Vaibhav Sooryavanshi | ‘পেশাদার নয়, ভীষণ অবাধ্য!’ ডিভিলিয়ার্সের সামনেই বৈভবের ‘ক্লাস’ নিলেন জিতেশ?

Vaibhav Sooryavanshi | ‘পেশাদার নয়, ভীষণ অবাধ্য!’ ডিভিলিয়ার্সের সামনেই বৈভবের ‘ক্লাস’ নিলেন জিতেশ?

খেলাধুলা/SPORTS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ মাঠের ভেতরে যার ব্যাট কথা বলে ‘ছয় নম্বর গিয়ারে’, মাঠের বাইরে সেই কি না চূড়ান্ত অপেশাদার! বিহারের ব্যাটিং সেনসেশন বৈভব সূর্যবংশীকে (Vaibhav Sooryavanshi) নিয়ে এভাবেই খুনসুটিতে মাতলেন তার ভারতীয় দলের সতীর্থ জিতেশ শর্মা (Jitesh Sharma)। কিংবদন্তি এবি ডিভিলিয়ার্সের চ্যাট শো-তে উঠে এল বৈভবের এক অজানা গল্প।

দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক এবি ডিভিলিয়ার্স (AB de Villiers) নিজের ইউটিউব চ্যানেলে বৈভবের ব্যাটিংয়ের ভূয়সী প্রশংসা করেন। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বৈভবের পারফরম্যান্স দেখে মুগ্ধ ‘মিস্টার ৩৬০ ডিগ্রি’ বলেন:”আমার মনে হয় বৈভব বিশ্ব ক্রিকেট শাসন করার ক্ষমতা রাখে। আইপিএলের মতো বড় মঞ্চে খেলার পর এই বয়সে এমন পরিণত ব্যাটিং সত্যিই বিরল। ও ভীষণ পেশাদার।”

ডিভিলিয়ার্স যখন বৈভবের ‘পেশাদারিত্ব’ নিয়ে প্রশংসা করছেন, তখন হাসতে হাসতে তাতে বাধা দেন জিতেশ শর্মা। গত বছর ইমার্জিং এশিয়া কাপে ইন্ডিয়া ‘এ’ দলের অধিনায়ক হিসেবে বৈভবকে খুব কাছ থেকে দেখেছেন জিতেশ। সতীর্থের হাঁড়ি ভেঙে তিনি বলেন: “ও একদমই পেশাদার নয়! মাঠের বাইরে ও ভীষণ অবাধ্য। আমরা অনেক চেষ্টা করেছি ওকে নিয়মের মধ্যে আনতে, কিন্তু ও শোনে না। রাতে বার বার বারণ করেছি,কিন্তু ও কথা শোনে না।”

ভারতের হয়ে ১৬টি টি-টোয়েন্টি খেলা জিতেশ শর্মা মূলত মজার ছলে কথাগুলো বললেও, এর গভীরে হয়ত ছিল এক প্রচ্ছন্ন সতর্কতা। আধুনিক ক্রিকেটে শুধু ব্যাটিং দক্ষতা দিয়ে টিকে থাকা অসম্ভব, সেখানে ফিটনেসই শেষ কথা। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এই উইকেটরক্ষক-ব্যাটার বোঝাতে চেয়েছেন, বৈভব যদি নিজের ডায়েট ও ফিটনেস নিয়ে সচেতন না হয়, তবে প্রতিভা থাকা সত্ত্বেও দীর্ঘ রেসের ঘোড়া হওয়া কঠিন হতে পারে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *