SRFTAI lessons suspended | ফের পঠনপাঠন বন্ধের নির্দেশ এসআরএফটিআইতে, খালি করতে হবে হস্টেল

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ছাত্র আন্দোলনের (pupil protest) জেরে উত্তপ্ত হয়ে উঠেছিল সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের (SRFTI)।  বৃহস্পতিবার প্রতিষ্ঠানের কলকাতা ক্যাম্পাসে আরও এক দফায় পঠনপাঠন স্থগিত রাখার ঘোষণা করা হলো (SRFTI lessons suspended)। বৃহস্পতিবার প্রকাশিত নতুন নির্দেশিকা অনুযায়ী, আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত প্রতিষ্ঠানটির ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে হস্টেল ও মেস পরিষেবা সম্পূর্ণ বন্ধ রেখে ক্যাম্পাস খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে গত ২৭ সেপ্টেম্বর এবং পরবর্তীতে পুজোর ছুটির পর ১৩ নভেম্বর পর্যন্ত ক্লাস বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে চলা এই ছাত্র বিক্ষোভের মাঝেই দুই চুক্তিভিত্তিক শিক্ষকের চুক্তি বাতিল করেছেন কর্তৃপক্ষ, যদিও সেই সিদ্ধান্তের কোনো নির্দিষ্ট কারণ ব্যাখ্যা করা হয়নি। শিক্ষার্থীদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে তাঁদের নতুন করে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে।

পরিবেশ স্বাভাবিক রাখা এবং প্রশাসনিক কার্যক্রম অক্ষুণ্ণ রাখার স্বার্থেই এই নির্দেশিকার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে বলে কর্তৃপক্ষের দাবি। নতুন বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ছাত্রছাত্রীদের হস্টেল ও চত্বর খালি রাখতে হবে। সরকারি কাজে বাধা প্রদান কিংবা কর্তৃপক্ষের নির্দেশ অমান্য করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও সতর্কবার্তা দেওয়া হয়েছে। এই নির্দেশ বাস্তবায়নের সার্বিক দায়িত্ব দেওয়া হয়েছে ডিন, বিভাগীয় প্রধান, হস্টেল ওয়ার্ডেন ও নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকদের। অন্যদিকে, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সের শিক্ষক এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সঙ্গে যুক্ত জিষ্ণু বসু বলেন, ‘খুব সামান্য সংখ্যক শিক্ষার্থী এর সঙ্গে যুক্ত থাকলেও পাকা মাথার কিছু বাইরের ব্যক্তি অচলাবস্থা তৈরির অপচেষ্টা চালাচ্ছেন।’

The publish SRFTI classes suspended | ফের পঠনপাঠন বন্ধের নির্দেশ এসআরএফটিআইতে, খালি করতে হবে হস্টেল appeared first on Uttarbanga Sambad.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *