সল্টলেকের বিজেপি দপ্তরে সুখেন্দুশেখর-প্রকাশ চিক বরাইক-সুস্মিতা, ফের রাজ্যসভায়?

সল্টলেকের বিজেপি দপ্তরে সুখেন্দুশেখর-প্রকাশ চিক বরাইক-সুস্মিতা, ফের রাজ্যসভায়?

ছাব্বিশের ভোটে তৃণমূল কংগ্রেসের ভরাডুবির পর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব নিয়ে ক্ষোভপ্রকাশ করে ছেড়েছিলেন রাজ্যসভার সাংসদ পদ। এবার সেই বর্ষীয়ান রাজনীতিবিদ সুখেন্দুশেখর রায় গেলেন সল্টলেকের  বিজেপি দপ্তরে। বৃহস্পতিবার সল্টলেকে রাজ্য বিজেপির সদর দপ্তরে একইসঙ্গে দেখা গেল পদত্যাগী তৃণমূল সাংসদ প্রকাশ চিক বরাইক, সুস্মিতা দেবকেও। তাঁদের সঙ্গে একান্ত বৈঠকে বসেছেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। এবার কি তাঁদের […]

আরও পড়ুন
Street rage incident | এক্সপ্রেসওয়েতে স্বামীকে বাঁচাতে প্রাণভিক্ষা স্ত্রীর! সোনা দেওয়ার প্রতিশ্রুতিতেও থামল না যুবকেরা

Street rage incident | এক্সপ্রেসওয়েতে স্বামীকে বাঁচাতে প্রাণভিক্ষা স্ত্রীর! সোনা দেওয়ার প্রতিশ্রুতিতেও থামল না যুবকেরা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বেঙ্গালুরু-মাইসুরু এক্সপ্রেসওয়েতে (Bengaluru-Mysuru Expressway) এক পরিবারের ওপর ভয়াবহ হামলার ঘটনা প্রকাশ্যে এল। মাণ্ড্য জেলার মাদুরের কাছে নিজের স্ত্রী ও ১০ মাসের সন্তানকে নিয়ে গাড়ি করে যাওয়ার সময় একদল যুবক সাগর কুমার নামে এক ব্যক্তির উপর হামলা চালায় (Street rage incident) বলে অভিযোগ। আক্রান্তের আর্তনাদ ও স্ত্রীর অনুনয়-বিনয় সত্ত্বেও দুষ্কৃতীরা তাঁদের ওপর […]

আরও পড়ুন
বারাসত হাসপাতালে হঠাৎ পরিদর্শনে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, ২৪ ঘণ্টার মধ্যে শোকজের নির্দেশ ওয়ার্ড মাস্টার সহ বেশ কয়েকজনকে!

বারাসত হাসপাতালে হঠাৎ পরিদর্শনে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, ২৪ ঘণ্টার মধ্যে শোকজের নির্দেশ ওয়ার্ড মাস্টার সহ বেশ কয়েকজনকে!

রাজ্যের সরকারি হাসপাতালগুলির দৈনদশা। মেডিক্যাল কলেজগুলির অবস্থাও তথৈবচ! কোথাও বেডের অভাব, মেয়াদ উত্তীর্ণ ওষুধ-স্যালাইনের ছড়াছড়ি, কোনও হাসপাতালে কুকুর-বিড়ালের অভাব বিচরণ, কোথাও আবার হাসপাতালের রোগী পরিষেবার হাল বেহাল। এসব এখন অতীত। বিজেপি সরকারের আমলে স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে উদ্যোগী স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। সকাল থেকে হাসপাতালে হাসপাতালে চরকিপাক খেলেন। বৃহস্পতিবার দুপুরেই বারাসত হাসপাতালে পৌঁছে চোখ কপালে ওঠে […]

আরও পড়ুন
Abhishek Banerjee | অভিষেকের ‘ডিজে’ মন্তব্য ঘিরে টানাপোড়েন! এবার মামলার তদন্তে বিজেপি বিধায়কের বয়ান রেকর্ড

Abhishek Banerjee | অভিষেকের ‘ডিজে’ মন্তব্য ঘিরে টানাপোড়েন! এবার মামলার তদন্তে বিজেপি বিধায়কের বয়ান রেকর্ড

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ‘ডিজে’ মন্তব্য (DJ Remark) মামলায় এবার অস্বস্তি বাড়ল তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। তদন্তে নেমে এবার সিআইডি (CID) সাক্ষী হিসেবে বয়ান রেকর্ড করল গোসাবার বিজেপি বিধায়ক বিকর্ণ নস্করের। বৃহস্পতিবার বেলা ১২টা নাগাদ তাঁকে রাজ্যের গোয়েন্দা সদর দপ্তর ভবানীভবনে হাজিরা দিতে বলে। সিআইডি সূত্রে খবর, সাক্ষী হিসেবে তাঁর বয়ান রেকর্ড করা […]

আরও পড়ুন
Natungram picket doll craft | বিশ্বের দরবারে বর্ধমানের ‘কাঠপুতুলের গ্রাম’, জিআই তকমায় নতুন দিশা দারুশিল্পের

Natungram picket doll craft | বিশ্বের দরবারে বর্ধমানের ‘কাঠপুতুলের গ্রাম’, জিআই তকমায় নতুন দিশা দারুশিল্পের

প্রদীপ চট্টোপাধ্যায়, বর্ধমান: প্রাচীন লোকসংস্কৃতির এক অনন্য নিদর্শন হিসেবে বিশ্বের মানচিত্রে জায়গা করে নিতে চলেছে পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) পূর্বস্থলীর ‘নতুনগ্রাম’ (Natungram picket doll craft)। হাজার বছরের ঐতিহ্যবাহী বঙ্গীয় ঘরানার কাঠপুতুল সম্প্রতি জিআই (Geographical Indication) তকমা পাওয়ায় এই শিল্পের ভবিষ্যৎ উজ্জ্বল হয়েছে। এবার এই দারুশিল্পকে আন্তর্জাতিক স্তরে পৌঁছে দিতে বিশেষ তৎপর হয়েছে ইউনেস্কো। বুধবার ইউনেস্কোর […]

আরও পড়ুন
ভারী বর্ষণে বিপর্যস্ত বাংলাদেশ! কক্সবাজার-বান্দরবানের অব্যাহত ধস, মৃত আরও ৭

ভারী বর্ষণে বিপর্যস্ত বাংলাদেশ! কক্সবাজার-বান্দরবানের অব্যাহত ধস, মৃত আরও ৭

টানা বর্ষণে বিপর্যস্ত বাংলাদেশ। পার্বত্য অঞ্চলগুলিতে অব্যাহত ভয়ংকর ধস। বৃহস্পতিবারও সেই ধসের কবলে পড়ে মৃত্যু হল ৭ জনের। এর মধ্যে কক্সবাজারের প্রাণ হারায় ২ শিশু এবং বান্দরবান জেলার লামা উপজেলায় মৃত্যু হল একই পরিবারের ৩ সদস্য-সহ ৫জনের। ২০২১ সাল থেকে এখনও পর্যন্ত ধসে প্রাণ হারালেন ৩৫ জন। বাংলাদেশে বেশ কয়েকদিন ধরেই চলছে ভারী বর্ষণ। পাহাড় […]

আরও পড়ুন
PWD Schedule | ৯ বছর পর সরকারি কাজের নতুন রেট, সন্তোষ প্রকাশ ঠিকাদার মহলের

PWD Schedule | ৯ বছর পর সরকারি কাজের নতুন রেট, সন্তোষ প্রকাশ ঠিকাদার মহলের

তন্দ্রা চক্রবর্তী দাস, কোচবিহার: দীর্ঘ ৯ বছর পর পশ্চিমবঙ্গে সরকারি নির্মাণকাজের ‘রেট চার্ট’ বা মূল্যতালিকা সংশোধন করা হচ্ছে। পূর্ত দপ্তর (পিডব্লিউডি) গত ৭ জুলাই একটি বিজ্ঞপ্তি জারি করে অবিলম্বে এই নতুন নিয়ম কার্যকর করার নির্দেশ দিয়েছে (PWD Schedule)। নতুন নির্দেশিকা অনুযায়ী, রাজ্যে সরকারি রাস্তা, সেতু ও ভবন নির্মাণের ক্ষেত্রে পিডব্লিউডির ‘শিডিউল অফ রেট’ চূড়ান্ত মানদণ্ড […]

আরও পড়ুন
Military Camp Proposal | নেওড়াভ্যালির গহনে সেনাছাউনির প্রস্তাব, পরিবেশগত বিপর্যয়ের আশঙ্কায় শঙ্কিত বিশেষজ্ঞরা

Military Camp Proposal | নেওড়াভ্যালির গহনে সেনাছাউনির প্রস্তাব, পরিবেশগত বিপর্যয়ের আশঙ্কায় শঙ্কিত বিশেষজ্ঞরা

পূর্ণেন্দু সরকার, জলপাইগুড়ি: চিনের ওপর নজরদারি বাড়াতে কালিম্পং জেলার নেওড়াভ্যালি ন্যাশনাল পার্কে (Neora Valley Nationwide Park) ভারত-ভুটান-সিকিমের আন্তর্জাতিক সংযোগস্থল থেকে কিছুদূরে জোরপোখরির ওপরে ৩ হেক্টর জমি চাইল সেনাবাহিনী। সংরক্ষিত এই বনাঞ্চলের কোর এলাকায় সেনাছাউনি গড়ে তোলার জন্য কেন্দ্রীয় বন ও পরিবেশমন্ত্রকের মাধ্যমে রাজ্যকে প্রস্তাব পাঠিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক (Military Camp Proposal)। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১০ হাজার […]

আরও পড়ুন
তান্ত্রিকের ‘যৌন লালসা’র শিকার তরুণী, পুরুলিয়ায় চরম উত্তেজনা

তান্ত্রিকের ‘যৌন লালসা’র শিকার তরুণী, পুরুলিয়ায় চরম উত্তেজনা

তরুণীকে ধর্ষণের অভিযোগে এক তান্ত্রিককে গ্রেপ্তার করল পুলিশ। পুরুলিয়ার বোরো থানা এলাকার আঁকরো গ্রামের ঘটনায় জোর উত্তেজনা। ধৃত সৌমেনকে বৃহস্পতিবার আদালতে তোলা হয়। তার কঠোর শাস্তির দাবিতে সরব নির্যাতিতার পরিবারের লোকজন। সৌমেন গোস্বামী দীর্ঘদিন ধরে ওই এলাকায় থাকেন। সেখানেই তন্ত্রসাধনা করেন তিনি। সমস্যায় পড়লে গ্রামের অনেকেই যান তাঁর কাছে। গত মঙ্গলবার রাতে গ্রামেরই এক মা […]

আরও পড়ুন
Bike Ambulance Dada | অপেক্ষা আরও বাড়ল! অগাস্টে মুক্তি পাচ্ছে না দেবের ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’

Bike Ambulance Dada | অপেক্ষা আরও বাড়ল! অগাস্টে মুক্তি পাচ্ছে না দেবের ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: দেবের ভক্তদের জন্য মন খারাপ করা খবর। চলতি বছরের ১৪ অগাস্ট স্বাধীনতা দিবসের প্রাক্কালে মুক্তি পাওয়ার কথা ছিল দেব (Dev) অভিনীত বহু প্রতীক্ষিত ছবি ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’ (Bike Ambulance Dada)। তবে সূত্রের খবর, নির্ধারিত সময়ে আর প্রেক্ষাগৃহে আসছে না এই ছবি (Launch Date Delayed)। ছবির প্রযোজক প্রদীপ কুমার নন্দী বিষয়টি নিশ্চিত […]

আরও পড়ুন
Dilip Ghosh | ‘কমিউনিস্ট, বুদ্ধিজীবীদের মাথায় ডিম ছুড়ুন’, কেন এমনটা বললেন দিলীপ ঘোষ?  

Dilip Ghosh | ‘কমিউনিস্ট, বুদ্ধিজীবীদের মাথায় ডিম ছুড়ুন’, কেন এমনটা বললেন দিলীপ ঘোষ?  

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বারুইপুর এনকাউন্টার নিয়ে রাজ্যজুড়ে তোলপাড় (Baruipur Encounter)। এই এনকাউন্টারের প্রশংসার পাশাপাশি অনেকে এনিয়ে প্রশ্নও তুলেছেন। আর এবার এনকাউন্টার ইস্যুতে বাম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য ও একদল বুদ্ধিজীবীর সমালোচনার পরিপ্রেক্ষিতে তাঁদের তীব্র আক্রমণ করলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বৃহস্পতিবার সকালে ইকো পার্কে প্রাতঃভ্রমণের সময় তিনি সাফ জানিয়ে দেন, […]

আরও পড়ুন
রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন, বছর ঘুরলেও ‘স্বভাব’ বদলাল না, ফের বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল

রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন, বছর ঘুরলেও ‘স্বভাব’ বদলাল না, ফের বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল

একবছর পর ফের স্যালাইন বিতর্কে নাম জড়াল মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের। অভিযোগ, মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়া হয়েছে এক রোগীকে। বিষয়টা পরিবারের নজরে পড়তেই কর্তৃপক্ষকে জানানো হয়। রোগীকে পাঠানো হয়েছে সিসিইউতে। জল গড়িয়েছে থানা পর্যন্ত। জানা গিয়েছে, রোগীর নাম মানসী দে। মেদিনীপুর শহরের বিদ্যাসাগরপল্লির বাসিন্দা তিনি। বৃদ্ধার ছেলে জানান, গত ৫ জুলাই কিডনি ও হার্টের […]

আরও পড়ুন
ED Raid | অন্ডালে ইডির হানা! অবসরপ্রাপ্ত ইসিএল কর্মীর বাড়িতে ম্যারাথন তল্লাশি, চাঞ্চল্য এলাকায়

ED Raid | অন্ডালে ইডির হানা! অবসরপ্রাপ্ত ইসিএল কর্মীর বাড়িতে ম্যারাথন তল্লাশি, চাঞ্চল্য এলাকায়

অন্ডাল: বৃহস্পতিবার সকালে পশ্চিম বর্ধমানের অন্ডালের সুভাষ নগর এলাকায় চাঞ্চল্য ছড়াল। এদিন সকাল ৮টা ১৫ মিনিট নাগাদ কেন্দ্রীয় বাহিনী সঙ্গে নিয়ে ইসিএল-এর অবসরপ্রাপ্ত কর্মী (Former ECL worker) দিলীপ মল্লিকের বাড়িতে হঠাৎ হানা দেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর আধিকারিকরা (ED Raid)। সূত্রের খবর, দিলীপ মল্লিকের পুত্র রাম মল্লিকের বাড়িতে এই অভিযান চালানো হয়। তল্লাশি চলাকালীন আর্থিক লেনদেন […]

আরও পড়ুন
সর্বোচ্চ গোলের রেকর্ড ভাঙার পরই মেসিকে ফোন ক্লোজের, কী কথা হল দুই কিংবদন্তির?

সর্বোচ্চ গোলের রেকর্ড ভাঙার পরই মেসিকে ফোন ক্লোজের, কী কথা হল দুই কিংবদন্তির?

বিশ্বকাপে চলছে এলএম টেনের রূপকথা। অস্ট্রিয়ার বিরুদ্ধে গোল করে বিশ্বকাপের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হওয়ার নজির গড়েছিলেন তিনি। তার পরেও গোল করেছেন প্রতি ম্যাচেই। তাঁর নামের পাশে রয়েছে বিশ্বকাপ ২১টি গোল। এতদিন বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলের রেকর্ডটি ছিল জার্মানির মিরোস্লাভ ক্লোজের নামে। কিন্তু অদ্ভুত এক সমাপতনে, সেই জার্মানির চিরশত্রু দেশ অস্ট্রিয়ার বিরুদ্ধে গোল করেই মেসি […]

আরও পড়ুন
Vozinha | মায়ামির নজরে ভোজিনহা

Vozinha | মায়ামির নজরে ভোজিনহা

সুস্মিতা গঙ্গোপাধ্যায়, আটলান্টা: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বা লুকা মডরিচদের বিশ্বকাপ অধ্যায় শেষ। লিওনেল মেসির (Lionel Messi) কেরিয়ারও গোধূলিলগ্নে। চল্লিশের কোঠায় পা দেওয়া মানেই ফুটবলারদের বুট জোড়া তুলে রাখার সময়। কিন্তু এই বয়সেই যেন নতুন করে ফুটবল জীবন শুরু হতে চলেছে জসিমার হোসে এভোরা ডায়াস, অর্থাৎ ভোজিনহার (Vozinha)। এবারের আসরের অন্যতম সেরা আবিষ্কার কেপ ভের্দের (Cape Verde) […]

আরও পড়ুন
দুর্নীতিতে ঝুঁকে গিয়েছে ফিফা, এবার ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্ত দাবি ইউরোপীয় পার্লামেন্টের সদস্যদের

দুর্নীতিতে ঝুঁকে গিয়েছে ফিফা, এবার ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্ত দাবি ইউরোপীয় পার্লামেন্টের সদস্যদের

চলতি বিশ্বকাপ ঘিরে এমনিতেই বিতর্ক তুঙ্গে। বিশেষ করে, আর্জেন্টিনা বনাম মিশর ম্যাচ শেষে। এবার ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্ত করার দাবি তুলে ফেললেন ইউরোপীয় পার্লামেন্টের ৩৫ জন সদস্য! তবে নেপথ্যে মিশরের ‘ন্যায্য’ গোল-বাতিল ঘিরে বিতর্ক নয়। নেপথ্যে মার্কিন যুক্তরাষ্ট্র প্লেয়ার ফোলারিন বালোগানের লাল কার্ড নাটক। বসনিয়ার বিরুদ্ধে ডিফেন্ডারকে আঘাত করে লাল কার্ড দেখেন মার্কিন […]

আরও পড়ুন
বাড়ছে রাজেশ শর্মার সংক্রমণ, শুটিংয়ে কীভাবে বিষাক্ত পোকা? তদন্ত চেয়ে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর দ্বারস্থ সিনে সংগঠন

বাড়ছে রাজেশ শর্মার সংক্রমণ, শুটিংয়ে কীভাবে বিষাক্ত পোকা? তদন্ত চেয়ে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর দ্বারস্থ সিনে সংগঠন

শুটিং সেটে বিষাক্ত মাকড়সার কামড়ে গুরুতর অসুস্থ রাজেশ শর্মা। বর্তমানে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রাজেশ। হাসপাতাল সূত্রে খবর, অভিনেতা এখনও পুরোপুরি বিপন্মুক্ত নন। সংক্রমণ উত্তরোত্তর বাড়ছে। রয়েছেন চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে। খবর, প্রভাসের সঙ্গে ‘ফৌজি’ সিনেমার শুটিং করাকালীনই বিষাক্ত মাকড়সার কামড় খান অভিনেতা। এদিকে রাজেশ শর্মার অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই সিনেপাড়ায় উদ্বেগ। কিন্তু শুটিংয়ের […]

আরও পড়ুন
মেষ দৈনিক রাশিফল (৯ জুলাই, ২০২৬) — বৈদিক জ্যোতিষ গণনা – Uttarbanga Sambad

মেষ দৈনিক রাশিফল (৯ জুলাই, ২০২৬) — বৈদিক জ্যোতিষ গণনা – Uttarbanga Sambad

মেষ রাশির আজকের সম্পূর্ণ দৈনিক বিশ্লেষণ আজকের দিনটি আপনার জন্য কিছুটা শান্ত এবং মানসিক ক্ষত নিরাময়ের বার্তা নিয়ে এসেছে। আজ চাঁদ আপনার অর্থ রাশিতে অবস্থান করছে এবং শুক্র-চিরনের মধ্যকার মেলবন্ধন আপনাকে একটি কোমল অনুভূতির মুখোমুখি করাবে। সপ্তাহের মাঝামাঝি যে মানসিক উত্তেজনা বা সাহসিকতা ছিল, তা আজ কিছুটা থিতিয়ে আসবে এবং আপনি আরও স্থিতিশীল বোধ করবেন। […]

আরও পড়ুন
বৃষ দৈনিক রাশিফল (৯ জুলাই, ২০২৬) — বৈদিক জ্যোতিষ গণনা – Uttarbanga Sambad

বৃষ দৈনিক রাশিফল (৯ জুলাই, ২০২৬) — বৈদিক জ্যোতিষ গণনা – Uttarbanga Sambad

বৃষ রাশির আজকের সম্পূর্ণ দৈনিক বিশ্লেষণ বৃষ রাশির জাতক/জাতিকা, চন্দ্র গত রাতে আপনার রাশিতে প্রবেশ করায় আজ বৃহস্পতিবার আপনার নিজের রূপ ও অস্তিত্ব নতুন করে উপলব্ধি করার দিন। সপ্তাহের শুরুর দিকের ব্যস্ততা ও মানসিক জটিলতা কাটিয়ে আজকের দিনটি আপনার জীবনে গভীর শান্তি ও স্থিতিশীলতা নিয়ে আসবে। নিচে আপনার আজকের সম্পূর্ণ দৈনিক বিশ্লেষণ দেওয়া হলো: কর্মক্ষেত্র […]

আরও পড়ুন
Ranveer Singh, Arjun Kapoor gave Gunday vibe at Anshula Kapoor’s reception, Video

Ranveer Singh, Arjun Kapoor gave Gunday vibe at Anshula Kapoor’s reception, Video

মায়ানগরীর সেলেবপাড়ার সদস্যদের কথায়, রণবীর সিং ‘মোস্ট এনার্জেটিক অভিনেতা’। প্রাণোচ্ছ্বল অভিনেতার কর্মকাণ্ডে পেজ থ্রি’র পাতাও সবসময়ে সরগরম থাকে। এবার বন্ধু অর্জুন কাপুরের বোনের বিয়েতে গিয়ে যে ‘ধুরন্ধর’ পারফরম্যান্স দেখালেন, সেই ক্যামেরাবন্দি মুহূর্ত ছড়িয়ে পড়তেই নেটভুবনে ঝড়! অর্জুন-রণবীরের ভাইচারা দেখে পেটে খিল উপস্থিত অতিথিদেরও। “রণবীরকে তো টেনে-হিঁচড়ে মঞ্চ থেকে নামাতে হয়। বর-বউ ফুলশয্যায় যেতে চাইছে, কিন্তু […]

আরও পড়ুন
মকর দৈনিক রাশিফল (৯ জুলাই, ২০২৬) — বৈদিক জ্যোতিষ গণনা – Uttarbanga Sambad

মকর দৈনিক রাশিফল (৯ জুলাই, ২০২৬) — বৈদিক জ্যোতিষ গণনা – Uttarbanga Sambad

মকর রাশির আজকের সম্পূর্ণ দৈনিক বিশ্লেষণ মানসিক ও আত্মিক দিক আজ বুকের ভেতর একটা শান্ত ও গম্ভীর অনুভূতি কাজ করতে পারে, যা কোনো দুঃখ নয়, বরং এক ধরণের মানসিক স্থিরতা। শনির প্রভাব কর্মক্ষেত্রে কিছুটা শিথিল হওয়ায় পুরনো কিছু অনুভূতি পর্যালোচনার জন্য সামনে আসবে। দিনের শেষভাগে নিজের একটি আচরণগত ভুল বা প্যাটার্ন আপনার চোখে পড়বে—সেটিকে সহজভাবে […]

আরও পড়ুন
ফরওয়ার্ড ব্লক নয়, শ্যামাপ্রসাদের উপর হামলা আসলে কংগ্রেসেরই, বলছেন গবেষকরা

ফরওয়ার্ড ব্লক নয়, শ্যামাপ্রসাদের উপর হামলা আসলে কংগ্রেসেরই, বলছেন গবেষকরা

এ যেন ধ্রুবপদ বেঁধে দেওয়া! তবে আক্ষরিক অর্থে নয়, কটাক্ষে। ‘ফরওয়ার্ড ব্লকের গুন্ডারা’ বলে বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য কার্যত কটাক্ষের শব্দবন্ধ তৈরি করে দিয়েছেন।ইতিহাস ও সাহিত্যের একনিষ্ঠ পাঠক শমীকের এমন মন্তব্যে প্রশ্ন তুলেছে ফরওয়ার্ড ব্লক। ধন্দে গবেষকরাও। তাদের কথায়, ‘গুন্ডা’ বলে শমীক নেতাজি সুভাষচন্দ্র বসুর অনুগামীদের নিশানা করেছেন। আসল ঘটনা সম্পূর্ণ আলাদা। বাংলার বিপ্লবের […]

আরও পড়ুন
Baruipur Incident | বারুইপুরে পুলিশি ধরপাকড় অব্যাহত, গণপিটুনি-অশান্তির ঘটনায় গ্রেপ্তার আরও ২২ জন

Baruipur Incident | বারুইপুরে পুলিশি ধরপাকড় অব্যাহত, গণপিটুনি-অশান্তির ঘটনায় গ্রেপ্তার আরও ২২ জন

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট গণপিটুনি, অগ্নিসংযোগ ও পুলিশের (Mob Violence) ওপর হামলার ঘটনায় (Baruipur Incident) পুলিশের ধরপাকড় অব্যাহত। রাতভর তল্লাশি চালিয়ে আরও ২২ জনকে গ্রেপ্তার করল পুলিশ। এই নিয়ে ওই গোলমালের ঘটনায় ধৃতের মোট সংখ্যা বেড়ে দাঁড়াল ৪০। গত রবিবার নির্যাতিতার দেহ উদ্ধারের পর থেকেই বারুইপুরে […]

আরও পড়ুন
US-Iran Battle | শান্তি চুক্তি শেষ, শুরু যুদ্ধ! ইরানের সামরিক ঘাঁটি লক্ষ্য করে বড়সড়ো হামলা আমেরিকার

US-Iran Battle | শান্তি চুক্তি শেষ, শুরু যুদ্ধ! ইরানের সামরিক ঘাঁটি লক্ষ্য করে বড়সড়ো হামলা আমেরিকার

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ইরান ও আমেরিকার মধ্যে হওয়া শান্তি চুক্তি কার্যত ভেঙে পড়েছে। এরই মাঝে বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে বড় ধরনের বিমান হামলা চালাল আমেরিকা (US-Iran Battle)। হরমুজ প্রণালীতে (Strait of Hormuz) বাণিজ্যিক জাহাজের ওপর হামলার পালটা পদক্ষেপ হিসেবেই এই অভিযান চালানো […]

আরও পড়ুন
আর্জেন্টিনাকে ‘বাড়তি সুবিধা’, এবার রেফারিকে বিশ্বকাপ থেকে তাড়াবে ফিফা? হতে পারে তদন্ত

আর্জেন্টিনাকে ‘বাড়তি সুবিধা’, এবার রেফারিকে বিশ্বকাপ থেকে তাড়াবে ফিফা? হতে পারে তদন্ত

রেফারিকে বিশ্বকাপ থেকে বের করে দেওয়া হোক। এই মর্মে ফিফার কাছে নালিশ ঠুকেছে মিশর। প্রি কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার কাছে হারের পরই ফিফার কাছে লিখিত অভিযোগ জানিয়েছে মিশর ফুটবল অ্যাসোসিয়েশন। সূত্রের খবর, সেই অভিযোগের ভিত্তিতে এবার তদন্ত শুরু করতে পারে ফিফা। খতিয়ে দেখা হবে রেফারির কার্যকলাপ। তাহলে কি মহম্মদ সালাহদের দাবি মেনে বিশ্বকাপ থেকে নির্বাসিত করা […]

আরও পড়ুন
এ পৃথিবী হোক নারীর বাসযোগ্য… মেয়েদের সম্মানের পাঠ দিন ছোট থেকেই, সন্তানকে কী শেখাবেন?

এ পৃথিবী হোক নারীর বাসযোগ্য… মেয়েদের সম্মানের পাঠ দিন ছোট থেকেই, সন্তানকে কী শেখাবেন?

সময় বদলে গিয়েছে। যুগ বদলে গিয়েছে। লিঙ্গবৈষম্য ঘুচেছে বেশ খানিকটা। তা সত্ত্বেও নারী নির্যাতনে যেন লাগাম দেওয়াই মুশকিল। একের পর এক ধর্ষণ ও খুনের ঘটনা ঘটেই চলেছে সর্বত্র। এই ধরনের অপরাধ ঠেকাতে কড়া আইনি ব্যবস্থার প্রয়োজনীয়তা রয়েছে। সবচেয়ে বেশি প্রয়োজন সচেতনতা বৃদ্ধির। তাই ছোট থেকেই আপনার খুদে সন্তানকে দিন মহিলাদের সম্মানের পাঠ। কীভাবে শেখাবেন, অভিভাবকদের […]

আরও পড়ুন
৯ জুলাই ২০২৬: মীন রাশির আজকের দিন

৯ জুলাই ২০২৬: মীন রাশির আজকের দিন

ajker meen Rashifal গ্রহ-নক্ষত্রের চলন আর মহাজাগতিক শক্তির প্রভাবে প্রতিটি দিনই আমাদের জীবনে নতুন বার্তা নিয়ে আসে। আজ কার ভাগ্যে সাফল্যের যোগ, আর কে-ই বা সতর্ক থাকবেন, জেনে নিন আজকের রাশিফলে। সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক শেষ আপডেট: জুলাই ৮, ২০২৬, ১৯:৩৮ সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক শেষ আপডেট: জুলাই ৮, ২০২৬, ১৯:৩৮ Source link

আরও পড়ুন
Aquarius horoscope on 9 July 2026 in Bengali

Aquarius horoscope on 9 July 2026 in Bengali

ajker kumbh Rashifal গ্রহ-নক্ষত্রের চলন আর মহাজাগতিক শক্তির প্রভাবে প্রতিটি দিনই আমাদের জীবনে নতুন বার্তা নিয়ে আসে। আজ কার ভাগ্যে সাফল্যের যোগ, আর কে-ই বা সতর্ক থাকবেন, জেনে নিন আজকের রাশিফলে। সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক শেষ আপডেট: জুলাই ৮, ২০২৬, ১৯:৩৪ সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক শেষ আপডেট: জুলাই ৮, ২০২৬, ১৯:৩৪ Source link

আরও পড়ুন
৯ জুলাই ২০২৬: মকর রাশির আজকের দিন

৯ জুলাই ২০২৬: মকর রাশির আজকের দিন

ajker makar Rashifal গ্রহ-নক্ষত্রের চলন আর মহাজাগতিক শক্তির প্রভাবে প্রতিটি দিনই আমাদের জীবনে নতুন বার্তা নিয়ে আসে। আজ কার ভাগ্যে সাফল্যের যোগ, আর কে-ই বা সতর্ক থাকবেন, জেনে নিন আজকের রাশিফলে। সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক শেষ আপডেট: জুলাই ৮, ২০২৬, ১৯:৩১ সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক শেষ আপডেট: জুলাই ৮, ২০২৬, ১৯:৩১ Source link

আরও পড়ুন
৯ জুলাই ২০২৬: ধনু রাশির আজকের দিন

৯ জুলাই ২০২৬: ধনু রাশির আজকের দিন

ajker Dhanu Rashifal গ্রহ-নক্ষত্রের চলন আর মহাজাগতিক শক্তির প্রভাবে প্রতিটি দিনই আমাদের জীবনে নতুন বার্তা নিয়ে আসে। আজ কার ভাগ্যে সাফল্যের যোগ, আর কে-ই বা সতর্ক থাকবেন, জেনে নিন আজকের রাশিফলে। সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক শেষ আপডেট: জুলাই ৮, ২০২৬, ১৯:২৮ সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক শেষ আপডেট: জুলাই ৮, ২০২৬, ১৯:২৮ Source link

আরও পড়ুন