ISL | পঞ্জাব এফসি-কে হারিয়ে লিগ টেবিলের শীর্ষে মোহনবাগান, জয়সূচক গোল ডেজান দ্রাজিচের

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ আইএসএলে (ISL) জয়ের ধারা বজায় রাখল মোহনবাগান সুপার জায়ান্ট। শনিবার যুবভারতী স্টেডিয়ামে পঞ্জাব এফসি-কে হারিয়ে লিগ টেবিলের শীর্ষস্থানে উঠে এল সবুজ-মেরুন ব্রিগেড। এটি চলতি মরশুমে পঞ্জাবের প্রথম হার।

ম্যাচের শুরুতেই চমক দিয়ে ৩ মিনিটের মাথায় পঞ্জাবকে এগিয়ে দেন আলফ্রেড মোয়া প্লানাস (Alfred Moya Planas)। তবে দ্রুত ঘুরে দাঁড়ায় ঘরের মাঠের দল। ১৮ মিনিটে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের শটে সমতা ফেরান লি এরউইন। এরপর এরউইনের পাস থেকেই ঠান্ডা মাথায় বল জালে জড়িয়ে মোহনবাগানকে জয় এনে দেন সার্বিয়ান ফরোয়ার্ড ডেজান দ্রাজিচ (Dejan Drazic)। এই জয়ের সুবাদে ৪ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের এক নম্বরে পৌঁছে গেল মোহনবাগান। আগামী ৫ নভেম্বর ওড়িশা এফসি-র বিরুদ্ধে পরবর্তী ম্যাচ খেলবে তারা।

The submit ISL | পঞ্জাব এফসি-কে হারিয়ে লিগ টেবিলের শীর্ষে মোহনবাগান, জয়সূচক গোল ডেজান দ্রাজিচের appeared first on Uttarbanga Sambad.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *