শুক্রবারই উচ্চপর্যায়ের বৈঠকে মুখোমুখি কেন্দ্র ও আরশোলা! বদলাবে পরিস্থিতি?

শুক্রবারই উচ্চপর্যায়ের বৈঠকে মুখোমুখি কেন্দ্র ও আরশোলা! বদলাবে পরিস্থিতি?

শুক্রবার দুপুর ১২টার পর কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে ককরোচ জনতা পার্টির প্রতিনিধি দলের এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। এমনটাই জানা যাচ্ছে সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে। জানা গিয়েছে, এই আলোচনায় সরকারের প্রতিনিধিত্ব করবেন কেন্দ্রের শীর্ষস্থানীয় নেতারা। দাবি করা হচ্ছে, বৈঠকে মূলত নিট বিতর্ক এবং তাকে কেন্দ্র করে পড়ুয়াদের নেতৃত্বে শুরু হওয়া বিক্ষোভ নিয়েই আলোচনা হবে। […]

আরও পড়ুন
অপরাধীদের খেল খতম! চার্জশিট গঠন ও গ্রেপ্তারিতে গুরুত্ব, ‘জিরো টলারেন্স’ দাওয়াই কমিশনারের

অপরাধীদের খেল খতম! চার্জশিট গঠন ও গ্রেপ্তারিতে গুরুত্ব, ‘জিরো টলারেন্স’ দাওয়াই কমিশনারের

থানার ওসি ও গোয়েন্দা দপ্তরের আধিকারিকদের প্রশ্ন পুলিশ কমিশনার অজয় নন্দার। বৃহস্পতিবার অপরাধ দমন সংক্রান্ত বিষয়ে পুলিশ আধিকারিকদের নিয়ে বৈঠকে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের নির্দেশ পুলিশ কমিশনারের। গত কয়েক মাসে শহরে যতগুলি অপরাধ হয়েছে, তা স্লাইড শো-এর মাধ‌্যমে খতিয়ে দেখেন পুলিশ কমিশনার ও লালবাজারের কর্তারা। প্রত্যেকটি মামলার তদন্তের কী অবস্থা, তা থানা ও গোয়েন্দা দফতরের […]

আরও পড়ুন
Naresh Pal Gangwar | উচ্চ শিক্ষা বিভাগের নতুন সচিব হলেন আইএএস অফিসার নরেশ পাল গঙ্গওয়ার, বদলি হলেন বিনীত জোশী

Naresh Pal Gangwar | উচ্চ শিক্ষা বিভাগের নতুন সচিব হলেন আইএএস অফিসার নরেশ পাল গঙ্গওয়ার, বদলি হলেন বিনীত জোশী

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ মন্ত্রিসভার নিয়োগ কমিটি (ACC) এক নির্দেশিকায় শিক্ষা মন্ত্রকের অধীনস্থ উচ্চ শিক্ষা বিভাগের নতুন সচিব হিসেবে নিয়োগ করেছে ১৯৯৪ ব্যাচের কেরালা ক্যাডারের আইএএস অফিসার নরেশ পাল গঙ্গওয়ারকে (Naresh Pal Gangwar)। আমলাতান্ত্রিক রদবদলের অংশ হিসেবে তাঁকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি স্থলাভিষিক্ত হলেন বিদায়ী সচিব বিনীত জোশীর (Vineet Joshi), যাঁকে পঞ্চায়েত রাজ […]

আরও পড়ুন
নিট বিক্ষোভ: মুম্বইয়ে পুলিশের গাড়ি একাই থামিয়ে শিরোনামে! কে এই ২৭ বছরের তরুণী?

নিট বিক্ষোভ: মুম্বইয়ে পুলিশের গাড়ি একাই থামিয়ে শিরোনামে! কে এই ২৭ বছরের তরুণী?

গাড়ির সামনে দাঁড়িয়েছিলেন তিনি। মাথা ঢাকা সাদা হুডিতে। নিট বিক্ষোভে শামিল কয়েকজনকে পুলিশ তুলে নিয়ে যাচ্ছিল সেই ভ্যানেই। কিন্তু ওই তরুণীর দৌলতেই কার্যত তারা বাধ্য হয় আন্দোলনকারীদের ছেড়ে দিতে। ভাইরাল ভিডিওটি শেয়ার করেছেন উদ্ধব শিবিরের শিব সেনা নেতা ও সাংসদ সঞ্জয় রাউত। প্রশ্ন উঠছে, কে এই তরুণী? জানা গিয়েছে, তরুণীর নাম রিয়া আহির। বয়স ২৭। […]

আরও পড়ুন
রাসবিহারী বসুর ভিটেতে সুলভ শৌচালয় তৃণমূলের! বিপ্লবীর ‘অপমানে’ বুলডোজার অ্যাকশন চাইলেন বিধায়ক

রাসবিহারী বসুর ভিটেতে সুলভ শৌচালয় তৃণমূলের! বিপ্লবীর ‘অপমানে’ বুলডোজার অ্যাকশন চাইলেন বিধায়ক

রাসবিহারী বসুর পৈতৃক ভিটেতে সুলভ শৌচালয়! তৃণমূল জমানায় নজিরবিহীন কর্মকাণ্ডের উদাহরণ তুলে এদিন বিধানসভায় সরব হন পূর্বস্থলী উত্তরের বিজেপি বিধায়ক গোপাল চট্টোপাধ্যায়। পর্যটনমন্ত্রীকে বিষয়টি দেখার আবেদন জানিয়ে বিধায়কের সাফ কথা, ‘বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হোক’। এই অভিযোগের প্রেক্ষিতে তড়িঘড়ি অ্যাকশনে নামে রাজ্যের পর্যটন দপ্তর। ইতিমধ্যেই জেলাশাসকের কাছ থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন শঙ্কর ঘোষ। ঘটনার তীব্র […]

আরও পড়ুন
Jantar Mantar | যন্তর মন্তরের দেড় কিমি এলাকায় মোবাইল ইন্টারনেট স্থগিত, শাহের বাসভবনের বাইরে ধারা ১৬৩ জারি!

Jantar Mantar | যন্তর মন্তরের দেড় কিমি এলাকায় মোবাইল ইন্টারনেট স্থগিত, শাহের বাসভবনের বাইরে ধারা ১৬৩ জারি!

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ রাজধানী দিল্লিতে তীব্র থেকে তীব্রতর হচ্ছে ছাত্র বিক্ষোভ। ‘কক্রোচ জনতা পার্টি’ (CJP)-র নেতৃত্বে চলা এই আন্দোলনের জেরে উত্তপ্ত হয়ে উঠেছে গোটা দিল্লি। পরিস্থিতি সামাল দিতে যন্তর মন্তরের (Jantar Mantar) ১.৫ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে মধ্যরাত পর্যন্ত মোবাইল ইন্টারনেট পরিষেবা স্থগিত রাখা হয়েছে। একইসঙ্গে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবনের বাইরে ভারতীয় নাগরিক সুরক্ষা […]

আরও পড়ুন
Sachin Tendulkar | ‘ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়’ নিট বিতর্ক নিয়ে সোচ্চার শচীন

Sachin Tendulkar | ‘ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়’ নিট বিতর্ক নিয়ে সোচ্চার শচীন

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: যন্তরমন্তরে আন্দোলনরত তরুণ প্রজন্মের পাশে দাঁড়ালেন মাস্টার ব্লাস্টার শচীন তেন্ডুলকর (Sachin Tendulkar)। বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে এক দীর্ঘ পোস্টে সবাইকে এমন একটি ‘সংস্কৃতি’ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন যেখানে শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের যথাযোগ্য সম্মান দেওয়া হয়। নিট (NEET) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে নতুন দিল্লির যন্তর মন্তরে যখন দেশজুড়ে শিক্ষার্থীদের তীব্র প্রতিবাদ আন্দোলন চলছে, […]

আরও পড়ুন
নিট বিক্ষোভ নিয়ে এবার মুখ খুললেন শচীন, কী বললেন ‘লিটল মাস্টার’?

নিট বিক্ষোভ নিয়ে এবার মুখ খুললেন শচীন, কী বললেন ‘লিটল মাস্টার’?

যন্তর মন্তরে আরশোলাদের নিট বিক্ষোভ নিয়ে এযাবৎ মুখ খুলেছেন বহু সেলেব্রিটি। এবার মুখ খুললেন ‘লিটল মাস্টার’ শচীন তেণ্ডুলকর। জানালেন, সম্মিলিতভাবে এমন পরিবেশ গড়ে তুলতে হবে, যাতে আর কখনওই এমন পরিস্থিতির মুখোমুখি হতে না হয়। এক্স হ্যান্ডলে শচীন লিখেছেন, ‘আমার বাবা একজন অধ্যাপক ছিলেন। তিনি অনেক তরুণ শিক্ষার্থীর পরামর্শদাতা ও পথপ্রদর্শক ছিলেন। তিনি শুরু থেকেই আমাকে […]

আরও পড়ুন
Malda | মালদায় বিএসএফ ক্যাম্পে মর্মান্তিক কাণ্ড! সহকর্মীর গুলিতে নিহত দুই জওয়ান, আহত এক

Malda | মালদায় বিএসএফ ক্যাম্পে মর্মান্তিক কাণ্ড! সহকর্মীর গুলিতে নিহত দুই জওয়ান, আহত এক

বৈষ্ণবনগর: মালদার (Malda) বৈষ্ণবনগরের ১৭ মাইল এলাকায় অবস্থিত বিএসএফ সেক্টর হেডকোয়ার্টারে এক ভয়াবহ গুলি চালানোর ঘটনা) দুই বিএসএফ (BSF) জওয়ানের মৃত্যু হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক জওয়ান। বৃহস্পতিবার ঘটে যাওয়া এই আকস্মিক রক্তক্ষয়ী ঘটনায় গোটা চত্বরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, এদিন বিএসএফের ১১৯ নম্বর ব্যাটালিয়নের এক জওয়ান আচমকাই ৭১ নম্বর […]

আরও পড়ুন
নতুন অধ্যায়ের সূচনা, কলকাতা এমবারকেশন হেডকোয়ার্টার্সের দায়িত্বে গ্রুপ ক্যাপ্টেন পঙ্কজ উপাধ্যায়

নতুন অধ্যায়ের সূচনা, কলকাতা এমবারকেশন হেডকোয়ার্টার্সের দায়িত্বে গ্রুপ ক্যাপ্টেন পঙ্কজ উপাধ্যায়

ইন্ডিয়ান আর্মির কলকাতার এমবার্কেশন হেডকোয়ার্টার্সের নতুন কম্যান্ডান্ট হলেন গ্রুপ ক্যাপ্টেন পঙ্কজ উপাধ্যায়। ২৩ জুলাই থেকে কলকাতা এমবারকেশন হেডকোয়ার্টার্সের কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ভারতীয় সেনা, নৌ ও বায়ুসেনার ইস্টার্ন ডিভিশনের রেল, আকাশ ও সমুদ্রপথে চলাচলের সমন্বয় সাধনে কলকাতা এমবারকেশন হেডকোয়ার্টার্স অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কলকাতায় এর সদর দপ্তরও রয়েছে। গ্রুপ ক্যাপ্টেনের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান […]

আরও পড়ুন
মোদিতেই ভরসা সলমনের, আন্দোলনরত পড়ুয়াদের বাড়ি ফেরার আর্জি ভাইজানের

মোদিতেই ভরসা সলমনের, আন্দোলনরত পড়ুয়াদের বাড়ি ফেরার আর্জি ভাইজানের

সন্ধ্যা গড়িয়ে ঘড়ির কাঁটায় তখন আটটা বেজে পনরো মিনিট। সুপারস্টার সলমন খানের সোশাল মিডিয়া পেজে চোখ রাখতেই দিল্লির যন্তর মন্তরে আন্দোলনরত পড়ুয়াদের উদ্দেশে বিশেষ বার্তা। নিট কেলেঙ্কারিতে ছাত্রসমাজের আন্দোলন নিয়ে বুধবার রাতেই কলম ধরেছিলেন সলমন। চব্বিশ ঘণ্টা পেরনোর আগেই ফের সমাজমাধ্যমে আ্ররও একটি পোস্ট। দেশের ভবিষ্যৎ তরুণ প্রজন্মের উদ্দশে সলমনের আবেদন, এবার যেন তাঁরা বাবা-মায়ের […]

