জায়গা হয়নি মন্ত্রিসভায়, ‘প্যানেল অফ চেয়ারম্যানে’র সদস্য পদে বারাসতের বিধায়ক শংকর

জায়গা হয়নি মন্ত্রিসভায়, ‘প্যানেল অফ চেয়ারম্যানে’র সদস্য পদে বারাসতের বিধায়ক শংকর

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


মন্ত্রিসভায় জায়গা হয়নি। তবে রাজ্য বিধানসভার গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বারাসতের বিজেপি বিধায়ক শংকর চট্টোপাধ্যায়। তাঁকে ‘প্যানেল অফ চেয়ারম্যান’-এর সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। শুক্রবার এই মর্মে স্পিকারের দপ্তর থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তারপরই খুশির হাওয়া শংকর অনুগামীদের মধ্যে।

কী এই ‘প্যানেল অফ চেয়ারম্যান’। কোন দায়িত্ব পালন করতে হয়? বিধানসভার স্পিকার বা ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে অধিবেশন পরিচালনার দায়িত্ব সামলান ‘প্যানেল অফ চেয়ারম্যান’-এর সদস্যরা।

আরও পড়ুন:

এই প্রথম তৃণমূলের শক্তঘাঁটি বারাসতে পদ্মফুল ফুটেছে। সেই কেন্দ্রের বিধায়ক শংকর চট্টোপাধ্যায়ের নাম এবার উঠে এল বিধানসভার গুরুত্বপূর্ণ প্যানেলে। রাজনৈতিক মহলের মতে, দলের কঠিন সময়ে পাশে থাকা রাজ্য নেতৃত্বের উপর আস্থা রাখার পুরষ্কার পেলেন তিনি। কী এই ‘প্যানেল অফ চেয়ারম্যান’। কোন দায়িত্ব পালন করতে হয়? বিধানসভার স্পিকার বা ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে অধিবেশন পরিচালনার দায়িত্ব সামলান ‘প্যানেল অফ চেয়ারম্যান’-এর সদস্যরা। দায়িত্ব পেয়ে শংকর চট্টোপাধ্যায় বলেন, ‘‘দুর্দিনে দল করেছি। আমার উপর আস্থা ও বিশ্বাস রাখায় দলীয় নেতৃত্বের কাছে কৃতজ্ঞ। এই গুরুদায়িত্বের মর্যাদা রক্ষা করে যথাসাধ্য পালন করার চেষ্টা করব।’’

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের
ফুটবল বিশ্বযুদ্ধ‘ – এর পাতায়।

চোখ রাখুন

উল্লেখ্য, এর আগে নির্বাচনে টিকিট না পাওয়া প্রাক্তন বিধায়কদের কোনও না কোনও দায়িত্ব দেওয়ার কথা দল ভাবচ্ছে বলে তাঁদের জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। মাথায় ছিল জয়ী অথচ কোনও দায়িত্ব না পাওয়া  বিধায়কদের কথাও। ওয়াকিবহল মহলের দাবি, শংকরকে বিশেষ দায়িত্ব দিয়ে বাকিদের বার্তা দেওয়া হল দল তাঁদের পাশে আছে।

আরও পড়ুন:

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের
ফুটবল বিশ্বযুদ্ধ‘ – এর পাতায়।

চোখ রাখুন

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *