Kaliyaganj | ভোটের মুখে কালিয়াগঞ্জে তৃণমূলের বড় ধাক্কা: কাউন্সিলর পদ ও দল ছাড়লেন সোমা দেব চৌধুরী!

Kaliyaganj | ভোটের মুখে কালিয়াগঞ্জে তৃণমূলের বড় ধাক্কা: কাউন্সিলর পদ ও দল ছাড়লেন সোমা দেব চৌধুরী!

কালিয়াগঞ্জ: আসন্ন বিধানসভা নির্বাচনের দামামা বাজার ঠিক এক মাস আগে কালিয়াগঞ্জ (Kaliyaganj) পুরসভার অন্দরে শুরু হল রাজনৈতিক কম্পন! সোমবার সকালে পুরসভার ১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সোমা দেব চৌধুরী (Soma Deb Chowdhury) তাঁর পদ থেকে ইস্তফা দিয়েছেন। একই সঙ্গে তিনি এবং তাঁর স্বামী বিজন কুমার দেব তৃণমূল কংগ্রেসের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা করেছেন। […]

আরও পড়ুন
বাঘপাচার বন্ধ ও বন্যপ্রাণী সুরক্ষায় কেন্দ্রের ভূমিকা কী? সংসদে প্রশ্ন জুনের

বাঘপাচার বন্ধ ও বন্যপ্রাণী সুরক্ষায় কেন্দ্রের ভূমিকা কী? সংসদে প্রশ্ন জুনের

বাঘপাচার বন্ধ, অবৈধ শিকার রোখা এবং বন্যপ্রাণী সুরক্ষার প্রশ্নে কেন্দ্রীয় সরকারের ভূমিকা কী? সোমবার  লোকসভায় এই প্রশ্ন তুলে মোদি সরকারের তীব্র সমালোচনা করলেন তৃণমূল সাংসদ জুন মালিয়া। জিরো আওয়ারে এই বিষয়টি উত্থাপন করেন জুন। তিনি জানান, ২০২২ সাল থেকে দেশে অন্তত ৩৮টি বাঘপাচার, অবৈধ শিকার এবং হত্যার ঘটনা সামনে এসেছে, যা অত্যন্ত উদ্বেগজনক। তৃণমূল কংগ্রেস […]

আরও পড়ুন
কলম্বিয়ায় ভয়ংকর দুর্ঘটনা! আছড়ে পড়ল বিমান, মৃত অন্তত ৮০

কলম্বিয়ায় ভয়ংকর দুর্ঘটনা! আছড়ে পড়ল বিমান, মৃত অন্তত ৮০

ভয়ংকর দুর্ঘটনা কলম্বিয়ায়। উড়ানের কিছুক্ষণ পরই ভেঙে পড়ল সে দেশের সেনার একটি বিমান। ঘটনায় এখনও পর্যন্ত ৮০ জন জওয়ানের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। কিন্তু কী কারণে দুর্ঘটনাটি ঘটল, তা এখনও স্পষ্ট নয়। চলছে উদ্ধারকাজ। সংবাদসংস্থা এএফপি কলম্বিয়ায় সেনার একটি সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, হারকিউলিস নামে ওই বিমানটি পুয়ের্তো লেগুইজামো থেকে […]

আরও পড়ুন
Election Fee removes 73 returning officers

Election Fee removes 73 returning officers

জল্পনা তুঙ্গে উঠেছিল। শেষপর্যন্ত সেই জল্পনাই সত্য হল। ফের বাংলার জন্য বড় নির্দেশ নির্বাচন কমিশনের। রাজ্যের ৭৩ জন রিটার্নিং অফিসারকে একসঙ্গে সরানো হল। সোমবার রাতে এই নির্দেশিকা এসেছে। এই রিটার্নিং অফিসারদের মধ্যে অধিকাংশই মহকুমাশাসক বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। এর আগে রাজ্যের জেলাশাসকদের বদলি করা হয়। বাংলায় বিধানসভা নির্বাচনের দিন ঘোষণার পর থেকেই শুরু হয়েছে আমলা, […]

আরও পড়ুন
Returning officers | ভোটের মুখে ফের বড় রদবদল: একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল নির্বাচন কমিশন

Returning officers | ভোটের মুখে ফের বড় রদবদল: একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল নির্বাচন কমিশন

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে কড়া মনোভাব দেখাচ্ছে জাতীয় নির্বাচন কমিশন। সোমবার এক নজিরবিহীন পদক্ষেপে রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৭৩ জন রিটার্নিং অফিসারকে (Returning officer) তাঁদের দায়িত্ব থেকে সরিয়ে দিল কমিশন। অপসারিত এই আধিকারিকদের সিংহভাগই মহকুমাশাসক (SDO) পদে কর্মরত ছিলেন বলে জানা গিয়েছে। সরানো হয়েছে […]

আরও পড়ুন
Berhampore | অভাবের সংসারেও অটল সততা: কুড়িয়ে পাওয়া লক্ষাধিক টাকা ফেরালেন নিরাপত্তা রক্ষী

Berhampore | অভাবের সংসারেও অটল সততা: কুড়িয়ে পাওয়া লক্ষাধিক টাকা ফেরালেন নিরাপত্তা রক্ষী

বহরমপুর: বর্তমান সময়ে যেখানে সামান্য অর্থের লোভে মানুষ নীতি বিসর্জন দেয়, সেখানে মুর্শিদাবাদের (Murshidabad) জঙ্গিপুরে (Jangipur) এক বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন সাবির খান। পেশায় এক সাধারণ নিরাপত্তা রক্ষী হয়েও রাস্তায় কুড়িয়ে পাওয়া এক লক্ষ টাকারও বেশি নগদ ভর্তি ব্যাগ তার প্রকৃত মালিকের হাতে তুলে দিয়ে সততার নজির গড়লেন তিনি। সোমবার এই ঘটনা জানাজানি হতেই গোটা […]

আরও পড়ুন
বুনো শুয়োরের সঙ্গে লড়াই, নিজে রক্তাক্ত হয়েও ছয় বছরের শিশুর প্রাণরক্ষা সারমেয়র

বুনো শুয়োরের সঙ্গে লড়াই, নিজে রক্তাক্ত হয়েও ছয় বছরের শিশুর প্রাণরক্ষা সারমেয়র

এলাকায় বুনো শুয়োরের দাপট! ছয় বছরের ছোট্ট শিশুকে রাস্তায় একা পেয়ে তেড়ে এসেছিল একটি বুনো শুয়োর। ওই এলাকাতেই ভুলি নামে একটি সারমেয়র বাস। এলাকার লোকজনই তাকে খেতে দেয়। ওই ঘটনার সময় ভুলি কার্যত রক্ষাকর্তা হিসেবে ছুটে আসে। রীতিমতো বুনো শুয়োরের সঙ্গে লড়াই করে ভুলি। তার জন্যই তাড়া করে এসেও শিশুটিকে ছুঁতে পারেনি ওই হিংস্র পশু। […]

আরও পড়ুন
Chopra | চোপড়ায় কংগ্রেসের ‘সম্ভাব্য প্রার্থী’ ঘোষণা: ব্লক ও জেলা নেতৃত্বের সংঘাত প্রকাশ্যে!

Chopra | চোপড়ায় কংগ্রেসের ‘সম্ভাব্য প্রার্থী’ ঘোষণা: ব্লক ও জেলা নেতৃত্বের সংঘাত প্রকাশ্যে!

চোপড়া: হাইকমান্ডের শিলমোহর পড়ার আগেই চোপড়া (Chopra) বিধানসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করে নির্বাচনী প্রচার শুরু করে দিল ব্লক কংগ্রেস! সোমবার দলীয় কার্যালয়ে সদ্য তৃণমূলত্যাগী নেতা জাকির আবেদিনকে (Zakir Abedin) ‘সম্ভাব্য প্রার্থী’ হিসেবে ঘোষণা করেন ব্লক নেতৃত্ব। তবে এই পদক্ষেপকে কেন্দ্র করে জেলা কংগ্রেসের অন্দরে তীব্র মতবিরোধ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠেছে। সদ্য ঘাসফুল শিবির ছেড়ে কংগ্রেসে […]

আরও পড়ুন
RG Kar Sufferer Mother and father Be a part of BJP | বিজেপির সদস্যপদ নিলেন আরজি করের নির্যাতিতার বাবা-মা, প্রার্থী হওয়া নিয়ে কী বললেন শুভেন্দু?

RG Kar Sufferer Mother and father Be a part of BJP | বিজেপির সদস্যপদ নিলেন আরজি করের নির্যাতিতার বাবা-মা, প্রার্থী হওয়া নিয়ে কী বললেন শুভেন্দু?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আরজি কর কাণ্ডের সেই অভিশপ্ত রাতের স্মৃতি এখনও ফিকে হয়নি, তার মধ্যেই বাংলার রাজনীতিতে নতুন মোড়। আরজি কর হাসপাতালে নিহত চিকিৎসক-পড়ুয়ার বাবা-মা আনুষ্ঠানিকভাবে বিজেপির (BJP West Bengal) সদস্যপদ গ্রহণ করেছেন (RG Kar Sufferer Mother and father Be a part of BJP )। সোমবার সন্ধ্যায় এই খবর নিশ্চিত করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু […]

আরও পড়ুন
Santosh Pathak BJP | আরও দুর্বল হল কংগ্রেস! ২২ বছরের ‘হাত’ ছেড়ে পদ্ম শিবিরে সন্তোষ পাঠক

Santosh Pathak BJP | আরও দুর্বল হল কংগ্রেস! ২২ বছরের ‘হাত’ ছেড়ে পদ্ম শিবিরে সন্তোষ পাঠক

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মেগা নির্বাচনের ঠিক মুখেই বড়সড় ভাঙন কংগ্রেস শিবিরে। দীর্ঘ ২২ বছরের কংগ্রেসী রাজনীতির ইতি টেনে বিজেপিতে যোগ দিলেন কলকাতার ৪৫ নম্বর ওয়ার্ডের দাপুটে কাউন্সিলর (45 No Ward Councilor) সন্তোষ পাঠক (Santosh Pathak BJP)। সোমবার সন্ধ্যায় নিউটাউনে বিজেপির (Bjp) রাজ্য কার্যালয়ে শমীক ভট্টাচার্যের হাত থেকে গেরুয়া পতাকা তুলে নেন তিনি। রাজনৈতিক মহলের ধারণা, […]

আরও পড়ুন
আমেরিকা না ইরান ভারত কার পক্ষে? কৌশলে বিরোধীদের জবাব মোদির

আমেরিকা না ইরান ভারত কার পক্ষে? কৌশলে বিরোধীদের জবাব মোদির

যুদ্ধে ভারত কার পক্ষে? অবস্থান স্পষ্ট করুক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মধ্যপ্রাচ্যে সংঘাত শুরুর পর থেকে এই প্রশ্ন তুলেই একাধিকবার মোদিকে নিশানা করেছে বিরোধীরা। এবার কৌশলে তার উত্তর দিলেন প্রধানমন্ত্রী। সোমবার টিভি ৯ বাংলার একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মোদি। সেখানে ভাষণ দিতে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “যুদ্ধের সময়েও ভারতের নীতি এবং রণনীতি দেখে বিশ্বের অনেক দেশই বিস্মিত হয়েছে। আজ […]

আরও পড়ুন
BJP’s seal on Election Fee’s letter

BJP’s seal on Election Fee’s letter

নির্বাচন কমিশনের চিঠিতে বিজেপির সিল! এমনই ঘটনা সামনে আসায় শুরু হয়েছে চর্চা। ঘটনা নিয়ে সরব বিরোধীরা। বিজেপির সঙ্গে নির্বাচন কমিশনের আঁতাঁতের অভিযোগ তুলে আসছে তৃণমূল কমিশন। এই ঘটনা সেই অভিযোগকে মান্যতা দিল। এমনই মনে করছে ওয়াকিবহাল মহল। ঘটনাটি নিয়ে এক্স হ্যান্ডেলে সরব হয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রও। মুখ পুড়তেই নির্বাচন কমিশনও বার্তা দিয়েছে। কর্মীদের […]

আরও পড়ুন
আইএসএলে সপ্তম স্বর্গে অস্কার বাহিনী, মহামেডানকে গোলের বন্যায় ভাসিয়ে ইতিহাস ইস্টবেঙ্গলের

আইএসএলে সপ্তম স্বর্গে অস্কার বাহিনী, মহামেডানকে গোলের বন্যায় ভাসিয়ে ইতিহাস ইস্টবেঙ্গলের

ইস্টবেঙ্গল: ৭ (আনোয়ার ২, ইউসেফ ২, ক্রেসপো, বিষ্ণু, নন্দকুমার)মহামেডান: ০আইএসএলে ইতিহাস ইস্টবেঙ্গলের। মহামেডানকে গোলের বন্যায় ভাসাল অস্কার বাহিনী। ৭-০ গোলে সাদা-কালো ব্রিগেডকে গুঁড়িয়ে শিরোপার দৌড়ে ফ্রন্টফুটে মিগুয়েল-ইউসেফরা। টুর্নামেন্টের ইতিহাসে এর আগে এত বড় ব্যবধানে কখনও জেতেনি ইস্টবেঙ্গল। সেই সঙ্গে আইএসএলে সবচেয়ে বড় ব্যবধানে জয়ের নজিরও ছুঁয়ে ফেলল। দু’টো করে গোল ইউসেফ ও আনোয়ার আলির। একটি […]

আরও পড়ুন
সৈকতে বিকিনি লুকে শরীরী হিল্লোল পুনমের, ডায়েট ভুলে কী খাচ্ছেন অভিনেত্রী?

সৈকতে বিকিনি লুকে শরীরী হিল্লোল পুনমের, ডায়েট ভুলে কী খাচ্ছেন অভিনেত্রী?

হট অ্যান্ড বোল্ড অবতারে সোশাল মিডিয়ায় উষ্ণতার পারদ চড়ান বিতর্কিত অভিনেত্রী পুনম পাণ্ডে। খোলামেলা পোশাকে প্রকাশ্যে হাজির হতেই একেবারে নিন্দার ঝড়। কুম্ভ মেলায় যাওয়ার সময়ও পিছু ছাড়েননি নিন্দকেরা। তবে বারবারই বিতর্ককে বুড়ো আঙুল দেখিয়ে আপন ছন্দে জীবন উপভোগ করেন পুনম। বড়পর্দায় তাঁর উপস্থিতি দেখা না গেলেও সমাজমাধ্যমে পুনমের অবাধ বিচরণ। ফের চর্চায় নেটদুনিয়ার সেনসেশন পুনম […]

আরও পড়ুন
Sky Diver | ডামডিম থেকে নীল দিগন্তে: বাংলার প্রথম নারী স্কাই ডাইভার মহিমার আকাশ জয়ের গল্প

Sky Diver | ডামডিম থেকে নীল দিগন্তে: বাংলার প্রথম নারী স্কাই ডাইভার মহিমার আকাশ জয়ের গল্প

ডামডিম: উড়ন্ত বিমানের দরজা খুলতেই সামনে অসীম নীল আর সাদা মেঘের ভেলা। এক মুহূর্তের স্থির সিদ্ধান্ত, আর তারপরই শূন্যে ঝাঁপ। ভয়কে জয় করে নির্দিষ্ট উচ্চতায় প্যারাশুট খুলে মাটিতে সফল অবতরণ—এটাই এখন জলপাইগুড়ির ডামডিমের মেয়ে মহিমা ছেত্রীর (Mahima Chhetri) দৈনন্দিন জীবনের রোমাঞ্চ। পশ্চিমবঙ্গের প্রথম নারী স্কাই ডাইভার (Sky Diver) হিসেবে নিজের নাম খোদাই করেছেন তিনি। ডামডিম […]

আরও পড়ুন
আরিয়ানের মাদককাণ্ড ধামাচাপা দিতে শাহরুখের থেকে কোটি টাকা ঘুষ নেন! আদালতে কী জানালেন সমীর ওয়াংখেড়ে?

আরিয়ানের মাদককাণ্ড ধামাচাপা দিতে শাহরুখের থেকে কোটি টাকা ঘুষ নেন! আদালতে কী জানালেন সমীর ওয়াংখেড়ে?

একুশ সালের নভেম্বর মাসে প্রমোদতরীর মাদককাণ্ডে নাম জড়ানোয় এক মাস প্রাসাদোপম মন্নত ছেড়ে আরিয়ান খানকে রাত কাটাতে হয়েছিল জেলে। সেই ‘অভিশপ্ত অধ্যায়’ কাটিয়ে ‘ব্যাডস অফ বলিউড’-এর সুবাদে পরিচালক হিসেবে নাম লেখালেও সংশ্লিষ্ট মামলা কিন্তু মুম্বই উচ্চ আদালতে এখনও বহাল। বছর পাঁচেক আগে আরিয়ানের মাদক মামলার দায়িত্বে থাকা তৎকালীন এনসিবি অফিসার সমীর ওয়াংখে‌ড়ের বিরুদ্ধে আর্থিক তছরুপের […]

আরও পড়ুন
ঘুরে আসুন বিশ্বের সুখীতম দেশে, ভ্রমণে খরচ হবে না একটি টাকাও!

ঘুরে আসুন বিশ্বের সুখীতম দেশে, ভ্রমণে খরচ হবে না একটি টাকাও!

একঘেয়ে জীবনের জাঁতাকলে ফেঁসে, রোজই সুখের সন্ধান করে ফেরেন আমজমতা। কোথায় গেলে দু’দণ্ড নিশ্চিন্ত মনে আয়েস করা যাবে, তা ভেবে আরও ক্লান্ত হয়ে পড়েন। তবে জানেন কি, এখন চাইলেই যেতে পারবেন বিশ্বের এমন এক দেশে, যেখানে দুঃখের লেশমাত্র নেই! তাও আবার একেবারে নিখরচায়। এই আনন্দধামের ঠিকানাই রইল আজ। দেশের নাম ফিনল্যান্ড। ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড হ্যাপিনেস […]

আরও পড়ুন
তুষাররাজ্যে নেই ভোটের উত্তাপ! রাজনৈতিক কোন্দল থেকে বহু দূরে সান্দাকফু, কেন জানেন?

তুষাররাজ্যে নেই ভোটের উত্তাপ! রাজনৈতিক কোন্দল থেকে বহু দূরে সান্দাকফু, কেন জানেন?

তুষারের চাদরে মুখ ঢেকে থাকা সান্দাকফুতে এখনও পর্যন্ত নেই কোনও ভোটের উত্তাপ। নেপাল সীমান্তের এই জনপদে এখনও পর্যন্ত ওড়েনি কোনও কোনও দলের পতাকাও। প্রার্থীদের কেউ রাজ্যের উচ্চতম এই শৃঙ্গ অথবা আশপাশে পা রাখেননি। আসবেন কেমন করে তুষারপাতের জন্য গাড়ি চলাচল বন্ধ যে! শনিবার থেকে এখানে তাপমাত্রা হিমাঙ্কের নিচে। ঘরবাড়ির চাল থেকে রাস্তঘাট সবই বরফে তলিয়ে। […]

আরও পড়ুন
যুদ্ধবিধ্বস্ত ইরানের পাশে কাশ্মীর, সোনা-রুপো-টাকা দিচ্ছে মানুষ, বেতন দিলেন বিধায়ক, ভাইরাল ভিডিও

যুদ্ধবিধ্বস্ত ইরানের পাশে কাশ্মীর, সোনা-রুপো-টাকা দিচ্ছে মানুষ, বেতন দিলেন বিধায়ক, ভাইরাল ভিডিও

যুদ্ধবিধ্বস্ত ইরানে পাশে দাঁড়িয়ে মিছিল করেছিল জম্মু ও কাশ্মীর। এবার সরসারি আর্থিক সাহায্যের হাত বাড়াল উপত্যকার অধিবাসীদের একাংশ। শিয়া অধ্যুষিত এলাকায় বাড়ি বাড়ি গিয়ে অনুদান সংগ্রহ করছেন যুবকেরা। একটি ভিডিও ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে (ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)। যেখানে দেখা গিয়েছে, ইরানকে সহায়তা করতে বডগামের বাসিন্দারা সোনা, রুপো, নগদ টাকা সংগ্রহ করছেন। ইরানের […]

আরও পড়ুন
Vaibhav Sooryavanshi | ‘পেশাদার নয়, ভীষণ অবাধ্য!’ ডিভিলিয়ার্সের সামনেই বৈভবের ‘ক্লাস’ নিলেন জিতেশ?

Vaibhav Sooryavanshi | ‘পেশাদার নয়, ভীষণ অবাধ্য!’ ডিভিলিয়ার্সের সামনেই বৈভবের ‘ক্লাস’ নিলেন জিতেশ?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ মাঠের ভেতরে যার ব্যাট কথা বলে ‘ছয় নম্বর গিয়ারে’, মাঠের বাইরে সেই কি না চূড়ান্ত অপেশাদার! বিহারের ব্যাটিং সেনসেশন বৈভব সূর্যবংশীকে (Vaibhav Sooryavanshi) নিয়ে এভাবেই খুনসুটিতে মাতলেন তার ভারতীয় দলের সতীর্থ জিতেশ শর্মা (Jitesh Sharma)। কিংবদন্তি এবি ডিভিলিয়ার্সের চ্যাট শো-তে উঠে এল বৈভবের এক অজানা গল্প। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক এবি […]

আরও পড়ুন
Will the Election Fee take away 72 returning officers

Will the Election Fee take away 72 returning officers

বিধানসভা নির্বাচনের আগে একের পর এক প্রশাসনিক রদবদল হচ্ছে কমিশনের নির্দেশে। রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, পুলিশ কমিশনার-সহ একাধিক পদে বদলি হয়েছে। এবার রিটার্নিং অফিসার বদল হতে পারে। সেই জল্পনার কথা উঠে আসছে। মোট ৭২ জনকে সরানো হবে। এমন কথাও শোনা হচ্ছে। নির্বাচন কমিশন বিজেপির কথায় কাজ করছে। এমন অভিযোগ করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূল নেতৃত্ব। […]

আরও পড়ুন
‘ধুরন্ধর ২’-এর টিকিট পাচ্ছেন না গাভাসকর! কার কাছে সিনেমা দেখার আবদার জানালেন?

‘ধুরন্ধর ২’-এর টিকিট পাচ্ছেন না গাভাসকর! কার কাছে সিনেমা দেখার আবদার জানালেন?

সম্প্রতি দ্য হান্ড্রেড লিগে পাক স্পিনার আবরার আহমেদকে দলে নেওয়ায় বিস্ফোরক মন্তব্য করেছিলেন সুনীল গাভাসকর। বলেছিলেন, ‘পাকিস্তানি ক্রিকেটারদের দলে নেওয়ার অর্থ ভারতীয় সেনা এবং আমজনতার রক্ত ঝরানো।’ এবার পাকবিরোধী তকমা জোটা সিনেমা ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ দেখার জন্য টিকিটের খোঁজে কিংবদন্তী ক্রিকেটার। কিন্তু রণবীর সিং অভিনীত সিনেমা দেখার প্রাক্কালে বেজায় সমস্যার সম্মুখীন হতে হল গাভাসকরকে। কীরকম? […]

আরও পড়ুন
রাষ্ট্রপতি শাহবুদ্দিনের অপসারণ চেয়ে সরব শফিকুর, বাংলাদেশকে অশান্ত করার ছক জামাতের!

রাষ্ট্রপতি শাহবুদ্দিনের অপসারণ চেয়ে সরব শফিকুর, বাংলাদেশকে অশান্ত করার ছক জামাতের!

বাংলাদেশের প্রেসিডেন্ট মহম্মদ শাহবুদ্দিনের অপসারণ চেয়ে ফের সরব হল জামাত। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, প্রেসিডেন্ট পদ নয়। ব্যক্তিকে নিয়ে তাদের আপত্তি রয়েছে। রবিবার সিলেট সা‌র্কিট হাউসে সাংবাদিক বৈঠকে যোগ দিয়েছিলেন জামাত প্রধান শফিকুর রহমান। তিনি বলেন, “ব্যক্তি এবং প্রতিষ্ঠান বা পদকে আলাদাভাবে দেখতে হবে। প্রেসিডেন্টের পদ নিয়ে আমাদের নেতিবাচক কোনও অবস্থান নেই। তবে ব্যক্তি হিসাবে […]

আরও পড়ুন
অবরুদ্ধ হরমুজ, পাকিস্তানে ২০০ শতাংশ বাড়ল পেট্রলের দাম! চরম সংকটে শাহবাজের দেশ

অবরুদ্ধ হরমুজ, পাকিস্তানে ২০০ শতাংশ বাড়ল পেট্রলের দাম! চরম সংকটে শাহবাজের দেশ

হরমুজ প্রণালী বন্ধ থাকার জেরে চরম জ্বালানি সংকটে ভুগছে পাকিস্তান (Pakistan)। সে দেশে ২০০ শতাংশ বাড়ল পেট্রলের দাম। এমনিতেই অর্থনীতির বেহাল দশা পাকিস্তানের। তার উপর জ্বালানির দাম বৃদ্ধিতে ইসলামাবাদের পরিস্থিতি আরও ভয়াবহ বলে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। একাধিক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, আগে পাকিস্তানে উচ্চক্ষমতা সম্পন্ন জ্বালানির (হাই-অকটেন ফুয়েল) দাম ছিল প্রতি লিটারে ১০০ পাকিস্তানি রুপি। […]

আরও পড়ুন
London | গোল্ডার্স গ্রিনে আতঙ্ক! লন্ডনে ইহুদি সংস্থার ৪ অ্যাম্বুলেন্সে অগ্নিসংযোগ, তদন্তে পুলিশ

London | গোল্ডার্স গ্রিনে আতঙ্ক! লন্ডনে ইহুদি সংস্থার ৪ অ্যাম্বুলেন্সে অগ্নিসংযোগ, তদন্তে পুলিশ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ উত্তর লন্ডনের গোল্ডার্স গ্রিন এলাকায় ইহুদি সম্প্রদায়ের একটি স্বেচ্ছাসেবী সংস্থার চারটি অ্যাম্বুলেন্সে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার গভীর রাতে ঘটা এই ঘটনাকে পুলিশ একটি ‘ঘৃণাপ্রসূত অপরাধ’ হিসেবে অভিহিত করে তদন্ত শুরু করেছে। লন্ডন মেট্রোপলিটন পুলিশের তথ্য অনুযায়ী, ‘হাৎজোলা’ (Hatzola) নামক একটি অলাভজনক ইহুদি অ্যাম্বুলেন্স সেবা সংস্থার যানবাহনে এই পরিকল্পিত অগ্নিসংযোগ করা হয়। […]

আরও পড়ুন
সোম-সন্ধ্যা পর্যন্ত ২৮ লাখ নামের নিষ্পত্তি, কত বাদ জানেই না কমিশন! কখন প্রথম তালিকা প্রকাশ?

সোম-সন্ধ্যা পর্যন্ত ২৮ লাখ নামের নিষ্পত্তি, কত বাদ জানেই না কমিশন! কখন প্রথম তালিকা প্রকাশ?

আজ সোমবারই প্রকাশিত হতে চলেছে অতিরিক্ত নামের তালিকায়। তবে তা হবে রাত ৯টার পর। সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন রাজ্য মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়াল। তবে এদিন সন্ধ্যা পর্যন্ত ২৮ লাখ নামের নিষ্পত্তি করা সম্ভব হয়েছে বলেই জানিয়েছেন তিনি। আর সেই নামগুলি কমিশনের প্রকাশিত প্রথম তালিকায় থাকবে। তবে এর মধ্যে কত নাম বাদ যাবে সে […]

আরও পড়ুন
Iranian media reveals missile-filled underground facility

Iranian media reveals missile-filled underground facility

আমেরিকা ও ইজরায়েলের যৌথ মার সামলে ভয়ংকর প্রত্যাঘাতের পথে হেঁটেছে ইরান। ইজরায়েলকে তছনছ করার পাশাপাশি তেহরানের হাত থেকে রেহাই পাচ্ছে না ৪০০০ কিলোমিটার দূরে ভারত মহাসাগরে ব্রিটেনের ঘাঁটি দিয়োগো গার্সিয়া দ্বীপ। গোপনে ইরান যে নিজেদের সামরিক দক্ষতা এতটা বাড়িয়েছে তা ভাবতে পারেনি আমেরিকা-ইজরায়েল। এহেন পরিস্থিতির মাঝেই এবার মাটির নিচে লুকনো গোপন ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের ঝলক দেখালো […]

আরও পড়ুন
CPIM | বিধানসভা ভোট: ফের ১৫ প্রার্থীর নাম ঘোষণা বামেদের, তালিকায় নেই সুজন-শতরূপ!

CPIM | বিধানসভা ভোট: ফের ১৫ প্রার্থীর নাম ঘোষণা বামেদের, তালিকায় নেই সুজন-শতরূপ!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ রাজ্য রাজনীতির হাইভোল্টেজ লড়াইয়ে নিজেদের ঘর গোছাতে শেষ মুহূর্তের চাল দিল বামফ্রন্ট। ১৯২ এবং ৩২ আসনের পর এবার আরও ১৫টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করল আলিমুদ্দিন। এই নতুন তালিকার সঙ্গেই বামেদের মোট প্রার্থীর সংখ্যা দাঁড়াল ২৪৯ (লিবারেশনের ১০টি আসন সহ)। তবে এবারের তালিকায় নাম নেই বর্ষীয়ান নেতা সুজন চক্রবর্তী বা তরুণ […]

আরও পড়ুন
Lemon Water | ওজন কমাতে সকালে লেবুজল খাচ্ছেন? লাভের চেয়ে বেশি ক্ষতি হচ্ছে না তো!

Lemon Water | ওজন কমাতে সকালে লেবুজল খাচ্ছেন? লাভের চেয়ে বেশি ক্ষতি হচ্ছে না তো!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ওজন কমানোর জন্য বর্তমানে অনেকেরই দিনের শুরু হয় এক গ্লাস লেবুজল দিয়ে (Lemon Water)। কিন্তু না বুঝে দিনের পর দিন এই অভ্যাস আপনার শরীরে উপকারের চেয়ে অপকারই বেশি করতে পারে। বিশেষ করে যাঁদের হজমজনিত সমস্যা রয়েছে, তাঁদের জন্য খালি পেটে লেবুজল হিতে বিপরীত হতে পারে। কী কী সমস্যা দেখা দিতে পারে? […]

আরও পড়ুন
‘সংবাদ প্রতিদিন ডিজিটাল’-এর খবরে সিলমোহর, দাবি মেনে শ্যামপুকুর আসন ফরওয়ার্ড ব্লককে ছাড়ল সিপিএম

‘সংবাদ প্রতিদিন ডিজিটাল’-এর খবরে সিলমোহর, দাবি মেনে শ্যামপুকুর আসন ফরওয়ার্ড ব্লককে ছাড়ল সিপিএম

বঙ্গের বিধানসভা নির্বাচনে বামেরা তৃতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করল। আজ, সোমবার দুপুরে ফ্রন্টের তরফে এই তালিকা প্রকাশিত হয়। ১৫টি আসনে প্রার্থী ঘোষণা হল। তবে উল্লেখযোগ্য বিষয় কলকাতার শ্যামপুকুর বিধানসভা কেন্দ্র ফরওয়ার্ড ব্লককে অবশেষে ছাড়ল সিপিএম। অর্থাৎ, সংবাদ প্রতিদিন ডিজিটালের খবরেই সিলমোহর পড়ল। ওই কেন্দ্রে ফরওয়ার্ড ব্লকের প্রার্থী ঝুমা দাস। ১৫টি আসনের মধ্যে ১৩টিতেই প্রার্থী […]

আরও পড়ুন