আরও পড়ুন
Broiler Rooster Social gathering | ভারতীয় ‘আরশোলা’ থেকে অনুপ্রেরণা! বাংলাদেশে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে আন্দোলনে এবার জন্ম নিল ‘ব্রয়লার চিকেন পার্টি’

Broiler Rooster Social gathering | ভারতীয় ‘আরশোলা’ থেকে অনুপ্রেরণা! বাংলাদেশে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে আন্দোলনে এবার জন্ম নিল ‘ব্রয়লার চিকেন পার্টি’

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ভারতে প্রতিবাদের নতুন ধারা দেখে অনুপ্রাণিত হয়ে এবার বাংলাদেশে জন্ম নিল এক অভিনব প্রতীকী দল—‘ব্রয়লার চিকেন পার্টি’ (Broiler Rooster Social gathering)। ভারতের ‘ককরোচ জনতা পার্টি’ বা ‘সিজেপি’ (CJP)-র আদলেই জেন-জি প্রজন্মের তরফ থেকে এই দল গঠনের কাজ হয়েছে। বর্তমানে বাংলাদেশের (Bangladesh) শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের একটি বিতর্কিত মন্তব্য এবং বর্ষার দুর্যোগের […]

আরও পড়ুন
ভারী বৃষ্টি, ভূমিধসে অবরুদ্ধ ১০ নম্বর জাতীয় সড়ক, ব্যাহত যান চলাচল

ভারী বৃষ্টি, ভূমিধসে অবরুদ্ধ ১০ নম্বর জাতীয় সড়ক, ব্যাহত যান চলাচল

ফের অবরুদ্ধ ১০ নম্বর জাতীয় সড়ক। ব্যাহত শিলিগুড়ি-সিকিম রুটে সরাসরি যান চলাচল। বুধবার রাতে জাতীয় সড়কের ২০ মাইল এলাকা ভূমিধসে অবরুদ্ধ হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে তীব্র যানজটে নাকাল হতে হচ্ছে যাত্রীদের। সিকিম পুলিশ সূত্রে জানা গিয়েছে, বারডাং-এর কাছে সিংতাম-রংপো রোডের ২০ মাইল এলাকা বন্ধ হয়ে যাওয়ায় যান চলাচল ব্যাহত হয়েছে। যানজট এড়াতে যাত্রীদের বিকল্প পথ […]

আরও পড়ুন
বিজয়ের শেষ ছবি দেখতে গিয়ে নাজেহাল ‘বান্ধবী’ তৃষা! নেটভুবনে ভাইরাল ভিডিও

বিজয়ের শেষ ছবি দেখতে গিয়ে নাজেহাল ‘বান্ধবী’ তৃষা! নেটভুবনে ভাইরাল ভিডিও

মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবার ভোটযুদ্ধের ময়দানে বিজয়ী থলপতি বিজয়। এই ঐতিহাসিক জয়ে বিজয়োচ্ছ্বাস পালিত হয়েছিল দ্রাবিড়ভূমে। বাস্তবের ‘জন নায়ক’ হয়ে উঠতেই জট কেটেছিল বিজয় অভিনীত শেষ ছবি ‘জন নায়াগন’। ছবি নিয়ে আপত্তি তুলেছিল সেন্সর বোর্ড। মুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হয়েছিল সিনেমার মুক্তি। অবশেষে ২৩ জুলাই প্রেক্ষাগৃহের আলো দেখল অভিনেতা হিসাবে বিজয়ের কেরিয়ারের শেষ ছবি। […]

আরও পড়ুন
Paper Leak | ফের পেপার লিক কাণ্ড! উত্তরাখণ্ড টেকনিক্যাল ইউনিভার্সিটিতে দুটি ইঞ্জিনিয়ারিং সেমেস্টার পরীক্ষা বাতিল

Paper Leak | ফের পেপার লিক কাণ্ড! উত্তরাখণ্ড টেকনিক্যাল ইউনিভার্সিটিতে দুটি ইঞ্জিনিয়ারিং সেমেস্টার পরীক্ষা বাতিল

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: প্রশ্নপত্র ফাঁসের (Paper Leak) গুরুতর অভিযোগের জেরে দুটি ইঞ্জিনিয়ারিং সেমেস্টার পরীক্ষা বাতিল করল বীর মাধো সিং ভান্ডারি উত্তরাখণ্ড টেকনিক্যাল ইউনিভার্সিটি (UTU)। একই সঙ্গে অভিযুক্ত এক সহকারী অধ্যাপকের বিরুদ্ধে এফআইআর দায়ের করে ঘটনার উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ‘মেশিন লার্নিং ফর ইন্টারনেট অফ থিংস’ (Machine Studying for Web of […]

আরও পড়ুন
Patiram | টিউশনে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ দুই বোন, আতঙ্কে পরিবার

Patiram | টিউশনে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ দুই বোন, আতঙ্কে পরিবার

পতিরাম: টিউশনে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেল দুই নাবালিকা বোন। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের (Dakshin Dinajpur) পতিরাম (Patiram) থানার কদমতলি হারপুর এলাকায়। হঠাৎ করে দুই বোন এভাবে উধাও হয়ে যাওয়ায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। পরিবারের পক্ষ থেকে পতিরাম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং পুলিশ নিখোঁজ দুই নাবালিকার […]

আরও পড়ুন
রাজ্যের মুখ্যসচিব পদে ৬ মাস মেয়াদ বাড়ল মনোজ আগরওয়ালের, নবান্নের প্রস্তাবে সায় কেন্দ্রের

রাজ্যের মুখ্যসচিব পদে ৬ মাস মেয়াদ বাড়ল মনোজ আগরওয়ালের, নবান্নের প্রস্তাবে সায় কেন্দ্রের

রাজ্যে মুখ্যসচিব পদে বহাল থাকছেন মনোজ আরগওয়ালই। প্রশাসনের সর্বোচ্চ পদে ছ’মাস মেয়াদ বাড়ানোর প্রস্তাবে সায় দিল কেন্দ্র। বৃহস্পতিবার কর্মিবর্গ ও প্রশিক্ষণ মন্ত্রকের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১ আগস্ট থেকে ২০২৭ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত, মোট ছ’মাসের জন্য মুখ্যসচিব পদে বহাল থাকবেন মনোজ আগরওয়াল। ২৩ জুলাই, অর্থাৎ বৃহস্পতিবারই […]

আরও পড়ুন
আরশোলাদের আড়ালে বিদেশি ‘নীল নকশা’, বাংলাদেশের কায়দায় ছাত্র আন্দোলন ‘হাইজ্যাক’ বিচ্ছিন্নতাবাদীদের!

আরশোলাদের আড়ালে বিদেশি ‘নীল নকশা’, বাংলাদেশের কায়দায় ছাত্র আন্দোলন ‘হাইজ্যাক’ বিচ্ছিন্নতাবাদীদের!

যন্তর মন্তরে আন্দোলনরত ছাত্রদের প্রতি সংহতি জানাতে বহু নিহাং শিখ আন্দোলনস্থলে উপস্থিত হয়েছেন। সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া বহু ভিডিওয় শিখ স্বেচ্ছাসেবকদের যন্তর মন্তরে পৌঁছনোর দৃশ্য দেখা গিয়েছে। যত সময় যাচ্ছে, ততই যেন বদলে যাচ্ছে আন্দোলনের রূপরেখা। প্রশ্ন উঠছে, যে দাবি থেকে আন্দোলন শুরু হয়েছিল, সেই ফোকাস কি সরে যাচ্ছে না? পাশাপাশি বাংলাদেশের কায়দায় ছাত্র আন্দোলন […]

আরও পড়ুন
‘ককরোচ’-এর বিক্ষোভে ‘মৌন’ দেব-শুভশ্রী! নদীর পাড়ে ‘দেশু ৭’-এ ব্যস্ত যুগল

‘ককরোচ’-এর বিক্ষোভে ‘মৌন’ দেব-শুভশ্রী! নদীর পাড়ে ‘দেশু ৭’-এ ব্যস্ত যুগল

দেশজুড়ে আছড়ে পড়েছে দিল্লির যন্তর মন্তরে ‘ককরোচ জনতা পার্টি’র আন্দোলনের ঝড়। নিট কেলেঙ্কারিতে কেন্দ্রীয় শিক্ষমন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে পড়ুয়াদের সমর্থনে বলিউড থেকে টলিউড-সহ দক্ষিণী সিনেমহল। টলিগঞ্জের সিনেপাড়ার তরুণ প্রজন্ম থেকে বর্ষীয়ান অভিনেতা-অভিনেত্রীরাও শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলনের দাবিতে আওয়াজ তুলেছেন। বৃহস্পতিবার টলিউড সুপারস্টার জিতও পড়ুয়াদের সমর্থনে বিশেষ বার্তা শেয়ার করেছেন। কিন্তু, মেগাস্টার দেব একটি শব্দও খরচ […]

আরও পড়ুন
Alipurduar | নতুন রূপে সাজছে প্যারেড গ্রাউন্ড, প্রকল্পে দুই কোটি টাকার এস্টিমেট 

Alipurduar | নতুন রূপে সাজছে প্যারেড গ্রাউন্ড, প্রকল্পে দুই কোটি টাকার এস্টিমেট 

আলিপুরদুয়ার: আলিপুরদুয়ারবাসীর (Alipurduar) দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ ও দাবির মুখে অবশেষে টনক নড়ল প্রশাসনের। প্রশাসনিক সূত্রে খবর, প্যারেড গ্রাউন্ডের (Parade Floor) ঐতিহ্য পুনরুদ্ধার ও সার্বিক সৌন্দর্যায়নের লক্ষ্যে প্রায় দুই কোটি টাকার এক বিশাল মেগা প্রকল্পের এস্টিমেট ইতিমধ্যেই পাঠানো হয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে (North Bengal Growth Division)। অর্থ বরাদ্দ হলেই মাঠের মূল সংস্কারের কাজ শুরু হয়ে যাবে। […]

আরও পড়ুন
stomach fats mind well being reminiscence loss

stomach fats mind well being reminiscence loss

পেটের বাড়তি মেদ বা ভুঁড়ি নিয়ে উদ্বেগের শেষ নেই। চিকিৎসকেরা বহুদিন ধরেই বলে আসছেন, এই অতিরিক্ত মেদ ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ বা ফ্যাটি লিভারের মতো নানা অসুখের ঝুঁকি বাড়ায়। কিন্তু সাম্প্রতিক গবেষণা আরও এক নতুন আশঙ্কার কথা সামনে এনেছে। বিশেষজ্ঞদের মতে, কোমরের চারপাশে জমা অতিরিক্ত মেদ শুধু শরীরের বিপাকক্রিয়াকেই নয়, ধীরে ধীরে প্রভাব ফেলতে পারে […]

আরও পড়ুন
Ind Vs Zim | হারারেতে তাণ্ডব বৈভবের! জিম্বাবোয়েকে উড়িয়ে টি-টোয়েন্টিতে দুর্দান্ত জয় ভারতের

Ind Vs Zim | হারারেতে তাণ্ডব বৈভবের! জিম্বাবোয়েকে উড়িয়ে টি-টোয়েন্টিতে দুর্দান্ত জয় ভারতের

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ আন্তর্জাতিক ক্রিকেটেও (Ind Vs Zim) নিজের বিস্ফোরক মেজাজে ধরা দিলেন বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। তাঁর ঝোড়ো অর্ধশতরানের সুবাদে জিম্বাবোয়ের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৭ উইকেটে সহজ জয় তুলে নিল ভারত। মায়াঙ্ক যাদব ও প্রিন্স যাদবদের নিয়ন্ত্রিত বোলিংয়ের পর বৈভবের ব্যাটিং ঝড়েই জিম্বাবোয়ের বিরুদ্ধে সহজে লক্ষ্যমাত্রা ছুঁয়ে ফেলে টিম ইন্ডিয়া। […]

আরও পড়ুন
NEET controversy BJP warning | নিট-কাণ্ডে দেশজুড়ে পালটা প্রচার বিজেপির, রাজ্যে অশান্তির চেষ্টা বরদাস্ত নয়, কড়া ব্যবস্থার হুঁশিয়ারি মন্ত্রী তাপস রায়ের

NEET controversy BJP warning | নিট-কাণ্ডে দেশজুড়ে পালটা প্রচার বিজেপির, রাজ্যে অশান্তির চেষ্টা বরদাস্ত নয়, কড়া ব্যবস্থার হুঁশিয়ারি মন্ত্রী তাপস রায়ের

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: নিটের প্রশ্নফাঁসকাণ্ডে (NEET Controversy) যখন উত্তাল দেশর রাজধানী সহ একাধিক জায়গা, ঠিক তখনই আসরে নামল শাসকশিবির। দেশজুড়ে চলা এই বিক্ষোভের নেপথ্যে গভীর ষড়যন্ত্র রয়েছে বলে দাবি করে এবার পালটা প্রচারে নেমে পড়ল বিজেপি (BJP)। বৃহস্পতিবার কলকাতায় একটি সাংবাদিক বৈঠক করে রাজ্য সরকারের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, আন্দোলনের নামে রাজ্যে কোনোভাবেই […]

আরও পড়ুন
‘বেআইনি নির্মাণ বরদাস্ত নয়’, সশরীরে হাজিরা দিয়ে হাই কোর্টের রোষে উত্তর ২৪ পরগনার জেলাশাসক

‘বেআইনি নির্মাণ বরদাস্ত নয়’, সশরীরে হাজিরা দিয়ে হাই কোর্টের রোষে উত্তর ২৪ পরগনার জেলাশাসক

বেআইনি নির্মাণ ভাঙা নিয়ে কলকাতা হাই কোর্টের নির্দেশমতো সশরীরে হাজির হয়ে রিপোর্ট দিলেন উত্তর ২৪ পরগনার জেলাশাসক। এবিষয়ে রাজ্যকে লাগাতার নজরদারি করতে নির্দেশ আদালতের ৷ ভিআইপি রোডের দু’ধারে বেআইনি দখলদার উচ্ছেদ বা সরাতে প্রশাসনিক পদক্ষেপ চেয়ে মামলা দায়ের হয়। তার পরিপ্রেক্ষিতেই আদালতে হাজিরা দিলেন জেলাশাসক। কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি […]

আরও পড়ুন
সিকিমে টানেল দুর্ঘটনায় মৃত বেড়ে ২৫, গলদ খুঁজতে গঠিত ৪ সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি

সিকিমে টানেল দুর্ঘটনায় মৃত বেড়ে ২৫, গলদ খুঁজতে গঠিত ৪ সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি

নির্মীয়মাণ সুড়ঙ্গে ধস ও মিথেন গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় বাড়ছে মৃত্যুর সংখ্যা। আজ, বৃহস্পতি শেষ পাওয়া খবরে মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ২৫। এদিকে এই দুর্ঘটনা কীভাবে ঘটল? সেই বিষয়ে তদন্তের জন্য উচ্চ-পর্যায়ের কমিটি গঠন করল সিকিম সরকার। উদ্ধারকাজ এখনও চলছে। সোমবার ওই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল। তারপরে পেরিয়ে গিয়েছে তিনদিন। ভিতরে যে সব শ্রমিক আটকে আছেন, […]

আরও পড়ুন
Gangarampur hospital | চিকিৎসায় গাফিলতির জেরে ব্যক্তির মৃত্যুর অভিযোগ, ভাঙচুর গঙ্গারামপুর সুপারস্পেশালিটি হাসপাতালে

Gangarampur hospital | চিকিৎসায় গাফিলতির জেরে ব্যক্তির মৃত্যুর অভিযোগ, ভাঙচুর গঙ্গারামপুর সুপারস্পেশালিটি হাসপাতালে

গঙ্গারামপুর: চিকিৎসায় গাফিলতির জেরে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ দিনাজপুরের (Dakshin Dinajpur) গঙ্গারামপুর সুপারস্পেশালিটি হাসপাতাল (Gangarampur hospital)। রোগীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন মৃতের পরিজনেরা। হাসপাতালের ভেতরে ব্যাপক ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। খবর পেয়ে গঙ্গারামপুর থানার বিশাল পুলিশবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই আকস্মিক ঘটনায় […]

আরও পড়ুন
ম্যাকবুক, আইফোনের শখ? দামের চিন্তা ভুলে যান, এবার ভাড়ায় পাবেন অ্যাপেল ডিভাইস!

ম্যাকবুক, আইফোনের শখ? দামের চিন্তা ভুলে যান, এবার ভাড়ায় পাবেন অ্যাপেল ডিভাইস!

কথায় বলে, শখের দাম লাখ টাকা! অর্থাৎ অধিকাংশ ক্ষেত্রেই শখের জিনিস ভীষণ দামী হয়, যা নাগালের বাইরে। গেজেটপ্রেমীদের কাছে একটা শখের জিনিস হল অ্যাপেলের প্রোডাক্ট। তা ফোন হোক, ল্যাপটপ হোক বা অন্য কিছু। এখানে সমস্যা একটাই। তা হল, দাম। আইফোন এখন হাতে হাতে তা ঠিকই, তবে অ্যাপেলের যে কোনও প্রোডাক্টের দাম কিন্তু এখনও মধ্যবিত্তের সাধ্যের […]

আরও পড়ুন
Falakata | ফালাকাটায় চাঞ্চল্য: বাড়িতে মদ আনিয়ে খাওয়ার আগেই ধারালো অস্ত্রের কোপে খুন প্রৌঢ়!

Falakata | ফালাকাটায় চাঞ্চল্য: বাড়িতে মদ আনিয়ে খাওয়ার আগেই ধারালো অস্ত্রের কোপে খুন প্রৌঢ়!

ফালাকাটা: বাটিতে মাছ ভাজা আর সামনে মদের বোতল। কিন্তু সেই মদ আর মুখে তোলা হল না বছর পঞ্চাশের এক প্রৌঢ়ের। নিজের বাড়িতেই ধারালো অস্ত্রের কোপে খুন হলেন তিনি। বুধবার রাতে ফালাকাটার (Falakata) চুয়াখোলা গ্রামের এই ঘটনায় গোটা এলাকায় শোরগোল পড়ে গিয়েছে। ঘরের ভেতর কীভাবে এই নৃশংস আক্রমণ হল এবং এর নেপথ্যে কারা রয়েছে, তা নিয়ে […]

আরও পড়ুন
রোবট-এআই যুগলবন্দিতে ক্যানসার চিকিৎসায় বিপ্লব, জাতীয় সম্মেলনে ১০০ চিকিৎসককে প্রশিক্ষণ

রোবট-এআই যুগলবন্দিতে ক্যানসার চিকিৎসায় বিপ্লব, জাতীয় সম্মেলনে ১০০ চিকিৎসককে প্রশিক্ষণ

ইউরোলজি-র অত্যাধুনিক অস্ত্রোপচারে সব মিলিয়ে রোবট রয়েছে সাত ধরনের। তার মধ্যে শহর কলকাতায় রয়েছে সেরা তিন। যার মধ্যে সেরার সেরা ‘দ্য ভিঞ্চি’। এহেন রোবটের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগলবন্দিতে অস্ত্রোপচার হবে আরও নির্ভুল-ত্রুটিহীন! সম্প্রতি রাফকন ২০২৬-এর সম্মেলনে সেই প্রশিক্ষণই দেওয়া হল একশো চিকিৎসক, নার্স, অপারেশন থিয়েটার কর্মীদের। রোবটিক ইউরোলজি ফোরামের অষ্টম জাতীয় সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত […]

আরও পড়ুন
CJP talks demand impartial venue | আলোচনার টেবিলে বরফ গলাতে উদ্যোগ কেন্দ্রের, তবে নিরপেক্ষ জায়গার দাবিতে অনড় সিজেপি

CJP talks demand impartial venue | আলোচনার টেবিলে বরফ গলাতে উদ্যোগ কেন্দ্রের, তবে নিরপেক্ষ জায়গার দাবিতে অনড় সিজেপি

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ছাত্র আন্দোলনের জেরে উত্তাল জাতীয় রাজধানী। লাগাতার বিক্ষোভ ও রাজনৈতিক চাপের মুখে পড়ে অবশেষে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসার জন্য বারবার আহ্বান জানাচ্ছে কেন্দ্র। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন, গতকাল থেকে আন্দোলনকারীদের কাছে আলোচনার জন্য চারটি প্রস্তাব পাঠানো হয়েছে। তবে সরকারের এই আহ্বান সরাসরি খারিজ করে দিয়ে যন্তরমন্তর অথবা নিরপেক্ষ কোনো স্থানে […]

আরও পড়ুন