সমুদ্রে রোম্যান্সে মত্ত, বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে প্রযোজক স্বামীর সঙ্গে আদুরে মুহূর্তে কণীনিকা

সমুদ্রে রোম্যান্সে মত্ত, বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে প্রযোজক স্বামীর সঙ্গে আদুরে মুহূর্তে কণীনিকা

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


তারকাদের জীবন নিয়ে প্রতিনিয়ত কিছু না কিছু কাঁটাছেড়া তো চলছেই। সম্প্রতি সিনেপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছিল কণীনিকার দাম্পত্যে চিড়। প্রযোজক স্বামী সুরজিৎ-এর সঙ্গে সংসার তাসের ঘরের মতো ভেঙে যাচ্ছে। এই চর্চায় রীতিমতো সরগরম হয়ে উঠেছিল টলিপাড়া। কণীনিকার বৈবাহিকজীবনে ঝড়, এই খবরে মুষড়ে পড়েছিল অনুরাগীরা। পর্দায় সাবলীল অভিনয়, মিষ্টভাষী অভিনেত্রীর জীবনের এমন খবরে মন ভারাক্রান্ত হয়েছিল অভিনেত্রীর কাছের মানুষদেরও। কণীনিকা অভিনীত ‘ফুলপিসি ও এডওয়ার্ড’-ও বক্স অফিসে বেশ ভালোই ব্যবসা করছে। সিনেমার সাফল্য উদযাপনের মাঝে ব্যক্তিগতজীবন নিয়ে মোটেই কোনও প্রতিক্রিয়া দেননি।

তবে সুরজিৎ-এর জীবনের হাফ সেঞ্চুরির দিন গুঞ্জনে জল ঢেলে বুঝিয়ে দিলেন সবটাই গুজব ছাড়া আর কিছুই নয়। পরিবারের সঙ্গে প্রযোজক স্বামীর জন্মদিন সেলিব্রেট করেছেন সুরজিৎ। আদুরে পোস্টে মনের মানুষকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন নায়িকা স্ত্রী লিখেছেন, ‘আমার প্রিয় স্বামীকে ৫০তম জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। তুমি আমার কাছে খুব স্পেশাল। কারণ তুমি আমার স্বামী। তোমাকে অনেক ভালোবাসি। তুমি আমার লাইফলাইন। আমার জীবনে আসার জন্য অনেক ধন্যবাদ। ঈশ্বর তোমার মঙ্গল করুন।’

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের
ফুটবল বিশ্বযুদ্ধ‘ – এর পাতায়।

চোখ রাখুন

আরও পড়ুন:

বার্থডে বয় সুরজিৎ-এর সঙ্গে বেশ কয়েকটি আদুরে মুহূর্তের ছবিও শেয়ার করেন। সমুদ্রের পাড়ে মনোরম পরিবেশে রোম্যান্সে মত্ত সেলেব দম্পতি। স্বামীর কাঁধে মাথা গুঁজে একেবারে ভালোবাসায় মাখামাখি কণীনিকা। এই ছবিগুলো দেখে সেলেব দম্পতি জুটির ভক্তরা যে স্বস্তি পেয়েছেন সে কথা বলার অপেক্ষাই রাখে না। বিচ্ছেদ চর্চার মাঝে স্বামীর ৫০ তম জন্মদিনে এহেন লাভিডাভি মুহূর্ত সোশাল মিডিয়ায় দ্রুত গতিতে ভাইরাল।

২০১৭ সালে ব্যবসায়ী সুরজিৎ হরিকে বিয়ে করেন কণীনিকা। তিনি পেশায় একজন প্রযোজকও। সুরজিৎ-এর প্রথম পক্ষের ছেলে দ্রোণ। কণীনিকার সঙ্গে গাঁটছড়া বাঁধার পর তাঁদের সঙ্গেই থাকে দ্রোণ। বিভিন্ন সাক্ষাৎকারে কণীনিকা বলেছেন, কিয়া আর দ্রোণের মধ্যে কখনও ভেদাভেদ করেন না। কিন্তু, বিভিন্ন অনুষ্ঠানে কণীনিকার সঙ্গে কিয়ার উপস্থিতির জেরে কটাক্ষও শুনতে হয় অভিনেত্রীকে। সমালোচকদের দাবি, কিয়ার মতো দ্রোণকে আগলে রাকেন না সৎ মা কণীনিকা! যদিও এবিষয়ে কোনও সাফাই দেওয়ার প্রয়োজন মনে করেন না কণীনিকা।

আরও পড়ুন:

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের
ফুটবল বিশ্বযুদ্ধ‘ – এর পাতায়।

চোখ রাখুন

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *