ভর্তির বাইরে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, চাঁচল কলেজে অধ্যক্ষকে ঘিরে পড়ুয়াদের বিক্ষোভ

সামসী: ভর্তি ও পরীক্ষার নির্ধারিত ফির বাইরেও অতিরিক্ত অর্থ দাবি করার অভিযোগে চাঁচল কলেজে (Chanchal School) বিক্ষোভ দেখালেন পড়ুয়ারা। বিদ্যুৎ বিল, ভবন রক্ষণাবেক্ষণ, টিউশন ফি, বিশেষ ক্লাস ও কলেজের সার্বিক উন্নয়নের নামে প্রত্যেকের কাছ থেকে অতিরিক্ত ২৭২০ টাকা চাওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে শুক্রবার কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে দীর্ঘক্ষণ ঘেরাও করে রাখা হয়। পরে […]

আরও পড়ুন

SRFTAI lessons suspended | ফের পঠনপাঠন বন্ধের নির্দেশ এসআরএফটিআইতে, খালি করতে হবে হস্টেল

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ছাত্র আন্দোলনের (pupil protest) জেরে উত্তপ্ত হয়ে উঠেছিল সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের (SRFTI)।  বৃহস্পতিবার প্রতিষ্ঠানের কলকাতা ক্যাম্পাসে আরও এক দফায় পঠনপাঠন স্থগিত রাখার ঘোষণা করা হলো (SRFTI lessons suspended)। বৃহস্পতিবার প্রকাশিত নতুন নির্দেশিকা অনুযায়ী, আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত প্রতিষ্ঠানটির ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে হস্টেল ও […]

আরও পড়ুন

Naseeruddin Shah | ‘আমি গর্বিত দিমাগি নকশাল!’

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভের (pupil protest) জেরে পঠনপাঠন শিকেয় ওঠায় বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানটি। এই পরিস্থিতিতে আন্দোলনরত ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়ে সরাসরি কেন্দ্রীয় সরকারের (central authorities) বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন বিশিষ্ট অভিনেতা নাসিরুদ্দিন শাহ (Naseeruddin Shah)। সম্প্রতি প্রকাশিত একটি ভিডিও বার্তায় জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়, সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড […]

আরও পড়ুন

Naseeruddin Shah | ছাত্র আন্দোলন ও ‘দিমাগি নকশাল’ মন্তব্য ঘিরে বিস্ফোরক বিতর্ক, নাসিরুদ্দিনকে তীব্র আক্রমণ কিরেন রিজিজুর

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া (Jamia Millia Islamia) সহ দেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়াদের বর্তমান আন্দোলনের পাশে দাঁড়িয়ে তীব্র সমালোচনার মুখে পড়লেন বিশিষ্ট অভিনেতা নাসিরুদ্দিন শাহ (Naseeruddin Shah)। ৭৬ বছর বয়সি এই অভিনেতা একটি ভিডিওয় প্রকাশ্যে নিজের বুকে ‘দিমাগি নকশাল’ (Dimagi Naxal) লেখা ব্যাজ পরে উপস্থিত হন এবং গর্বের সঙ্গে নিজেকে এই […]

আরও পড়ুন

Jamia Protest | ৩০ মিনিটের ডেডলাইন, জামিয়ায় আন্দোলনের আবহে কড়া অবস্থান কর্তৃপক্ষের

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রাজধানীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া মিলিয়া ইসলামিয়ায় (Jamia Millia Islamia) ছাত্র আন্দোলনকে (Jamia Protest) কেন্দ্র করে উত্তেজনা চরম আকার ধারণ করেছে। বিক্ষোভকারী পড়ুয়াদের অবস্থানস্থল খালি করার জন্য সোমবারে একটি আনুষ্ঠানিক নোটিশ জারি করার চূড়ান্ত প্রস্তুতি নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রতিষ্ঠানের রেজিস্ট্রার জানিয়েছেন, সকাল নয়টার পর থেকে আন্দোলনকারীদের এলাকা […]

আরও পড়ুন

Muraliganj Excessive College | হেডস্যারের বদলি বাতিলের দাবিতে রণক্ষেত্র বিধাননগর, রাস্তায় ব্যাগ রেখে জাতীয় সড়ক অবরোধ ছাত্রদের, বন্ধ পঠনপাঠন

ফাঁসিদেওয়া: হাতে উদ্যত লাঠি, আর তাতেই মুহূর্তে রণক্ষেত্রের চেহারা নিল ২৭ নম্বর জাতীয় সড়ক! মুরালীগঞ্জ হাইস্কুলের (Muraliganj Excessive College) প্রধান শিক্ষককে স্কুলে ফেরানোর দাবিতে সোমবার সপ্তাহের প্রথম দিন সকাল থেকেই ফের উত্তাল হয়ে উঠল ফাঁসিদেওয়ার বিধাননগর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং অবরুদ্ধ জাতীয় সড়ক মুক্ত করতে একপর্যায়ে পুলিশকে লাঠি উঁচিয়ে অ্যাকশন ও লাঠিচার্জ করতে দেখা যায়। […]

আরও পড়ুন

Punjab | ছাত্র বিক্ষোভে উত্তাল পঞ্জাবের বিশ্ববিদ্যালয়, বন্ধ হল ক্লাস ও মিড-টার্ম পরীক্ষা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ক্যাম্পাসে একটি অপ্রীতিকর ঘটনার জেরে তৈরি হওয়া ব্যাপক ছাত্র বিক্ষোভের (Pupil Protest) জেরে ১০ দিনের জন্য পঠনপাঠন স্থগিত রাখার ঘোষণা করল পঞ্জাবের (Punjab) একটি বিশ্ববিদ্যালয়। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তাদের সমস্ত মিড-টার্ম পরীক্ষাও স্থগিত রাখা হয়েছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে […]

আরও পড়ুন

SRFTI | এসআরএফটিআই ক্যাম্পাসে ধুন্ধুমার! RSS-এর শাখা সংগঠনের অনুষ্ঠানকে কেন্দ্র করে উত্তেজনা, অবস্থান বিক্ষোভে পড়ুয়ারা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রবিবার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (SRFTI)-এর চত্বরে আরএসএস-এর শাখা সংগঠন অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েত সমিতির একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল। কলেজ প্রাঙ্গণে পড়ুয়া এবং আয়োজকদের একাংশের মধ্যে বচসা থেকে শুরু করে হাতাহাতির ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিতে বর্তমানে বিশাল পুলিশবাহিনী ক্যাম্পাস ঘিরে রেখেছে এবং গেট বন্ধ রয়েছে। […]

আরও পড়ুন

Islamabad | পড়াশোনা নেই, ফি লাগামছাড়া! সারহাদ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভে পাক সেনাকর্তার শূন্যে গুলি

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: অতিরিক্ত ফি আদায়, অথচ নিয়মিত ক্লাস না নেওয়া—এমনই একাধিক গুরুতর অভিযোগে উত্তাল হয়ে উঠল ইসলামাবাদের সারহাদ বিশ্ববিদ্যালয়। সোমবার ক্যাম্পাসে শিক্ষার্থীদের জমে থাকা চাপা ক্ষোভের এক ভয়াবহ বিস্ফোরণ ঘটে। ব্যানার, প্ল্যাকার্ড হাতে নিয়ে মুখে জোরদার স্লোগান তুলে বিক্ষোভে ফেটে পড়েন ছাত্রছাত্রীরা। পরিস্থিতি সামাল দিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ডঃ আইনা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার চেষ্টা […]

আরও পড়ুন

চর্চা শা’র ভূমিকায়

সংসদীয় ময়দান থেকে দূরে থাকা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা’র স্বভাব নয়। সেই তিনি সংসদ ভবনে গেলেও আজকাল অধিবেশনে যোগ দিচ্ছেন না। এরকম ঘটনা এর আগে কখনও দেখা যায়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বহু সময়ে অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হতে না চাইলেও অমিত শা-কে তেমনভাবে বিতর্ক এড়িয়ে থাকতে দেখা যায় না। সেই অমিত শা দিনের পর দিন যন্তরমন্তরে […]

আরও পড়ুন
ঠেলার নাম জেন জেড

ঠেলার নাম জেন জেড

রাজনৈতিক দলগুলোর আত্মতুষ্টির বেলুন ফাটাতে তরুণ প্রজন্মের চেয়ে বড় অস্ত্র আর কিছু হতে পারে না। ইতিহাসের পাতায় চোখ রাখলে দেখা যায়, শাসকের দম্ভ ভাঙার কাজটা যুগে যুগে ছাত্র এবং তরুণরাই করেছেন। দিল্লির শাসক শিবির ও গেরুয়া শিবির এখন তেমন অভিজ্ঞতার মুখোমুখি। নতুন প্রজন্মের স্বতঃস্ফূর্ত গণপ্রতিরোধের তেজে খানখান হয়ে যাচ্ছে এতদিন ধরে লালন করা রাজনৈতিক দাপট। […]

আরও পড়ুন
NEET Protest Supreme Court docket | নিট আন্দোলন,পড়ুয়াদের মামলা প্রত্যাহার নিয়ে কী বার্তা সুপ্রিম কোর্টের?

NEET Protest Supreme Court docket | নিট আন্দোলন,পড়ুয়াদের মামলা প্রত্যাহার নিয়ে কী বার্তা সুপ্রিম কোর্টের?

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: NEET-UG প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশজুড়ে পড়ুয়া বিক্ষোভ ও ‘সংসদ চলো’ কর্মসূচিকে কেন্দ্র করে দায়ের হওয়া এফআইআর (FIR) নিয়ে সোমবার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থান স্পষ্ট করল সুপ্রিম কোর্ট (NEET Protest Supreme Court docket)। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি ভি মোহনার বিশেষ বেঞ্চ জানিয়ে দিয়েছে যে, শান্তিপূর্ণ আন্দোলনে অংশ […]

আরও পড়ুন
PM Modi apology video controversy | মোদিকে কটূক্তির ভিডিও ভাইরাল হতেই ক্ষমা প্রার্থনা! কী বলল নাবালিকা?

PM Modi apology video controversy | মোদিকে কটূক্তির ভিডিও ভাইরাল হতেই ক্ষমা প্রার্থনা! কী বলল নাবালিকা?

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে ছাত্র আন্দোলনের সময় কুরুচিকর ভাষা প্রয়োগের অভিযোগে বিতর্কের কেন্দ্রবিন্দুতে আসা সেই ‘কিশোরী’ এবার ক্ষমা চেয়ে (PM Modi apology video controversy) একটি ভিডিও বার্তা প্রকাশ করেছে। সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে (ভিডিও-র সত্যতা যাচাই করেনি উত্তরবঙ্গ সংবাদ) হাতজোড় করে ক্ষমা চাইতে দেখা গিয়েছে তাঁকে। পুলিশি […]

আরও পড়ুন
Aishe Ghosh Arrest Warrant Cancel | আইনি স্বস্তি এসএফআই নেত্রী ঐশী ঘোষের, আদালতে বাতিল গ্রেপ্তারি পরোয়ানা

Aishe Ghosh Arrest Warrant Cancel | আইনি স্বস্তি এসএফআই নেত্রী ঐশী ঘোষের, আদালতে বাতিল গ্রেপ্তারি পরোয়ানা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ২০২১ সালের দিল্লির বঙ্গভবনের সামনে একটি প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে এসএফআই (SFI) নেত্রী ঐশী ঘোষের বিরুদ্ধে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানা (Aishe Ghosh Arrest Warrant Cancel) বাতিল করল দিল্লির পাতিয়ালা হাউজ কোর্ট। বৃহস্পতিবার আদালতে ব্যক্তিগতভাবে হাজিরা দেন ঐশী। বিচারক বিজয়শ্রী রাঠোর তাঁর হাজিরা গ্রহণ করে ১ হাজার টাকার জরিমানার শর্তে এই […]

আরও পড়ুন
CJP | নিট বিক্ষোভকারীদের মুক্তি সংক্রান্ত সুপ্রিম নির্দেশে জটিলতা! দেশজুড়ে ফের আন্দোলনের হুঁশিয়ারি সিজেপি-র

CJP | নিট বিক্ষোভকারীদের মুক্তি সংক্রান্ত সুপ্রিম নির্দেশে জটিলতা! দেশজুড়ে ফের আন্দোলনের হুঁশিয়ারি সিজেপি-র

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: নিট প্রশ্নফাঁসবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের হওয়া সমস্ত এফআইআর (FIR) অবিলম্বে প্রত্যাহার না করা হলে আবারও দেশজুড়ে বিক্ষোভে নামার হুমকি দিল ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)। সুপ্রিম কোর্টের (Supreme Courtroom) অন্তর্বর্তী নির্দেশের পর মঙ্গলবার কেন্দ্রের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের মারাত্মক অভিযোগ তুলে এই হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি। সম্প্রতি দিল্লি সহ একাধিক রাজ্যে আন্দোলনকারী ১৮ […]

আরও পড়ুন
Dia Mirza | প্রধানমন্ত্রীর মধ্যরাতের বার্তা নিয়ে ক্ষুব্ধ দিয়া মির্জা! কী বললেন অভিনেত্রী?

Dia Mirza | প্রধানমন্ত্রীর মধ্যরাতের বার্তা নিয়ে ক্ষুব্ধ দিয়া মির্জা! কী বললেন অভিনেত্রী?

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: দেশজুড়ে বিতর্কিত NEET প্রশ্নফাঁসকাণ্ড এবং ছাত্র আন্দোলনের উত্তাপের মধ্যেই এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) মধ্যরাতের বার্তা নিয়ে কড়া সমালোচনা করলেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী দিয়া মির্জা (Dia Mirza)। সম্প্রতি প্রধানমন্ত্রীর করা একটি ভিডিও বার্তার তীব্র প্রতিবাদ জানিয়ে দিয়া সোশ্যাল মিডিয়ায় একটি কড়া ভাষায় লেখা নোট শেয়ার করেন। তাঁর অভিযোগ, দেশের […]

আরও পড়ুন
Arijit Singh | ছাত্র আন্দোলনকে সমর্থন! অরিজিৎ সিংকে বয়কট ও জিয়াগঞ্জে বিক্ষোভ দেখানোর হুমকি বিজেপি বিধায়কের

Arijit Singh | ছাত্র আন্দোলনকে সমর্থন! অরিজিৎ সিংকে বয়কট ও জিয়াগঞ্জে বিক্ষোভ দেখানোর হুমকি বিজেপি বিধায়কের

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ আরজি কর কাণ্ডের প্রতিবাদে গান বাঁধার পর এবার ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)-র নেতৃত্বে ছাত্রছাত্রীদের আন্দোলনের পাশে দাঁড়িয়ে ফের সোশ্যাল মিডিয়ায় সরব হলেন জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং (Arijit Singh)। দিল্লির রাজপথে পড়ুয়াদের ওপর পুলিশের লাঠিচার্জ ও হিংসাত্মক আচরণের তীব্র সমালোচনা করে এক্স হ্যান্ডেলে কড়া বার্তা দেন তিনি। আর এর ফলেই জঙ্গিপুরের বিজেপি […]

আরও পড়ুন
CJP talks demand impartial venue | আলোচনার টেবিলে বরফ গলাতে উদ্যোগ কেন্দ্রের, তবে নিরপেক্ষ জায়গার দাবিতে অনড় সিজেপি

CJP talks demand impartial venue | আলোচনার টেবিলে বরফ গলাতে উদ্যোগ কেন্দ্রের, তবে নিরপেক্ষ জায়গার দাবিতে অনড় সিজেপি

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ছাত্র আন্দোলনের জেরে উত্তাল জাতীয় রাজধানী। লাগাতার বিক্ষোভ ও রাজনৈতিক চাপের মুখে পড়ে অবশেষে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসার জন্য বারবার আহ্বান জানাচ্ছে কেন্দ্র। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন, গতকাল থেকে আন্দোলনকারীদের কাছে আলোচনার জন্য চারটি প্রস্তাব পাঠানো হয়েছে। তবে সরকারের এই আহ্বান সরাসরি খারিজ করে দিয়ে যন্তরমন্তর অথবা নিরপেক্ষ কোনো স্থানে […]

আরও পড়ুন
CJP Delhi protest | দিল্লির ‘চলো সংসদ’ অভিযানে পেলেট গান ব্যবহারের অভিযোগ, দৃষ্টিশক্তি হারানোর মুখে ১৯ বছরের তরুণ!

CJP Delhi protest | দিল্লির ‘চলো সংসদ’ অভিযানে পেলেট গান ব্যবহারের অভিযোগ, দৃষ্টিশক্তি হারানোর মুখে ১৯ বছরের তরুণ!

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল দেশের রাজধানী। ‘ককরোচ জনতা পার্টি’ (CJP Delhi protest)-র নেতৃত্বে যন্তরমন্তরে ছাত্র বিক্ষোভে আইনশৃঙ্খলা রক্ষার্থে বলপ্রয়োগের অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। লাঠিচার্জ ও টিয়ার গ্যাসের পাশাপাশি এবার আন্দোলনকারীদের দমনে পেলেট গান ব্যবহারের অভিযোগ উঠেছে। এই হামলায় ১৯ বছরের এক তরুণের ডান চোখের দৃষ্টিশক্তি চিরতরে হারানোর উপক্রম হয়েছে বলে খবর। […]

আরও পড়ুন
Arijit Singh | পড়ুয়াদের ওপর পুলিশি নির্যাতন! নেতা-মন্ত্রীদের তীব্র আক্রমণ করে বিস্ফোরক পোস্ট অরিজিতের

Arijit Singh | পড়ুয়াদের ওপর পুলিশি নির্যাতন! নেতা-মন্ত্রীদের তীব্র আক্রমণ করে বিস্ফোরক পোস্ট অরিজিতের

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: দিল্লিতে আন্দোলনরতদের ওপর পুলিশি দমনপীড়ন এবং ‘চলো সংসদ’ অভিযানে নিরাপত্তা বাহিনীর লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের ব্যবহারের বিরুদ্ধে এবার ফুঁসে উঠলেন জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং (Arijit Singh)। সোমবারের এই ঘটনার তীব্র নিন্দা করে সোশ্যাল মিডিয়ায় (Social Media) সরাসরি শাসক মহল ও নেতামন্ত্রীদের বিরুদ্ধে চরম ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। শিক্ষা ক্ষেত্রে ব্যাপক অনিয়ম […]

আরও পড়ুন
Jalpaiguri Zilla College | ইতিহাস শিক্ষক নেই জলপাইগুড়ি জেলা স্কুলে, বিপাকে পড়ুয়ারা; জেলা শাসকের দ্বারস্থ অভিভাবকরা

Jalpaiguri Zilla College | ইতিহাস শিক্ষক নেই জলপাইগুড়ি জেলা স্কুলে, বিপাকে পড়ুয়ারা; জেলা শাসকের দ্বারস্থ অভিভাবকরা

জলপাইগুড়ি: ইতিহাস শিক্ষক না থাকায় চরম অনিশ্চয়তার মুখে জলপাইগুড়ি জিলা স্কুলের পড়ুয়ারা (Jalpaiguri Zilla College)। একাদশ শ্রেণিতে যে সমস্ত ছাত্র ইতিহাস নিয়ে ভর্তি হয়েছিল, বর্তমানে শিক্ষক না থাকায় তাদের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন অভিভাবকরা। বিষয়টি নিয়ে সমাধান না পেয়ে বুধবার শেষ পর্যন্ত অভিভাবকরা জেলা শাসকের দ্বারস্থ হয়েছেন। অভিভাবক ও পড়ুয়াদের অভিযোগ, একাদশ শ্রেণিতে ভর্তি হওয়ার […]

আরও পড়ুন