‘ছাত্রক্ষোভ রাজনৈতিক ফায়দা তোলার হাতিয়ার’, রাহুল গান্ধীকে তোপ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর

‘ছাত্রক্ষোভ রাজনৈতিক ফায়দা তোলার হাতিয়ার’, রাহুল গান্ধীকে তোপ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর

ছাত্রদের ক্ষোভকে কাজে লাগিয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা হচ্ছে। এই ভাষাতেই বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং কংগ্রেসকে তোপ দাগলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সোমবার ককরোচ জনতা পার্টির ‘চলো সংসদ’ কর্মসূচির পর প্রথমবার মুখ খুললেন শিক্ষামন্ত্রী। রাহুলকে কটাক্ষ করে তিনি বলেন, কেবলমাত্র ক্ষোভপ্রকাশ ছাড়াও ছাত্রদের জন্য অনেক কিছু করণীয়। মঙ্গলবার রাতে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন […]

আরও পড়ুন
স্বাস্থ্য ভবনে পদোন্নতির ঝড়, মুখ্যমন্ত্রীর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের বড় প্রমোশন

স্বাস্থ্য ভবনে পদোন্নতির ঝড়, মুখ্যমন্ত্রীর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের বড় প্রমোশন

রাজ্য স্বাস্থ্য দপ্তরে প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল। মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করে পশ্চিমবঙ্গ সরকার ১২ জন সিনিয়র পাবলিক হেলথ-কাম-অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার্স গ্রুপ ‘বি’-এর আধিকারিককে পদোন্নতি দিয়ে গ্রুপ ‘এ’-তে উন্নীত করেছে। পদোন্নতি কার্যকর হয়েছে চলতি বছরের ১ জুলাই থেকে। স্বাস্থ্য ভবনের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, পদোন্নতিপ্রাপ্ত আধিকারিকদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়া হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার মুখ্য স্বাস্থ্য আধিকারিক […]

আরও পড়ুন
Sonam Wangchuk | দিল্লি হাইকোর্টের নির্দেশে সাফদরজং হাসপাতাল থেকে ছুটি, গুরুগ্রামের বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত সোনম ওয়াংচুক 

Sonam Wangchuk | দিল্লি হাইকোর্টের নির্দেশে সাফদরজং হাসপাতাল থেকে ছুটি, গুরুগ্রামের বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত সোনম ওয়াংচুক 

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ দিল্লি হাইকোর্টের নির্দেশ মেনে অবশেষে মঙ্গলবার সন্ধ্যায় সাফদরজং হাসপাতাল থেকে ছুটি দেওয়া হলো প্রখ্যাত শিক্ষাবিদ তথা সমাজকর্মী সোনম ওয়াংচুককে (Sonam Wangchuk)। তাঁকে গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। সাফদরজং হাসপাতালের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, হাসপাতাল থেকে ছাড়ার সময় ওয়াংচুকের শারীরিক অবস্থা সম্পূর্ণ স্থিতিশীল ছিল। মঙ্গলবারই দিল্লি হাই কোর্ট নির্দেশ […]

আরও পড়ুন
দায়িত্ব নিয়েছিলেন ১৮ দিন আগে, কামারহাটি পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা লকেটের দাদার

দায়িত্ব নিয়েছিলেন ১৮ দিন আগে, কামারহাটি পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা লকেটের দাদার

দায়িত্ব নেওয়ার মাত্র ১৮ দিনের মাথায় কামারহাটি পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন নির্দল কাউন্সিলর সুশান্ত চট্টোপাধ্যায়। মঙ্গলবার মহকুমাশাসক ও পুরসভার এক্সিকিউটিভ অফিসারের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে তাঁর অভিযোগ, তাঁকে সমর্থন করা কাউন্সিলরদের মামলা ও গ্রেপ্তারের ভয় দেখিয়ে একে একে সরিয়ে দেওয়া হচ্ছে। প্রশাসনের অসহযোগিতার অভিযোগও তুলেছেন তিনি। কামারহাটি পুরসভার মোট কাউন্সিলর ৩৫ জন। তাঁদের […]

আরও পড়ুন
বাংলাতেই রাজনৈতিক অগ্রাধিকার, এনডিএ সংসদীয় বৈঠকে স্পষ্ট বার্তা নিতিন নবীনের

বাংলাতেই রাজনৈতিক অগ্রাধিকার, এনডিএ সংসদীয় বৈঠকে স্পষ্ট বার্তা নিতিন নবীনের

এনডিএ সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্যের পাশাপাশি রাজনৈতিক তাৎপর্য কেড়ে নিল বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনের মন্তব্য। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর মঙ্গলবার প্রথম সংসদীয় বৈঠকেই বাংলার প্রসঙ্গ তুলে ধরে তিনি স্পষ্ট দাবি করেন, “পশ্চিমবঙ্গে দলের সাফল্য বিজেপির সাংগঠনিক শক্তিকে আরও বাড়িয়ে দিয়েছে।” দলীয় সাংসদদের সামনে নবীন বলেন, প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতিতেও বাংলায় […]

আরও পড়ুন
তিন খণ্ড তৃণমূল! খোলা ময়দান পেয়ে মমতার ধাঁচে বছরভর কর্মসূচি ঘোষণা কংগ্রেসের

তিন খণ্ড তৃণমূল! খোলা ময়দান পেয়ে মমতার ধাঁচে বছরভর কর্মসূচি ঘোষণা কংগ্রেসের

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর খণ্ডবিখণ্ড হয়েছে তৃণমূল কংগ্রেস। কোন শিবির ‘আসল’ তা নিয়ে ধন্দে কর্মীরাও। সেই সুযোগে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ধাঁচে বছরভর কর্মসূচি ঘোষণা করল কংগ্রেস। আজ একুশে জুলাইয়ের মঞ্চ থেকে একাধিক কর্মসূচির কথা ঘোষণা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। ১৫ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারির মধ্যে একটি দিন ঠিক করে ব্রিগেড সমাবেশের ডাক […]

আরও পড়ুন
Rahul, Priyanka Gandhi and different detained Congress leaders launched by police

Rahul, Priyanka Gandhi and different detained Congress leaders launched by police

মঙ্গলবার সকালে ‘আরশোলা’দের সমর্থনে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে ধরনায় বসেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। গোটা রাত অবস্থান বিক্ষোভ চালানো হবে জানিয়ে ছিলেন তিনি। এরপরই দিল্লি পুলিশ আটক করে কংগ্রেস নেতাকে। বেশ কয়েক ঘণ্টা পর ছত্রসাল স্টেডিয়াম থেকে ছেড়ে দেওয়া হল তাঁকে। একটি গাড়িতে চেপে ফিরে যেতে দেখা গিয়েছে রাহুলকে। অন্যদিকে প্রিয়াঙ্কাকে আটক করে মন্দির মার্গ […]

আরও পড়ুন
তরুণীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে জামাত নেতা! ভিডিও ভাইরাল হতেই শোরগোল

তরুণীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে জামাত নেতা! ভিডিও ভাইরাল হতেই শোরগোল

জামাত নেতা তথা জাতীয় সংসদের সদস্য গাজি নজরুল ইসলামের সঙ্গে এক তরুণীর ভিডিও ঘিরে আলোড়ন পড়ে গিয়েছে বাংলাদেশে। ভিডিওতে দু’জনকে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গিয়েছে। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল। তবে নজরুলের দাবি, ওই তরুণী তাঁর দ্বিতীয় স্ত্রী। অন্যদিকে, জামাতের মিডিয়া সেল আবার দাবি করেছে, ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে নির্মিত।    […]

আরও পড়ুন
Madan Mitra ED Summons | পুরনিয়োগ দুর্নীতি মামলা: কামারহাটির বিধায়ক মদন মিত্রকে ইডির সমন, আগামী ২৯ জুলাই হাজিরা দেওয়ার নির্দেশ

Madan Mitra ED Summons | পুরনিয়োগ দুর্নীতি মামলা: কামারহাটির বিধায়ক মদন মিত্রকে ইডির সমন, আগামী ২৯ জুলাই হাজিরা দেওয়ার নির্দেশ

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ রাজ্যের বহুল আলোচিত পুরনিয়োগ দুর্নীতি মামলায় এবার কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) (Madan Mitra ED Summons)। আগামী ২৯ জুলাই তাঁকে ইডির দপ্তরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে এই একই দুর্নীতি মামলায় মদন মিত্রের স্ত্রী এবং দুই পুত্রকেও তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি, যাদের চলতি […]

আরও পড়ুন
Rahul Gandhi Delhi protest | মোদির বাসভবনের সামনে রাহুল-অখিলেশদের রাতভর ধর্নার প্রস্তুতি! উত্তাল দিল্লিতে আটক বিরোধী নেতারা

Rahul Gandhi Delhi protest | মোদির বাসভবনের সামনে রাহুল-অখিলেশদের রাতভর ধর্নার প্রস্তুতি! উত্তাল দিল্লিতে আটক বিরোধী নেতারা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর নিরাপত্তা বলয়ের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লোককল্যাণ মার্গের বাসভবনের অদূরে রাতভর ধর্নায় বসার প্রস্তুতি নিয়েছিলেন রাহুল গান্ধি (Rahul Gandhi Delhi protest), মল্লিকার্জুন খাড়গে, প্রিয়ঙ্কা গান্ধি বঢরা এবং সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব সহ শীর্ষস্থানীয় বিরোধী নেতারা। কিন্তু মঙ্গলবার সন্ধ্যার মধ্যেই তাঁদের বাসে তুলে আটক করে […]

আরও পড়ুন
Alipurduar | কবে মিলবে ফাওলই? তিন বাগান দিন গুনছেন শ্রমিকরা

Alipurduar | কবে মিলবে ফাওলই? তিন বাগান দিন গুনছেন শ্রমিকরা

কালচিনি: আলিপুরদুয়ারের (Alipurduar) কালচিনি বাগানের শ্রমিক সংখ্যা প্রায় ২ হাজার। রায়মাটাং এবং মধু চা বাগানে শ্রমিক রয়েছেন যথাক্রমে ১২৫০ এবং ৮৫০ জন। নিয়ম বলছে, বন্ধ চা বাগানের শ্রমিকদের এক মাস পর থেকে ফাওলই পাওয়ার কথা। কিন্তু কালচিনি ব্লকের এই তিন বন্ধ বাগানের একটিতেও এখনও ফাওলই চালু হয়নি। এর মধ্যে মধু চা বাগান বন্ধ রয়েছে ১৪ […]

আরও পড়ুন
মারামারিতেও মেসির সতীর্থের শাস্তি মকুব ফিফার, ড্রেসিংরুমে অশান্তিতেই হার আর্জেন্টিনার?

মারামারিতেও মেসির সতীর্থের শাস্তি মকুব ফিফার, ড্রেসিংরুমে অশান্তিতেই হার আর্জেন্টিনার?

বিশ্বকাপ ফাইনালে সংযুক্ত সময়ের গোলে আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। মরিয়া ডিফেন্স করেও দশজনে শেষরক্ষা হয়নি। নাকি ড্রেসিংরুমের গন্ডগোলের খেসারত দিতে হল? ভাইরাল ভিডিও ঘিরে বিস্ফোরক দাবি নেটিজেনদের। অতিরিক্ত সময়ে মেসির বক্তব্য শুনে অনেকেরই বক্তব্য, নিজেদের মধ্যে ঝামেলা বেঁধেছিল। অন্যদিকে, ম্যাচের পর মাঠে মারামারিতে লাল কার্ড দেখেছিলেন লিয়ান্দ্রো পারাদেস। সেটা মুছে দিয়েছে ফিফা। নির্ধারিত সময়ের […]

আরও পড়ুন
Sikkim Tunnel Accident | পেটের টানে সিকিমে গিয়ে মর্মান্তিক পরিণতি: টানেল দুর্ঘটনায় ডুয়ার্সের শ্রমিক পরিবারগুলিতে কান্নার রোল

Sikkim Tunnel Accident | পেটের টানে সিকিমে গিয়ে মর্মান্তিক পরিণতি: টানেল দুর্ঘটনায় ডুয়ার্সের শ্রমিক পরিবারগুলিতে কান্নার রোল

নাগরাকাটা: সিকিমে টানেল দুর্ঘটনায় (Sikkim Tunnel Accident) উত্তরবঙ্গের ডুয়ার্সের মেটেলি ও নাগরাকাটা ব্লকের বিভিন্ন চা বাগান এবং গ্রামীণ এলাকায় নেমে এল গভীর শোকের ছায়া। মেটেলির কিলকোট চা বাগান থেকে কাজের সুবাদে সিকিমে যাওয়া শ্রমিকদের মধ্যে অন্তত ১ জনের নিশ্চিত মৃত্যুর খবর মিলেছে। সব মিলিয়ে কিলকোট, নাগেশ্বরী, ইনডং, মেটেলি, গ্রাসমোড় চা বাগান এবং খয়েরবাড়ি, সুখানীবস্তীর মতো […]

আরও পড়ুন
Cooch Behar municipality | দিলীপের বিরুদ্ধে অনাস্থা ১৩ কাউন্সিলারের, কোচবিহার পুরসভায় জট বাড়ল

Cooch Behar municipality | দিলীপের বিরুদ্ধে অনাস্থা ১৩ কাউন্সিলারের, কোচবিহার পুরসভায় জট বাড়ল

কোচবিহার: নির্বাচিত বোর্ডকে অন্ধকারে রেখে প্রশাসনের মাধ্যমে পুরসভা চালানোর অভিযোগ আগেই উঠেছে। পুরসভার চেয়ারম্যান দিলীপ সাহা দু’দিন আগেই জানিয়েছিলেন, তিনি চলতি সপ্তাহের শুরুতে ইস্তফা দেবেন। কিন্তু তাঁর সেই ঘোষণার পর সোমবার বিকেলে হঠাৎ করেই তৃণমূলের কাউন্সিলার শুভজিৎ কুণ্ডুর নেতৃত্বে মোট আটজন কাউন্সিলার সদর মহকুমা শাসকের দপ্তরে গিয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থাপত্র জমা করেন। পুরসভার (Cooch Behar […]

আরও পড়ুন
Sonia Gandhi reaches Mandir Marg Police Station

Sonia Gandhi reaches Mandir Marg Police Station

মঙ্গলবার সকালে ‘আরশোলা’দের সমর্থনে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে কংগ্রেসের ধরনায় ধুন্ধমার পরিস্থিতি তৈরি হয়। এক সময় দিল্লি পুলিশ আটক করে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীকে। সূত্রের খবর, মন্দির মার্গ থানায় রাহুল-প্রিয়াঙ্কাকে নিয়ে যাওয়া হয়। বেশি রাতে সেখানে পৌঁছেছেন প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। ঠিক কী কারণে বর্ষীয়ান কংগ্রেস নেত্রী থানায় গিয়েছেন তা […]

আরও পড়ুন
২০১১ সালের পর প্রথম! ২১ জুলাই সভামঞ্চে গরহাজির নেতাইয়ের শহিদ পরিবারগুলি

২০১১ সালের পর প্রথম! ২১ জুলাই সভামঞ্চে গরহাজির নেতাইয়ের শহিদ পরিবারগুলি

২০১১ সালের পর প্রথম। শহিদ দিবসে সাড়া দিল না নেতাইয়ের শহিদ পরিবারগুলি। তৃণমূলের কোনও পক্ষ থকেই তাদের কলকাতার মঞ্চে তাঁদের আমন্ত্রণ জানানো হয়নি। ফলে ২০১১ সালের পরে হওয়া কোনও শহিদ দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকলেন না তাঁরা। তৃণমূলের প্রাক্তন ব্লক সাধারণ সম্পাদক তথা নেতাই শহিদ স্মৃতি রক্ষা কমিটির সম্পাদক জয় রায়ের মাধ্যমে পরিবারগুলি শহিদ মঞ্চে উপস্থিত […]

আরও পড়ুন
Nagrakata | স্কুলের পাশেই ১৫টি হাতির পাল! আতঙ্কে কাঁটা খুদেরা, আতঙ্ক এলাকায় 

Nagrakata | স্কুলের পাশেই ১৫টি হাতির পাল! আতঙ্কে কাঁটা খুদেরা, আতঙ্ক এলাকায় 

নাগরাকাটা: হাতির তাণ্ডবে অতিষ্ঠ নাগরাকাটার (Nagrakata) বিস্তীর্ণ এলাকা। প্রতিদিন সন্ধ্যা ঘনালেই শুরু হয়ে যাচ্ছে মহাকাল বাহিনীর দাপাদাপি। কখনও চা বাগান, আবার কখনও বনবিস্ততে ঢুকে পড়ছে বুনোদের দল। সোমবার ভোর থেকে রাত পর্যন্ত আংরাভাসা-১ গ্রাম পঞ্চায়েতের হৃদয়পুর ঠুকুরু লাইনে আটকে পড়ে ১৫টি হাতির একটি দল। এলাকাটি সেখানকার প্রাথমিক বিদ্যালয়ের একদম গাঁ ঘেষে। স্কুলের পড়াশোনা চললেও ভয়ে […]

আরও পড়ুন
বিক্ষোভকারীরা লাঠি খাচ্ছেন, ‘আরশোলা’ মুখপাত্র খাচ্ছেন বার্গার! ভাইরাল ভিডিওয় মুখ পুড়ল ‘ককরোচে’র

বিক্ষোভকারীরা লাঠি খাচ্ছেন, ‘আরশোলা’ মুখপাত্র খাচ্ছেন বার্গার! ভাইরাল ভিডিওয় মুখ পুড়ল ‘ককরোচে’র

তখন দিল্লির যন্তরমন্তরে অনশনে সোনম ওয়াংচুক। ওজন কমে গিয়েছে প্রায় ৬ কেজিরও বেশি। সেই সময় তাঁর পাশে বসেই নুডলস-পকোড়া খেতে দেখা গিয়েছিল ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র প্রধান অভিজিৎ দীপককে। সোমবারও প্রায় একই ছবি দেখা গেল। তবে চরিত্র ভিন্ন। ‘আরশোলা’দের সংসদ অভিযান ঘিরে যখন রণক্ষেত্র দিল্লি, রাজপথে পুলিশের লাঠিচার্জের মুখে আন্দোলনকারীরা, তখন বার্গার ভক্ষণ করছেন ‘ককরোচ’ মুখপাত্র বিজেতা দাহিয়া। সমাজমাধ্যমে এই ভিডিও ভাইরাল […]

আরও পড়ুন
‘দেশের তরুণরা অমর’, ‘ককরোচ’দের সমর্থনে বড় পদক্ষেপ হানি সিংয়ের, শো বাতিল আরমান মালিকের

‘দেশের তরুণরা অমর’, ‘ককরোচ’দের সমর্থনে বড় পদক্ষেপ হানি সিংয়ের, শো বাতিল আরমান মালিকের

দেশের ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষাব্যবস্থা সুনিশ্চিত করতে দিল্লিতে আন্দোলনরত পড়ুয়াদের সমর্থনে মঙ্গলবারই দরাজ কণ্ঠে প্রতিবাদ করেন অরিজিৎ সিং। এবার সুর চড়ালেন হানি সিং, আরমান মালিকরা। বিক্ষোভকারীদের পাশে দাঁড়িয়েই শুধু ক্ষান্ত থাকেননি দুই গায়ক, বরং বড়সড় পদক্ষেপও করেছেন। “আমাদের দেশের তরুণরা অমর। ভোলেনাথ এইসময়ে ওঁদের শক্তি দিন।” আরও পড়ুন: জুলাই মাসের গোড়া থেকেই নিট কেলেঙ্কারি-সহ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী […]

আরও পড়ুন
Jalpaiguri | জলপাইগুড়িতে ফের আম্রুতের পাইপ ফেটে বিপত্তি! জল পেতে চরম ভোগান্তিতে শহরবাসী

Jalpaiguri | জলপাইগুড়িতে ফের আম্রুতের পাইপ ফেটে বিপত্তি! জল পেতে চরম ভোগান্তিতে শহরবাসী

জলপাইগুড়ি: জলপাইগুড়ি (Jalpaiguri) শহরে আম্রুত প্রকল্পের (Amrut Challenge) পানীয় জলের পাইপ ফেটে যাওয়ায় বাসিন্দারা আবারও দুর্ভোগে পড়লেন। সোমবার সকালে শহরের ১৮ এবং ২৪ নম্বর ওয়ার্ডের সীমানায় সুহৃদ লেন এলাকায় আচমকাই পাইপ ফেটে তীব্র গতিতে জল বের হতে শুরু করে। ফলে ওই এলাকার বহু মানুষ এদিনও আম্রুতের পানীয় জল পেতে সমস্যায় পড়েন। এই প্রকল্পের পানীয় জল […]

আরও পড়ুন
লাইভে ‘খুনি’ বলে তোপ, মদনকে ১০ কোটির আইনি নোটিস অভিষেকের

লাইভে ‘খুনি’ বলে তোপ, মদনকে ১০ কোটির আইনি নোটিস অভিষেকের

“অভিষেক একজন খুনি, সুপারি দিয়ে খুন করান, টাকা দিয়ে খুন করান।” একুশে জুলাইয়ের প্রাক্কালে সমাজমাধ্যমে লাইভে এসে তৃণমূল সাংসদকে এভাবেই আক্রমণ করেছিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। আর মঙ্গলবারই তাঁর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে মদন মিত্রকে ১০ কোটি টাকার আইনি নোটিস পাঠালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আইনজীবী মারফত মদনকে এই মানহানির নোটিস পাঠান […]

আরও পড়ুন
১০ বছর বড় প্রেমিকা অন্তঃসত্ত্বা হতেই ব্রেকআপ! মেয়ের মুখও দেখতে নারাজ বিশ্বকাপ মাতানো তারকা

১০ বছর বড় প্রেমিকা অন্তঃসত্ত্বা হতেই ব্রেকআপ! মেয়ের মুখও দেখতে নারাজ বিশ্বকাপ মাতানো তারকা

বিশ্বকাপ শেষ হতেই মহা বিতর্কে ফ্রান্সের ফুটবলার মাইকেল ওলিসে। বিশ্বকাপে দারুণ ফর্মে ছিলেন ফরাসি তারকা। এবার জানা গেল, ২৪ বছর বয়সি ফুটবলারের এক সন্তান রয়েছে। ৩৪ বছর বয়সি এক মহিলার দাবি, তাঁদের কন্যাসন্তানের আর্থিক দায়িত্ব রাজি নন ওলিসে। জার্মান সংবাদপত্র ‘বিল্ড’কে ফতিমা যোনব্রিশার নামের ওই মহিলা জানিয়েছেন, তাঁর সঙ্গে ওলিসের সম্পর্ক ছিল। সেই সময় ফরাসি […]

আরও পড়ুন
Raiganj | বাড়িতে নালার জল, রাস্তায় ঘুরছে মাছ! টানা বৃষ্টিতে জলমগ্ন রায়গঞ্জ 

Raiganj | বাড়িতে নালার জল, রাস্তায় ঘুরছে মাছ! টানা বৃষ্টিতে জলমগ্ন রায়গঞ্জ 

রায়গঞ্জ: টানা বৃষ্টিতে কার্যত জলমগ্ন রায়গঞ্জ (Raiganj) শহর। একাধিক পাড়ায় বাড়ির ভিতরে ঢুকে পড়েছে জল। কোথাও রাস্তার জমা জলে জাল ফেলে মাছ ধরছেন বাসিন্দারা, কোথাও আবার জল-যন্ত্রণার প্রতিবাদে পথ অবরোধে নেমেছেন ক্ষুব্ধ নাগরিক। শহরের বিভিন্ন প্রান্তে একই ছবি। বাসিন্দারা দুষছেন বেহাল নিকাশি ব্যবস্থাকে। চরম দুর্ভোগে পড়েছেন কয়েক হাজার বাসিন্দা। রবীন্দ্রপল্লি, অশোকপল্লি, নেতাজিপল্লি, বীরনগর, মিলনপাড়া, শক্তিনগর, […]

আরও পড়ুন
Dakshin Dinajpur | প্রেমিকার আবদার মেটাতে মায়ের সোনার গয়না চুরি! মাধ্যমিক পরীক্ষার্থীর কাণ্ডে হতবাক পুলিশ

Dakshin Dinajpur | প্রেমিকার আবদার মেটাতে মায়ের সোনার গয়না চুরি! মাধ্যমিক পরীক্ষার্থীর কাণ্ডে হতবাক পুলিশ

বালুরঘাট: প্রেমিকাকে দামি উপহার দেওয়া এবং বন্ধুদের সামনে নিজের আভিজাত্য বজায় রাখার অন্ধ মোহে মায়ের সোনার গয়না ও নগদ টাকা চুরি (Theft Case) করল এক মাধ্যমিক পরীক্ষার্থী। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর (Dakshin Dinajpur) জেলার বালুরঘাটের (Balurghat) ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের চকরাম এলাকায়। পরিবারের লোকজনের কাছে মুখ না খুললেও পুলিশি জেরায় নিজের সমস্ত অপরাধ স্বীকার করেছে ১৭ […]

আরও পড়ুন
দল বদলে রাজনৈতিক কেরিয়ারে ধাক্কা! এবার ভালোবাসার জায়গায় ফিরবেন প্রতীক উর?

দল বদলে রাজনৈতিক কেরিয়ারে ধাক্কা! এবার ভালোবাসার জায়গায় ফিরবেন প্রতীক উর?

বামশিবিরের পরিচিত মুখ ছিলেন। একাধিক আন্দোলনে প্রথম সারিতে দেখা গিয়েছিল প্রতীক উর রহমানকে। মাস কয়েক আগে তৃণমূল সরকারের উন্নয়নের শরিক হতে যোগ দিয়েছিলেন তৃণমূলে। কিন্তু ভোটের পর তৃণমূল ভেঙে চুরমার হয়ে গিয়েছে। প্রকাশ্যে দেখা যাচ্ছে না প্রতীক উরকেও। স্বাভাবিকভাবেই সকলের মনে প্রশ্ন, এবার কোন পথে হাঁটবেন তিনি? শোনা যাচ্ছে, পরিস্থিতি বিবেচনা করে নাকি রাজনৈতিক সন্ন্য়াসের […]

আরও পড়ুন
Swapan Saha arrested | একুশে জুলাইয়ের দিনই বড় ধাক্কা! গ্রেপ্তার মালবাজার পুরসভার প্রাক্তন চেয়ারম্যান স্বপন সাহা

Swapan Saha arrested | একুশে জুলাইয়ের দিনই বড় ধাক্কা! গ্রেপ্তার মালবাজার পুরসভার প্রাক্তন চেয়ারম্যান স্বপন সাহা

মালবাজার: একদিকে যখন কলকাতায় তৃণমূল কংগ্রেসের একুশে জুলাইয়ের মহাসমাবেশ ঘিরে রাজ্য রাজনীতি উত্তাল, ঠিক সেই সময় আর্থিক প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হলেন মালবাজার পুরসভার (Mal Municipality) প্রাক্তন চেয়ারম্যান তথা প্রভাবশালী তৃণমূল নেতা স্বপন সাহা (Swapan Saha arrested)। শুধু প্রাক্তন চেয়ারম্যানই নন, এই মামলায় মাল টাউন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা পুরকর্মী অমিত দে সহ মোট পাঁচজনকে […]

আরও পড়ুন
ধর্মের গোঁড়ামির বিরুদ্ধে বারবার গর্জে উঠেছেন, বাঙালিকে আজও ভাবায় তসলিমার এই বইগুলি

ধর্মের গোঁড়ামির বিরুদ্ধে বারবার গর্জে উঠেছেন, বাঙালিকে আজও ভাবায় তসলিমার এই বইগুলি

প্রায় বছর ২০ পর কলকাতায় ফিরছেন তসলিমা নাসরিন (Taslima Nasrin)। এই ফেরা, নিশ্চিতভাবেই তসলিমার জীবনে, বাংলার সংস্কৃতি ও রাজনীতিতে এক উল্লেখযোগ্য ঘটনা। ১৯৯২। বাবরি মসজিদ। ধ্বংস। জন্ম নিল সাম্প্রদায়িক দাঙ্গা– ভারতেই তা সীমাবদ্ধ রইল না। ছড়িয়ে পড়ল বাংলাদেশেও। ধর্মীয় মৌলবাদের শিকার হল বাংলাদেশের এমন হিন্দুরাও, যারা ধর্ম নিয়ে তেমন মাথা ঘামায়নি এর আগে পর্যন্ত। এমন […]

আরও পড়ুন
Chanchal | কন্যাসন্তান বরণে অনন্য নজির! ফুল-বেলুনে সাজানো গাড়িতে নবজাতককে ঘরে স্বাগত

Chanchal | কন্যাসন্তান বরণে অনন্য নজির! ফুল-বেলুনে সাজানো গাড়িতে নবজাতককে ঘরে স্বাগত

সামসী: বাড়ির নতুন অতিথিকে বরণ করতে যেন উৎসবের আবহ। ফুল ও রঙিন বেলুনে সাজানো গাড়িতে করে নবজাতক কন্যাকে নিয়ে বাড়ি ফিরল পরিবার। প্রথম কন্যা সন্তানের আগমনে আনন্দে আত্মহারা পরিবারের সদস্যরা। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে চাঁচলে (Chanchal)। সেখানকার একটি বেসরকারি নার্সিংহোম থেকে এদিন মা ও নবজাতককে শোভাযাত্রার মাধ্যমে বাড়ি নিয়ে যাওয়া হয়। নার্সিংহোম সূত্রে জানা গিয়েছে, চাঁচল-১ […]

আরও পড়ুন
Anganwadi Staff Face Harassment | অন্নপূর্ণা যোজনার তথ্য যাচাইয়ে গিয়ে অপমান ও হেনস্তার শিকার অঙ্গনওয়াড়ি কর্মীরা, অভিযোগ দায়ের বারাবনি থানায়  

Anganwadi Staff Face Harassment | অন্নপূর্ণা যোজনার তথ্য যাচাইয়ে গিয়ে অপমান ও হেনস্তার শিকার অঙ্গনওয়াড়ি কর্মীরা, অভিযোগ দায়ের বারাবনি থানায়  

বারাবনি: পশ্চিম বর্ধমান জেলার বারাবনি ব্লকে সরকারি প্রকল্পের কাজ করতে গিয়ে চরম অপমান, হেনস্থা এবং নিরাপত্তাহীনতার মুখোমুখি হলেন অঙ্গনওয়াড়ি কর্মীরা (Anganwadi Staff Face Harassment)। ‘অন্নপূর্ণা যোজনা’-র সুবিধাভোগীদের তথ্য যাচাইয়ের কাজ করতে গিয়ে প্রকাশ্য রাস্তায় হেনস্থার শিকার হওয়ার পর অবশেষে বারাবনি থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন তাঁরা। ‘পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতি’-র পক্ষ থেকে […]

আরও পড়ুন
Arijit Singh | পড়ুয়াদের ওপর পুলিশি নির্যাতন! নেতা-মন্ত্রীদের তীব্র আক্রমণ করে বিস্ফোরক পোস্ট অরিজিতের

Arijit Singh | পড়ুয়াদের ওপর পুলিশি নির্যাতন! নেতা-মন্ত্রীদের তীব্র আক্রমণ করে বিস্ফোরক পোস্ট অরিজিতের

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: দিল্লিতে আন্দোলনরতদের ওপর পুলিশি দমনপীড়ন এবং ‘চলো সংসদ’ অভিযানে নিরাপত্তা বাহিনীর লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের ব্যবহারের বিরুদ্ধে এবার ফুঁসে উঠলেন জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং (Arijit Singh)। সোমবারের এই ঘটনার তীব্র নিন্দা করে সোশ্যাল মিডিয়ায় (Social Media) সরাসরি শাসক মহল ও নেতামন্ত্রীদের বিরুদ্ধে চরম ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। শিক্ষা ক্ষেত্রে ব্যাপক অনিয়ম […]

আরও পড়ুন