Tarun Tejpal | দু’সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ! তরুণ তেজপালের আইনি বিপাকে নতুন মোড়

ভিডিও/VIDEO
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: তেরো বছর আগের যৌন নির্যাতনের মামলায় ফের আইনি জট পাকল তেহেলকার প্রাক্তন সম্পাদক তরুণ তেজপালের (Tarun Tejpal)। বম্বে হাইকোর্টের (Bombay Excessive Courtroom) রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে (Supreme Courtroom) আবেদন করেছিলেন তিনি। তবে শীর্ষ আদালত সাফ জানিয়ে দিয়েছে, আবেদন শুনানির আগে তাঁকে আগামী দুই সপ্তাহের মধ্যে আত্মসমর্পণ করতে হবে।

মঙ্গলবার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানিতে তীব্র সওয়াল-জবাব চলে। আদালত জানিয়েছে, আত্মসমর্পণ করে প্রয়োজনীয় সারেন্ডার সার্টিফিকেট জমা দেওয়ার পরই বম্বে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে করা তাঁর আপিলের শুনানি করা হবে।

এদিনের শুনানিতে গোয়া সরকারের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, যথাযথ আত্মসমর্পণ সার্টিফিকেট বা আইনি ছাড়ের আবেদন ছাড়া এই আপিলের শুনানি হতে পারে না। অন্যদিকে, তরুণ তেজপালের আইনজীবী কপিল সিবাল যুক্তি দেন যে বম্বে হাইকোর্ট আগেই এই রায়ের ওপর স্থগিতাদেশ দিয়েছিল। তাই নতুন করে তাঁকে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া অনুচিত। তবে আদালত সমস্ত দিক খতিয়ে দেখে দুই সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশিকা বহাল রাখে। পাশাপাশি গোয়া সরকারও সাজা বৃদ্ধির আর্জি জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে।

২০১৩ সালে গোয়ার একটি পাঁচতারা হোটেলের লিফটে এক সহকর্মীকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে তরুণ তেজপালের বিরুদ্ধে। সেই মামলায় দীর্ঘ আইনি লড়াইয়ের পর ২০২১ সালে নিম্ন আদালত তাঁকে সমস্ত অভিযোগ থেকে খালাস দিয়েছিল। পরে সেই রায়ের বিরুদ্ধে বম্বে হাইকোর্টের গোয়া বেঞ্চে আপিল করে গোয়া সরকার। গত ৬ অগাস্ট হাইকোর্ট সেই খালাসের নির্দেশ খারিজ করে তরুণ তেজপালকে দোষী সাব্যস্ত করে এবং ১০ বছরের জেলের সাজা শোনায়। ৬৩ বছর বয়সি তেজপাল নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করে শীর্ষ আদালতের শরণাপন্ন হলেও বর্তমান পরিস্থিতিতে তাঁর আইনি লড়াইয়ে বড় ধাক্কা লাগল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *