পুজোর আগে জোড়া ধামাকা, ব্রাজিলের পর ভারতে আসতে চলেছে আরেক বিশ্বজয়ী দল!

স্বাস্থ্য/HEALTH
Spread the love


বিশ্বকাপ মাতানো কেপ ভার্দে খেলতে নামবে ভারতের মাটিতে! গত কয়েকদিন ধরে তুমুল জল্পনা চলছিল এই নিয়ে। কিন্তু শেষ পর্যন্ত আর্জেন্টিনা-স্পেনকে রুখে দেওয়া ভোজিনহার ভেলকি দেখার সৌভাগ্য হবে না ভারতীয়দের, এমনটাই সূত্রের খবর। তবে কেপ ভার্দে না এলেও, একাধিকবার বিশ্বকাপ জেতা দল খেলতে আসতে পারে ভারতে! ইতিমধ্যেই তাদের সঙ্গে কথাবার্তা খানিকটা এগিয়েছে বলে সূত্রের খবর।

পুজোর ঠিক আগেই ব্রাজিল খেলতে আসছে কলকাতায়। দিনক্ষণ সমস্ত ঘোষণা হয়ে গিয়েছে, জোরকদমে চলছে প্রস্তুতি। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের ভারত সফরের সরকারি ঘোষণা হওয়ার পর থেকেই বাতাসে খবর ভাসতে থাকে, এবার ব্লু টাইগার্সদের বিরুদ্ধে খেলবে কেপ ভার্দে। কেপ ভার্দের বিশ্বকাপের সফর শেষ হয়েছে রাউন্ড অফ ৩২-এ। কিন্তু মন জিতে নিয়েছে সাড়ে পাঁচ লক্ষ জনসংখ্যার ছোট্ট দেশটি। মরণপণ যুদ্ধে মহাশক্তিধর দেশগুলোকে সমানে টক্কর দিয়েছে তারা। কে ভেবেছিল ভোজিনহা-কাব্রালকেরা স্পেন-উরুগুয়েকে আটকে দেবেন? প্রবল চাপে রাখবেন লিওনেল মেসির আর্জেন্টিনাকে। বিশ্বকাপের সময় লোকের মুখে মুখে ঘুরেছে কেপ ভার্দের নাম। তাদের নিয়ে উৎসাহও ছিল ফুটবলপ্রেমীদের মনে।

আরও পড়ুন:

কিন্তু ভোজিনহাকে দেখার স্বপ্ন অধরাই থেকে যাবে ভারতীয়দের, এমনটাই সূত্রের খবর। জানা গিয়েছে, ভারতের সঙ্গে কেপ ভার্দের আলোচনা হলেও শেষ পর্যন্ত বাধা হয়ে দাঁড়িয়েছে কিছু ব্যবসায়িক সমস্যা। তাই দু’পক্ষ কিছুতেই একমত হতে পারছে না ম্যাচ আয়োজনের বিষয়টিতে, এমনটাই সূত্রের খবর। ফেডারেশনের এক সূত্রের মতে, ৫ শতাংশ সম্ভাবনা আছে যে কেপ ভার্দে ভারতে এসে ম্যাচ খেলবে। ফলে ধরে নেওয়াই যায় যে ওরা আসবে না।

যুবভারতীতে ব্রাজিল ম্যাচ খেলা হবে ৩ অক্টোবর। তার তিনদিন পরেই কেপ ভার্দের বিরুদ্ধে ম্যাচ হওয়ার কথা শোনা যাচ্ছিল। তবে কেপ ভার্দে না এলেও এক হেভিওয়েট টিম ওইদিন ভারতের মাটিতে ম্যাচ খেলতে পারে। তারা হল দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন উরগুয়ে। শোনা যাচ্ছে, ইতিমধ্যেই লুইস সুয়ারেজের দেশের সঙ্গে আলোচনা শুরু হয়েছে ফেডারেশনের। এই ম্যাচ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বলেই ফেডারেশন সূত্রে খবর।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *