হরমুজ প্রণালী বন্ধ থাকার জেরে চরম জ্বালানি সংকটে ভুগছে পাকিস্তান (Pakistan)। সে দেশে ২০০ শতাংশ বাড়ল পেট্রলের দাম। এমনিতেই অর্থনীতির বেহাল দশা পাকিস্তানের। তার উপর জ্বালানির দাম বৃদ্ধিতে ইসলামাবাদের পরিস্থিতি আরও ভয়াবহ বলে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
একাধিক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, আগে পাকিস্তানে উচ্চক্ষমতা সম্পন্ন জ্বালানির (হাই-অকটেন ফুয়েল) দাম ছিল প্রতি লিটারে ১০০ পাকিস্তানি রুপি। কিন্তু হরমুজ সংকটে সেই দাম এক লাফে ২০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে সেই দাম পৌঁছে গিয়েছে প্রতি লিটারে ৩০০ পাকিস্তানি রুপিতে। সম্প্রতি একটি উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দিয়েছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সেখানেই তিনি দাম বৃদ্ধিতে অনুমোদন দিয়েছেন বলে খবর। কিন্তু জ্বালানির মূল্যবৃদ্ধিতে একেবারেই উদ্বিগ্ন নন শাহবাজ। একটি বিবৃতিতে তিনি বলেন, “এই সিদ্ধান্তের ফলে সরকারের প্রতি মাসে ৯ বিলিয়ন রুপি সাশ্রয় হবে। সাশ্রয় হওয়ার অর্থ জনকল্যাণের কাজে লাগানো হবে। অর্থনীতির উপর বোঝা কমবে। কারণ, দেশের সবচেয়ে ধনীরাই এই ভার বহন করবে।”
আরও পড়ুন:
প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি থেকে চলছে ইরানের সঙ্গে আমেরিকা এবং ইজরায়েলের যুদ্ধ। ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনেই স্পষ্ট জানিয়ে দিয়েছেন, হরমুজ প্রণালী অবরুদ্ধ করে গোটা বিশ্বের উপর আরও চাপ বাড়িয়ে যাবে তেহরান। তার জেরে গোটা বিশ্বে তেল এবং গ্যাস সরবরাহ একেবারে বন্ধ হয়ে যাবে। তবে এমন হুঙ্কার দেওয়া সত্ত্বেও ভারতকে আলাদা ‘ছাড়পত্র’ দিয়েছে ইরান।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
