Berhampore | অভাবের সংসারেও অটল সততা: কুড়িয়ে পাওয়া লক্ষাধিক টাকা ফেরালেন নিরাপত্তা রক্ষী

Berhampore | অভাবের সংসারেও অটল সততা: কুড়িয়ে পাওয়া লক্ষাধিক টাকা ফেরালেন নিরাপত্তা রক্ষী

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


বহরমপুর: বর্তমান সময়ে যেখানে সামান্য অর্থের লোভে মানুষ নীতি বিসর্জন দেয়, সেখানে মুর্শিদাবাদের (Murshidabad) জঙ্গিপুরে (Jangipur) এক বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন সাবির খান। পেশায় এক সাধারণ নিরাপত্তা রক্ষী হয়েও রাস্তায় কুড়িয়ে পাওয়া এক লক্ষ টাকারও বেশি নগদ ভর্তি ব্যাগ তার প্রকৃত মালিকের হাতে তুলে দিয়ে সততার নজির গড়লেন তিনি। সোমবার এই ঘটনা জানাজানি হতেই গোটা জেলাজুড়ে সাবিরের প্রশংসায় পঞ্চমুখ সকলে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জঙ্গিপুরের এক অভিজাত বস্ত্র ব্যবসায়ী ইব্রাহিম খান নিজের ব্যবসায়িক প্রয়োজনে একটি ব্যাগে লক্ষাধিক টাকা নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন। পথে অসাবধানতাবশত ব্যাগটি তাঁর হাত থেকে পড়ে যায়, যা তিনি তৎক্ষণাৎ টের পাননি। কিছুক্ষণ পর সেই পথ দিয়েই নিজের ডিউটিতে যাচ্ছিলেন সাবির খান। রাস্তার ধারে একটি ব্যাগ পড়ে থাকতে দেখে তিনি সেটি তুলে নেন এবং ভেতরে বিপুল পরিমাণ নগদ টাকা দেখে অবাক হয়ে যান।

টাকা দেখে প্রলুব্ধ না হয়ে সাবির বাবু তড়িঘড়ি বিষয়টি পুলিশকে জানান এবং ব্যাগের মালিকের সন্ধান শুরু করেন। শেষ পর্যন্ত ব্যবসায়ী ইব্রাহিম খানের হাতে তাঁর হারানো অর্থ তুলে দেওয়া হয়। নিজের দায়িত্ববোধের কথা জানিয়ে সাবির খান বলেন: “আমি শুধু আমার কর্তব্য পালন করেছি। অন্যের টাকা নিজের কাছে আটকে রাখা মহা অন্যায়।”

হারানো টাকা ফিরে পেয়ে আপ্লুত ব্যবসায়ী ইব্রাহিম খান। সাবিরের সততায় মুগ্ধ হয়ে তিনি বলেন: “আমি ভাবতেই পারিনি আজকের দিনে এমন মানুষ সমাজে আছেন। সামান্য টাকা পেলেও যেখানে মানুষ ফেরত দেয় না, সেখানে এত বিপুল পরিমাণ টাকা পেয়েও উনি তৎক্ষণাৎ তা ফিরিয়ে দিলেন। এই ঘটনা আমার চোখ খুলে দিল যে আজও সমাজে সৎ মানুষ বেঁচে আছেন।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *