‘ফুটবলের ঐতিহ্য এগিয়ে চলুক’, ইস্টবেঙ্গলের প্রথম আইএসএল জয়ে উচ্ছ্বসিত সৌরভ
২২ বছরের বুক চাপা যন্ত্রণা থেকে অবশেষে মুক্তি মিলেছে। লক্ষ্মীবারে লক্ষ্মী এসেছে ইস্টবেঙ্গলের ঘরে। প্রথমবার আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে লাল-হলুদ ব্রিগেড। ট্রফিজয়ের পর এক সপ্তাহ কেটে গেলেও ইস্টবেঙ্গল ভাসছে শুভেচ্ছার বন্যায়। এবার লাল-হলুদের পুরুষ এবং মহিলা দুই ব্রিগেডকেই শুভেচ্ছা জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআইয়ের প্রাক্তন প্রেসিডেন্টের শুভেচ্ছা, ফুটবলের ঐতিহ্য এগিয়ে চলুক এভাবেই। […]
আরও পড়ুন