Kumarganj | কুমারগঞ্জে তৃণমূলের সেফ সিটে ফাটল? ক্ষোভের চোরাস্রোতে ওলট-পালটের পূর্বাভাস

Kumarganj | কুমারগঞ্জে তৃণমূলের সেফ সিটে ফাটল? ক্ষোভের চোরাস্রোতে ওলট-পালটের পূর্বাভাস

সুবীর মহন্ত ও বিশ্বজিৎ প্রামাণিক, কুমারগঞ্জ: বসন্তের আবহাওয়াটাই এবার ওলট-পালট। কখনও তপ্ত রোদ, কখনও আচমকা শিলাবৃষ্টি। সেই ঝোড়ো হাওয়ার দাপট যেন কুমারগঞ্জের (Kumarganj) অলিতে-গলিতে। দু’দিন আগের শিলাবৃষ্টিতে বটুন থেকে জাকিরপুর যাওয়ার ভাঙাচোরা রাস্তা দিয়ে যেতে দু’ধারে বিধ্বস্ত হয়ে আছে কলা বাগান। শিলাবৃষ্টিতে মিইয়ে পড়া সেই বাগানের দিকে তাকিয়ে নেহাল চৌধুরী আক্ষেপ করছিলেন, ‘রাস্তাঘাট, পানীয় জলের […]

আরও পড়ুন
Kumarganj | খাকি উর্দির আড়ালে মানবিক মুখ! ভবঘুরে মহিলার জীবন বদলে দিল কুমারগঞ্জ থানা

Kumarganj | খাকি উর্দির আড়ালে মানবিক মুখ! ভবঘুরে মহিলার জীবন বদলে দিল কুমারগঞ্জ থানা

কুমারগঞ্জ: দীর্ঘদিন ধরে থানার আশপাশে ঘুরে বেড়ানো এক মানসিক ভারসাম্যহীন ভবঘুরে মহিলার পাশে দাঁড়িয়ে, তাঁকে পরিষ্কার-পরিচ্ছন্ন করে, নতুন পোশাক পরিয়ে, খাওয়ানোর পাশাপাশি চিকিৎসার উদ্যোগ নিল কুমারগঞ্জ থানা। প্রায় দু’বছর ধরে ওই মানসিক ভারসাম্যহীন মহিলা কুমারগঞ্জ (Kumarganj) থানার আশপাশের এলাকায় ভবঘুরের মতো ঘোরাফেরা করতেন। তিনি ঠিকভাবে কথা বলতে পারতেন না এবং অগোছাল অবস্থায় রাস্তায় ঘুরে বেড়াতেন। […]

আরও পড়ুন
Kumarganj | এক হাতেই বিশ্বজয়ের স্বপ্ন, ওডিশায় জাতীয় প্যারা অ্যাথলেটিক্সে বাংলার প্রতিনিধি গোবিন্দ

Kumarganj | এক হাতেই বিশ্বজয়ের স্বপ্ন, ওডিশায় জাতীয় প্যারা অ্যাথলেটিক্সে বাংলার প্রতিনিধি গোবিন্দ

বিশ্বজিৎ প্রামাণিক, কুমারগঞ্জ: জন্ম থেকে একটি হাত নেই। তার ওপর শৈশবেই পরিজন হারানো, দারিদ্র্য, সামাজিক বাধা— সবকিছুর সঙ্গে লড়াই করে বড় হয়েছেন কুমারগঞ্জের (Kumarganj) আঙিনা এলাকার তরুণ গোবিন্দ রায়। আর সেই লড়াইয়ের জোরেই এবার তিনি অংশ নিতে চলেছেন ন্যাশনাল প্যারা অ্যাথলেটিক্স প্রতিযোগিতায়। আগামী ১৭ থেকে ২১ মার্চ ওডিশায় ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে ন্যাশনাল […]

আরও পড়ুন
Kumarganj | কুমারগঞ্জে সরকারি টাকার ‘শ্রাদ্ধ’! দেড় বছরের পথশ্রী রাস্তা ভেঙে এবার শুরু পিএমজিএসওয়াই

Kumarganj | কুমারগঞ্জে সরকারি টাকার ‘শ্রাদ্ধ’! দেড় বছরের পথশ্রী রাস্তা ভেঙে এবার শুরু পিএমজিএসওয়াই

কুমারগঞ্জ: সরকারি টাকার শ্রাদ্ধ না কি অন্য কিছু? কুমারগঞ্জ ব্লকের (Kumarganj) বরাহার থেকে সুন্দরপুরের রাস্তায় তৈরি হওয়া এক নতুন বিতর্ক এখন জেলার চর্চার কেন্দ্রবিন্দু। মাত্র দেড় বছর আগে রাজ্য সরকারের ‘পথশ্রী’ প্রকল্পে যে সিমেন্ট ঢালাই রাস্তার কাজ শেষ হয়েছিল, তা ভেঙে ফেলে এবার সেখানেই কেন্দ্রীয় প্রকল্পের রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে। একই রাস্তায় এত অল্প […]

আরও পড়ুন
Kumarganj | কাঁটাতারহীন সীমান্ত দিয়ে অনুপ্রবেশ! কুমারগঞ্জে দিনভর পুলিশ-বিএসএফ তল্লাশিতেও অধরা পাচারকারীরা

Kumarganj | কাঁটাতারহীন সীমান্ত দিয়ে অনুপ্রবেশ! কুমারগঞ্জে দিনভর পুলিশ-বিএসএফ তল্লাশিতেও অধরা পাচারকারীরা

কুমারগঞ্জ: কাঁটাতারহীন সীমান্ত দিয়ে ফের অনুপ্রবেশের অভিযোগে চাঞ্চল্য ছড়াল দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের (Kumarganj) সমজিয়া বালুপাড়া এলাকায়। শুক্রবার গভীর রাতে ৬-৭ জনের একটি দল বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে বলে অভিযোগ। সূত্রের খবর, বিএসএফ-এর (BSF) সিসিটিভি ফুটেজে এই অনুপ্রবেশের দৃশ্য ধরা পড়েছে। অনুপ্রবেশকারীরা সীমান্তের ওপার থেকে এসে বালুপাড়া গ্রামের একটি বাড়িতে আশ্রয় নিয়েছে—এমন খবরের […]

আরও পড়ুন
Kumarganj | ডকুমেন্টের রিসিভ না দেওয়ার অভিযোগে দেড় ঘণ্টা বন্ধ হিয়ারিং! বিক্ষোভ কুমারগঞ্জ বিডিও অফিসে

Kumarganj | ডকুমেন্টের রিসিভ না দেওয়ার অভিযোগে দেড় ঘণ্টা বন্ধ হিয়ারিং! বিক্ষোভ কুমারগঞ্জ বিডিও অফিসে

বিশ্বজিৎ প্রামাণিক, কুমারগঞ্জ: ভোটার তালিকা সংশোধনী বা এসআইআর (SIR) প্রক্রিয়ার হিয়ারিং চলাকালীন নথিপত্র জমার রিসিভ কপি না দেওয়ার অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ দিনাজপুরের (Dakshin Dinajpur) কুমারগঞ্জ ব্লক অফিস চত্বর। শনিবার এই বিক্ষোভের জেরে প্রায় দেড় ঘণ্টা থমকে যায় সরকারি হিয়ারিংয়ের কাজ। এদিন কুমারগঞ্জ ব্লকের দিওর, জাখিরপুর ও সাফানগর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের হিয়ারিং চলছিল। […]

আরও পড়ুন
Kumarganj | বিদ্যুতের বিল মেটাতে জমি বিক্রি! আদিবাসী দম্পতির ‘অশ্রু’তে ফিরল আলো, কাঠগড়ায় কুমারগঞ্জ বিদ্যুৎ দপ্তর

Kumarganj | বিদ্যুতের বিল মেটাতে জমি বিক্রি! আদিবাসী দম্পতির ‘অশ্রু’তে ফিরল আলো, কাঠগড়ায় কুমারগঞ্জ বিদ্যুৎ দপ্তর

কুমারগঞ্জ: ঘরে জ্বলত স্রেফ দুটি বাল্ব আর একটি পুরোনো টিভি। অথচ পাঁচ বছরের বকেয়া বিল এল এক লক্ষ টাকারও বেশি! সেই পাহাড়প্রমাণ বিল মেটাতে শেষ সম্বল জমিটুকু বিক্রি করতে বাধ্য হলেন কুমারগঞ্জের (Kumarganj) ধাদলপাড়া এলাকার এক দরিদ্র আদিবাসী দম্পতি। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ দিনাজপুর জেলাজুড়ে। প্রশ্ন উঠছে বিদ্যুৎ দপ্তরের বিল (Electrical […]

আরও পড়ুন
Kumarganj | SIR-এর শুনানির লাইনে অন্তঃসত্ত্বা থেকে সন্তান কোলে মা! কমিশনের ভূমিকা নিয়ে উঠল প্রশ্ন

Kumarganj | SIR-এর শুনানির লাইনে অন্তঃসত্ত্বা থেকে সন্তান কোলে মা! কমিশনের ভূমিকা নিয়ে উঠল প্রশ্ন

কুমারগঞ্জ: কুমারগঞ্জ ব্লকের (Kumarganj) বরাহারে অনুষ্ঠিত এসআইআর (SIR) শিবিরে আজ সকাল থেকে গর্ভবতী মহিলা ও সন্তান কোলে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকলেন মায়েরা। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল এলাকাজুড়ে। আট কিলোমিটার দূরের সমজিয়ার উত্তরপাড়া থেকে আসা নয় মাসের গর্ভবতী মহিলা ঊর্মি বিবি সকাল থেকেই হেয়ারিংয়ের লাইনে দাঁড়িয়ে রয়েছেন। মাত্র কুড়ি দিন পর তাঁর সন্তান প্রসবের […]

আরও পড়ুন
Kumarganj | ৮০ পেরিয়েও অস্তিত্বের লড়াই! এসআইআর হেয়ারিংয়ে বৃদ্ধের হয়রানির অভিযোগ কুমারগঞ্জে

Kumarganj | ৮০ পেরিয়েও অস্তিত্বের লড়াই! এসআইআর হেয়ারিংয়ে বৃদ্ধের হয়রানির অভিযোগ কুমারগঞ্জে

বিশ্বজিৎ প্রামাণিক, কুমারগঞ্জ: বয়স আশি পেরিয়েছে। লাঠি হাতে শরীর ঝুঁকেছে ঠিকই, কিন্তু নিজের অস্তিত্ব আর অধিকার প্রমাণের লড়াইয়ে আজ তিনি বড়ই ক্লান্ত। কিশোর বয়সে ঘর ছেড়ে বৃন্দাবনে চলে যাওয়া পামোর বর্মন, আজ নিজের জেলাতেই ‘কাগজের গেঁরোয়’ দিশেহারা। দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের গোপালগঞ্জ বিডিও অফিসে এসআইআর (SIR) হেয়ারিংকে কেন্দ্র করে পামোর বর্মনের এই ভোগান্তির ছবি […]

আরও পড়ুন
Kumarganj Barefoot Life | এক জেদেই কাটল ৩০ বছরের ‘জুতোহীন’ যাত্রা! হাড়কাঁপানো শীতেও খালি পায়েই সাবলিল নিমাই

Kumarganj Barefoot Life | এক জেদেই কাটল ৩০ বছরের ‘জুতোহীন’ যাত্রা! হাড়কাঁপানো শীতেও খালি পায়েই সাবলিল নিমাই

কুমারগঞ্জ: কনকনে ঠান্ডায় কাবু গোটা উত্তরবঙ্গ। এই পরিস্থিতিতে যখন সাধারণ মানুষের জবুথবু, ঠিক সেই সময়েই উলটো ছবি দেখা গেল কুমারগঞ্জ ব্লকের উজিরপুর পাহানপাড়া এলাকায় এসআইআরের হেয়ারিংএর লাইনে। কনকনে ঠান্ডায় পেশায় কৃষি শ্রমিক ৪৫ বছর বয়সী নিমাই পাহান অনায়াসেই খালি পায়ে ঘুরে বেড়াচ্ছেন (Kumarganj Barefoot Life) মাঠ থেকে এসআইআর হেয়ারিংয়ের (SIR Listening to) লাইনে। প্রতিকূল আবহাওয়ার […]

আরও পড়ুন
Jaleshwari Major Faculty | আট পড়ুয়াকে নিয়ে ধুঁকছে সীমান্তের স্কুল

Jaleshwari Major Faculty | আট পড়ুয়াকে নিয়ে ধুঁকছে সীমান্তের স্কুল

বিশ্বজিৎ প্রামাণিক, কুমারগঞ্জ: স্কুলের জানলা খুললে দেখা যায় কাঁটাতারের বেড়া। মাঝেমধ্যেই সীমান্ত রক্ষীবাহিনীর জওয়ানরা টহল দেন। দক্ষিণ দিনাজপুরের (Dakshin Dinajpur) কুমারগঞ্জ (Kumarganj) ব্লকে মুন্সিপাড়ায় ভারত-বাংলাদেশ সীমান্তের অদূরে ১৯৩৩ সালে প্রতিষ্ঠিত হয়েছিল জলেশ্বরী প্রাথমিক বিদ্যালয় (Jaleshwari Major Faculty)। উদ্দেশ্য ছিল, এই গ্রাম ছাড়াও আশপাশের জনবসতির আদিবাসী পরিবারের সন্তানদের প্রাথমিক শিক্ষাদান। একসময় কচিকাঁচাদের কলরবে মুখরিত ছিল প্রাঙ্গণ। […]

আরও পড়ুন
Kumarganj | আত্রেয়ী নদীর বুকে বালি মাফিয়াদের দাপট! রাজনৈতিক তর্জা কুমারগঞ্জে

Kumarganj | আত্রেয়ী নদীর বুকে বালি মাফিয়াদের দাপট! রাজনৈতিক তর্জা কুমারগঞ্জে

কুমারগঞ্জ: কুমারগঞ্জ ব্লকে (Kumarganj) আত্রেয়ী নদী ঘিরে বালি চুরি এখন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। ভোর থেকে রাত প্রতিদিন ব্লকের একাধিক ঘাটে দেদারে চলছে বালি মাফিয়াদের কারবার। শুধু তাই নয় সরকারি চালান দেখিয়ে বাজারে সহজেই বিক্রি হয়ে যাচ্ছে বালি। এ নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তর্জা। আগামী বিধানসভা নির্বাচনে আত্রেয়ী নদীর বালি চুরি (Sand mafia) কুমারগঞ্জের সবচেয়ে […]

আরও পড়ুন
Kumarganj | সময়ের আগেই কাজ শেষ! কুমারগঞ্জের তিন বিএলওকে সংবর্ধনা ব্লক প্রশাসনের

Kumarganj | সময়ের আগেই কাজ শেষ! কুমারগঞ্জের তিন বিএলওকে সংবর্ধনা ব্লক প্রশাসনের

কুমারগঞ্জ: এসআইআরের (SIR) কাজ নির্ধারিত সময়ের আগে সম্পন্ন করায় কুমারগঞ্জ (Kumarganj) ব্লক প্রশাসনের তরফে তিনজন বুথ লেভেল অফিসার (বিএলও) (BLO)-কে সংবর্ধনা দেওয়া হল। এনুমারেশন ফর্ম বিলি থেকে শুরু করে তথ্য সংগ্রহ ও ফর্ম ডিজিটালাইজেশন সব কাজ দ্রুততার সঙ্গে ও সঠিকভাবে শেষ করতে পারায় মাফরুজা বিবি, কুণাল মুখোপাধ্যায় ও মৃত্যুঞ্জয় বর্মাকে এই সম্মাননা দেওয়া হয়। সংবর্ধনা […]

আরও পড়ুন
Kumarganj | ‘সেতু না হলে ভোট নয়…’, অ্যালুমিনিয়ামের হাঁড়িতে বিপজ্জনক নদী পারাপার জাখিরপুরে!

Kumarganj | ‘সেতু না হলে ভোট নয়…’, অ্যালুমিনিয়ামের হাঁড়িতে বিপজ্জনক নদী পারাপার জাখিরপুরে!

বিশ্বজিৎ প্রামাণিক, কুমারগঞ্জ: দীর্ঘদিনের অবহেলা, অপূর্ণ প্রতিশ্রুতি আর একের পর এক প্রাণহানির অভিযোগ জমে ক্ষোভ বাড়ছে জাখিরপুর পঞ্চায়েতের তিন গ্রাম—মুন্সীপুর, দেবীপুর ও ডাঙ্গাপাড়ায়। ইছামতী নদীর উপর স্থায়ী সেতুর দাবিতে এবার সরাসরি ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়েছেন এই তিন গ্রামের বাসিন্দারা। অভিযোগ, কুমারগঞ্জের বিধায়ক তোরাফ হোসেন মন্ডলের বাড়ি থেকে এই প্রত্যাশিত সেতুর দূরত্ব মাত্র ১ কিলোমিটার হলেও, […]

আরও পড়ুন
Kumarganj | এসআইআর আতঙ্কে আত্মহত্যা! তীব্র রাজনৈতিক তর্জা কুমারগঞ্জে

Kumarganj | এসআইআর আতঙ্কে আত্মহত্যা! তীব্র রাজনৈতিক তর্জা কুমারগঞ্জে

কুমারগঞ্জ: এসআইআর (SIR) আতঙ্কে আত্মহত্যার অভিযোগে চাঞ্চল্য ছড়াল দক্ষিণ দিনাজপুরের (Dakshin Dinajpur) কুমারগঞ্জে। মৃতের নাম ওছমান মন্ডল (৬৫), বাড়ি কুমারগঞ্জ থানার ডাঙ্গারহাট আগাছা এলাকায়। পেশায় কৃষক ওছমানবাবু ছিলেন এক শান্ত, নিরিবিলি মানুষ। তিন মেয়ের বিয়ে দিয়েছেন, স্ত্রীকে নিয়ে চলছিল তাঁর ছোট্ট সংসার। কিন্তু এসআইআর ঘোষণার পর থেকেই নেমে আসে অশান্তি। ভোটার কার্ডে তাঁর নাম ‘ওছমান […]

আরও পড়ুন
Kumarganj | ধানের জমিতে বিষ প্রয়োগ করে ফসল নষ্ট! প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ কৃষকের

Kumarganj | ধানের জমিতে বিষ প্রয়োগ করে ফসল নষ্ট! প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ কৃষকের

কুমারগঞ্জ: প্রায় চার বিঘা ধানের জমিতে বিষ দিয়ে ফসল নষ্ট করার অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কুমারগঞ্জের শাহবাজপুর এলাকায়। অভিযোগ, রাতের অন্ধকারে জমিতে বিষ ছড়িয়ে ধান গাছ মেরে ফেলা হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকরা হলেন ভবোতোষ দাস ও রজব আলী মোল্লা। তাঁদের অভিযোগ, স্থানীয় এক প্রতিবেশীর সঙ্গে বিরোধ হয়েছিল। প্রতিশোধ নিতেই তিনি এই কাণ্ড ঘটিয়েছেন। জানা গেছে, দুইজনের […]

আরও পড়ুন
Kumarganj | পুকুরে তলিয়েছে রাস্তা, প্রাণের ঝুঁকি নিয়েই যাতায়াত বাসিন্দাদের! নীরব ভূমিকায় প্রশাসন

Kumarganj | পুকুরে তলিয়েছে রাস্তা, প্রাণের ঝুঁকি নিয়েই যাতায়াত বাসিন্দাদের! নীরব ভূমিকায় প্রশাসন

কুমারগঞ্জ: ভাঙা রাস্তাই এখন চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে কুমারগঞ্জ ব্লকের (Kumarganj) জাখিরপুর পঞ্চায়েতের মেনাপাড়ার বাসিন্দাদের। বহুদিন আগে পুকুরের পাড় বরাবর একটি কংক্রিটের রাস্তা (Concrete highway) তৈরি করা হয়েছিল। কিন্তু পুকুরের পাড় ধসে পড়ায় সেই কংক্রিটের রাস্তার নীচের মাটিও ধসে যায়। ফলে ওই রাস্তার একটা বড় অংশ ভেঙে পুকুরে তলিয়ে যায় কয়েক মাস আগে। সেই […]

আরও পড়ুন
Kumarganj | কৃষ্ণকলির জন্মে পরিবারে অশান্তি, দেবীপক্ষে শিশুকন্যাকে হত্যার চেষ্টা কুমারগঞ্জে

Kumarganj | কৃষ্ণকলির জন্মে পরিবারে অশান্তি, দেবীপক্ষে শিশুকন্যাকে হত্যার চেষ্টা কুমারগঞ্জে

বিশ্বজিৎ প্রামাণিক, কুমারগঞ্জ: একে কন্যাসন্তান প্রসব। তার আবার গায়ের রং কালো। দেবীপক্ষে শ্বশুরবাড়িতে মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হলেন এক বধূ। অভিযোগ, শিশুকন্যাকে নিজের সন্তান হিসাবে মানতে ‘অস্বীকার’ করছেন বাবা। এমনকি তিনি গলা টিপে খুনের চেষ্টা করেছেন। ঘটনা দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের মঞ্জুরিচক এলাকার। নির্যাতিতা বধূ থানায় স্বামী সহ শ্বশুরবাড়ির মোট তিনজনের বিরুদ্ধে অভিযোগ […]

আরও পড়ুন
On-line Fraud | সোশ্যাল মিডিয়ায় বিনিয়োগের ফাঁদ! ষোলো লক্ষ টাকা খোয়ালেন দক্ষিণ দিনাজপুরের শিক্ষক

On-line Fraud | সোশ্যাল মিডিয়ায় বিনিয়োগের ফাঁদ! ষোলো লক্ষ টাকা খোয়ালেন দক্ষিণ দিনাজপুরের শিক্ষক

বিশ্বজিৎ প্রামাণিক, কুমারগঞ্জ : অনলাইন বিনিয়োগের (On-line Fraud) প্রলোভনে পড়ে প্রায় ষোলো লক্ষ টাকা খোয়ালেন জাকির সরকার নামের এক শিক্ষক। গত ২৪ জুলাই ফেসবুকে একটি ‘স্টক মার্কেট লার্নিং’ সংক্রান্ত বিজ্ঞাপন চোখে পড়ে তাঁর। বিজ্ঞাপনটি ক্লিক করার পর তার সঙ্গে যোগাযোগ করে রাজীব নামের এক ব্যক্তি। ওই ব্যক্তি তাঁকে বিনিয়োগের আশ্বাস দিয়ে নিজের সহকারী তন্বী দেশপান্ডের […]

আরও পড়ুন
Co-Operative Election | কুমারগঞ্জ ফিশারমেন সমবায়ে জয়জয়কার তৃণমূলের, নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা দুই ফুলের

Co-Operative Election | কুমারগঞ্জ ফিশারমেন সমবায়ে জয়জয়কার তৃণমূলের, নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা দুই ফুলের

কুমারগঞ্জ: কুমারগঞ্জ ব্লক ফিশারমেন কো-অপারেটিভ সোসাইটির নির্বাচনে জয়জয়কার তৃণমূলের। ৯টি আসনের মধ্যে সবকয়টিতেই জয়লাভ করে তৃণমূল সমর্থিত প্রার্থীরা। রবিবার সকালে নির্বাচনকে ঘিরে রবিবার উত্তেজনার আবহ তৈরি হল বরাহার এলাকায়। সকাল থেকেই ভোটপ্রক্রিয়া শান্তিপূর্ণ থাকলেও তপন বিধানসভার বিজেপি বিধায়ক বুধরাই টুডু আইটিআই ভোটকেন্দ্রের সামনে আসতেই ‘জয় বাংলা’ স্লোগান দিতে শুরু করে তৃণমূল সমর্থকরা। পালটা বিজেপি কর্মীরা […]

আরও পড়ুন
Kumarganj | ‘স্কুলে গিয়েছিল, আর ফেরে নি’, পুকুর থেকে উদ্ধার নাবালিকার পচাগলা দেহ

Kumarganj | ‘স্কুলে গিয়েছিল, আর ফেরে নি’, পুকুর থেকে উদ্ধার নাবালিকার পচাগলা দেহ

কুমারগঞ্জ: কুমারগঞ্জে মাঠের মাঝখানে একটি পুকুর থেকে এগারো বছরের এক নাবালিকার পচাগলা অর্ধনগ্ন দেহ উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। গত শুক্রবার থেকে নিখোঁজ ছিল পঞ্চম শ্রেণির ছাত্রী ওই নাবালিকা। জানা গেছে, গত শুক্রবার স্কুল গিয়েছিল সে। এরপর থেকে তাঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। শনিবার কুমারগঞ্জ থানায় একটি মিসিং ডায়েরি করা […]

আরও পড়ুন
Kumarganj | ছাত্রসংখ্যা বাড়াতে অভিনব উদ্যোগ! গ্রামে গ্রামে মাইক হাতে প্রচারে কুমারগঞ্জ কলেজের অধ্যাপকরা

Kumarganj | ছাত্রসংখ্যা বাড়াতে অভিনব উদ্যোগ! গ্রামে গ্রামে মাইক হাতে প্রচারে কুমারগঞ্জ কলেজের অধ্যাপকরা

কুমারগঞ্জ: দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের সংখ্যালঘু অধ্যুষিত প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ দিতে রাজ্য সরকারের উদ্যোগে ২০১৬ সালে প্রতিষ্ঠিত হয়েছিল কুমারগঞ্জ কলেজ। প্রথম চার বছর ঠিকঠাক থাকলেও কোভিড-পরবর্তী সময়ে কলেজে ছাত্রভর্তির হার কমতে শুরু করে।  কলেজ সূত্রে জানা গেছে, করোনাকালীন দীর্ঘ লকডাউনের পর থেকে বহু ছাত্রছাত্রীরা আর ফিরে আসেনি কলেজে। তবে ছাত্রছাত্রীদের ভর্তির সংখ্যা […]

আরও পড়ুন
Kumarganj | বারবার বিষ দিয়ে মৎস্য নিধন যজ্ঞ কুমারগঞ্জে

Kumarganj | বারবার বিষ দিয়ে মৎস্য নিধন যজ্ঞ কুমারগঞ্জে

বিশ্বজিৎ প্রামাণিক, কুমারগঞ্জ: কুমারগঞ্জ (Kumarganj) ব্লকের দিওর গ্রাম পঞ্চায়েতের গোয়ালকুড়ি এলাকায় ফের বিষ দিয়ে মাছ মারার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মাছচাষি ইমতিয়াজ মিয়াঁর পাশাপাশি দুটি পুকুরে রবিবার গভীর রাতে কেউ বা কারা বিষ ঢেলে প্রায় ১৫ কুইন্টাল কাতলা ও রুই মাছ মেরে ফেলেছে বলে অভিযোগ। এই ঘটনায় প্রায় তিন লক্ষ টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন বছর […]

আরও পড়ুন
Kumarganj | টোটোচালককে মারধরের ঘটনায় নাম জড়াল সিভিক ভলান্টিয়ারের, বিক্ষোভে উত্তাল ইছামতি

Kumarganj | টোটোচালককে মারধরের ঘটনায় নাম জড়াল সিভিক ভলান্টিয়ারের, বিক্ষোভে উত্তাল ইছামতি

বিশ্বজিৎ প্রামাণিক,কুমারগঞ্জ: ফের শিরোনামে সিভিক ভলান্টিয়ারের দৌরাত্ম্য। এবার চাঁদা চাওয়া নিয়ে এক টোটোচালককে বেধড়ক মারধর করার ঘটনায় নাম জড়াল কুমারগঞ্জ থানার সিভিক ভলান্টিয়ার প্রবীর মণ্ডলের। এনিয়ে সোমবার ইছামতি এলাকায় প্রবল বিক্ষোভ দেখান আদিবাসী সম্প্রদায়ের মানুষ। জানা গেছে, ৪ দিন আগে বেলতাড়া এলাকায় হরিবাসরের জন্য মিলন মার্ডি নামের এক আদিবাসী টোটোচালকের কাছে চাঁদা চান স্থানীয় হরিবাসর […]

আরও পড়ুন
Minor marriage | নিজের বিয়ে আটকে দিল নাবালিকা, সম্মানিত করল জেলা প্রশাসন  

Minor marriage | নিজের বিয়ে আটকে দিল নাবালিকা, সম্মানিত করল জেলা প্রশাসন  

কুশমণ্ডি ও কুমারগঞ্জ: যেখানে কুশমণ্ডির এক নাবালিকা নিজের বিয়ে আটকে আলোড়ন ফেলে দিয়েছিল, সেখানে বালুরঘাট ব্লকের এক নাবালক গোপনে এক তরুণীকে বিয়ে করার পরিকল্পনা করেছিল। যদিও শেষরক্ষা হয়নি। খবর পেয়ে প্রশাসন সেই বিয়ের পরিকল্পনা বানচাল করে দেয়। আর সাহসিকতার পুরস্কারস্বরূপ সেই নাবালিকাকে সম্মানিত করল জেলা প্রশাসন।  ৫ মে উত্তরবঙ্গ সংবাদে প্রকাশিত হয়েছিল একাদশ শ্রেণির নাবালিকার […]

আরও পড়ুন
Kumarganj | পরিবারিক শৃঙ্খলে বন্দি ভালোবাসা, স্বামীর কাছে ফিরে যাওয়ার লড়াইয়ে মাহবুবা খাতুন

Kumarganj | পরিবারিক শৃঙ্খলে বন্দি ভালোবাসা, স্বামীর কাছে ফিরে যাওয়ার লড়াইয়ে মাহবুবা খাতুন

কুমারগঞ্জ: দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ থানার অন্তর্গত জাখিরপুর পঞ্চায়েতের এক মর্মান্তিক ঘটনায় আলোড়ন পড়েছে। বছর পঁচিশের মাহবুবা খাতুন নিজের পছন্দে বিয়ে করেছিলেন রাজস্থানের এক যুবককে গত ডিসেম্বরে। তবে সুখের আশায় গড়া সেই সংসার কিছুদিনের মধ্যেই বাধার মুখে পড়ে মাহবুবার নিজের পরিবারের হাতেই। গত মার্চ মাসে বাবার অসুস্থতার খবর পেয়ে মাহবুবা ফিরে আসেন তার পৈত্রিক বাড়িতে। […]

আরও পড়ুন
Kumarganj | খেলার ছলে শ্মশানকালীর পুজো! বিসর্জন দিতে গিয়েই ঘটল মর্মান্তিক ঘটনা…

Kumarganj | খেলার ছলে শ্মশানকালীর পুজো! বিসর্জন দিতে গিয়েই ঘটল মর্মান্তিক ঘটনা…

কুমারগঞ্জ: খেলার ছলে পাড়ার বন্ধুরা মিলে পুজো করেছিল শ্মাশানকালীর। পুজো শেষ হওয়ার পর প্রতিমা বিসর্জন দিতে গিয়ে ঘটল মর্মান্তিক পরিণতি। মৃত্যু হল দুই খুদের। ঘটনায় বাকরুদ্ধ কুমারগঞ্জের (Kumarganj) ধাদলপাড়া। স্কুলে (Faculty) গ্রীষ্মের ছুটি। সকাল হতেই পাড়ার কচিকাঁচারা একজোট হয়ে নানান ধরনের খেলায় মেতে ওঠে প্রতিদিনই। আজও তার অন্যথা হয়নি। সকালবেলায়  ধাদলপাড়ার স্থানীয় জুনিয়র বেসিক স্কুলের […]

আরও পড়ুন
Kumarganj | দ্বিতীয় বিয়ের পথে স্বামী, কুমারগঞ্জে সন্তান কোলে রাতভর ধর্নায় গৃহবধূ

Kumarganj | দ্বিতীয় বিয়ের পথে স্বামী, কুমারগঞ্জে সন্তান কোলে রাতভর ধর্নায় গৃহবধূ

কুমারগঞ্জ: স্ত্রীর সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করে এক তরুণীর সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েছেন স্বামী। এমন খবর জানতে পেরেই দেড় বছরের শিশুকন্যাকে কোলে নিয়ে শুক্রবার রাতভর শ্বশুরবাড়ির সামনে সুবিচারের দাবিতে ধর্নায় বসলেন এক গৃহবধূ। যদিও বাড়ি ফাঁকা থাকায় শনিবার দুপুরে নিরুপায় হয়ে তিনি বাবার বাড়িতে ফিরে আসেন। কয়েকদিন আগে ওই বধূ স্বামীর বিরুদ্ধে কোর্টে একটি মামলা […]

আরও পড়ুন
Kumarganj | সমাজমাধ্যমে প্রেম, বাড়িছাড়া নাবালিকা, বীরভূম থেকে উদ্ধার পড়ুয়া 

Kumarganj | সমাজমাধ্যমে প্রেম, বাড়িছাড়া নাবালিকা, বীরভূম থেকে উদ্ধার পড়ুয়া 

সাজাহান আলি, কুমারগঞ্জ: সোস্যাল মিডিয়ার পাল্লায় পড়ে প্রেম-ভালোবাসার টানে ফের নিরুদ্দেশ নাবালিকা ছাত্রী। পরিবারের অভিযোগ পেয়ে কুমারগঞ্জ থানার পুলিশ চারদিন পর আবারও উদ্ধার করে আনল একাদশ শ্রেণির ওই নাবালিকাকে। ১৬ বছর বয়সি মেয়েটিকে পুলিশ বীরভূম জেলার পাইকার থানা এলাকার একটি গ্রাম থেকে উদ্ধার করে আনে। কিন্তু ওই ঘটনায় অভিযুক্ত প্রেমিক পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করা […]

আরও পড়ুন
Kumarganj | ‘প্রকৃত ইবাদত’, রোজা ভেঙে থ্যালাসেমিয়া আক্রান্ত ভোলা-কে রক্ত দিলেন সাহাজাদ

Kumarganj | ‘প্রকৃত ইবাদত’, রোজা ভেঙে থ্যালাসেমিয়া আক্রান্ত ভোলা-কে রক্ত দিলেন সাহাজাদ

কুমারগঞ্জ: সবার উপর মানুষ সত্য, আর সেই সত্য আবারও প্রমাণ করলেন কুমারগঞ্জের দিওর আমরুলবাড়ি এলাকার বাসিন্দা সাহাজাদ সরকার। রোজা রেখে উপোস থাকা সত্ত্বেও নিজের ধর্মীয় অনুশাসন এক মুহূর্তে পাশে সরিয়ে রেখে এগিয়ে এলেন এক অসুস্থ মানুষের জীবন বাঁচাতে। রোজা ভেঙে থ্যালাসেমিয়া আক্রান্ত এক অচেনা হিন্দু ব্যক্তিকে রক্তদান করলেন তিনি। জানা গিয়েছে, বছর ৩৭-এর সাহাজাদ পেশায় […]

আরও পড়ুন