রান্নাঘরের অন্ধকারে মা-মেয়ের উপর ঝাঁপিয়ে পড়ল যুবক! তারপর…

রান্নাঘরের অন্ধকারে মা-মেয়ের উপর ঝাঁপিয়ে পড়ল যুবক! তারপর…

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


বাড়ির অন্ধকার রান্নাঘরে ওত পেতে ছিল হামলাকারী। রান্নাঘরে ঢুকতেই মহিলার উপর ঝাঁপিয়ে পড়ল সে! অভিযোগ, মহিলাকে বেধড়ক মারধর শুরু করে ওই যুবক। মায়ের চেঁচামেচি শুনে বাঁচাতে গিয়ে আক্রান্ত হলেন মেয়েও। সে এক ধুন্ধুমার পরিস্থিতি। ঘটনা ঘিরে পানিহাটি পুরসভার ১ নং ওয়ার্ডের পঞ্চাননতলায় রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হল শুক্রবার। যদিও অভিযোগ পেয়ে সঙ্গে সঙ্গে তৎপর হয় খড়দহ থানার পুলিশ। গ্রেপ্তার করা হয় হামলাকারী যুবককে। গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।

জানা গিয়েছে, পঞ্চাননতলার বাসিন্দা আক্রান্ত মা-মেয়ে সৌমিতা চক্রবর্তী ও শ্রুতি রায় চক্রবর্তী। বাড়ির রান্নাঘরে যে এমন বিপদ এসে হাজির হবে, তা কল্পনাও করতে পারেননি তাঁরা। কিন্তু বাস্তবে ঘটল তেমনই। শুক্রবার রাতে রান্নাঘরের আলো জ্বালিয়ে প্রবেশ করতেই সৌমিতাদেবীর উপর এক যুবক ঝাঁপিয়ে পড়ে বলে অভিযোগ। হাতে ধারাল অস্ত্র দিয়ে তাঁকে মারার চেষ্টা করে আততায়ী। মায়ের চিৎকার শুনে ছুটে যান মেয়ে শ্রুতি। মাকে বাঁচাতে গেলে যুবকের ধারাল অস্ত্রের আঘাত লাগে তাঁর হাতে, মুখে। আরও অভিযোগ, হামলার পাশাপাশি মা-মেয়েকে শ্লীলতাহানির চেষ্টাও করেছিল ওই যুবক। সবমিলিয়ে একেবারে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। তাঁদের অভিযোগ, রান্নাঘরে অন্ধকারে গা ঢাকা দিয়েছিল ওই যুবক। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের
ফুটবল বিশ্বযুদ্ধ‘ – এর পাতায়।

চোখ রাখুন

আরও পড়ুন:

হইহট্টগোল শুনে পাড়ার লোকজন ছুটে যান। তাঁরাই আততায়ীকে ধরে ফেলেন। হাত থেকে ধারাল অস্ত্র কেড়ে নেন। গণপিটুনি দেওয়ার পর যুবককে তুলে দেওয়া হয় খড়দহ থানার পুলিশের হাতে। জানা গিয়েছে, ওই যুবকের নাম ভুবন ভট্টাচার্য। পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। আক্রান্ত সৌমিতা চক্রবর্তী জানিয়েছেন, আচমকা হামলায় তিনি কিছু বুঝে ওঠার সুযোগই পাননি। মেয়ে শ্রুতির অভিযোগ, ঠিক কী উদ্দেশ্যে অভিযুক্ত যুবক বাড়িতে ঢুকে তাঁদের উপর হামলা চালায়, তা এখনও তাঁদের কাছে স্পষ্ট নয়। ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছেন তাঁরা। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে মা ও মেয়ে অভিযোগ জানাতে রাজি হননি। কিন্তু ঘটনার গুরুত্বের কথা মাথায় রেখে পুলিশের তরফে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। ধৃত ভুবন ভট্টাচার্যকে গ্রেপ্তার করা হয়েছে। গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন:

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের
ফুটবল বিশ্বযুদ্ধ‘ – এর পাতায়।

চোখ রাখুন

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *