জলে গেল গুরবাজের সেঞ্চুরি, টিম গেমে আফগানদের হারাল টিম ইন্ডিয়া

জলে গেল গুরবাজের সেঞ্চুরি, টিম গেমে আফগানদের হারাল টিম ইন্ডিয়া

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


ধরমশালায় ভারত-আফগানিস্তান ম্যাচের শুরু থেকেই ছন্দ কেটেছিল বৃষ্টি। দীর্ঘ অপেক্ষার পর ৫০ ওভারের ম্যাচ কমে দাঁড়ায় ২৫ ওভারে। টস জিতে ভারত অধিনায়ক শুভমান গিল প্রথমে আফগানিস্তানকে ব্যাট করতে পাঠান। এই ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় গুরনূর ব্রার ও হর্ষ দুবের। দুই নবাগতই নজরকাড়া পারফরম্যান্স করেন। রহমানুল্লাহ গুরবাজের দুরন্ত সেঞ্চুরিতে আফগানিস্তান ১৯৪ রানে পৌঁছলেও সেই রান শুভমান গিলের অধিনায়কোচিত ইনিংসে ভর করে অনায়াসেই টপকে গেল টিম ইন্ডিয়া।

শনিবাসরীয় সন্ধ্যায় শুরু থেকেই ভারতীয় বোলারদের উপর চড়াও হন উইকেটকিপার-ব্যাটার রহমনউল্লাহ গুরবাজ। মাত্র ৪৮ বলে দুরন্ত শতরান পূর্ণ করেন তিনি। তাঁর ১০২ রানের ঝোড়ো ইনিংসে ছিল আটটি চার ও আটটি ছক্কা। গুরবাজের বিধ্বংসী ব্যাটিংয়ে আফগানিস্তানের ইনিংসের ভিত মজবুত হয়ে যায়। যদিও গুরবাজ ছাড়া আফগান ব্যাটিংয়ে বড় অবদান রাখতে পারেননি অন্যরা। অধিনায়ক হসমতউল্লাহ শাহিদি ৩০ বলে ২৭ রান করেন। আজমতউল্লাহ ওমরজাই ১৬ বলে ২৬ রানের ঝোড়ো ইনিংস খেলেন। মাঝের সারির ব্যাটাররা ব্যর্থ হওয়ায় দল বড় স্কোর গড়তে পারেনি।

আরও পড়ুন:

এদিন ভারতের হয়ে অভিষেক ঘটিয়েছেন গুরনূর ব্রার ও হর্ষ দুবে দু’জনেই তিনটি করে উইকেট তুলে নেন। তাঁদের নিয়ন্ত্রিত বোলিংয়ের ফলেই গুরবাজের শতরান সত্ত্বেও আফগানিস্তান নির্ধারিত ২৫ ওভারে ১৯৪ রানে থামে। নতুনদের সাফল্য এবং গুরবাজের বিস্ফোরক ইনিংস মিলিয়ে বৃষ্টিবিঘ্নিত ম্যাচেও জমে ওঠে ধরমশালার লড়াই।

অসাধারণ সেঞ্চুরি হাঁকান গুরবাজ। ছবি সংগৃহীত।

১৯৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতের শুরুটা ভালোই করেন রোহিত শর্মা। ৩৯ বছর ৭৫ দিন বয়সে তিনি ভারতের হয়ে সবচেয়ে বয়স্ক ক্রিকেটার হিসাবে ওয়ানডে খেলতে নামার নজির গড়েন। এতদিন এই রেকর্ড ছিল মহিন্দর অমরনাথের দখলে। তিনি ১৯৮৯ সালে ৩৯ বছর ৩৬ দিন বয়সে নিজের শেষ ওয়ানডে খেলেছিলেন। তবে ভারতীয় ক্রিকেটে পুরুষ ও মহিলা মিলিয়ে সবচেয়ে বেশি বয়সে ওয়ানডে খেলার রেকর্ড এখনও ঝুলন গোস্বামীর। ৩৯ বছর ৩০৩ দিন বয়সে শেষ ওয়ানডে খেলেছিলেন ‘চাকদহ এক্সপ্রেস’। রোহিত ভালোই ছন্দে ছিলেন। কিন্তু অযথা তাড়াহুড়ো করতে গিয়ে ১৬ রান করে রান আউট হন। যদিও তাতে ভারতের জয়ে কোনও প্রভাব পড়েনি। ঈশান কিষানের সঙ্গে ৭০ রানের জুটি গড়েন অধিনায়ক শুভমন গিল। ঈশান ৩৪ রান করেন। আর গিলও ৮৪ রানে অপরাজিত থেকে দলকে জয়ের পথে এগিয়ে দেন। শেষ পর্যন্ত সহজেই প্রথম ওয়ানডে ৭ উইকেটে জিতে নেয় টিম ইন্ডিয়া।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *