ISL | দিল্লি বধ করে ঘুরে দাঁড়াল মোহনবাগান, ২-১ গোলে জয় সবুজ-মেরুনের

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ প্রথম ম্যাচে পরাজয়ের পর দেবীপক্ষে কি ফের হতাশার মুখে পড়তে চলেছিল মোহনবাগান? প্রথমার্ধের খেলা শেষে সবুজ-মেরুন সমর্থকদের মনে সেই আশঙ্কাই তীব্র হচ্ছিল। তবে দ্বিতীয় অর্ধে বদলে গেল পুরো ছবিটাই। মিগুয়েল ফিগুয়েরার চমৎকার ফুটবলে দিল্লি এসসিকে ২-১ গোলে হারিয়ে আইএসএলের (ISL) চলতি মরসুমে নিজেদের প্রথম জয় ছিনিয়ে নিল মোহনবাগান।

দিল্লির ঘরের মাঠে ম্যাচের শুরুটা অবশ্য ভালো হয়নি সবুজ-মেরুনের। প্রথমার্ধে নামতের গোলে এগিয়ে যায় দিল্লি এসসি। পিছিয়ে পড়ার পর দলজুড়ে বেশ কিছু ভুলভ্রান্তি স্পষ্ট হয়ে ওঠে, যা চিন্তা বাড়াচ্ছিল।

তবে দ্বিতীয়ার্ধে মাঠে নেমে মাত্র ১০ মিনিটের মধ্যে পুরো খেলার গতিপথ বদলে দেন মিগুয়েল ফিগুয়েরা। অসাধারণ দক্ষতায় নিজে একটি দুর্দান্ত গোল করার পাশাপাশি সতীর্থ লি আরউইনকে দিয়ে অন্য গোলটি করান তিনি। মিগুয়েলের এই দুর্দান্ত পারফরম্যান্সে ভর করেই ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে বাগান।ভুলত্রুটি সত্ত্বেও এই জয় দলকে সাময়িক স্বস্তি দিল।

The publish ISL | দিল্লি বধ করে ঘুরে দাঁড়াল মোহনবাগান, ২-১ গোলে জয় সবুজ-মেরুনের appeared first on Uttarbanga Sambad.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *