RG Kar Sufferer Mother and father Be a part of BJP | বিজেপির সদস্যপদ নিলেন আরজি করের নির্যাতিতার বাবা-মা, প্রার্থী হওয়া নিয়ে কী বললেন শুভেন্দু?

RG Kar Sufferer Mother and father Be a part of BJP | বিজেপির সদস্যপদ নিলেন আরজি করের নির্যাতিতার বাবা-মা, প্রার্থী হওয়া নিয়ে কী বললেন শুভেন্দু?

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আরজি কর কাণ্ডের সেই অভিশপ্ত রাতের স্মৃতি এখনও ফিকে হয়নি, তার মধ্যেই বাংলার রাজনীতিতে নতুন মোড়। আরজি কর হাসপাতালে নিহত চিকিৎসক-পড়ুয়ার বাবা-মা আনুষ্ঠানিকভাবে বিজেপির (BJP West Bengal) সদস্যপদ গ্রহণ করেছেন (RG Kar Sufferer Mother and father Be a part of BJP )। সোমবার সন্ধ্যায় এই খবর নিশ্চিত করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে ২০২৬-এর বিধানসভা নির্বাচনে তাঁরা প্রার্থী হবেন কি না, সেই চাবিকাঠি এখন দিল্লির কেন্দ্রীয় নেতৃত্বের হাতে।

শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন, “নির্যাতিতার মা-বাবা বিজেপির সদস্য হয়েছেন। তবে প্রার্থী করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় নেতৃত্বই।” তিনি আরও যোগ করেন যে, এই বিষয়ে তিনি নিজে, রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তাঁদের মতামত শীর্ষ নেতৃত্বকে জানিয়েছেন। তবে সেই গোপনীয় মতামত এখনই প্রকাশ্যে আনতে নারাজ গেরুয়া শিবির। শুভেন্দুর দাবি, ৫০০০ কর্মীর মতামতের ভিত্তিতেই গণতান্ত্রিক পদ্ধতিতে চূড়ান্ত প্রার্থী তালিকা তৈরি হচ্ছে।

রাজনৈতিক মহলের মতে, পানিহাটি বিধানসভা কেন্দ্র থেকে নির্যাতিতার মায়ের প্রার্থী হওয়ার সম্ভাবনা প্রবল। কয়েকদিন আগেই তিনি নিজে ভোটে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন। বিশ্লেষকদের একাংশ মনে করছেন, আরজি কর আন্দোলনকে ঘিরে তৈরি হওয়া এই আবেগ ও সহানুভূতির ঢেউ ভোটের ফলে বড়সড় প্রভাব ফেলতে পারে। ২০২৪-এর ৮ অগস্টের সেই নৃশংস ঘটনার বিচার চেয়ে যে আন্দোলনের ঢেউ আছড়ে পড়েছিল (Justice for Abhaya) তিলোত্তমায়, ব্যালট বক্সে তার প্রতিফলন কতটা ঘটে, এখন সেটাই দেখার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *