Chopra | চোপড়ায় কংগ্রেসের ‘সম্ভাব্য প্রার্থী’ ঘোষণা: ব্লক ও জেলা নেতৃত্বের সংঘাত প্রকাশ্যে!

Chopra | চোপড়ায় কংগ্রেসের ‘সম্ভাব্য প্রার্থী’ ঘোষণা: ব্লক ও জেলা নেতৃত্বের সংঘাত প্রকাশ্যে!

শিক্ষা
Spread the love


চোপড়া: হাইকমান্ডের শিলমোহর পড়ার আগেই চোপড়া (Chopra) বিধানসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করে নির্বাচনী প্রচার শুরু করে দিল ব্লক কংগ্রেস! সোমবার দলীয় কার্যালয়ে সদ্য তৃণমূলত্যাগী নেতা জাকির আবেদিনকে (Zakir Abedin) ‘সম্ভাব্য প্রার্থী’ হিসেবে ঘোষণা করেন ব্লক নেতৃত্ব। তবে এই পদক্ষেপকে কেন্দ্র করে জেলা কংগ্রেসের অন্দরে তীব্র মতবিরোধ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠেছে।

সদ্য ঘাসফুল শিবির ছেড়ে কংগ্রেসে (congress) যোগ দিয়েছেন জাকির আবেদিন। ব্লক নেতৃত্বের দাবি, চোপড়া কেন্দ্র থেকে শুধুমাত্র জাকিরের নামই প্রস্তাব আকারে জেলা ও রাজ্যে পাঠানো হয়েছে। কর্মীদের উচ্ছ্বাস এবং নির্বাচনী প্রস্তুতির কথা মাথায় রেখে, সম্পাদকমণ্ডলীর সিদ্ধান্ত অনুযায়ী এবং জেলা কমিটির সবুজ সংকেত পাওয়ার পরই এদিন তাঁকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। ঘোষণার পরেই সদর চোপড়ায় জাকিরকে নিয়ে এক বিশাল মিছিল বের করেন কর্মী-সমর্থকরা।

ব্লক কমিটির এই আগাম ঘোষণাকে কেন্দ্র করে জেলা কংগ্রেসের শীর্ষ নেতাদের মধ্যে ভিন্ন সুর শোনা যাচ্ছে। জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত বলেন,এভাবে আগাম প্রার্থী ঘোষণা করা দলীয় নিয়মের মধ্যে পড়ে না। বিষয়টি কার্যত শৃঙ্খলাভঙ্গের সামিল।

অন্যদিকে,জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি অশোক রায় ভিন্ন সুরে বলেন,চোপড়া ব্লক থেকে একজনেরই নাম পাঠানো হয়েছে।কর্মীদের উৎসাহের কথা মাথায় রেখেই সম্ভবত ব্লক কমিটি এদিন প্রার্থী ঘোষণা করেছে। চোপড়া ব্লক কংগ্রেস সভাপতি মহম্মদ মসিরউদ্দিনও সাফ জানিয়েছেন, দলের নিচুতলার কর্মীদের মধ্যে ব্যাপক উন্মাদনা রয়েছে। সেই উচ্ছ্বাসকে সম্মান জানাতেই এই আগাম ঘোষণা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *