থাকতেন ‘ছিন্নমূলে’র কলোনি বিজয়গড়ে। তাঁর রক্তে বইত লাল-হলুদ। আদ্য়োপান্ত ইস্টবেঙ্গল (East Bengal) সমর্থক রাহুল অরুণোদয়ের জীবনদীপ নিভে গিয়েছিল আচমকাই। জীবনের শেষ পডকাস্টেও তাঁর আলোচ্য বিষয় ছিল, ইস্টবেঙ্গলের উন্নতি হবে কবে? জীবদ্দশায় ইস্টবেঙ্গলের ঘুরে দাঁড়ানোর সাক্ষী হতে পারেননি রাহুল। তবে না ফেরার দেশ থেকে নিশ্চয়ই দেখলেন, তাঁর প্রিয় ক্লাবের মুকুটে আবার জুড়েছে ভারতসেরার পালক। প্রথমবার আইএসএলের শিরোপা এসেছে ছিন্নমূলের তাঁবুতে।
এই বিষয়ে আরও খবর
২০২০ থেকে আইএসএল খেলছে ইস্টবেঙ্গল। ট্রফি জেতা তো দূর, পয়েন্ট তালিকার প্রথম ছয়েও উঠতে পারেনি লাল-হলুদ শিবির। পড়শি মোহনবাগানে তখন সাফল্যের ছড়াছড়ি। আইএসএল শিল্ড, কাপ-সবই বসে গিয়েছে সবুজ-মেরুনের নামের পাশে। একই সঙ্গে বেড়েছে ইস্টবেঙ্গল ভক্তকুলের প্রতি সবুজ-মেরুনের কটাক্ষ। পালটা জবাব দেওয়ার অস্ত্রটুকু ছিল না ইস্টবেঙ্গল ভক্তদের কাছে। আইএসএলে এতদিন পর্যন্ত নবম স্থানের বেশি তো এগোতেই পারেনি লাল-হলুদ। প্রিয় ক্লাবের এই লাগাতার ব্যর্থতা পীড়া দিত রাহুলকেও। লাল-হলুদ জার্সির ভারটা যেন অসহ্য হয়ে উঠেছিল তাঁর পক্ষে।
এবার ইস্টবেঙ্গলের ঘরে এল আইএসএল। ইতিহাসে প্রথমবার। ২২ বছর অপেক্ষার পর অবশেষে। রাহুল জীবদ্দশায় দেখে যেতে পারেননি-কিন্তু ইস্টবেঙ্গল ফিরেছে। আবার শক্ত হয়েছে। ভারতীয় ফুটবলে আবার জ্বলেছে মশাল। রাহুল যেখানেই থাকুন না কেন, আজ তাঁর মুখেও ফুটবে তৃপ্তির হাসি।
নিজের পডকাস্ট ‘সহজ কথা’তেও ইস্টবেঙ্গল নিয়ে মনখারাপের কথা তুলে ধরেছিলেন তারকা অভিনেতা। শেষ এপিসোডে রাহুলের অতিথি হয়ে এসেছিলেন ইস্টবেঙ্গলের আরেক সমর্থক, অভিনেতা তথা বাংলার প্রাক্তন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেখানে রাহুলের আক্ষেপ ভরা প্রশ্ন ছিল, “আমরা কবে একটু শক্ত হতে পারব? ডার্বি মানেই আমাদের লুকিয়ে থাকা-সেটা কবে শেষ হবে?” রাহুলের এই আক্ষেপ বোধহয় ইস্টবেঙ্গলের মর্মে লেগেছিল।
আইএসএল (ISL 2026) ডার্বিতে দাপট দেখিয়েছিল লাল-হলুদ জার্সিধারীরা। একটুর জন্য তিন পয়েন্ট হাতছাড়া হয়। কিন্তু প্রথমবার আইএসএল জয়ের পথে সেদিন এগিয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল। ভক্তদের আর মুখ লুকিয়ে থাকতে হয়নি। পরকালে থেকেও হয়তো সেই শাপমোচনের স্বাদ পেয়েছে রাহুলের আত্মা। ডার্বির পর এবার ইস্টবেঙ্গলের ঘরে এল আইএসএল। ইতিহাসে প্রথমবার। ২২ বছর অপেক্ষার পর অবশেষে। রাহুল জীবদ্দশায় দেখে যেতে পারেননি-কিন্তু ইস্টবেঙ্গল ফিরেছে। আবার শক্ত হয়েছে। ভারতীয় ফুটবলে আবার জ্বলেছে মশাল। রাহুল যেখানেই থাকুন না কেন, আজ তাঁর মুখেও ফুটবে তৃপ্তির হাসি।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
