Abhishek Banerjee | অভিষেকের ‘ডিজে’ মন্তব্য ঘিরে টানাপোড়েন! এবার মামলার তদন্তে বিজেপি বিধায়কের বয়ান রেকর্ড

Abhishek Banerjee | অভিষেকের ‘ডিজে’ মন্তব্য ঘিরে টানাপোড়েন! এবার মামলার তদন্তে বিজেপি বিধায়কের বয়ান রেকর্ড

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ‘ডিজে’ মন্তব্য (DJ Remark) মামলায় এবার অস্বস্তি বাড়ল তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। তদন্তে নেমে এবার সিআইডি (CID) সাক্ষী হিসেবে বয়ান রেকর্ড করল গোসাবার বিজেপি বিধায়ক বিকর্ণ নস্করের। বৃহস্পতিবার বেলা ১২টা নাগাদ তাঁকে রাজ্যের গোয়েন্দা সদর দপ্তর ভবানীভবনে হাজিরা দিতে বলে। সিআইডি সূত্রে খবর, সাক্ষী হিসেবে তাঁর বয়ান রেকর্ড করা হয়।

প্রসঙ্গত, বাগুইআটির বাসিন্দা রাজীব সরকারের দায়ের করা একটি অভিযোগের ভিত্তিতে সিআইডি এই তদন্ত শুরু করেছে। অভিযোগকারী দাবি করেছেন, অভিষেকের ওই মন্তব্য অত্যন্ত উস্কানিমূলক ছিল। তদন্তকারীরা এখন সেই অভিযোগের সত্যতা যাচাই করতে এবং ঘটনার নেপথ্যে থাকা তথ্য সংগ্রহ করতে মরিয়া।

এই তলবের নেপথ্যে রয়েছে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিন ক্যানিংয়ে ঘটে যাওয়া একটি হামলার ঘটনা। বিধায়ক বিকর্ণ নস্করের অভিযোগ, নির্বাচনের ফলপ্রকাশের পরে তাঁর উপর হামলা হয়। বিকর্ণের দাবি, ক্যানিংয়ের তৃণমূল কার্যালয়ের সামনেই এই হামলা হয় এবং ওই সময়ে সেখানে স্বয়ং ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাস উপস্থিত ছিলেন। অভিষেকের ডিজে মন্তব্যের জেরেই তাঁর উপর হামলা হয় বলে জানান বিকর্ণ।

বিধায়ক বলেন, “গত ৪ মে ২০২৬ সালে সন্ধ্যায় বিজয় মিছিল করে ফেরার সময় ক্যানিংয়ে আমার ও আমাদের কর্মীদের উপর প্রাণঘাতী হামলা চালায় তৃণমূলের পরেশরাম দাস ও রাজা গাজীর নেতৃত্বে থাকা গুণ্ডা বাহিনী। ইট ছোড়া হয়েছে। অভিষেকের ডিজে মন্তব্যের জন্যই এই হামলা হয়েছে। সেই নিয়ে নিজের বয়ান রেকর্ড করতে আজ ভবানীভবনে এসেছিলাম।”

উল্লেখ্য, ডিজে মামলায় অভিষেককে কণ্ঠস্বরের নমুনা দেওয়ার নির্দেশ দিয়েছিল বিধাননগর আদালত। কিন্তু তিনি পরপর দুই দিন নমুনা দিতে আসেননি। কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে ১৮ জুলাই তৃতীয়বার তলব করা হয়েছে তাঁকে। এবার আরও বিপাকে অভিষেক। বিজেপির দাবি, রাজনৈতিক প্রতিহিংসার জেরেই ওইদিন হামলা চালানো হয়েছিল। এখন সিআইডি জিজ্ঞাসাবাদে বিধায়কের বয়ানে নতুন কী তথ্য উঠে আসে, সেটাই দেখার বিষয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *