মিলল অনুমতি! মহিলা ক্রিকেটে খেলবেন ছেলে থেকে মেয়ে হওয়া অনয়া বাঙ্গার

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


এক সময়ে খেলেছিলেন যশস্বী জয়সওয়াল, মুশির খানের সঙ্গে। তাঁর আরেকটি পরিচয়, তিনি প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় বাঙ্গারের সন্তান। তিনি অনয়া বাঙ্গার। দীর্ঘ বিরতির পর আবার পেশাদার ক্রিকেটে ফিরছেন অনয়া। মেয়েদের সঙ্গেই ক্রিকেট খেলবেন তিনি। অনয়াকে খেলার অনুমতি দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

মুম্বইয়ের বিভিন্ন বয়স ভিত্তিক প্রতিযোগিতায় খেললেও লিঙ্গ পরিবর্তনের কারণে অনয়া ভারতে ক্রিকেট খেলতে পারেন না। লিঙ্গ পরিবর্তনকারী খেলোয়াড়দের মহিলাদের ক্রিকেটে খেলার অনুমতি দেয় না আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা। আইসিসি’র নিয়ম অনুযায়ী, কেউ যদি পুরুষ হিসেবে বয়ঃসন্ধি কাটান, তাহলে পরে মহিলা হিসেবে খেলতে পারবেন না। একই নিয়ম মেনে চলে বিসিসিআই। ফলে ভারতে বা আন্তর্জাতিক ক্রিকেটে মেয়েদের দলে তাঁর আর খেলা হবে না। তবে একটা দেশ এর ব্যতিক্রম। সেটা অস্ট্রেলিয়া।

আরও পড়ুন:

Anaya-Bangar-8
ক্রিকেট মাঠে ফিরছেন অনয়া।

ক্রিকেট অস্ট্রেলিয়ার নিয়ম অনুযায়ী ট্রান্সজেন্ডার ক্রিকেটারদের টেস্টোস্টেরন লেভেল 10 nmol/L হতে হয়। অনয়ার দাবি, সেই কঠিন পরীক্ষা তিনি পেরিয়ে গিয়েছেন। ২০২৭ সালের মার্চ মাস থেকে অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটের যে কোনও রাজ্যের দল বা বিগ ব্যাশ লিগে তিনি খেলতে পারবেন। সেই অনুমতি মিলেছে। এখন তিনি অনুশীলনে নামছেন। নিজেকে ফিট করে তুলতে চান। অনয়া বলছেন, “আমাকে অনুমতি দেওয়ার জন্য ক্রিকেট অস্ট্রেলিয়াকে ধন্যবাদ। কিন্তু আমার জন্য লড়াইটা এখনও কঠিন। এবার আমি নিজেকে যোগ্য করে তুলতে চাই। কারণ আমাকে বিগ ব্যাশে সুযোগ পেতে হবে।”

অনয়া ২০২১ সালে লিঙ্গ পরিবর্তনের সিদ্ধান্ত নেন। সেই মতো ‘হরমোনাল রিপ্লেসমেন্ট সার্জারি’ও হয় তাঁর। দীর্ঘ ১০ মাসের প্রক্রিয়া শেষে আরিয়ান থেকে অনয়া হয়েছেন তিনি। কিন্তু সেই প্রক্রিয়ার মধ্যে থেকে যাওয়ার সময় অনেক লড়াই করতে হয়েছিল। বাবা সঞ্জয় বাঙ্গার নাকি স্পষ্টই বলেছিলেন, ক্রিকেটে তাঁর আর কোনও জায়গা নেই। সেই অনয়াই ফিরছেন ক্রিকেট মাঠে।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *