অ্যান্টেনা-ঝিরঝির-মারাদোনা, ‘সাদাকালো’ যুগের বিশ্বকাপ শেখাত আরও বেঁধে বেঁধে থাকা

অ্যান্টেনা-ঝিরঝির-মারাদোনা, ‘সাদাকালো’ যুগের বিশ্বকাপ শেখাত আরও বেঁধে বেঁধে থাকা

সালটা ১৯৯৫। ব্যান্ডের নাম মোহিনের ঘোড়াগুলি। কালজয়ী সেই অ্যালবাম ‘আবার বছর কুড়ি পরে’। বাংলা গানের এই ইতিহাস সবার জানা। কিন্তু তখন কে জানত, এ গানের জোড়া স্রষ্টা (কথা ও সুরের কারিগর) গৌতম চট্টোপাধ্যায় ও পল্লব রায় সঙ্গীত জগতের লোক হলেও তলে তলে তুমুল নসট্রাদামুস! নচেত গত শতাব্দীর শেষ তিন কী চার দশকের শ্রেষ্ঠতম বাংলা গানটি […]

আরও পড়ুন
৪৬ বছরে অবসর ভেঙে নতুন ক্লাবে সই রোনাল্ডিনহোর, সত্যিই খেলবেন ব্রাজিল কিংবদন্তি?

৪৬ বছরে অবসর ভেঙে নতুন ক্লাবে সই রোনাল্ডিনহোর, সত্যিই খেলবেন ব্রাজিল কিংবদন্তি?

বিশ্বকাপে ডুবে ফুটবলপ্রেমীরা। তার মাঝেই চমকপ্রদ খবর। অবসর ভেঙে ফের ফুটবলে ফিরছেন রোনাল্ডিনহো! শেষবার তিনি পেশাদারভাবে মাঠে নেমেছিলেন ১১ বছর আগে। এবার ৪৬ বছর বয়সে কামব্যাক করছেন বার্সেলোনার প্রাক্তন ফুটবলার। ইটালির তৃতীয় ডিভিশনের ক্লাব রাভেন্নার হয়ে সই করেছেন তিনি। কিন্তু প্রশ্ন হল, রোনাল্ডিনহো কি সত্যিই মাঠে নামবেন? নাকি পুরোটাই চমক? ফুটবল কেরিয়ারে বার্সেলোনা, পিএসজি, এসি […]

আরও পড়ুন
‘দ্রুত অ্যাম্বুল্যান্স ডাকুন’, বিহারের স্বাস্থ্যমন্ত্রীর যোগা দেখে হেসে খুন নেটিজেনরা

‘দ্রুত অ্যাম্বুল্যান্স ডাকুন’, বিহারের স্বাস্থ্যমন্ত্রীর যোগা দেখে হেসে খুন নেটিজেনরা

রাজনীতিতে পা রেখেই বিহারের স্বাস্থ্যমন্ত্রী হয়েছেন নীতীশ পুত্র নিশান্ত কুমার। যদিও তাঁর নিজের স্বাস্থ্য নিয়ে সোশাল মিডিয়ায় চর্চা কম নেই। কখনও বাবার গায়ে এলিয়ে পড়ে যাওয়া, তো কখনও চেয়ারে বসে ঢুলতে থাকা নিশান্তকে এবার দেখা গেল যোগ দিবসে যোগা করতে। যোগাসন রত স্বাস্থ্যমন্ত্রীর কাণ্ড হেসেই খুন নেটিজেনরা। কেউ বলছেন, ‘দ্রুত অ্যাম্বুল্যান্স ডাকুন।’ তো কারও কটাক্ষ, […]

আরও পড়ুন
এশীয় সূর্যের তেজে ম্লান আফ্রিকা, তিউনিশিয়াকে উড়িয়ে বিশ্বকাপে প্রথম জয় জাপানের

এশীয় সূর্যের তেজে ম্লান আফ্রিকা, তিউনিশিয়াকে উড়িয়ে বিশ্বকাপে প্রথম জয় জাপানের

প্রথম ম্যাচে কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করে ড্র। তবে দ্বিতীয় ম্যাচেই বিশ্বকাপে ঝলমলিয়ে উঠল এশিয়ার সূর্য। রবিবার সকালে তিউনিশিয়ার বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্স জাপানের। দাপুটে ম্যাচ জিতে নকআউটের দৌড়ে অনেকখানি এগিয়ে গেলেন দাইচি কামাডারা। বেশ ভালো ফুটবল খেলল তিউনিশিয়াও। তবে আয়াসে উইডার জোড়া গোল আর জাপানের দারুণ ফুটবলের সামনে ফিকে হয়ে গেল আফ্রিকার দেশটি। গ্রুপ এফের […]

আরও পড়ুন
‘বিশ্বের উন্নতিতে প্রয়োজন যোগ’, রেড রোডে আমজনতার ভিড়ে মিশে যোগাভ্যাস মোদির

‘বিশ্বের উন্নতিতে প্রয়োজন যোগ’, রেড রোডে আমজনতার ভিড়ে মিশে যোগাভ্যাস মোদির

১২ তম আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে কলকাতার রেড রোডে যোগাভ্যাস সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁকে বেশ কয়েকটি আসন অনুশীলন করতে দেখা যায়। যোগাভ্যাসে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। বেশ কয়েকটি যোগাসন করার পর প্রধানমন্ত্রী ঘুরে ঘুরে বাকিদের অনুশীলন দেখেন। কয়েকজনের যোগাসন করার ভঙ্গি শুধরে দিতেও দেখা যায় তাঁকে। এদিন বিশ্বের উন্নতিতে যোগের প্রয়োজনীয়তার কথা স্মরণ […]

আরও পড়ুন
হাওড়ার ‘জলছবি’ বদলাতে বড় পদক্ষেপ বিজেপি সরকারের, ময়দানে নামলেন খোদ মন্ত্রী-বিধায়ক

হাওড়ার ‘জলছবি’ বদলাতে বড় পদক্ষেপ বিজেপি সরকারের, ময়দানে নামলেন খোদ মন্ত্রী-বিধায়ক

বর্ষা এলেই প্রত্যেকবছর বানভাসী হয়ে পড়ে হাওড়া শহর। থমকে যায় জনজীবন। এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য এবার কাজ শুরু করে দিল নতুন বিজেপি সরকার। শনিবার থেকেই শুরু হয়ে গেল হাওড়া শহরে নিকাশি সংস্কারের কাজ। এদিন সকালে এই সংস্কারের কাজ ঘুরে দেখেন পুর ও নগরোন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী তথা উত্তর হাওড়ার বিধায়ক উমেশ রাই ও শিবপুর বিধানসভা […]

আরও পড়ুন
জামাইষষ্ঠীর আনন্দ শেষে শোকের ছায়া! শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে দুর্ঘটনায় মৃত ২

জামাইষষ্ঠীর আনন্দ শেষে শোকের ছায়া! শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে দুর্ঘটনায় মৃত ২

জামাইষষ্ঠীর জন্য এসেছিলেন শ্বশুরবাড়িতে। আর সেখানেই মর্মান্তিক বাইক দুর্ঘটনায় মৃত্যু হল জামাইয়ের। মৃত্য়ু হয়েছে এক দ্বাদশ শ্রেণির ছাত্রেরও। নবদ্বীপ থানার অন্তর্গত ইদ্রাকপুরের মাঠের রাস্তায় দুর্ঘটনাটি ঘটে। মর্মান্তিক এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। তাঁরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মৃতদের নাম রাহুল ঘোষ এবং পীযূষ ঘোষ। রাহুলের বাড়ি পূর্ব বর্ধমানের নাগাদ ঘাট থানা এলাকায়। জামাইষষ্ঠী […]

আরও পড়ুন
রান্নাঘরের অন্ধকারে মা-মেয়ের উপর ঝাঁপিয়ে পড়ল যুবক! তারপর…

রান্নাঘরের অন্ধকারে মা-মেয়ের উপর ঝাঁপিয়ে পড়ল যুবক! তারপর…

বাড়ির অন্ধকার রান্নাঘরে ওত পেতে ছিল হামলাকারী। রান্নাঘরে ঢুকতেই মহিলার উপর ঝাঁপিয়ে পড়ল সে! অভিযোগ, মহিলাকে বেধড়ক মারধর শুরু করে ওই যুবক। মায়ের চেঁচামেচি শুনে বাঁচাতে গিয়ে আক্রান্ত হলেন মেয়েও। সে এক ধুন্ধুমার পরিস্থিতি। ঘটনা ঘিরে পানিহাটি পুরসভার ১ নং ওয়ার্ডের পঞ্চাননতলায় রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হল শুক্রবার। যদিও অভিযোগ পেয়ে সঙ্গে সঙ্গে তৎপর হয় […]

আরও পড়ুন
সীমানা পেরিয়ে প্রসেনজিৎ, যিশু শুভশ্রী সোহিনীর বিচিত্র ‘অভিমান’ কতটা উপভোগ করল দর্শক?

সীমানা পেরিয়ে প্রসেনজিৎ, যিশু শুভশ্রী সোহিনীর বিচিত্র ‘অভিমান’ কতটা উপভোগ করল দর্শক?

বহু বছর আগে উত্তম কুমারকে প্রশ্ন করেছিলাম, একটা সিনেমা কীসের জোরে হিট করে? গল্প? উত্তমের উত্তর : গল্প নয়, মুহূর্ত, চোখ বুজলেই যে সব মুহূর্ত মন আলো করে ভেসে আসে, মোমেন্টস যা ভোলা যায় না। তবে, গল্পের প্লট এমন হতে হবে যাতে এই রকম মনে রাখার মতো মুহূর্ত তৈরি করা যায়। ইন্দ্রদীপ দাশগুপ্তের কাব্যিক এবং […]

আরও পড়ুন
ইলিশ-চিংড়ি-ভেটকি-মটনে জামাইষষ্ঠী হবু জামাই সৌরভের, কীভাবে কাটাচ্ছেন  নতুন জমাই রণজয়?

ইলিশ-চিংড়ি-ভেটকি-মটনে জামাইষষ্ঠী হবু জামাই সৌরভের, কীভাবে কাটাচ্ছেন নতুন জমাই রণজয়?

বাঙালির বারো মাসে তেরো পাবর্ণ। তার মধ্যে জামাইষষ্ঠী অন্যতম সে কথা বলাই বাহুল্য়। আর জামাই যদি নতুন হয় তাহলে তো একেবারে উৎসবের আমেজ। শাশুড়ি মায়েরা এদিন রীতি মেনে সমস্ত নিয়মকানুন পালনের পাশাপাশি জামাইয়ের রসনাতৃপ্তিতে বিশেষ নজর দেন। পছন্দের যাবতীয় খাবার সাজিয়ে জামাই আদরে কোনও ত্রুটি রাখতে নারাজ শাশুড়ি মায়েরা। সাধারণ মানুষ হোক বা সেলিব্রিটি সর্বত্রই […]

আরও পড়ুন
‘চুপ করে থাকো’, রাষ্ট্রসংঘের মহিলা প্রতিনিধিকে অপমান, নিজেকে ‘মালিক’ বলল ইজরায়েল

‘চুপ করে থাকো’, রাষ্ট্রসংঘের মহিলা প্রতিনিধিকে অপমান, নিজেকে ‘মালিক’ বলল ইজরায়েল

রাষ্ট্রসংঘের মঞ্চে রীতিমতো ‘কলতলার ঝগড়া’ বেধে গেল। ইজরায়েলি প্রতিনিধির সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়লেন রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের প্রতিনিধি। ভরা সম্মেলনে ইজরায়েলের প্রতিনিধি একেবারে ব্যক্তিগত আক্রমণ শানালেন। কড়া হুঁশিয়ারি দিলেন, মুখ বন্ধ করে থাকুন নয়তো বেরিয়ে যান। রাষ্ট্রসংঘের মঞ্চে এহেন আচরণে মুখ পুড়েছে ইজরায়েলেরই। গোটা বিষয়টি নিয়ে তেল আভিভের পক্ষ থেকেও কিছু বলা হয়নি। তর্কাতর্কির সূত্রপাত […]

আরও পড়ুন
গ্রেপ্তার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী, মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর ‘অ্যাকশনে’ পুলিশ

গ্রেপ্তার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী, মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর ‘অ্যাকশনে’ পুলিশ

মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর ‘অ্যাকশনে’ পুলিশ। এবার গ্রেপ্তার ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী। তাকে ফলতার মল্লিকপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। [প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, […]

আরও পড়ুন
ফ্রান্স থেকে শেষবার উড়ল মার্কিন প্রেসিডেন্টের বাহন ‘এয়ারফোর্স ওয়ান’! এবার নয়া বিমান পাচ্ছেন ট্রাম্প

ফ্রান্স থেকে শেষবার উড়ল মার্কিন প্রেসিডেন্টের বাহন ‘এয়ারফোর্স ওয়ান’! এবার নয়া বিমান পাচ্ছেন ট্রাম্প

সাড়ে ৩ দশক ধরে পরিষেবা দেওয়ার পর অবশেষে অবসরের পথে মার্কিন প্রেসিডেন্টের বাহন ‘এয়ারফোর্স ওয়ান’। সূচি অনুযায়ী, বৃহস্পতিবার ফ্রান্স থেকে শেষবার ওড়ার পর ভোররাতে অ্যান্ড্রুজে অবতরণ করে বিমানটি। মার্কিন প্রোটকল প্রধান মনিকা ক্রাউলি জানান, এটাই ছিল বোয়িং ৭৪৭-২০০ বি বিমানের শেষযাত্রা। গত ৩৫ বছর ধরে মার্কিন প্রেসিডেন্টদের পরিষেবা দিয়ে আসছিল বিমানটি। এয়ারফোর্স ওয়ান-এর পরিবর্তে কাতারের […]

আরও পড়ুন
বিমানবন্দরে অভিষেককে ডিম ছোড়ার পরিকল্পনা! তৃণমূল সমর্থকদের সঙ্গে হাতাহাতি বিজেপির

বিমানবন্দরে অভিষেককে ডিম ছোড়ার পরিকল্পনা! তৃণমূল সমর্থকদের সঙ্গে হাতাহাতি বিজেপির

সোনারপুরের পর এবার খোদ বিমানবন্দরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডিম ছোড়ার পরিকল্পনা! এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি। ডিম হাতে বিমানবন্দরের পার্কিংয়ের বাইরে কয়েকজনকে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে যান কয়েকজন তৃণমূল সমর্থকরা। ক্ষুব্ধ জনতার সঙ্গে রীতিমতো হাতাহাতি পরিস্থিতি তৈরি হল তৃণমূল সমর্থকদের। পরে পুলিশ এসে গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। শুক্রবার দিল্লিতে স্পিকার […]

আরও পড়ুন
জায়গা হয়নি মন্ত্রিসভায়, ‘প্যানেল অফ চেয়ারম্যানে’র সদস্য পদে বারাসতের বিধায়ক শংকর

জায়গা হয়নি মন্ত্রিসভায়, ‘প্যানেল অফ চেয়ারম্যানে’র সদস্য পদে বারাসতের বিধায়ক শংকর

মন্ত্রিসভায় জায়গা হয়নি। তবে রাজ্য বিধানসভার গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বারাসতের বিজেপি বিধায়ক শংকর চট্টোপাধ্যায়। তাঁকে ‘প্যানেল অফ চেয়ারম্যান’-এর সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। শুক্রবার এই মর্মে স্পিকারের দপ্তর থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তারপরই খুশির হাওয়া শংকর অনুগামীদের মধ্যে। কী এই ‘প্যানেল অফ চেয়ারম্যান’। কোন দায়িত্ব পালন করতে হয়? বিধানসভার স্পিকার বা ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে […]

আরও পড়ুন
মমতার সঙ্গে থাকতে চাইছেন না কেউই! প্রদীপ, রবীন্দ্রনাথের পর এবার পদ ছাড়লেন সদ্য নিযুক্ত নরেন

মমতার সঙ্গে থাকতে চাইছেন না কেউই! প্রদীপ, রবীন্দ্রনাথের পর এবার পদ ছাড়লেন সদ্য নিযুক্ত নরেন

রাজ্যে পালাবদলের দিন কয়েকের মধ্যেই দলের সব কমিটি ভেঙে দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর রাজ্য-সহ সব জেলায় নতুন করে কমিটি গঠন করা হয়। উল্লেখ্য, যে কমিটিতে মূলত প্রবীণ ও অভিজ্ঞ নেতাদেরই অগ্রাধিকার দিয়েছিলেন ‘কালীঘাট তৃণমূলের’ সুপ্রিমো। কিন্তু মনে হচ্ছে, মমতার সঙ্গে আর থাকতে চাইছেন না কেউই। সেই কমিটি থেকেও একের পর এক বেরিয়ে ইস্তফা […]

আরও পড়ুন
প্রয়াত টুটু বসুকে শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন, বিধানসভায় শোকপ্রস্তাব পাঠ স্পিকারের

প্রয়াত টুটু বসুকে শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন, বিধানসভায় শোকপ্রস্তাব পাঠ স্পিকারের

বিধানসভায় বাজেট অধিবেশনের দ্বিতীয় দিন। পূর্ব সূচি অনুযায়ী এদিন সম্প্রতি প্রয়াত বিশিষ্ট ব্যক্তিদের শ্রদ্ধাজ্ঞাপন করা হয় বিধানসভায়। প্রয়াত ব্যক্তিদের মধ্যে মোহনবাগান রত্ন টুটু বসুর উদ্দেশেও শ্রদ্ধা জানানো হয় বিধানসভা কক্ষে। শোকপ্রস্তাব পাঠ করেন স্পিকার রথীন্দ্রনাথ বসু। স্পিকার শোক প্রস্তাব পাঠ করে বলেন, সংবাদ প্রতিদিন কাগজের প্রতিষ্ঠাতা ও মোহনবাগান ক্লাবের প্রাক্তণ সভাপতি স্বপন সাধন বসুর প্রতি […]

আরও পড়ুন
ইলিশ থেকে চিংড়ি, জামাইষষ্ঠীর আগে অগ্নিমূল্য বাজার, মাথায় হাত মধ্যবিত্তের

ইলিশ থেকে চিংড়ি, জামাইষষ্ঠীর আগে অগ্নিমূল্য বাজার, মাথায় হাত মধ্যবিত্তের

রাত পোহালেই শনিবার জামাই ষষ্ঠী। কিন্তু জামাইয়ের পাতে কী দেবেন তা নিয়ে চিন্তার অন্ত নেই শ্বশুর-শাশুড়িদের। যেমন ফলের দাম আকাশছোঁয়া। তেমনই ইলিশেরও দামও। চিংড়ি, পমফ্রেট, ভেটকি থেকে খাসির মাংস, কম যাচ্ছে না কিছুই। সব মিলিয়ে জামাইষষ্ঠীর আগে চিন্তার একটু ভাঁজ পড়েছে অনেক শ্বশুরের কপালে। বাজারে এসেছে টাটকা ইলিশ। তবে দাম ১২০০-১৫০০ টাকা কেজি। ফলে জামাইয়ের […]

আরও পড়ুন
ইস্তফার পথে গৌতম দেব, এবার উত্তরের ‘শেষ সম্বল’ শিলিগুড়ি পুরনিগমও হারাচ্ছে তৃণমূল?

ইস্তফার পথে গৌতম দেব, এবার উত্তরের ‘শেষ সম্বল’ শিলিগুড়ি পুরনিগমও হারাচ্ছে তৃণমূল?

বিধানসভা নির্বাচনে গোটা উত্তরবঙ্গে ভরাডুবি হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে, কোচবিহারে কার্যত নিশ্চিহ্ন তৃণমূল কংগ্রেস। সিতাইয়ে তৃণমূলের টিকিটে সঙ্গীতা বসুনিয়া জিতলেও তিনি এখন বিদ্রোহী শিবিরে। সাংসদরাও বিদ্রোহী। ফলে গোটা উত্তরে সেভাবে দেখতে গেলে তৃণমূলের একমাত্র সম্বল শিলিগুড়ি পুরনিগম। সেই শিলিগুড়ি পুরনিগমও সম্ভবত এবার হাতছাড়া হচ্ছে জোড়াফুল শিবিরের। শিলিগুড়ির মেয়র পদ থেকে ইস্তফা দিতে চলেছেন গৌতম দেব। […]

আরও পড়ুন
যুদ্ধ থামাতে ট্রাম্পের দ্বারস্থ জেলেনস্কি, তার মধ্যেই মস্কোর তৈল শোধনাগার উড়িয়ে দিল ইউক্রেন

যুদ্ধ থামাতে ট্রাম্পের দ্বারস্থ জেলেনস্কি, তার মধ্যেই মস্কোর তৈল শোধনাগার উড়িয়ে দিল ইউক্রেন

রাশিয়ার রাজধানী মস্কোর তেল শোধনাগারে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রুশ আধিকারিকদের দাবি, একাধিক ড্রোন আছড়ে পড়েছে সেখানে। নানা ভিডিও ছবি ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে কীভাবে আগুন ও কালো ধোঁয়ায় আকাশ ঢেকে গিয়েছে। উল্লেখ্য, চলতি সপ্তাহে তেল শোধনাগারে এটা দ্বিতীয় হামলা। এটা ইউক্রেনের নতুন রণনীতির অংশ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক বৃহস্পতিবার […]

আরও পড়ুন
সমুদ্রে রোম্যান্সে মত্ত, বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে প্রযোজক স্বামীর সঙ্গে আদুরে মুহূর্তে কণীনিকা

সমুদ্রে রোম্যান্সে মত্ত, বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে প্রযোজক স্বামীর সঙ্গে আদুরে মুহূর্তে কণীনিকা

তারকাদের জীবন নিয়ে প্রতিনিয়ত কিছু না কিছু কাঁটাছেড়া তো চলছেই। সম্প্রতি সিনেপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছিল কণীনিকার দাম্পত্যে চিড়। প্রযোজক স্বামী সুরজিৎ-এর সঙ্গে সংসার তাসের ঘরের মতো ভেঙে যাচ্ছে। এই চর্চায় রীতিমতো সরগরম হয়ে উঠেছিল টলিপাড়া। কণীনিকার বৈবাহিকজীবনে ঝড়, এই খবরে মুষড়ে পড়েছিল অনুরাগীরা। পর্দায় সাবলীল অভিনয়, মিষ্টভাষী অভিনেত্রীর জীবনের এমন খবরে মন ভারাক্রান্ত হয়েছিল […]

আরও পড়ুন
ইরানের স্কুলে মার্কিন হামলায় মৃত্যু ১৭৫ জনের! ‘ভুল হতেই পারে’, সাফাই ট্রাম্পের

ইরানের স্কুলে মার্কিন হামলায় মৃত্যু ১৭৫ জনের! ‘ভুল হতেই পারে’, সাফাই ট্রাম্পের

ইরানের মিনাবে বালিকা বিদ্যালয়ে আমেরিকার হামলার ঘটনায় মৃত্যু হয়েছিল ১৭৫ জনের। জি৭ সম্মেলনে ওই হামলা নিয়ে প্রশ্নের মুখে পড়লেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকরা প্রশ্ন করেন, আমেরিকা কি ওই গণহত্যার দায় নেবে? উত্তরে ট্রাম্প জবাব দেন, “যুদ্ধের মধ্যে ভুল হতেই পারে। মেয়েদের স্কুলে কেউ উদ্দেশ্যপ্রণোদিত হামলা চালায়নি।” যদিও তদন্ত চলছে বলেও সাফাই দেন মার্কিন প্রেসিডেন্ট। […]

আরও পড়ুন
আমেরিকা-ইরান শান্তিচুক্তি ভেস্তে যাবে লেবানন-কাঁটায়! আরও তলানিতে ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্ক?

আমেরিকা-ইরান শান্তিচুক্তি ভেস্তে যাবে লেবানন-কাঁটায়! আরও তলানিতে ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্ক?

আগে ঠিক ছিল, ১৯ জুন অর্থাৎ শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হবে ইরান-আমেরিকার শান্তিচুক্তি। কিন্তু তার আগে, বৃহস্পতিবারই চুক্তি সম্পন্ন হয়ে গিয়েছে। স্বস্তির হাওয়া পশ্চিম এশিয়ায়। কিন্তু সেই সঙ্গেই রয়ে গিয়েছে আশঙ্কাও। চুক্তি স্বাক্ষরের পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর উদ্দেশে যে বার্তা দিয়েছেন, তাকে ঘিরে সেই আশঙ্কার মেঘ আরও কালো হচ্ছে। […]

আরও পড়ুন
পাকিস্তান-বাংলাদেশে তৎপর হামাস, নজর রাখছে ইজরায়েল, চাঞ্চল্যকর দাবি নেতানিয়াহুর দূতের

পাকিস্তান-বাংলাদেশে তৎপর হামাস, নজর রাখছে ইজরায়েল, চাঞ্চল্যকর দাবি নেতানিয়াহুর দূতের

ভারতের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে প্যালেস্টাইনের সশস্ত্র জঙ্গি গোষ্ঠী হামাস। বোমা ফাটালেন ভারতে নিযুক্ত ইজরায়েলি রাষ্ট্রদূত রুভেন আজারে। তাঁর চাঞ্চল্যকর দাবি, পাকিস্তান ও বাংলাদেশে হামাসপন্থী কার্যকলাপ চলছে। বিষয়টিকে কড়া নজরে রেখেছে তেল আবিব। পাশাপাশি আঞ্চলিক কূটনীতিতে মধ্যস্থতাকারী হিসাবে পাকিস্তানের ভূমিকা নিয়ে গভীর সংশয় প্রকাশ করেন তিনি। চরমপন্থা দমনে ইসলামাবাদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন রুভেন। ঠিক […]

আরও পড়ুন
অতিভারী বর্ষণে ফের ধস পাহাড়ে, অবরুদ্ধ শিলিগুড়ি-সিকিম যোগাযোগের ‘লাইফ লাইন’ ১০ নম্বর জাতীয় সড়ক

অতিভারী বর্ষণে ফের ধস পাহাড়ে, অবরুদ্ধ শিলিগুড়ি-সিকিম যোগাযোগের ‘লাইফ লাইন’ ১০ নম্বর জাতীয় সড়ক

বুধবার রাত থেকে শুরু হয়েছে প্রবল বর্ষণ। তার জেরে ফের ভূমিধস শিলিগুড়ি-সিকিম সড়ক যোগাযোগের ‘লাইফ লাইন’ হিসেবে পরিচিত ১০ নম্বর জাতীয় সড়কে। বৃহস্পতিবার ভোরে সিংতাম ও রংপোর মাঝে বারডাং-এর কাছে পাহাড়ি রাস্তা ধসে তিস্তায় ভেসেছে। পুরো এলাকা পাথর, কাদায় ভরে বিপজ্জনক হয়ে উঠেছে। এই অবস্থায় সমস্যায় পড়েছেন পর্যটক-সহ নিত্যযাত্রীরা। এদিকে খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে গিয়েছেন […]

আরও পড়ুন
পরিবর্তনের বাংলায় কমল কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা, নবান্নের সুরক্ষা থেকেও সরলেন জওয়ানরা

পরিবর্তনের বাংলায় কমল কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা, নবান্নের সুরক্ষা থেকেও সরলেন জওয়ানরা

রাজ্য থেকে কমানো হল কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা। ২৬-এর বঙ্গ বিধানসভা ভোটের সময় থেকে গোটা রাজ্যে ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ছিল। ভোটের পরের আইনশৃঙ্খলা সামাল দিতে বিপুল এই বাহিনীকে রেখে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু পরিবর্তনের বাংলায় পরিস্থিতি এখন শান্ত। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসনকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এহেন পরিস্থিতিতে রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা […]

আরও পড়ুন
প্রথম ঝলকেই বাজিমাত সানি-প্রীতির, প্রকাশ্যে ‘বাটোয়ারা ১৯৪৭’ ছবির ফার্স্ট লুক

প্রথম ঝলকেই বাজিমাত সানি-প্রীতির, প্রকাশ্যে ‘বাটোয়ারা ১৯৪৭’ ছবির ফার্স্ট লুক

ফের একবার দেশপ্রেমের গাঁথা নিয়ে পর্দায় ‘বিপ্লবী’ অবতারে আগুন ঝরাতে চলেছেন সানি দেওল। তাঁর সঙ্গী আমির খান। সানির সঙ্গে জুটি বেঁধে নতুন দেশাত্মবোধক গাঁথা উপহার দিতে চলেছেন প্রযোজক ‘পারফেকশনিস্ট’। প্রকাশ্যে ছবির ফার্স্ট লুক। সানি দেওল থেকে প্রীতি জিন্টা, শাবানা আজমি সকলের ফার্স্ট লুকই উন্মোচিত হয়েছে এদিন। প্রীতি জিন্টাকে গোলাপি রঙের সালোয়ার-কামিজে দেখা গিয়েছে। দরজার আড়াল […]

আরও পড়ুন
রক্ষাকবচ প্রত্যাহার মধ্যপ্রদেশ হাই কোর্টের, যেকোনও মুহূর্তে গ্রেপ্তার হতে পারেন অভিষেক!

রক্ষাকবচ প্রত্যাহার মধ্যপ্রদেশ হাই কোর্টের, যেকোনও মুহূর্তে গ্রেপ্তার হতে পারেন অভিষেক!

আরও বিপাকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার কৈলাস বিজয়বর্গীয়র ছেলে আকাশ বিজয়বর্গীয়র দায়ের করা মানহানি মামলায় বিপদে তৃণমূল সাংসদ। তৃণমূল নেতার বিরুদ্ধে রাজনৈতিক সভা থেকে কৈলাস বিজয়বর্গীয়কে ‘গুন্ডা’ বলে উল্লেখ করার অভিযোগ ওঠে। এই অভিযোগের ভিত্তিতে ভোপালের এমপি-এমএলএ আদালতে মামলা রুজু হয়। একাধিকবার আদালতের তরফে সমন পাঠানো হয়। তবে হাজিরা দেননি অভিষেক। তারপর […]

আরও পড়ুন
ঋতব্রত না শোভনদেব! বাজেট অধিবেশনের দিনই বিরোধী দলনেতা ঘোষণা? নজর হাই কোর্টে

ঋতব্রত না শোভনদেব! বাজেট অধিবেশনের দিনই বিরোধী দলনেতা ঘোষণা? নজর হাই কোর্টে

বঙ্গ বিধানসভায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসাবে নিযুক্ত করা হয়েছে। স্পিকারের এহেন সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। শুনানি শেষে সেই মামলার রায়দান স্থগিত রাখলেন বিচারপতি কৃষ্ণা রাও। তবে বৃহস্পতিবার এই সংক্রান্ত মামলার রায় ঘোষণা করতে পারেন বিচারপতি। তাৎপর্যপূর্ণভাবে আগামিকাল থেকেই বিধানসভায় শুরু হচ্ছে বাজেট অধিবেশন। রাজ্যপালের ভাষণের মধ্যে […]

আরও পড়ুন
ট্রাম্প এবার দয়ালু, কেপ ভার্দে তারকা ভোজিনহার ইচ্ছা পূরণে কঠোর আইন ভাঙছে আমেরিকা

ট্রাম্প এবার দয়ালু, কেপ ভার্দে তারকা ভোজিনহার ইচ্ছা পূরণে কঠোর আইন ভাঙছে আমেরিকা

৪০ বছর বয়সে বিশ্বকাপে অভিষেক। কিন্তু স্বপ্নপূরণের সেই মুহূর্তের সাক্ষী হতে পারেননি মা। ম্যাচের শেষে চোখের জলে ভেসে গিয়ে সেই আক্ষেপের কথা জানিয়েছিলেন কেপ ভার্দের গোলকিপার ভোজিনহা। বলেছিলেন, অর্থের অভাবে তাঁর মা বিশ্বকাপ দেখতে আসতে পারেননি। তবে এবার সেই আক্ষেপ ঘুচতে চলেছে। গ্যালারিতে বসে ছেলের খেলা দেখবেন ভোজিনহার মা। নেপথ্যে ডোনাল্ড ট্রাম্প সরকারের মহানুভবতা। এই […]

আরও পড়ুন