Lychee | খালি পেটে লিচু কেন এড়িয়ে চলবেন? জেনে নিন খাওয়ার সঠিক পদ্ধতি

Lychee | খালি পেটে লিচু কেন এড়িয়ে চলবেন? জেনে নিন খাওয়ার সঠিক পদ্ধতি

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বাজার ছেয়ে গিয়েছে লাল টুকটুকে লিচুতে (Lychee)। ভিটামিন সি এবং অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর এই ফল গরমে শরীরকে হাইড্রেটেড রাখতে ও এনার্জি জোগাতে সাহায্য করে। তবে পুষ্টিকর হলেও, লিচু খাওয়ার ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন। চিকিৎসকদের মতে, ভুল সময়ে বা অতিরিক্ত লিচু খেলে শরীরে মারাত্মক বিষক্রিয়া হতে পারে।

কেন খালি পেটে লিচু বিপজ্জনক?

লিচুতে হাইপোগ্লাইসিন এ এবং মিথিলিন সাইক্লোপ্রোপাইল-গ্লাইসিন (এমসিপিজি) নামক কিছু বিষাক্ত উপাদান থাকে। বিশেষ করে কাঁচা বা অপরিপক্ক লিচুতে এমসিপিজি-র মাত্রা অনেক বেশি থাকে, যা লিভারে গ্লুকোজ তৈরিতে বাধা দেয়। ফলে দীর্ঘক্ষণ না খেয়ে থাকার পর লিচু খেলে রক্তে শর্করার মাত্রা হঠাৎ কমে যায়, যাকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় ‘হাইপোগ্লাইসেমিয়া’ বলে। এর ফলে বমি, মাথা ঘোরা, খিঁচুনি, এমনকি অজ্ঞান হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটতে পারে। ১৫ বছরের কম বয়সি শিশু এবং অপুষ্টিতে ভোগা ব্যক্তিদের ক্ষেত্রে এই ঝুঁকি অনেক বেশি, যা এনসেফলাইটিস বা ব্রেন ফিভারের কারণ হয়ে দাঁড়াতে পারে।

লিচু স্বাস্থ্যকর, তবে তা খাওয়ার সময় কিছু নিয়ম মেনে চলা জরুরি:

পরিচ্ছন্নতা: লিচু খাওয়ার আগে অবশ্যই তা ভালো করে পরিষ্কার করে নিতে হবে।

পরিমাণে নিয়ন্ত্রণ: পুষ্টিকর হলেও অতিরিক্ত লিচু খাওয়া ঠিক নয়। দিনে ৭-৮টির বেশি লিচু না খাওয়াই শ্রেয়।

খালি পেটে ভুলেও নয়: কখনোই খালি পেটে লিচু খাওয়া উচিত নয়। কোনো ভারী খাবার খাওয়ার পরই কেবল লিচু খাওয়া নিরাপদ।

বিশেষ সতর্কতা:

যাঁদের লিভারের সমস্যা, ডায়াবিটিস বা অপুষ্টিজনিত রোগ রয়েছে, তাঁদের ক্ষেত্রে লিচু খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। সুস্থ থাকতে এবং লিচুর পুষ্টিগুণ পেতে নিয়ম মেনে খাওয়াই বুদ্ধিমানের কাজ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *