Minor marriage | নিজের বিয়ে আটকে দিল নাবালিকা, সম্মানিত করল জেলা প্রশাসন  

Minor marriage | নিজের বিয়ে আটকে দিল নাবালিকা, সম্মানিত করল জেলা প্রশাসন  

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


কুশমণ্ডি ও কুমারগঞ্জ: যেখানে কুশমণ্ডির এক নাবালিকা নিজের বিয়ে আটকে আলোড়ন ফেলে দিয়েছিল, সেখানে বালুরঘাট ব্লকের এক নাবালক গোপনে এক তরুণীকে বিয়ে করার পরিকল্পনা করেছিল। যদিও শেষরক্ষা হয়নি। খবর পেয়ে প্রশাসন সেই বিয়ের পরিকল্পনা বানচাল করে দেয়। আর সাহসিকতার পুরস্কারস্বরূপ সেই নাবালিকাকে সম্মানিত করল জেলা প্রশাসন।

 ৫ মে উত্তরবঙ্গ সংবাদে প্রকাশিত হয়েছিল একাদশ শ্রেণির নাবালিকার নিজের বিয়ে আটকানোর খবর। এদিন তাকে স্থানীয় পঞ্চায়েত ও একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে সম্মানিত করা হয়। পড়াশোনা করার জন্য দেওয়া হয় আর্থিক সহায়তা। ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন অফিসার জিয়তা মুখোপাধ্যায় জানান, ওই কিশোরী ১৮ বছর বয়স পর্যন্ত পড়াশোনার জন্য প্রতি মাসে চার হাজার টাকা করে সরকারি সাহায্য পাবে। এছাড়া তাকে ‘চেঞ্জ মেকার’ সার্টিফিকেট সহ মেডেল দেওয়া হয়। আগামীদিনে ওই কিশোরীকে দিয়ে গ্রামে তৈরি করা হবে মডেল সংসদ।

অন্যদিকে, বালুরঘাট ব্লকের এক নাবালক কুমারগঞ্জ ব্লকের এক তরুণীকে গোপনে বিয়ে করার পরিকল্পনা করেছিল। এমনকি প্রস্তুতিও চলছিল বলে খবর পায় প্রশাসন। তৎক্ষণাৎ তারা নাবালকের দাদুর বাড়িতে হানা দেয়। তবে আগেভাগে খবর পেয়ে পালিয়ে যায় ওই তরুণী সহ নাবালক। নাবালক ও তরুণীর সন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ। সমাজকে সচেতন করতে প্রশাসনের এমন উদ্যোগ প্রশংসনীয় বলে মত স্থানীয়দের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *