সোনারপুরের পর এবার খোদ বিমানবন্দরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডিম ছোড়ার পরিকল্পনা! এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি। ডিম হাতে বিমানবন্দরের পার্কিংয়ের বাইরে কয়েকজনকে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে যান কয়েকজন তৃণমূল সমর্থকরা। ক্ষুব্ধ জনতার সঙ্গে রীতিমতো হাতাহাতি পরিস্থিতি তৈরি হল তৃণমূল সমর্থকদের। পরে পুলিশ এসে গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
শুক্রবার দিল্লিতে স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করে কলকাতায় ফিরে আসার কথা অভিষেকের। তার আগেই কলকাতা বিমানবন্দরে উপস্থিত হন বিজেপি সমর্থকরা। ডিম হাতে অপেক্ষা করছিলেন তাঁরা। এই ঘটনা দেখে পালটা সেখানে উপস্থিত হন তৃণমূল সমর্থকরা। প্রথমে কথা কাটাকাটি, এরপর পরিস্থিতি হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়। তুমুল হট্টগোলের পাশাপাশি মারামারি শুরু হয় দুই দলের সমর্থকদের। গুরুতর এই পরিস্থিতি সামাল দিতে দ্রুত সেখানে উপস্থিত হন পুলিশ কর্মীরা। সরিয়ে নিয়ে যাওয়া হয় দুই দলের সমর্থকদের। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় বিমান বন্দরে।
আরও পড়ুন:
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]
আরও পড়ুন:
সর্বশেষ খবর

