আজ সোমবারই প্রকাশিত হতে চলেছে অতিরিক্ত নামের তালিকায়। তবে তা হবে রাত ৯টার পর। সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন রাজ্য মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়াল। তবে এদিন সন্ধ্যা পর্যন্ত ২৮ লাখ নামের নিষ্পত্তি করা সম্ভব হয়েছে বলেই জানিয়েছেন তিনি। আর সেই নামগুলি কমিশনের প্রকাশিত প্রথম তালিকায় থাকবে। তবে এর মধ্যে কত নাম বাদ যাবে সে বিষয়ে এদিন স্পষ্ট কিছু জানাতে পারেননি মুখ্য নির্বাচন আধিকারিক। তাঁর কথায়, ”এই সংক্রান্ত সার্ভার দিল্লিতে।” রাত ৯টার পর কমিশনের ওয়েবসাইটেই এই বিষয়ে বিস্তারিত জানা যাবে।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]
