Lemon Water | ওজন কমাতে সকালে লেবুজল খাচ্ছেন? লাভের চেয়ে বেশি ক্ষতি হচ্ছে না তো!

Lemon Water | ওজন কমাতে সকালে লেবুজল খাচ্ছেন? লাভের চেয়ে বেশি ক্ষতি হচ্ছে না তো!

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ওজন কমানোর জন্য বর্তমানে অনেকেরই দিনের শুরু হয় এক গ্লাস লেবুজল দিয়ে (Lemon Water)। কিন্তু না বুঝে দিনের পর দিন এই অভ্যাস আপনার শরীরে উপকারের চেয়ে অপকারই বেশি করতে পারে। বিশেষ করে যাঁদের হজমজনিত সমস্যা রয়েছে, তাঁদের জন্য খালি পেটে লেবুজল হিতে বিপরীত হতে পারে। কী কী সমস্যা দেখা দিতে পারে? তা জেনে নিন।

১. লেবুর রসের পিএইচ মাত্রা ২-৩ এর মধ্যে থাকায় এটি অত্যন্ত অ্যাসিডিক। অতিরিক্ত লেবুজল পানে পেটে জ্বালাপোড়া, অ্যাসিডিটি এবং পেট ফেঁপে যাওয়ার মতো অস্বস্তি দেখা দেয়।

২. গরম জলে লেবু মেশানোর ক্ষেত্রেও সচেতন হওয়া জরুরি। অতিরিক্ত গরম জলে লেবুর রস মেশালে এর গুণাগুণ নষ্ট হয়ে যায়; তাই সবসময় ঈষদুষ্ণ জল ব্যবহার করা উচিত।

৩. লেবুজলের ক্ষতিকর প্রভাব থেকে বাদ যায় না দাঁতও। লেবুর অ্যাসিড সরাসরি দাঁতের সংস্পর্শে এলে এনামেল ক্ষতিগ্রস্ত হয়, যা পরবর্তীকালে দাঁত ব্যথা ও ক্ষয়ের কারণ হয়ে দাঁড়ায়। চিকিৎসকদের মতে, লেবুজল খাওয়ার সময় স্ট্র ব্যবহার করা এবং খাওয়ার পর ভালো করে মুখ ধুয়ে নেওয়া জরুরি।

৪. অনেকেরই ভুল ধারণা আছে যে বেশি লেবুজল খেলেই দ্রুত ওজন কমবে। আসলে ওজন কমানোর সঙ্গে লেবুজলের কোনও প্রত্যক্ষ সম্পর্ক নেই। এটি শরীরের বিপাকহার (Metabolism) উন্নত করতে সাহায্য করে মাত্র। তবে ঘনঘন লেবুজল খেলে হিতে বিপরীত হয়ে বিপাকহার কমে যেতে পারে, যা ওজন কমানোর প্রক্রিয়াকে আরও জটিল করে তোলে।

সতর্কতা

যাঁদের অ্যাসিড রিফ্লাক্স, মুখের আলসার বা হাড়ের জয়েন্টে ব্যথা রয়েছে, তাঁদের চিকিৎসকের পরামর্শ ছাড়া এই পানীয় এড়িয়ে চলাই শ্রেয়। মনে রাখবেন, কোনও কিছুই অতিরিক্ত ভালো নয়; সুফল পেতে সঠিক পরিমাণ ও নিয়ম মানা জরুরি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *