভক্তরা। বুধবার সন্ধ্য়ার এই অনুষ্ঠানে দু’জনেই এদিন অল হোয়াইট লুকে ধরা দেন। শুভশ্রীর পরনে ছিল সাদা স্লিভলেস শার্ট এবং প্যান্ট। হালকা মেকআপ। পরিচালক রাজও […]

আরও পড়ুন

বিধ্বস্ত নেপালে নিখোঁজ কলকাতার ৩২, হেল্পলাইন চালু করল নবান্ন

প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত নেপাল। জানা গিয়েছে, এখনও পর্যন্ত ভ্রমণ সংস্থার সঙ্গে যাওয়ার কলকাতার ৩২ জন পর্যটকের কোনও খোঁজ পাওয়া যায়নি। বুধবার সকালে তাঁদের নেপাল-তিব্বত সীমান্ত পেরনোর কথা ছিল বলেই খবর। এই পরিস্থিতিতে উদ্বেগে পরিবারের লোকজন। বিপর্যস্তদের জন্য হেল্পলাইন চালু করল নবান্ন। এই বিষয়ে আরও খবর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে নেপালে হড়পা বানে ক্ষতিগ্রস্ত বাংলার বাসিন্দাদের […]

আরও পড়ুন

Jamalpur MLA | ‘ভগবান আমাকে এখানে পাঠিয়েছে’, জামালপুরের বিধায়কের মন্তব্যে কটাক্ষের ঝড়

প্রদীপ চট্টোপাধ্যায়, পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমানের জামালপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক (Jamalpur MLA) অরুণ হালদারের (Arun Haldar) একটি মন্তব্যকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে তীব্র বিতর্ক দানা বেঁধেছে। অন্নপূর্ণা ভাণ্ডারের সাফল্য নিয়ে বুধবার জামালপুরের ধনুক গ্রামে বিজেপির একটি সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় বক্তব্য রাখার সময় বিধায়ক অরুণ হালদার ২০২৬ বিধানসভা ভোটে তাঁর জয়ের নেপথ্য কাহিনী […]

আরও পড়ুন

পুজোর আগে জোড়া ধামাকা, ব্রাজিলের পর ভারতে আসতে চলেছে আরেক বিশ্বজয়ী দল!

বিশ্বকাপ মাতানো কেপ ভার্দে খেলতে নামবে ভারতের মাটিতে! গত কয়েকদিন ধরে তুমুল জল্পনা চলছিল এই নিয়ে। কিন্তু শেষ পর্যন্ত আর্জেন্টিনা-স্পেনকে রুখে দেওয়া ভোজিনহার ভেলকি দেখার সৌভাগ্য হবে না ভারতীয়দের, এমনটাই সূত্রের খবর। তবে কেপ ভার্দে না এলেও, একাধিকবার বিশ্বকাপ জেতা দল খেলতে আসতে পারে ভারতে! ইতিমধ্যেই তাদের সঙ্গে কথাবার্তা খানিকটা এগিয়েছে বলে সূত্রের খবর। পুজোর […]

আরও পড়ুন

Nepal Floods | হড়পা বিধ্বস্ত নেপালের পাশে দাঁড়াল বন্ধু ভারত! বিমানবাহিনীর বিশেষ বিমানে পাঠানো হল ১০ টন ত্রাণ

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: নেপাল সীমান্তে তিব্বত সংলগ্ন অঞ্চলে ঘটে যাওয়া এক ভয়াবহ আকস্মিক হড়পা বানে (Nepal Floods) লণ্ডভণ্ড হয়ে গেছে বিস্তীর্ণ এলাকা। ভোতে কোশী নদীর আকস্মিক জলস্ফীতি এবং সর্বনাশা স্রোতে প্রাণ হারিয়েছেন অন্তত ৯৫ জন মানুষ, আর নিখোঁজ রয়েছেন ৪ শতাধিক। এই প্রাকৃতিক বিপর্যয়ে নড়েচড়ে বসেছে নয়াদিল্লিও। হিমালয়কোলের প্রতিবেশী রাষ্ট্রে জরুরি মানবিক সহায়তা এবং […]

আরও পড়ুন

শুটিংয়ে গিয়ে বিধ্বস্ত নেপালে আটকে সস্ত্রীক খরাজ, কেমন আছেন অভিনেতা?

নেপালে শুটিং করতে গিয়ে বিপাকে অভিনেতা খরাজ মুখোপাধ্যায়। সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রী-ও। হড়পা বানে বিধ্বস্ত নেপালে আটকে পড়েছেন দু’জনে। তবে তাঁরা দুর্ঘটনাস্থল থেকে বেশ কিছুটা দূরে রয়েছেন। দু’জনেই সুস্থ রয়েছেন বলেই জানান খরাজপুত্র বিহু। এই বিষয়ে আরও খবর খরাজপুত্র বলেন, “পোখরায় শুটিং চলছিল। তবে বৃষ্টির জন্য মাঝে মাঝেই বাধাপ্রাপ্ত হয়। বর্তমানে বাবা-মা দু’জনেই পোখরায় রয়েছেন। […]

আরও পড়ুন

মশার বিদেশ সফর! বিমানে চেপে জার্মানি পাড়ি দিল মশক, কামড়ে মৃত বিমানবন্দরের কর্মী

দেশে মশা নেই একেবারে। তবু ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে একজনের প্রাণ গেল! আরও ৫ জন আক্রান্ত মশাবাহিত রোগে। কিন্তু মশকশূন্য দেশে মশা এল কী করে? এই ভেবে তো মাথা চুল ছিড়ছেন দেশের কর্তাব্যক্তিরা। তারপর বোঝা গেল, মশা এসেছে দূর দেশ থেকে। আর পাঁচটা মানুষের মতোই বিমানে চেপে নতুন দেশে পা রেখেছে সে। ঘটনাটি ঘটেছে জার্মানিতে। বুধবার […]

আরও পড়ুন

বিজেপি ও তৃণমূল নেতা ‘মাসতুতো ভাই’, সুকান্তকে নিশানা করে শোকজ গঙ্গারামপুরের বিধায়ক

বিজেপি ও তৃণমূল নেতা ‘মাসতুতো ভাই’। সোশাল মিডিয়ায় ভিডিও শেয়ার করে এমন মন্তব্য করায় দলের শাস্তির মুখে গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়। সুকান্ত মজুমদারকে অপমান করায় বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য শোকজ করেছেন তাঁকে। আগামী ৭ দিনের মধ্যে শোকজের জবাব দিতে হবে বিজেপি বিধায়ককে। শোকজের ওই চিঠিতে বলা হয়, দলের শৃঙ্খলারক্ষা কমিটির সুপারিশে এবং রাজ্য সভাপতি […]

আরও পড়ুন

বারাসত বিশ্ববিদ্যালয়ে টিএমসিপির ‘জঙ্গিপনা’, পড়ুয়াদের হস্টেল ছাড়ার নির্দেশ উপাচার্যের

ছাত্র সংঘর্ষের ২৪ ঘণ্টার মধ্যেই বয়েজ হস্টেল খালি করার নির্দেশ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি অর্থাৎ বারাসত বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার মধ্যে হস্টেল ছাড়তে হবে আবাসিক পড়ুয়াদের। উপাচার্য দেবব্রত মিত্রের নির্দেশে বুধবার এই বিজ্ঞপ্তি জারি করেন রেজিস্ট্রার সুবীর বিশ্বাস। হস্টেলে থাকা প্রায় ৪০ জন স্নাতকোত্তর পড়ুয়া আচমকা ঘরছাড়া হওয়ায় পড়াশোনা নিয়েও অনিশ্চয়তায় তৈরি হয়েছে। এনিয়ে উপাচার্য […]

আরও পড়ুন

সুযোগ পেয়েও এশিয়াডে খেলতে পারবেন না ভারতের সব অ্যাথলিট-সাপোর্ট স্টাফ! জাপানের সিদ্ধান্তে প্রশ্ন

অহেতুক খরচ নয়। এশিয়ান গেমসে সব দেশের ক্রীড়াবিদ এবং সাপোর্ট স্টাফ মিলিয়ে ১৫ হাজার জনের বেশি মানুষের জন্য ব্যবস্থা করতে পারবে না জাপান। সাফ জানিয়ে দিলেন আয়োজকরা। যার ফলে সব দেশেকেই অ্যাথলিটদের নামে কাটছাঁট করতে হবে। অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া ইতিমধ্যেই ভারত-সহ এশিয়াডে অংশ নেওয়া সব দলকে বলে দিয়েছে, অহেতুক টিম বড় করা যাবে না। […]

আরও পড়ুন

minister warns as allegation of 300 rupees taken from bus on a regular basis

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী থেকে বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বার বার তোলাবাজি না করার জন্য কড়া বার্তা দিয়েছেন। কিন্তু বাম থেকে তৃণমূল জমানার ট্র্যাডিশন বন্ধ হচ্ছে না বিজেপি জমানাতেও। যা রীতিমতো মাথা ব্যাথার কারণ হয়ে উঠছে বঙ্গ বিজেপির নেতৃত্বের কাছে। এর মধ্যেই এবার পূর্ব বর্ধমান জেলা ও পাশের বিভিন্ন জেলায় বাসস্ট্যান্ড থেকে প্রতিদিন প্রায় ৩০০ […]

আরও পড়ুন

রংপুরে খুন হিন্দু পরিবারের ৪ সদস্য, বাংলাদেশে ছয় মাসে ১৮ ‘মাস কিলিং’, উদ্বিগ্ন বিশেষজ্ঞরা

গত শনিবার বাংলাদেশের রংপুরে এক হিন্দু পরিবারের চার সদস্য খুন হন। সাম্প্রতিক সময়ে এমন একাধিক ঘটনা সামনে এসেছে, যেখানে দেখা গিয়েছে একই পরিবারের সকলকে একসঙ্গে খুন করা হয়েছে। ছোটখাটো বিষয় নিয়ে বিবাদে একের পর এক মাসকিলিং-এর ঘটনায় চিন্তিত পদ্মাপাড়ের পুলিশ প্রশাসন থেকে মনোবিজ্ঞানীরা। রংপুর শহরের মাছুয়াপাড়ায় মাদক সেবনে আপত্তি করায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর […]

আরও পড়ুন

নতুন প্রজ্ঞানন্দ পেয়ে গেল ভারত! দাবায় কার্লসেন-বধ ১৫ বছরের কিশোরের

চৌষট্টি খোপে আরও এক ভারতীয় কিশোরের কিস্তিমাত। মস্তিষ্কের লড়াইয়ে বিশ্বসেরা দাবাড়ু, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে চমকে দিল ১৫ বছরের বন্দন অলংকার সাওয়াই। চেস ডট কম-এর সাপ্তাহিক ব্লিৎজ টুর্নামেন্ট ‘টিল্টেড টিউজডে’-তে নরওয়ের কিংবদন্তিকে হারিয়ে ভারতীয় দাবার তরুণ প্রতিভাদের তালিকায় নতুন সংযোজন দিল্লির এই দাবাড়ু।  সাদা ঘুঁটি নিয়ে খেলেছিল বন্দন। ৫০ চালের মধ্যেই বিশ্বসেরা কার্লসেনকে হারিয়ে […]

আরও পড়ুন

Nepal Tibet Border Flash Flood | নেপালে হড়পার ধ্বংসলীলায় এখনও মৃত ৯৫, খোঁজ নেই ১৩৩ ভারতীয় নাগরিকের

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: প্রকৃতির খামখেয়ালিপনায় ফের এক নজিরবিহীন ট্র্যাজেডির সাক্ষী থাকল হিমালয়ের  পাদদেশ। নেপালের উত্তরাঞ্চলীয় রাসুয়া জেলা এবং তিব্বত সীমান্ত সংলগ্ন গ্যিরং এলাকায় আচমকা নেমে আসা বিধ্বংসী হড়পা বান ও তুষারধসে পরিস্থিতি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে পড়েছে। সরকারি ও আন্তর্জাতিক সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই মর্মান্তিক বিপর্যয়ে এ পর্যন্ত কমপক্ষে ৯৫ জনের প্রাণহানির সত্যতা নিশ্চিত […]

আরও পড়ুন

আইন না মেনে কর্নাটকে বন্দে মাতরম আংশিক গাওয়ার সিদ্ধান্ত! কংগ্রেসকে ‘দেশবিরোধী’ তোপ বিজেপির

‘বন্দে মাতরম’ নিয়ে মোদি সরকারের সঙ্গে সরাসরি সংঘাতের পথে কংগ্রেস। কেরল আগেই সিদ্ধান্ত নিয়েছিল। এবার কংগ্রেস শাসিত কর্নাটকও জানিয়ে দিল জাতীয় গানের প্রথম দুটি স্তবকই গাওয়া হবে সরকারি অনুষ্ঠানে। পুরো গান কোনওভাবেই গাওয়া হবে না। যার অর্থ কর্নাটকে এবার সাংবিধানিক সংকটের পরিস্থিতি। বিজেপি বলছে, “এতেই কংগ্রেসের দেশবিরোধী, সংবিধান বিরোধী মানসিকতা প্রকাশ পায়।” স্বাধীনতা দিবসে কংগ্রেস […]

আরও পড়ুন

‘মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই’, বিহারে ছাত্রবিক্ষোভে ৬ বছরের শিশু, ‘আটক’ করল পুলিশ

বিহারে সরকারি চাকরির পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে পথে চাকরিপ্রার্থীরা। রাজ্যের ৭০তম পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা (বিপিএসসি) বাতিল করে নতুন করে পরীক্ষার দাবিতে মঙ্গলবার বিক্ষোভ শুরু করেন তাঁরা। সেই বিক্ষোভেই যোগ দিয়েছিল ৬ বছরের এক শিশু। মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে তাকে স্লোগান দিতেও দেখা যায়। শিশুটির একাধিক ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে (যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)। […]

আরও পড়ুন

Bhagalpur Boat Accident | বিহারে ভয়াবহ নৌকাডুবি! গঙ্গায় তলিয়ে গেলেন ২২ শ্রমিক

শক্তি প্রসাদ জোয়ারদার, কিশনগঞ্জ : বিহারের ভাগলপুর (Bhagalpur Boat Accident) জেলার খরিক ব্লকের রাঘোপুর গ্রামে গঙ্গা নদীতে শ্রমিক বোঝাই একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বাঁধ ভেঙে প্লাবিত এলাকা মেরামতের কাজের জন্য যাওয়ার সময় মাঝ গঙ্গায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় প্রশাসনের তরফে উদ্ধারকাজ চালানো হলেও এখনও বেশ কয়েকজন শ্রমিক নিখোঁজ রয়েছেন। […]

আরও পড়ুন

Former TMC MLA to hitch Congress in Murshidabad

বিধানসভা ভোটে পালাবদলের পর মুর্শিদাবাদে কংগ্রেসের ঘর গোছানোর লড়াই এখন প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্বে পরিণত। একদিকে প্রাক্তন প্রদেশ সভাপতি অধীর চৌধুরী রোজ যোগদান করিয়ে শক্তি দেখাচ্ছেন, অন্যদিকে দিল্লির পর্যবেক্ষক প্রকাশ জোশী সেই যোগদানে লাগাম টানছেন! গত রবিবার ধুলিয়ান পুরসভার চেয়ারম্যান-সহ একাধিক তৃণমূল নেতাকে অধীর কংগ্রেসে যোগদান করান, ২৪ ঘণ্টার মধ্যেই যা স্থগিত করে দেয় হাইকমান্ড। এই টানাপোড়েনের […]

আরও পড়ুন

যুগলবন্দিতে লঙ্কান ব্যাটারকে বোকা বানালেন পন্থ-সুথার, বাহবা দিচ্ছে নেটদুনিয়া

চতুর্থ দিনের শেষে ভারত হয়তো এতটা ভালো জায়গায় থাকত না। নেপথ্যে দুই ক্রিকেটার। উইকেটরক্ষক ঋষভ পন্থ এবং স্পিনার মানব সুথার। তাঁদের যুগলবন্দিতেই বোকা বনে সাজঘরে ফিরলেন শ্রীলঙ্কার অন্যতম ভরসা পাসিন্দু সুরিয়াবান্দারা। ঘটনার ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই বাহবা দিচ্ছেন নেটিজেনরা।  প্রথম ইনিংসে ৮০ রানের পর দ্বিতীয় ইনিংসেও ৯২ রান করেন পাসিন্দু। তিনি ক্রিজে থাকা পর্যন্ত […]

আরও পড়ুন

Nepal flash flood | নেপালের পরিস্থিতি নিয়ে বালেন্দ্র শাহ-র সঙ্গে কথা মোদির, সাহায্যের আশ্বাস ভারতের

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বিপর্যস্ত নেপাল (Nepal flash flood)। রাসুয়া (Rasuwa) জেলার ভোতে কোশি নদীর ভয়াল রূপ ও আকস্মিক হড়পার জেরে ভয়াবহ বিপর্যয়ের সৃষ্টি হয়েছে। ঘটেছে প্রাণহানিও। পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের (PM Balendra Shah) সঙ্গে ফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। ক্ষতিগ্রস্ত নেপালকে সমস্ত ধরনের সহায়তার আশ্বাস […]

আরও পড়ুন

শুভ কাজে চিঠি লিখে দেবতাকে আমন্ত্রণ! দেশের এই মন্দিরেই সপরিবারে বিরাজ করছেন ত্রিনয়ন গণেশ

রাজস্থানের সাওয়াই মাধোপুর। পাহাড়ি চূড়ায় দাঁড়িয়ে ঐতিহাসিক রণথম্ভোর দুর্গ। আর এই সুপ্রাচীন কেল্লার বুক চিরে জেগে উঠেছে এক অনন্য ভক্তিপীঠ। এখানে সিদ্ধিদাতা গণেশ একা নন, বিরাজ করছেন সপরিবারে। রাজস্থানের এই অপূর্ব প্রান্তে ভ্রমণ শুধু ইতিহাসের সন্ধান দেয় না, আত্মিক প্রশান্তিও জোগায়। একমাত্র দেশের এই মন্দিরেই সপরিবারে বিরাজ করছেন তিন চোখের অলৌকিক গণেশ।  ছবি: সংগৃহীত আরও […]

আরও পড়ুন

Malda | দলীয় নির্দেশকে বুড়ো আঙুল! বিরোধীদের সমর্থনে বিজেপির একমাত্র সদস্যাই পীরগঞ্জের নতুন প্রধান

সামসী: দলীয় নির্দেশ পুরোপুরি অমান্য করে মালদার (Malda) রাজনীতিতে জন্ম নিল এক অভূতপূর্ব ও চাঞ্চল্যকর সমীকরণ। গেরুয়া-সবুজ সমস্ত রাজনৈতিক ভেদাভেদ মুছে ফেলে পীরগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান পদে আসীন হলেন বিজেপির (BJP) একমাত্র পঞ্চায়েত সদস্যা আরতি কর্মকার। আর এই অপ্রত্যাশিত ঘটনার পেছনে রয়েছে তৃণমূলের (TMC) একাংশ সহ কংগ্রেস ও বাম শিবিরের সমর্থন। প্রধান নির্বাচনের ফলাফল প্রকাশ্যে […]

আরও পড়ুন

শিকলবন্দি মানসিক ভারসাম্যহীন ভাইকে জুতোপেটা! মালদহ মেডিক্যালে অমানবিক দৃশ্য

শিকলে বেঁধে টানতে টানতে মানসিক ভারসাম্যহীন ভাইকে নিয়ে যাচ্ছেন দাদা। চলছে জুতো খুলে মারধর। এমনই অমানবিক দৃশ্যের সাক্ষী রইল মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। মানসিক ভারসাম্যহীন ওই যুবক পুরাতন মালদহের মহিষবাথানী এলাকার বাসিন্দা। পরিবারের দাবি, সে জন্ম থেকে মানসিক ভারসাম্যহীন। চিকিৎসার জন্য তাকে রাঁচিতেও নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু লাভ হয়নি। চোখের আড়াল হলেই যুবক নিরুদ্দেশ […]

আরও পড়ুন

Kriti Sanon | রাখিবন্ধনের বিজ্ঞাপন ঘিরে তুলকালাম! কৃতির পোশাক বিতর্কে কী বললেন রাহুল?

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রাখিবন্ধনের একটি গয়নার বিজ্ঞাপনকে কেন্দ্র করে শুরু হওয়া বিতর্কের ঝড় শেষ পর্যন্ত বড় মোড় নিল। তীব্র সমালোচনার মুখে পড়ে শেষমেশ ওই বিতর্কিত বিজ্ঞাপনটি সমস্ত মাধ্যম থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিল সংশ্লিষ্ট গয়না বিপণন সংস্থা। সংস্থার তরফে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, “আমাদের সমাজের একাংশের ভাবাবেগে বিজ্ঞাপনটি আঘাত করে থাকলে, জানাতে চাই, […]

আরও পড়ুন

Kishanganj | রিল বানানোর নেশাই কাল! ডক নদীর জলে তলিয়ে দুই বোনের মর্মান্তিক মৃত্যু, দেহ উদ্ধার

কিশনগঞ্জ: সোশ্যাল মিডিয়ায় রিল বানানোর নেশা যে কতটা মারাত্মক হতে পারে, তার এক মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল কিশনগঞ্জ (Kishanganj)। জেলার বেলুয়া গ্রামের ডক নদীর জলে পা পিছলে তলিয়ে গিয়ে দুই বোনের মৃত্যুর ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। টানা কয়েক দিনের নিরলস তল্লাশি অভিযান চালিয়ে এসডিআরএফ (SDRF)-এর বিশেষ উদ্ধারকারী দল দুই বোনেরই নিথর দেহ […]

আরও পড়ুন

Hemtabad | মানুষ ও পশুর ভালোবাসার মর্মান্তিক পরিণতি! হেমতাবাদ থানার আদরের ঘোড়ার শাবক ‘প্রিন্স’-এর মৃত্যুতে শোকের ছায়া

দীপঙ্কর মিত্র, হেমতাবাদ: মানুষের সঙ্গে পশুর ভালোবাসার এক অনন্য সম্পর্কের সাক্ষী ছিল হেমতাবাদ (Hemtabad)। সোমবার রাতে সেই সম্পর্কে ছেদ পড়ল। সরকারি বাসের ধাক্কায় মৃত্যু হল হেমতাবাদ থানার (Hemtabad Police Station) সবার আদরের ঘোড়ার শাবক ‘প্রিন্স’-এর। তার মৃত্যুতে শুধু থানার পুলিশকর্মীরাই নন, শোকস্তব্ধ হয়ে পড়েছেন এলাকার সাধারণ মানুষ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও। সোমবার রাতে হেমতাবাদে […]

আরও পড়ুন

DNA Lab | উত্তরবঙ্গের কৃষিক্ষেত্রে ঐতিহাসিক সাফল্য! পুণ্ডিবাড়ির কৃষি বিশ্ববিদ্যালয়ে তৈরি হলো প্রথম অত্যাধুনিক ডিএনএ ল্যাবরেটরি

দেবদর্শন চন্দ, কোচবিহার: উত্তরবঙ্গের কৃষিক্ষেত্র ও গবেষণায় বড়সড়ো পদক্ষেপ। পুণ্ডিবাড়ির উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে তৈরি হয়েছে এই অঞ্চলের প্রথম অত্যাধুনিক ‘ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট ল্যাবরেটরি’ (DNA Lab)। ১ কোটি ৬৬ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এই পরীক্ষাগারে ফসলের প্রজাতি ও রোগ নির্ণয় দ্রুত সম্ভব হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেবব্রত বসুর কথায়, ‘বিশ্ববিদ্যালয়ের মুকুটে নতুন পালক যুক্ত […]

আরও পড়ুন